Welcome to Abdulla Al Noman's official YouTube channel.
I share trending news, current affairs, local news, talk shows, political news, political history, and videos related to political leaders.
For Business and Promotion, Contact me: nomanjiku@gmail.com
Abdulla Al Noman
সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। প্রায় দুই বছর ধরে দেশটিতে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকারি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছিল। বেলগ্রেডে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ভুচিচ। এ সময় বাইরে জড়ো হওয়া সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দেন। ভুচিচ বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছি। আগামীকাল সকালে পার্লামেন্টের স্পিকারের কাছে আমি দায়িত্ব হস্তান্তর করব।’ শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল আগাম নির্বাচন।
1 week ago | [YT] | 4
View 1 reply
Abdulla Al Noman
মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন একজন নারী। তার নাম ফাতিমা জাহরা আল মানসুরি। গত সপ্তাহে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন মধ্যপন্থী দল ‘পিএএম’ সবচেয়ে বেশি আসন পাওয়ায় দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
1 week ago | [YT] | 9
View 1 reply
Abdulla Al Noman
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ বলে কথা! আর্জেন্টিনায় উন্মাদনা তো তুঙ্গেই থাকবে। সেই উন্মাদনা এতটাই যে বিক্রি শুরুর পরপরই ক্রাশ করে টিকিট কেনার অনলাইন প্ল্যাটফর্ম। শেষ পর্যন্ত দুই ঘণ্টার কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। ফিফা আন্তর্জাতিক বিরতিতে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়। টিকিট বিক্রির দায়িত্বে ছিল ‘ডেপোরটিক’ নামে একটি প্রতিষ্ঠান। বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়েবসাইটে ঢুকে পড়েন লাখো সমর্থক। অতিরিক্ত চাপ সামলাতে পারেনি সাইটটি।
1 week ago | [YT] | 0
View 0 replies
Abdulla Al Noman
লোহিত সাগর উপকূলবর্তী সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। মাখোঁ বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য হলে বিশ্ব ও মার্কিন অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে। তবে হোয়াইট হাউস এ ধরনের নিষেধাজ্ঞার কথা অস্বীকার করেছে।
1 week ago | [YT] | 1
View 0 replies
Abdulla Al Noman
যুক্তরাষ্ট্র সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের সম্পর্কের জন্য তিনি 'গর্বিত' এবং 'এক সাথে কাজ' চালিয়ে যাবেন। শি জিনপিং বলেছেন, দুই দেশেরই উচিত তাদের সম্পর্ক জোরদার করা।
1 week ago | [YT] | 1
View 0 replies
Abdulla Al Noman
রাতের বেলা আওয়ামী লীগের নেতাদের গাড়িতে করে কারাগারের বাইরে নেওয়া হয় এবং ভোরে আনা হয়। আর এটা দেখে ফেলাই আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।
1 week ago | [YT] | 0
View 0 replies
Abdulla Al Noman
জাতিসংঘে দেওয়া ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুফল যেন বিশ্ববাসী সমানভাবে পায়, সে লক্ষ্যে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
1 week ago | [YT] | 0
View 0 replies
Abdulla Al Noman
কুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের লাশ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকেই অপ্রতিমকে খুঁজছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির কাছে জঙ্গলের মধ্যে একটি শিশু পড়ে থাকার খবর পাই। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, অপ্রতিম পড়ে আছে এবং তাকে একটি শেয়াল কামড়াচ্ছিল।’
2 weeks ago | [YT] | 1
View 0 replies
Abdulla Al Noman
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
3 weeks ago | [YT] | 17
View 4 replies
Abdulla Al Noman
🚨 সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কত?
অনুমোদন হয়েছে জাতীয় বেতনস্কেল ২০২৬ / ৯ম পে স্কেল। কোন গ্রেডে কত টাকা মূল বেতন হয়েছে? ২০১৫ সালের বেতন থেকে ২০২৬ সালে কতটা বেড়েছে?
এই ভিডিওতে Grade 1 থেকে Grade 20 পর্যন্ত নতুন বেতন কাঠামো সহজভাবে দেখানো হয়েছে।
📊 সর্বনিম্ন মূল বেতন: ৳৮,২৫০ → ৳২০,০০০
📊 সর্বোচ্চ মূল বেতন: ৳৭৮,০০০ → ৳১,৫৬,০০০
👉 পুরো গ্রেডভিত্তিক বেতন তালিকা জানতে ভিডিওটি দেখুন।
🔗 YouTube Video: [https://youtu.be/UW4MSBwXpbc?si=BJtRi...]
ভিডিওটি ভালো লাগলে Like 👍, Comment 💬 এবং Share ↗️ করুন।
#৯মপেস্কেল #পেস্কেল২০২৬ #সরকারিচাকরি #সরকারিকর্মচারী #জাতীয়বেতনস্কেল২০২৬ #GovtSalary #PayScale2026
4 weeks ago | [YT] | 0
View 0 replies
Load more