◥◣🔻◥◣বিডি টু গ্লোবাল"-এ আপনাকে স্বাগতম। বৈদেশিক কর্মসংস্থান ও ভ্রমণ ভিসার তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। নতুন প্রবাসগামী ও প্রবাসী ভাইদেরকে সত্য ও সঠিক তথ্য দিয়ে তাদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। দেশ-বিদেশের ভিসা ও অন্যান্য সঠিক তথ্য পেতে,এবং নিরাপদ অভিবাসনের জন্য (BD TO GLOBAL) এর সাথেই থাকুন ◥◣🔻◥◣
সেইসব প্রবাসী যাদের অবিশ্বাস্য কাজ, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে? তারা কেমন আছেন, তারা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন? অথবা যারা বিদেশ যেতে চান, তাদের বৈদেশিক কর্মসংস্থান, ভিসা, ভ্রমণ তথ্য এবং কীভাবে তারা নিজেদের প্রস্তুত করবেন ? এই সমস্ত বিষয়ে প্রবাসগামী ভাইদের কে সত্য ও সঠিক তথ্য দিয়ে সহায়তার উদ্দেশ্য থেকেই ‘বিডি টু গ্লোবাল’ প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে।
বিদেশ যাওয়ার আগে প্রস্তুতি, পাসপোর্ট তৈরি থেকে শুরু করে, বিমানবন্দরে কী কী সমস্যার মুখোমুখি হতে হবে, প্রথমবার বিমানে ওঠার সময় যা যা জানা উচিত, কোন দেশে যাবেন, কোন দেশ আপনার জন্য ভালো হবে, শ্রম আইন, আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের সংস্কৃতি। BD TO GLOBAL CHANNEL -এই সমস্ত বিষয়ে সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকে। 🔻THANKS 🔻
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
আলহামদুলিল্লাহ , FWCMS এর ওয়েবসাইটে নতুন ১৬ টি মেডিকেল সেন্টার এর আপডেট হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামি সপ্তাহের শেষের দিকে
Allocation হওয়া শুরু হবে। ৫-১০ তারিখের মধ্যে যাত্রীরা মেডিকেল করতে পারবে ইনশাআল্লাহ ।
2 days ago (edited) | [YT] | 82
View 3 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ FWCMS এর ওয়েবসাইটে নতুন সিন্ডিকেটের ২৫ এজেন্সির নাম আপডেট হয়েছে।মনে রাখবেন এই এজেন্সি গুলির মাধ্যমে শুদু প্রসেসিং হবে। যারা কাজ কিনে নিয়ে আসবে তারা এই এজেন্সিগুলোর মাধ্যমে প্রসেসিং করবে। কাজের মালিক অন্যান্য এজেন্সি।
1 week ago (edited) | [YT] | 110
View 4 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
2 weeks ago | [YT] | 81
View 6 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট 🇲🇾
প্রাপ্ত তথ্য অনুযায়ী, “আগামী এক সপ্তাহের মধ্যে” বাংলাদেশের জন্য মালয়েশিয়ার কর্মী গ্রহণের “অনলাইন সিস্টেম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।”
সিস্টেম চালু হলে দ্রুত “মেডিকেল কার্যক্রমও শুরু হবে, ইনশাআল্লাহ।”
যারা মালয়েশিয়ায় যেতে আগ্রহী, তারা এখন থেকেই নিচের প্রস্তুতিগুলো সম্পন্ন করে রাখুন—
✅ BMET “Registration” নিজ নিজ জেলার BMET অফিস থেকে সম্পন্ন করুন।
✅ বাধ্যতামূলক ৩ দিনের “TTC Training” নিজ নিজ জেলার TTC থেকে সম্পন্ন করুন।
✅ পাসপোর্টের মেয়াদ “কমপক্ষে ২ বছর” রয়েছে কিনা নিশ্চিত করুন।
✅ প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, NID, ছবি ইত্যাদি) প্রস্তুত রাখুন।
অফিসিয়াল কোনো আপডেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
3 weeks ago | [YT] | 145
View 6 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন।
তিনি জানান, কোন কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী প্রসেসিং হবে, সে বিষয়ে চূড়ান্ত নির্বাচন করবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।এছাড়া যেহেতু কর্মী FWCMS সিস্টেমের মাধ্যমে যাবে, তাই এখনো কিছু কারিগরি ও প্রশাসনিক কাজ সম্পন্ন হওয়া বাকি রয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব প্রক্রিয়া শেষ করে অনুমোদিত এজেন্সিগুলোকে ID ও Password প্রদান করবে। এরপর ধাপে ধাপে FWCMS থেকে মেডিকেল মাইগ্রেশন (MyGram) স্লিপ ইস্যু শুরু হবে।
🔹 কর্মীদের প্রতি পরামর্শ:
MyGram স্লিপ ইস্যু হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। কারণ, মালয়েশিয়ার শ্রমবাজারে চূড়ান্ত অগ্রগতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো MyGram স্লিপ ইস্যু হওয়া। যেদিন প্রথম MyGram স্লিপ ইস্যু হবে, সেদিন থেকেই কলিং ভিসার কার্যক্রম বাস্তবভাবে শুরু হয়েছে বলে ধরে নেওয়া যাবে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়—অনেকের পাসপোর্ট ইতোমধ্যেই বিভিন্ন অফিসে মালয়েশিয়ার জন্য জমা রয়েছে। যারা নতুন করে পাসপোর্ট জমা দিতে চান, তারা সম্ভব হলে MyGram স্লিপ ইস্যু শুরু হওয়ার পর পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।
ইনশাআল্লাহ, যেদিন প্রথম MyGram স্লিপ ইস্যু হবে, সেদিনই আপনাদের সর্বপ্রথম আপডেট জানানো হবে।
আশা করি, আপনাদের দীর্ঘদিনের বেকারত্বের অবসান ঘটিয়ে নতুন কর্মজীবনের পথে এগিয়ে যাওয়ার সময় খুব কাছেই।
4 weeks ago (edited) | [YT] | 217
View 3 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
আগস্টের শেষ সপ্তাহে কর্মী যেতে হলে আগস্টের মাসের প্রথমেই মেডিক্যাল শুরু করতে হবে। সব সেক্টর ও সাব-সেক্টরে কাজের সুযোগ পাবেন বাংলাদেশের শ্রমিকরা। বোয়েসেলের মাধ্যমে প্রথম গ্রুপের ফ্লাইট হওয়ার সম্ভাবনা বেশি।
4 weeks ago (edited) | [YT] | 81
View 4 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
আলহামদুলিল্লাহ অপেক্ষার প্রহর শেষ হতে চলছে ☺️
1 month ago | [YT] | 82
View 2 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল। প্রবাসীরা দেশে আসার পর ভিসার মেয়াদ থাকা অবস্থায় অনলাইনে অটো ক্যানসেল হচ্ছে।এতে চরম বিপর্যের মুখে পরছে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা। আপনারা সাংবাদিকরা তাদের পাশে দাড়ান, বিষয়টা সুন্দর ভাবে তুলে ধরেন যেন আমাদের প্রধান মন্ত্রী ও প্রবাসী কল্যান মন্ত্রীর নজরে আসে। এখন একমাত্র সরকারের হস্তক্ষেপ ই পারে দুবাই প্রবাসীদের এই সমস্যা সমাধানে কাজ করতে। দয়া করুন। প্রবাসীদের বাঁচান #bdtoglobal #dubai
1 month ago | [YT] | 9
View 2 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
সবাই দোয়া করেন,আশা করছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
1 month ago | [YT] | 144
View 14 replies
BD To Global (প্রবাসীদের তথ্য কেন্দ্র )
আজকের মালয়েশিয়া কলিং ভিসা চূড়ান্ত আপডেট। প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন। শ্রমবাজার ইস্যুতে আলোচনায়"
সরকারি লেভেলে কাজ খুব দ্রুত আগাচ্ছে। মন্ত্রীর সফর + ৪ আগস্টের টিম আসা = কলিং খোলার শেষ ২টা ধাপ। সবাই দোয়া করেন,আশা করছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
1 month ago (edited) | [YT] | 93
View 6 replies
Load more