এই চ্যানেলে বইপত্র নিয়েই বেশি আলোচনা হয়। এছাড়া বিজনেস, প্রোডাক্টিভিটি থেকে শুরু করে অনেক বিষয় নিয়েও আমি কথা বলে থাকি। আমি নিজে শেখার, নতুন নতুন বিষয়ে জানার, গড়ে উঠার পাশাপাশি আপনাকেও একটু হলেও সাহায্য করতে পারবো আশাকরি।


Asadudzaman Joy

বই না পড়লেও মাঝে মাঝে
লাইব্রেরিতে যান, বইয়ের দোকানে
ঘুরে বেড়ান। পাতা না উল্টালেও
বইগুলোর নাম দেখুন, কভারের
গন্ধ নিন, লেখকদের নাম চিনুন।
দেখবেন, ধীরে ধীরে বইয়ের দুনিয়া
আপনাকে টানতে শুরু করবে।
কারণ জ্ঞান কখনো জোর করে
আসে না, চুপিসারে এসে মানুষকে
বদলে দিয়ে যায়।

2 months ago | [YT] | 1,181

Asadudzaman Joy

মনে হচ্ছে,
এইতো কিছুদিন আগেই ২০২০ সাল শুরু হলো।
এখন দেখছি ২০২৬ সালের এপ্রিল মাসও শেষ!

কি সর্বনাশা ব্যাপারস্যাপার।

মির্জা গালিব ঠিকই বলেছিলেন,

"জীবন বড়ই বিচিত্র।
সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে।"

3 months ago | [YT] | 319

Asadudzaman Joy

এই দেশে কোনো সুযোগ নাই, তাই আমি গ্রো করতে পারছি না।

আমার বাবার টাকা নাই, তাই আজ আমার এই অবস্থা।

আমি ভালো কলেজে পড়তে পারিনি বলেই তো ভালো রেজাল্ট করতে পারিনি।

নিজের অবস্থার জন্য এভাবে অন্যকে দোষারোপ করা বাদ দেন প্লিজ!

আপনি এখন ঠিক যেই অবস্থাতে আছেন, ঠিক সেই অবস্থাতেই থেকে অনেকেই ভালো কিছু করছে।

একই দেশ, একই সিস্টেম, একই সুযোগের অভাব। তারপরেও কেউ কেউ এগিয়ে যাচ্ছে। আর আপনি সেই একই পরিস্থিতিতে বসে বসে কারণ খুঁজছেন কেন হচ্ছে না।

সত্যি কথাটা হচ্ছে, পরিস্থিতির দোষ দেওয়াটা অনেক সহজ। কারণ তখন নিজেকে আর কিছু করতে হয় না।

ব্যর্থতার দায়িত্বটা অন্যের ঘাড়ে চলে যায়, আর নিজে নিশ্চিন্তে থাকা যায়। কিন্তু এই নিশ্চিন্তের দাম হচ্ছে আপনার পুরো জীবনটা।

আপনি আসলে এভাবে নিজেকেই ধোঁকা দিচ্ছেন।

3 months ago | [YT] | 242

Asadudzaman Joy

গ্রীণ লাইনের দুইটাই এসি বাস।
একটা একতলা, আরেকটা দোতলা।

একটার ভাড়া ১২০০ টাকা। আরেকটার ১৬০০ টাকা।

আমি মনে মনে, ভাবতেসি।
আমাকে কি টাকা কামড়ায় নাকি? খালি দোতলা বাসের জন্য আমি ৪০০ টাকা ভাড়া বেশি দিবো কেনো?

এরপর সেই ১২০০ টাকার বাসে উঠে আমার কঠিন শিক্ষা হয়ে গেছে। পুরো বাস যতক্ষণ চলছে মনে হইসে আমি ভাইব্রেশনের উপর বসে আছি। সেই বাসে চড়ে টানা দুইদিন আমার শরীর ব্যথা ছিলো। বুঝেন অবস্থাটা!

লাস্ট ৪-৫ বছরে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেছি। এরমধ্যে সবচেয়ে বেশি যাতায়াত করা হয়েছে ঢাকা- চট্টগ্রাম রুটে।

এই রুটে ভালো বাসে যেতে চাইলে, চোখ বন্ধ করে সোহাগের ডাবল ডেকার প্রেস্টিজ বাসে উঠে যাবেন।

যদিও সমস্যা হচ্ছে, এই বাস বেশ স্লো চালায়।
তবে বাসটা যথেষ্ট আরামদায়ক আর বিলাসবহুল।

এছাড়া গ্রীণ লাইনের ডাবল ডেকারটাও ভালো। তবে ভুলেও তাদের পুরনো স্ক্যানিয়া সিঙ্গেল ডেকার বাসে উঠবেন না।

দেশ ট্রাভেলসের এসি বাসে বেশ কয়েকবার যাতায়াত করেছি। তাদের সার্ভিসও ভালো লেগেছে।

সৌদিয়ার মার্সিডিজ বেঞ্জের এসি বাসগুলো বেশ ভালো। তবে ভুলেও তাদের সিল্কি বাসে উঠবেন না।

দুই-তিনবার তাদের এসি সিল্কি বাসে উঠেছি।
প্রতিবারই বেশ খারাপ সার্ভিস পেয়েছি।

আর হ্যাঁ, এসির নামে ভুংভাং ব্যানারের যারা ডাকাডাকি করে যাত্রী তোলে তাদের বাসে যাবেন না।

এরা কখনো কখনো ননএসির চেয়েও ভাড়া কম নেয়।
তবুও না পারতে এদের বাসে উঠবেন না।

মাঝ রাস্তায় দেখা যায় এদের এসি চলে না। বাস নষ্ট হয়ে যায়। এছাড়া আছে আরো হাজারো প্রকারের হয়রানি।

আর হ্যাঁ, ননএসিতে সবচেয়ে বেস্ট সার্ভিস দেয় ইউনিক। ২০১৮ সাল থেকে আমি নিয়মিত এদের বাস ইউজ করি। এরা মোটামুটি স্পিডে বাস চালায়।

যারা নিয়মিত ইউনিক বাস ইউজ করে,
তারা না পারতে অন্য ননএসি বাসে চড়ে না।

এছাড়া সৌদিয়া ননএসির সার্ভিসও বেশ ভালো।

তবে ননএসিতে সবচেয়ে খারাপ সার্ভিস পেয়েছি শ্যামলী বাসে। না আছে লেগ রেস্টের ব্যবস্থা, না আছে সিটে বসে আরাম। তার উপর লিটারেলি রাস্তা থেকে ডেকে ডেকে যাত্রী তুলতে দেখেছি।

আর আমি হানিফ এন্টারপ্রাইজের বাস ইউজ করি না।

২০১৮ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল ভাইকে হানিফ এন্টারপ্রাইজের বাস থেকে ফেলে হত্যা করে এই বাসের ড্রাইভার, হেল্পপার আর সুপারভাইজার। এরপর থেকেই বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এই বাস কোম্পানির বাস আমি ব্যক্তিগতভাবে বয়কট করেছি।

এবার আসি সবচেয়ে বেস্ট সার্ভিস কাদের?

মজার ব্যাপার হচ্ছে,
সেটা ঢাকা-চট্টগ্রাম রুটের সবচেয়ে জনপ্রিয় দুই ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস আর সুবর্ণ এক্সপ্রেসের।

ননস্টপ এই দুই ট্রেন একটানে চট্টগ্রাম চলে আসে।

আবার একটানে ঢাকা চলে যায়।

এই দুই ট্রেনের এসিতে যেতে চাইলে স্নিগ্ধাতে টিকিট কাটবেন। আর ননএসিতে যেতে চাইলে শোভন চেয়ারে।
ফ্যামিলি না থাকলে শুধু এসি কেবিন (সিটে) টিকেট না কাটাই ভালো।

তবে আল্লাহর ওয়াস্তে না পারতে,
চট্টলা এক্সপ্রেস বা মহানগর এক্সপ্রেসের মতো ট্রেনগুলা ইউজ না করাই ভালো। এই ট্রেনগুলো এতোগুলা স্টেশনে থামে যে, আপনার মনে হবে, এরচেয়ে হেঁটে হেঁটেই ঢাকা, চট্টগ্রাম চলে যাওয়াই ভালো।

যাইহোক, আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে এই পোস্টটা লেখা। তাই অনেকের মতের সাথে নাও মিলতে পারে। তবে কমেন্টে চাইলে আপনার যেকোনো সাজেশন বা ফিডব্যাক দিতে পারেন।

আপনাদের ভ্রমণ হোক সবসময় নিরাপদ আর সুন্দর।

3 months ago | [YT] | 159

Asadudzaman Joy

কিভাবে কোনো জিনিস খুব দ্রুত শিখবেন?

রিচার্ড ফাইনম্যান পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন। তার একটা বড় গুণ ছিল, তিনি যেকোনো জটিল জিনিস অবিশ্বাস্য রকমের দ্রুত শিখতে পারতেন।

একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে।
তিনি বলেছিলেন, "আমি যখন কিছু শিখি, তখন নিজেকে কল্পনা করি একজন ছোট বাচ্চাকে বোঝাচ্ছি।
যদি সহজ ভাষায় বোঝাতে না পারি, তাহলে বুঝি আমি আসলে এখনো শিখিনি।"

এটাই পরে "Feynman Technique" নামে পরিচিতি পায়।

পদ্ধতিটা খুব সহজ। যা শিখছেন সেটা পড়ুন, তারপর বই বন্ধ করুন এবং নিজের ভাষায় সেটা লিখুন বা বলুন, এমনভাবে যেন একজন একদম নতুন মানুষ বুঝতে পারে।

যেখানে আটকে যাবেন, বুঝবেন ওখানেই আপনার ফাঁক আছে। তারপর শুধু সেই ফাঁকটা ভরাট করুন, পুরো বিষয় আবার পড়তে যাবেন না।

এই একটা পদ্ধতি দিয়ে Feynman এমন বিষয়েও দক্ষতা অর্জন করেছিলেন যেগুলো তার মূল বিষয় ছিল না।

তিনি জীববিজ্ঞান শিখেছিলেন, সাফবাজি শিখেছিলেন, এমনকি ব্রাজিলিয়ান ড্রামও।
প্রতিবার একই পদ্ধতি, বোঝো, নিজের ভাষায় বলো, ফাঁক খোঁজো, ঠিক করো।

বেশিরভাগ মানুষ শেখার সময় যা করে সেটা হলো পড়ে যায়, হাইলাইট করে, নোট নেয়, আরেকবার পড়ে।
এতে মনে হয় অনেক কিছু করা হচ্ছে, কিন্তু আসলে ব্রেইন সক্রিয় থাকে না।

ফাইনম্যান এর পদ্ধতিতে ব্রেইনকে জোর করে কাজ করাতে হয়, তাই শেখাটা গেঁথে যায়।

যা শিখছেন সেটা যদি অন্যকে বোঝাতে না পারেন, তাহলে আপনি এখনো শেখেননি, শুধু দেখেছেন।

3 months ago | [YT] | 268

Asadudzaman Joy

4 months ago | [YT] | 217

Asadudzaman Joy

আপনার কি মনে হয়?

4 months ago | [YT] | 214

Asadudzaman Joy

এই সময়ে আপনার উচিত একজন পলিম্যাথ হওয়া।

লিওনার্দো দা ভিঞ্চি, একাধারে চিত্রশিল্পী, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, দার্শনিক, সব একসাথে।

ইলন মাস্ক, রকেট ইঞ্জিনিয়ারিং বোঝেন,
ইলেকট্রিক কার বোঝেন,
AI বোঝেন, বিজনেস বোঝেন।

তারা দুজনেই মূলত পলিম্যাথ।

পলিম্যাথ হচ্ছেন সেই মানুষটা,
যে কয়েকটা স্কিলকে একসাথে কানেক্ট করতে পারেন।
এছাড়া যিনি পলিম্যাথ, তিনি দ্রুত শিখতে পারেন,
নিজেকে বদলাতে পারেন, আর দ্রুত মানিয়ে নিতে পারেন।

আপনি চাইলেও কিন্তু এখন পলিম্যাথ হতে পারেন।

এজন্য প্রথমে একটা মূল স্কিল নিন।
তার সাথে কমিউনিকেশন, স্টোরিটেলিং, এআই লিটারেসি যোগ করুন। আর এগুলো শেখার পেছনে প্রতিদিন মাত্র ১ ঘণ্টা সময় দিন।

ধীরে ধীরে আপনিও একজন পলিম্যাথ হয়ে উঠবেন।

এই সময়ে অন্যতম স্মার্ট সিদ্ধান্ত হচ্ছে,
একজন পলিম্যাথ হওয়া।

8 months ago | [YT] | 344

Asadudzaman Joy

মাত্র ২ ঘণ্টার লাইভ মাস্টারক্লাসে শিখুন এআই টুলস (ChatGPT, Claude, NoteBookLm, Gamma ইত্যাদি) ব্যবহার করে স্মার্টভাবে কাজ করার সব কৌশল!

ছাত্র, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সবার জন্য উপযোগী এই মাস্টারক্লাসে আপনি শিখবেন প্রম্পট কীভাবে লিখতে হয়, কনটেন্ট কীভাবে বানানো যায় থেকে শুরু করে এআই টুল ব্যবহার করে স্মার্টভাবে যেকোনো কাজ করার কৌশল।

এখনই এনরোল করুন!
(লিংক কমেন্টে)

10 months ago | [YT] | 212

Asadudzaman Joy

জীবন নিয়ে আরো আশাবাদী আর প্রোডাক্টিভ হতে চাইলে -

১/ নিজের উপর বেশি বেশি ইনভেস্ট করুন।

২/ নতুন কিছু শিখুন।

৩/ বইপত্র পড়ুন।

৪/ বিভিন্ন কোর্স করুন।

৫/ ভালো ভালো ভিডিও দেখুন।

৬/ বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসুন।

মনে রাখবেন,
শেখা থেমে গেলে, জীবনটাও থেমে যাবে!

(Do It Today বই থেকে নেওয়া।)

1 year ago | [YT] | 446