Hello! I’m Hafsa Islam. I travel across Saudi Arabia, Bangladesh, and many other countries, sharing amazing moments, cultures, and cuisines with you. I also bring Islamic teachings, beautiful scenes from Mecca and Medina, and videos about prayers and faith. My channel is a perfect blend of travel, Islamic knowledge, and inspiration. Subscribe for new videos!
Hafsa Islam
Allah accept your silent dua.
5 days ago | [YT] | 63
View 0 replies
Hafsa Islam
আমি জানি না, এই কথাটা কার জানা দরকার… কিন্তু কখনোই ভেবে হতাশ হবেন না যে, অন্য কেউ আপনার চেয়ে বেশি নিয়ামতপ্রাপ্ত। আবার এটাও ভাববেন না যে, আপনি অন্য কারও চেয়ে বেশি ভাগ্যবান।
আল্লাহ আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্নভাবে, অসংখ্য নিয়ামতে সমৃদ্ধ করেছেন। কারও জীবনে যা আছে, আপনার জীবনে হয়তো তা নেই, আবার আপনার জীবনে এমন অনেক কিছু আছে, যার জন্য অন্য কেউ হয়তো প্রতিদিন দোয়া করছে।
তাই নিজের নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে, অন্যের নিয়ামত দেখে হিংসে নয়, দোয়া করতে হবে।
আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতই অসামান্য। 🤍
1 month ago | [YT] | 10
View 0 replies
Hafsa Islam
Yaa Allah, remove from my life the people who are secretly fooling me, the people who hate me and the people who pretend to like me, no matter how important they are to me, if they don't have anything good just remove them.❤️
1 month ago | [YT] | 18
View 0 replies
Hafsa Islam
https://youtu.be/2QooECEUj1M?si=zBpPH...
1 month ago | [YT] | 4
View 0 replies
Hafsa Islam
https://youtu.be/78iVDSZ3AHg?si=-L_69...
1 month ago | [YT] | 5
View 0 replies
Hafsa Islam
Congratulation Spain!
কী একটা ম্যাচ হলো আজকে!
পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করা স্পেনের ডিফেন্স আজও ছিল একদম নিখুঁত। আর্জেন্টিনার খেলোয়াড়েরা শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করলেও এবার আর তাদের শেষরক্ষা হলো না। বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় জানিয়ে বিশ্ব ফুটবলের নতুন সেরা এখন স্পেন।
অভিনন্দন স্পেন!
Spain vs Argentina | FIFA World Cup 2026 Final | Champions
1 month ago | [YT] | 15
View 0 replies
Hafsa Islam
কাবার ঠিক উপরে আসমানে আরেকটা কাবা আছে?
নাম: আল-বাইতুল মা'মুর।
প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা ওই কাবা তাওয়াফ করে। একবার যে করলো, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না।
আর আল্লাহ আপনাকে দুনিয়ার কাবা দিয়ে দিলেন। যতবার খুশি চক্কর দেন।
ফেরেশতারা উপর থেকে দেখে আর বলে: ইয়া আল্লাহ... আদম সন্তান কত ভাগ্যবান।
পর্ব ২: প্রতি কদমে জান্নাতের চুক্তি - সহিহ হাদিস
আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন:
আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি: যে ব্যক্তি কাবা তাওয়াফ করে, সে প্রতি কদমে ১০টা নেকি পায়, ১০টা গুনাহ মাফ হয়, ১০ ধাপ জান্নাতে উপরে উঠে যায়
হিসাব করেন...
১ চক্করে ৩০ কদম = ৩০ নেকি + ৩০ গুনাহ মাফ।
৭ চক্কর = ২১০ নেকি শুধু পা ফেলার বিনিময়ে।
আপনি দোকানে ১ ঘন্টা কাজ করে ২০০ টাকা পান।
আর আল্লাহ ৭ মিনিটে ২১০ নেকি দিয়ে দেন... ফ্রি।
পর্ব ৩: ১ তাওয়াফ = ১ কোটি টাকার সওয়াব
যে ব্যক্তি ৭ চক্কর তাওয়াফ করে ২ রাকাত নামাজ পড়বে, তার সওয়াব একজন মুমিন গোলাম আজাদ করার সমান
সাহাবির যুগে একজন গোলামের দাম ছিল ৪০-৫০ হাজার দিরহাম।
আজকের বাজারে ১ কোটি টাকা।
মানে আপনি ঘেমে, ক্লান্ত হয়ে যে তাওয়াফ করলেন, আল্লাহ আপনাকে ১ কোটি টাকার জান্নাত লিখে দিলেন।
পর্ব ৫: আল্লাহ নিজে তাকিয়ে থাকেন
নবীজি ﷺ বলেছেন: আল্লাহর ঘরের উপর প্রতিদিন ১২০টা রহমত নাযিল হয়। ৬০টা তাওয়াফকারীদের জন্য
মানে যখন আপনি চক্কর দেন, আসমান থেকে আল্লাহর রহমত আপনার মাথার উপর বৃষ্টির মতো পড়ে।
যে রহমতের এক ফোঁটা আপনার কলবে লাগলে আপনি আর গুনাহ করতে পারবেন না।
শেষ দৃশ্য: কাঁদবেন এখন...
কল্পনা করেন...
আপনি মারা গেছেন। জানাজা হয়ে গেছে।
আপনার ছেলে মক্কায় গেল উমরা করতে।
নিয়ত করলো: আব্বার নামে ৭ চক্কর তাওয়াফ।
আপনি কবরে শুয়ে আছেন।
হঠাৎ ফেরেশতা এসে বললো: উঠেন। আপনার ছেলে আপনার জন্য তাওয়াফ করছে। ২১০ নেকি আপনার আমলনামায় দিয়ে দিলাম।
শায়খ, আপনার ছেলে নাই? কোনো সমস্যা নাই।
আপনি নিজে বেঁচে থাকতেই করেন।
কারণ মরে গেলে আর তাওয়াফের সুযোগ নাই।
───
আজকের দোয়া:
ইয়া আল্লাহ... যে ঘরের চারপাশে ফেরেশতা চক্কর দেয়, আমাকে সেই ঘরের চারপাশে কাঁদার তৌফিক দাও। প্রতি কদমে আমার আব্বা-আম্মার কবরের আযাব মাফ করে দাও। আমি গুনাহগার, কিন্তু তোমার ঘর পবিত্র। তোমার ঘরের উছিলায় আমাকে মাফ করে দাও। আমিন।
#তাওয়াফ #কাবা #কান্না #জান্নাত
───
সনদ ১০% সহিহ:
1. ১০ নেকি প্রতি কদম: আহমাদ ২৭৮৬২, তিরমিজি ৯৫৯, ইবনে মাজাহ ২৯৫৬
2. গোলাম আজাদ: তিরমিজি ৯৫৯
3. ৫০ তাওয়াফে নিষ্পাপ: তিরমিজি ৮৬
4. ১২০ রহমত: তাবরানি
2 months ago | [YT] | 107
View 0 replies
Hafsa Islam
আমার বাপ-মায়ের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন?তারা আমাদের “সঠিক ইসলামিক শিক্ষা” দিতে পারেননি।
সঠিক শিক্ষা বলতে শুধু নামাজ পড়তে বলা বা রোজা রাখতে শেখানো না।
আমি বলছি—
সহীহভাবে কুরআন তেলাওয়াত, নবীদের জীবনী, কাসাসুল কুরআন, তাফসীর, ইসলামের সৌন্দর্য ও উদ্দেশ্য বোঝা…
এই বিষয়গুলো।
তবে আজ বড় হয়ে বুঝি, এটা হয়তো তাদের ইচ্ছার অভাব ছিল না।
বরং উনারাও হয়তো এই জ্ঞানগুলো গভীরভাবে শেখার সুযোগ পাননি। তাই আমাদেরও শেখাতে পারেননি।
সম্প্রতি Karina Kaysar-এর মাকে বলতে দেখলাম—
“কেউ আমার মেয়ের ছবি নিবেন না। আমি আমার মেয়ের কবরের পাশে মসজিদ-মাদরাসা করে দিবো, যেন সবসময় কুরআনের তেলাওয়াত শুনতে পারে।”
একজন মায়ের এই কথাগুলো খুব গভীরভাবে নাড়া দেয়।
কারণ আমরা মৃত্যুর পরে প্রিয় মানুষটার জন্য কুরআনের পরিবেশ চাই, অথচ জীবিত অবস্থায় সেই কুরআনের সাথে সম্পর্ক তৈরি করানোর কথা অনেক সময় ভাবিই না।
শিশুর জন্মের পর আমরা কত কিছু নিয়ে ভাবি—
ভালো স্কুল, সুন্দর জামা, ভবিষ্যৎ ক্যারিয়ার, ইংরেজি শেখা…
কিন্তু সবার আগে কি এই চিন্তা করি—
“আমার সন্তান যেন কুরআনের সাথে যুক্ত হয়?”
“সে যেন আল্লাহকে চিনে বড় হয়?”
একটা মৃত্যু শুধু মৃত্যু না।
কিছু মৃত্যু আয়নার মতো—জীবনের অনেক সত্য সামনে এনে দাঁড় করায়।
মনে করিয়ে দেয়, দুনিয়ার সব ব্যস্ততার মাঝেও আত্মার খাবারের প্রয়োজন আছে।
জীবনের পরিবর্তন খুব জরুরি।
আর সেই পরিবর্তনটা অন্য কারো মৃত্যুর পরে আফসোস দিয়ে না, নিজের জীবনে আজ থেকেই শুরু করা উচিত। 🤍
3 months ago | [YT] | 13
View 0 replies
Hafsa Islam
মানুষ আপনাকে ততটুকুই কষ্ট দিতে পারবে যতটুকু আপনি তাকে সুযোগ দিবেন যতটা মনের দরজা খুলে দিবেন। আপনার প্রাইভেট সীমানায় যে আসতে পারে সে-ই আপনার ক্ষতিটা করতে পারে বা কষ্টটা দিতে পারে। এজন্য বাউন্ডারি মেইন্টেন করাটা জরুরি।🤍
3 months ago | [YT] | 40
View 0 replies
Hafsa Islam
জীবনের একটা গভীর সত্য হলো, জীবনে কিছুই স্থায়ী না।
সবকিছুই একসময় বদলে যায়।
আজ যদি আপনার জীবনে সবকিছু ভালো চলতে থাকে,
তাহলে সেই সময়টাকে উপভোগ করুন।
কারণ ভালো সময় চিরদিন থাকে না।
আবার যদি মনে হয় সময়টা খারাপ যাচ্ছে,
তাহলেও হতাশ হওয়ার কিছু নেই।
কারণ খারাপ সময়ও চিরস্থায়ী না।
জীবন আসলে পরিবর্তনের মধ্যেই এগিয়ে চলতে থাকে।
সুখ হোক বা দুঃখ, দুটোই অস্থায়ী।
তাই ভালো সময় এলে কৃতজ্ঞ থাকুন,
আর খারাপ সময় এলে ধৈর্য ধরুন।
কারণ সময়ের সাথে সাথে সবকিছুই একদিন বদলে যায়।
4 months ago | [YT] | 83
View 0 replies
Load more