"আসসালামু আলাইকুম!
আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম। নানা ব্যস্ততা ও সীমাবদ্ধতার কারণে সরাসরি আপনাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া সবসময় সম্ভব হয় না। তাই এই চ্যানেলের মাধ্যমে সমসাময়িক বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত বিষয়ে ইসলামিক সমাধান ও ভিডিও শেয়ার করার চেষ্টা করি।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনিও শরিক হতে পারেন। ভিডিওগুলো অন্য ভাইদের কাছে শেয়ার করে দ্বীন প্রচারে সাহায্য করুন। আপনার একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের উসিলা। আল্লাহ আমাদের কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান!
✅ আমাদের সাথে যুক্ত থাকুন:
আমাদের ফেসবুক লিংক: facebook.com/hmkasemFP
আমাদের ইউটিউব চ্যানেল লিংক:
youtube.com/@HMKASEM.Y
প্রতিদিনের গুরুত্বপূর্ণ ইসলামিক আপডেট ও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।"

Follow Facebook page 👇
facebook.com/hmkasemFP


H M KASEM

রমজানের শেষ দশক—আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। চলুন ইবাদত, দোয়া আর ইস্তিগফারের মাধ্যমে এই মূল্যবান সময়গুলোকে কাজে লাগাই। মহান আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরের বরকত নসীব করুন। আমিন। 🌙✨
#রমজান #শেষ_দশক #লাইলাতুল_কদর #ইবাদত #RamadanKareem #Last10DaysOfRamadan

1 week ago | [YT] | 3

H M KASEM

✨ লাইলাতুল কদর: মহিমান্বিত রজনীর সন্ধানে দোয়া ও আমল ✨
অনেকেই মনে করেন শবে কদর বা লাইলাতুল কদর শুধু ২৭শে রমজানের রাতে। কিন্তু রাসুলুল্লাহ (সাঃ) আমাদের শিখিয়েছেন এই বরকতময় রাতটি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে তালাশ করতে।
রাসুলুল্লাহ (সাঃ) বলেন—
"তোমরা লাইলাতুল কদর তালাশ করো; রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে।" (সহীহ বুখারী)
অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ শে রমজানের রাতগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতগুলোর যেকোনো একটি হতে পারে হাজার মাসের চেয়েও উত্তম সেই মহিমান্বিত রাত। 🌙
আসুন, অলসতা না করে এই শেষ কটি রাত ইবাদত, জিকির আর আল্লাহর কাছে কান্নাকাটি করে কাটিয়ে দিই। হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমজান! 🤲
লাইলাতুল কদরের বিশেষ দোয়া:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
(উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।)
অর্থাৎ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করুন।
আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ বরকত নসিব করুন। আমীন। 🤲✨
বিশেষ দ্রষ্টব্যঃ আরবি ক্যালেন্ডারে "দিনের আগে রাত আসে" অর্থাৎ এ রাত থেকেই কদরের রাত ধরা হবে
#LailatulQadr #Ramadan #IslamicPost #ShabeQadr #Dua #লাইলাতুল_কদর #রমজান #বিজোড়_রাত

1 week ago | [YT] | 4

H M KASEM

সুখে কিংবা দুঃখে—সব অবস্থায় মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করাই মুমিনের গুণ। নিজেকে শান্ত রাখতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এই দুটি সহজ আমলই যথেষ্ট।
"সর্বোত্তম যিকির হলো 'লা ইলাহ ইল্লাল্লাহ' আর সর্বোত্তম দু'আ হল 'আলহামদুলিল্লাহ'।" — (তিরমিজী-৩৩৮৩)
#আল্লাহর_জিকির #আলহামদুলিল্লাহ #ইসলামিক_উক্তি #সালাত #PeaceOfMind

2 weeks ago | [YT] | 7

H M KASEM

গুনাহ মাফের এক অসামান্য আমল! ✨

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার "সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী" (সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি) পাঠ করবে, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই বাক্যটি জিহ্বায় উচ্চারণে খুব সহজ কিন্তু আমলনামায় এর ওজন অনেক বেশি। আসুন আমরা প্রতিদিন এই তাসবিহটি পড়ার অভ্যাস করি এবং নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর সাহায্য চাই।
✅ তাসবিহ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
✅ উচ্চারণ: সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী
✅ অর্থ: আমি আল্লাহর প্রশংস পবিত্রতা ঘোষণা করছি।
হাদিস রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং: ৬৪০৫
ছবিটি শেয়ার করে অন্যদেরও এই মহৎ আমলের কথা জানিয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে কেউ আমলটি শুরু করবে এবং আপনিও সওয়াবের অংশীদার হবেন। জাযাকাল্লাহু খাইরান। 😇
#IslamicReminders #Dhikr #DailyAmal #SubhanAllah #গুনাহমাফ #হাদিস #ইসলামিকপোস্ট #সুবহানাল্লাহ

3 weeks ago | [YT] | 3

H M KASEM

"কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন কেউ কারো হবে না, তখন একমাত্র আশ্রয় হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শাফায়াত। নবীজি নিজেই শিখিয়ে দিয়েছেন সেই অসামান্য দোয়াটি, যা পাঠ করলে তার সুপারিশ পাওয়া নিশ্চিত হয়ে যায়।
আসুন, আমরা নিজেরা এটি পড়ি এবং অন্যদের সাথে শেয়ার করে সওয়াব অর্জন করি। আল্লাহ আমাদের নবীজির নৈকট্য দান করুন। 🌸✨
#IslamicPost #ProphetMuhammad #Salawat #DuaForSuccess #Faith #পরকাল #নেক_আমল"

3 weeks ago | [YT] | 6

H M KASEM

পার্থিব জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো বাবা-মা। আল্লাহ আমাদের সবাইকে তাঁদের সেবা করার তৌফিক দান করুন এবং তাঁদের দীর্ঘায়ু ও সুস্থতা দান করুন। আমিন। 🤲❤️
#বাবামা #দোয়া #ইসলামিকপোস্ট #মা #বাবা #ParentsDua #IslamicQuotes #LoveParents #DuaForParents

3 weeks ago | [YT] | 14

H M KASEM

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার দরুন তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন।"
[মুসলিম ৩৮৪, তিরমিযী ৩৬১৪]
অগণিত রহমত ও বরকত লাভের এই সহজ সুযোগ আমরা কেন হারাবো? আসুন, অন্তরের গভীর থেকে প্রিয় নবীজীর প্রতি দরুদ পাঠ করি। 💚
একসাথে বলি:
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ✨
#দরুদ #ইসলামিকপোস্ট #রহমত #নবীজির_সুন্নাত #Durood #IslamicRemainder #Blessings

4 weeks ago | [YT] | 2

H M KASEM

রামাদান মোবারক 🌙

ইনশাআল্লাহ আগামী কাল থেকে রমজানের গুরুত্ব নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও শেয়ার করা হবে subscribe করে সাথেই থাকুন।
#RamadanMubarak #রোজা #ramadanpreparation #ইবাদাত #আমল

4 weeks ago | [YT] | 4

H M KASEM

হে আল্লাহ আমাদেরকে রমজানের পূর্ণ মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন।
#রোজা #RamadanDua #রমজান #ইবাদাত #দোয়া #আমল

4 weeks ago | [YT] | 4

H M KASEM

"আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা! ✨
রমজান মানেই নিজেকে শুদ্ধ করার সুযোগ, আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। এই রমজানকে আমরা যেন অন্য সব সময়ের চেয়ে বেশি ইবাদতে কাটাতে পারি, সেই লক্ষ্যেই আগামীকাল থেকে ইনশাআল্লাহ শুরু হচ্ছে 'রমজান প্রস্তুতিমূলক ভিডিও সিরিজ'। 🌙
📍 যা থাকছে ভিডিওগুলোতে:
✅ রমজানের গুরুত্বপূর্ণ আমল।
✅ ইবাদত করার সহজ ও কার্যকরী টিপস।
✅ ফজিলত ও মাসনুন দোয়া, ইত্যাদি
আমাদের এই পথচলায় শামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সাথেই থাকুন। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কারো হেদায়েতের উছিলা। 🌸
আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত নসিব করুন। আমিন। 🤲"
#RamadanPreparation #Ramadan2025 #IslamicLife #RamadanAmal #রমজান_প্রস্তুতি #ইসলামিক_ভিডিও #রমজানের_আমল #ইবাদত #সওয়াব #ইসলামের_আলো

4 weeks ago (edited) | [YT] | 4