ইলম ও নূর | হিদায়াত ও জ্ঞানের আলো
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
এই চ্যানেলটি ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে নিবেদিত। আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন বিষয় উপস্থাপন করি, যা আপনার ঈমান, আমল এবং জীবনযাত্রাকে আলোকিত করবে ইনশাআল্লাহ।
আপনি এখানে যা পাবেন:
জীবনের বাস্তব সমস্যার ইসলামী সমাধান
সহিহ হাদিসভিত্তিক অনুপ্রেরণামূলক ভিডিও
আত্মশুদ্ধি, তাওবা, তাকওয়া ও মৃত্যু স্মরণ
আলিমদের বাণী ও সুন্নাহ মোতাবেক জীবনদর্শন
আমাদের লক্ষ্য হলো—আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহকে সহজভাবে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া।
🔹 ভিডিও দেখে শুধু জানুন না — আমল করুন এবং অন্যদের জানাতে সাহায্য করুন।
🔸 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামি বার্তা ছড়িয়ে দিন।
ইলম ও নূর
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
4 days ago | [YT] | 46
View 1 reply
ইলম ও নূর
পহেলা বৈশাখ হাজার বছরের ঐতিহ্য নয়। এর বয়স বড়জোর সাড়ে চারশো বছর। আদতে এটা কোনো উৎসব ছিল না। ছিল খাজনা আদায়ের প্রশাসনিক পরোয়ানা। শোষণের স্মারক। সামন্তপ্রভুরা এটা চালু করেছিল। উদ্দেশ্য ছিল ভূমিদাসদের থেকে খাজনা আদায়। তার আগে খাজনা নেয়া হত হিজরী সনের হিসেবে। কিন্তু হিজরী তো চান্দ্রবর্ষ। চান্দ্রবর্ষ হয় ৩৫৪ দিনে। তাই ৩৬৫ দিনের সৌরবর্ষের ফসলের মৌসুমের সঙ্গে সবসময় মেলে না। দেখা যেত, খাজনার সময় যখন এল, ততদিনে ফসলের সময় শেষ। কৃষকের গোলা খালি। ফলে তারা ঠিকমতো খাজনা দিতে পারত না।
এই সমস্যা মেটাতে সম্রাট আকবর তৈরি করেন ফসলি সন বঙ্গাব্দ, ১৫৮৪ ঈসায়ীতে। তিনি এটা বানালেন চান্দ্রবর্ষের হিজরি আর সৌরবর্ষের ঈসায়ীর গোঁজামিল দিয়ে। পহেলা বৈশাখকে করা হল খাজনা আদায়ের দিন। এই দিনের নাম ‘পুণ্যাহ’। ক্ষুদ্র মহাজনদের কাছে 'হালখাতা'। উৎসবের আড়ালে এটা ছিল রক্ত নিংড়ানোর দিন।
বঙ্গাব্দের গোঁজামিলের নগদ নমুনা হল, বাংলাদেশে পহেলা বৈশাখ হয় ১৪ এপ্রিল, কিন্তু পশ্চিমবঙ্গে ১৫ এপ্রিল। চান্দ্রমাস গোনা হয় চাঁদ দেখে, সৌরমাস গোনা হয় সূর্যকে ঘিরে পৃথিবীর পরিক্রমণ দেখে। কিন্তু বঙ্গাব্দের কোন্ মাস কতদিনে হবে, সেটা বৈঠক করে ঠিক করা হয়। দিনের শুরু নিয়েও আছে গোলমাল। বাংলা একাডেমি বলে দিন শুরু রাত ১২টায়, সনাতন নিয়ম বলে সূর্যোদয়ে। কারো কাছেই কোনো দলীল নেই। গোঁজামিলের আবার দলিল কী!
এখন পহেলা বৈশাখের প্রতীক হয়েছে পান্তা-ইলিশ। এটাও ঐতিহ্যের অনুষঙ্গ নয়, নব্বইয়ের দশকে (১৯৮৩) চালু করা কৃত্রিম ফ্যাশন মাত্র। পেঁচা ইত্যাদি আরও পরের। বেশিভাগ বাঙালি বছরে একদিনও ইলিশ খায় না। তারা টেংরা-পুঁটি খায়, লইট্যামাছের শুঁটকি খায়, কলার মোচা ও কচুর লতি খায়। পান্তা-ইলিশ ফালতু আইডিয়া। ভুল সমন্বয়। পান্তার সঙ্গে ইলিশ যায়ই না। পেঁচার সঙ্গে সম্বন্ধ আছে অন্ধকারের, আর ইঁদুরের─বৈশাখের কোনো যোগ নেই।
মজার ব্যাপার, এই লেখা যখন শুরু করি তখন মাইকে বাজছিল 'গ্রামছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভোলায় রে!' এখন শেষের দিকে এসে শুনছি, গান বিদেয় হয়েছে, তার বদলে বাজছে সুদাইসের কিন্নরকণ্ঠে কুরআন তিলাওয়াত।
এটাই নতুন বাংলাদেশ। নতুন বছর সুন্দর হোক। শুভ পহেলা বৈশাখ, ১৪৩৩!
[লেখাটি শেয়ার করুন। ভুল আবেগের বানোয়াট কুপ্রথা রোধে ভূমিকা রাখুন।]
──────────────
1 month ago | [YT] | 1
View 0 replies
ইলম ও নূর
1 month ago | [YT] | 14
View 0 replies
ইলম ও নূর
লা ইলাহা ইল্লাল্লাহ
1 month ago | [YT] | 5
View 0 replies
ইলম ও নূর
আযানের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক গনিতের খেলা:
আযানের এই তথ্যগুলো পড়ার পর আপনি বাকরুদ্ধ হবেন আর আল্লাহর উপর আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
১। আযানের ১ম শব্দ হল আল্লাহ এবং শেষ শব্দ ও হল আল্লাহ। এর মানে আল্লাহই শুরু এবং আল্লহই শেষ।
২। আযান শব্দটি পবিত্র কুরআনে সর্বমোট রয়েছে ৫ বার। আর আমাদের প্রতিদিন নামাজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করি।
৩। আযানের মধ্যে সর্বমোট শব্দ হল ৫০ টি। আর আল্লাহ মিরাজের সময় হযরত মুহাম্মাদ (সঃ) কে সর্বপ্রথম ৫০ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন।
পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। আর সহীহ হাদিস বলে একজন ব্যাক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে ৫০ ওয়াক্তের সাওয়াব দিবেন।
৪। আযানের মধ্যে সর্বমোট ১৭ টি ভিন্ন অক্ষর রয়েছে।
আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল ১৭ রাকাত।
ফজর ২ + জোহর ৪ + আসর ৪ + মাগরিব ৩ + এশা ৪
মোট ১৭ রাকাত।
৫। আযানের মধ্যে সবচেয়ে ব্যাবহৃত শব্দ হল ( আল্লাহ)
আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আযানে আছে মোট ৪৭ বার, লাম অক্ষরটি ৪৫ বার এবং হা অক্ষরটি ২০ বার।
সুতরাং ৪৭+ ৪৫ + ২০ = ১১২।
আর পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা হল সূরা ইখলাস। যে সূরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
1 month ago | [YT] | 5
View 0 replies
ইলম ও নূর
৩০ দিনের রোজার পর, আজ খুশির সবচেয়ে সুন্দর মুহূর্ত। ঈদ মোবারক❤
1 month ago (edited) | [YT] | 18
View 0 replies
ইলম ও নূর
✨ পবিত্র মাহে রমজান ২০২৬: বিভাগ ভিত্তিক সময়সূচি 🌙
আসসালামু আলাইকুম, Elmonur পরিবারের সদস্যগণ!
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান আমাদের দোরগোড়ায়। এ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিটি জেলার জন্য আলাদা ও নির্ভুল সময়সূচি প্রকাশ করেছে। আপনাদের সুবিধার্থে বিভাগ অনুযায়ী সময়সূচি নিচে দেওয়া হলো:
📍 আপনার বিভাগের সময়সূচি দেখে নিন:
👉 ঢাকা বিভাগ: shorturl.at/E1rlv
👉 চট্টগ্রাম বিভাগ: shorturl.at/1BpSd
👉 সিলেট বিভাগ: shorturl.at/tpq0H
👉 রাজশাহী বিভাগ: shorturl.at/nA6ML
👉 রংপুর বিভাগ: shorturl.at/Iqf1A
👉 ময়মনসিংহ বিভাগ: tinyurl.com/y237ucbw
👉 বরিশাল বিভাগ: tinyurl.com/8mt4w2rp
👉 খুলনা বিভাগ: tinyurl.com/2vyzzm87
মহান আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের প্রতিটি রোজা রাখার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। 🤲
শুভেচ্ছান্তে,
Elmonur
#Elmonur #Ramadan2026 #RamadanCalendar #RamadanMubarak #রমজান২০২৬ #রমজান_ক্যালেন্ডার #StayConnected
2 months ago | [YT] | 12
View 0 replies
ইলম ও নূর
মক্তবের 'আলিফ-বা' থেকে শুরু হওয়া সফরের পূর্ণতা পেল আজ 'কালা হাদ্দাসানা'র পাঠে। আল্লাহর রহমত, মা-বাবার দোয়া আর উস্তাদদের মেহনতেই পূর্ণ হলো জীবনের এই বিশেষ অধ্যায়।
সাথীদের সাথে কাটানো স্মৃতিগুলো অম্লান হয়ে থাকবে।
আল্লাহ আমাদের এই ইলমি আমানত কবুল করুন এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন। আমিন।
4 months ago | [YT] | 163
View 7 replies
ইলম ও নূর
আল্লাহ্ মহান।
5 months ago | [YT] | 88
View 0 replies
ইলম ও নূর
বাসর ঘরে বউ রেখে যে মুসলিম সাহাবি যুদ্ধ এর ময়দানে যুদ্ধ করতে যায় তার নাম কি?
5 months ago | [YT] | 1
View 0 replies
Load more