Hi, I’m Moinul, I’m a part-time freelance writer and full time Medical Doctor In Bangladesh. In this channel, I share my insights on my path to a $50,000 freelance business.


Moinul Karim

✔️ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংরেজি কীভাবে শিখবেন? Full Guideline (Part -1)

আগের একটা পোস্টে বলেছিলাম, আপনার Freelancing Career-কে সামনে এগিয়ে নিতে English কতটা গুরুত্বপূর্ণ।

আজকে আরেকটু Practicalভাবে কথা বলি।

আগামী ৩ মাসে কীভাবে আপনার English এমন একটা Level-এ নিয়ে যাবেন, যাতে International Client-এর সাথে Freelancing-এর Basic Communication ভালোভাবে Handle করতে পারেন, সেইটা নিয়েই কোথা বলবো।

দেখেন, English শেখার কোনো শেষ নাই। আসলে কোনো কিছু শেখারই শেষ নাই।

৩ মাসে আপনি Native Speaker হয়ে যাবেন না। Fluent হয়ে যাবেন, এমন Guarantee-ও কেউ দিতে পারবে না।

কিন্তু আমার মতে, আপনি যদি ঠিকমতো Practice করেন, তাহলে ২–৩ মাসে আপনার English অনেকটাই Improve করা সম্ভব।

বিশেষ করে Freelancing-এর জন্য যতটুকু Functional English দরকার, সেই Foundationটা তৈরি করা সম্ভব।

তবে শুরু করার আগে দুইটা জিনিস লাগবেই।

১. Dedication: প্রতিদিন বা Regularly সময় দিতে হবে।

২. Practice: শুধু Grammar পড়ে গেলে হবে না। এটা English Second Paper Exam না যে কিছু Rules মুখস্থ করলেন, Exam-এ লিখে দিয়ে আসলেন।

আপনাকে English-এর একটা Sense Develop করতে হবে। কোন Sentenceটা Natural শোনায়, কীভাবে একটা কথা বলতে হয়, Client-এর সাথে কীভাবে Professionally Communicate করতে হয়, এগুলো Practice-এর মাধ্যমে আসবে।

আমি পুরো Learning Process-টাকে চারটা ভাগে ভাগ করব:

Reading → Listening → Speaking → Writing

চলুন একটা একটা করে দেখি। আজকে কোথা বলবো reading এবং listening নিয়ে।

১. Reading: প্রতিদিন English Non-fiction পড়ুন

আপনি স্কুল-কলেজে কমবেশি English অবশ্যই পড়েছেন। এখন আপনার প্রথম কাজ হচ্ছে Regular English Reading-এর Habit তৈরি করা।

✔️ Newspaper পড়তে পারেন।
✔️Article পড়তে পারেন।

তবে আমি Personally Non-fiction Book বেশি Prefer করি।

কয়েকটা বই দিয়ে শুরু করতে পারেন:

✅ $100M Offers — Alex Hormozi
✅ $100M Leads — Alex Hormozi
✅ Deep Work — Cal Newport
✅ Atomic Habits — James Clear
✅ The 4-Hour Workweek — Timothy Ferriss
✅ The Psychology of Money — Morgan Housel

এই ধরনের বই পড়ার একটা Extra Benefit আছে।

আপনি শুধু English শিখছেন না। একই সাথে Business, Money, Productivity, Marketing এবং নিজের Career নিয়ে নতুন নতুন Idea শিখছেন।

প্রতিদিন ৩০ মিনিট রাখেন।

৫ পেজ পারেন? ৫ পেজ পড়েন।

১০ পেজ পারেন? ১০ পেজ পড়েন।

১৫ পেজ পারেন? আরও ভালো।

কিন্তু Regularly করেন। আমি শুরুতেই Fiction পড়তে বলছি না, কারণ অনেক English Fiction নতুন Learner-এর জন্য তুলনামূলক কঠিন হতে পারে।

নাহলে বলতাম Game of Thrones বা Harry Potter নিয়ে বসে যান!

শুরুতে এমন কিছু পড়েন যেটার Language তুলনামূলক Straightforward এবং যে Topic আপনার ভালো লাগে।

আর একটা কাজ করবেন।

কোনো নতুন Phrase দেখলে শুধু Word-এর বাংলা অর্থ মুখস্থ করবেন না। পুরো Sentenceটা কীভাবে ব্যবহার হয়েছে, সেটা দেখবেন। এভাবেই ধীরে ধীরে Natural English-এর Sense তৈরি হবে।

২. Listening: Movie এবং Series-কে Entertainment-এর সাথে Lecture হিসেবেও নিন

প্রতি সপ্তাহে অন্তত একটা English Movie দেখতে পারেন।অথবা কোনো একটা Series শুরু করেন এবং Regularly Episode দেখেন।

কিন্তু একটা Challenge রাখেন।

যতটা সম্ভব Subtitle ছাড়া দেখার চেষ্টা করেন। শুরুতে Subtitle লাগলে ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে Subtitle ছাড়াও বোঝার চেষ্টা করেন।

ওরা কী বলছে শুধু সেটা না।

খেয়াল করেন,

✔️ কীভাবে বলছে?
✔️ কোন Tone-এ বলছে?
✔️ কোন Situation-এ কোন Expression ব্যবহার করছে?
✔️ কথা শুরু করছে কীভাবে?
✔️ Agree করছে কীভাবে?
✔️ Disagree করছে কীভাবে?
✔️ কাউকে Politely না বলছে কীভাবে?

ধরেন আপনি শুনলেন, “That makes sense, but here’s what I’d suggest.”

এই একটা Phrase Client Meeting-এ কতভাবে ব্যবহার করতে পারবেন চিন্তা করেন। Client একটা Idea দিলো। আপনি পুরোপুরি Agree করছেন না।

সরাসরি,

“No, that won’t work.”

না বলে বলতে পারেন,

“That makes sense, but here’s what I’d suggest.”

আরেকটা খুব Common Expression হতে পারে,

“Let me take a look and get back to you.”

Client এমন কিছু জিজ্ঞেস করল যার Answer এই মুহূর্তে জানেন না।

Panic করার দরকার নেই। এই Sentenceটা বলেই সময় নিতে পারেন।

এভাবেই Movie, Series, Podcast বা Interview দেখার সময় ছোট ছোট Natural Phrase ধরার চেষ্টা করেন।

Entertainment হিসেবেও দেখলেন। আবার English Class-ও হয়ে গেল।

পরের পোস্ট এ Speaking এবং Writing নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ।

#FreelancingCareer #freelancing #ফ্রিল্যান্সিং #passiveincome #BangladeshiFreelancer #freelancingtips

7 hours ago | [YT] | 1

Moinul Karim

ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখবেন কীভাবে?

অনেকেই আমাকে জিজ্ঞেস করেন,

❓ “ভাই, Freelancing শিখতে চাই। কিন্তু Course কেনার টাকা নাই। কী করব?”
❓ “কেউ Guide না করলে কীভাবে আগাব?”
❓ “ফ্রিতে কি আসলেই Freelancing শেখা সম্ভব?”

আমার উত্তর হচ্ছে,

হ্যাঁ, অবশ্যই সম্ভব। ফ্রিতে Skill শেখা সম্ভব এবং Freelancing শুরু করাও সম্ভব।

আমি নিজেও Content Writing এবং Ghostwriting-এর অনেক কিছুই Free Resources ব্যবহার করে শিখেছি।

তবে Writing অনেকটাই Creative Skill। এখানে একটা নির্দিষ্ট Software-এর A to Z শিখলেই আপনি Writer হয়ে যাবেন, ব্যাপারটা এমন না।

তাই আজকে বরং Video Editing, Graphic Design, Digital Marketing-এর মতো Skill-এর Example দিয়ে বলি।

ফ্রিতে শিখতে হলে আমি একটা খুব Simple Process Follow করতাম।

Step 1: YouTube থেকে একটা Full Course দিয়ে শুরু করুন

ধরেন আপনি Digital Marketing শিখবেন। আরও Specific হয়ে Instagram Marketing শিখতে চান।

YouTube-এ গিয়ে Search দেন,

“Instagram Marketing Full Course Bangla”

তারপর দেখেন কোন Courseটা Beginner হিসেবে আপনার কাছে ভালো মনে হচ্ছে।

একটা Select করেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন।

এখানে একটা ভুল করবেন না।

আজকে একজনের দুইটা Video, কালকে আরেকজনের তিনটা Video, পরশু আরেকটা Channel-এর চারটা Video।

এভাবে করলে মাথায় Information জমবে, Skill তৈরি হবে না। একটা Structured Course আগে শেষ করেন। ওইটা ভালো না লাগলে একদম প্রথম থেকে আরেকটা শুরু করুন।

Step 2: Video-তে যা শেখাচ্ছে, সাথে সাথে Practice করুন

এইটা সবচেয়ে Important। শুধু Video দেখে গেলে হবে না।

Instructor যদি কোনো Task দেয়, করেন। কোনো Tool দেখালে নিজে Open করে ব্যবহার করেন।

কোনো Campaign তৈরি করা শেখালে Demo Campaign বানান। কোনো Design বানানো শেখালে নিজে বানান। কোনো Video Edit করা শেখালে নিজে Edit করেন।

শুধু ২০ ঘণ্টার Video Course দেখে ফেললেন মানেই আপনি ২০ ঘণ্টা Skill Practice করেছেন, এমন না।

Skill তৈরি হয় কাজ করতে করতে।

Step 3: এবার আপনার মাথায় প্রশ্ন আসতে শুরু করবে

ধরেন Full Courseটা শেষ করেছেন।

এখন Practice করতে বসলেন।

দেখবেন,

❓ “আচ্ছা, এটা কীভাবে করল?”
❓ “আমারটা এরকম হচ্ছে না কেন?”
❓ “এই Settingটা কোথায়?”
❓“এই Effectটা কীভাবে দিব?”
❓“এখানে কোন Option ব্যবহার করব?”

এখন সমস্যা হচ্ছে, এটা একটা Free YouTube Course। আপনার পাশে Mentor বসে নাই যে সাথে সাথে তাকে প্রশ্ন করবেন।

তাহলে কী করবেন?

> আপনার প্রতিটা Question-কে নতুন একটা Search বানিয়ে ফেলবেন।
> একটা একটা করে YouTube বা Google-এ Search করবেন।

একটা Problem। একটা Search। একটা Solution।

তারপর আবার Practice।

Step 4: Course শেষ করে এবার একটা Real Project বানান

এই Stageটা খুব Important।

এখনই চিন্তা করবেন না,

🥲 “Client কোথায় পাব?”
🥲 “Upwork খুলব কীভাবে?”
🥲 “Fiverr Gig কীভাবে বানাব?”
🥲 “কত টাকা Income করব?”

আগে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত নিজে করে দেখেন।

ধরেন Video Editing শিখছেন।

📹 Raw Footage নেন। নিজে একটা Complete Video Edit করেন।

🌅 Graphic Design শিখছেন? নিজে একটা Poster, Social Media Design বা Brand Asset বানান।

🏪 Digital Marketing শিখছেন? একটা Demo Brand নিয়ে Strategy এবং Campaign Plan বানান।

এখন মজার ব্যাপার হচ্ছে, Real Project করতে গেলেই আপনি বুঝবেন আপনি আসলে কতটুকু শিখেছেন।

Step 5: আটকে গেলেই আবার Search

ধরেন Video Edit করতে গিয়ে দেখলেন Masking দরকার।

কিন্তু Course-এ Masking ভালোভাবে শেখায়নি।

Search দেন, “How to use masking in Premiere Pro”

Graphic Design করতে গিয়ে Lasso Tool বুঝতে পারছেন না?

Search দেন, “How to use lasso tool in Photoshop”

Instagram Marketing করতে গিয়ে কোনো একটা Metric বুঝতে পারছেন না?

ওই Specific Metric নিয়ে Search দেন।

Solution দেখেন। নিজে করেন।

আবার আটকে যান। আবার Search দেন।

এভাবেই চলবে।

Course → Practice → Problem → Search → Solution → Practice Again.

এই Loopটা যদি আপনি কয়েক মাস চালিয়ে যেতে পারেন, দেখবেন একটা সময় আপনি অনেক কিছুই নিজে নিজে করতে পারছেন।

“ভাই, এভাবে তো অনেক কষ্ট!”

হ্যাঁ। অনেক কষ্ট।

আপনি যখন Paid Course করছেন, তখন অনেক ক্ষেত্রে Instructor আপনার জন্য Informationগুলো A to Z সাজিয়ে দিচ্ছে।

কোনটার পরে কোনটা শিখবেন, সেটা বলে দিচ্ছে। আপনি আটকে গেলে Help করছে।

আপনার ভুল ধরিয়ে দিচ্ছে। আপনি সেই Convenience-এর জন্য টাকা দিচ্ছেন।

আর আপনি যখন Free-তে শিখছেন, সেই টাকাটা আপনাকে পরিশ্রম দিয়ে দিতে হবে।

এটাই Trade-off।

YouTube-এর একটা Free Course হয়তো আপনাকে A, B, C, D শিখিয়ে দিল। E থেকে Z পর্যন্ত আপনাকে নিজেই টেনে নিয়ে যেতে হবে।

✔️ Search করে।
✔️ Practice করে।
✔️ ভুল করে।
✔️ আবার Search করে।
✔️আবার Practice করে।

এই Processটা Easy না। কিন্তু Possible।

তাই Course কেনার টাকা নাই বলে বসে থাকার কোনো কারণ নেই।

Internet আছে? YouTube আছে?
Practice করার জন্য Computer আছে?

তাহলে আজকেই একটা Skill Select করেন।

একটা ভালো Beginner Course খুঁজে বের করেন। এবং শেখা শুরু করেন।

Free মানে Cost নেই, এমন না। টাকা লাগছে না। কিন্তু Time, Patience এবং Effort অনেক বেশি লাগবে।

পরের পোস্টে কথা বলব,

আপনার যদি মাসে ১,০০০–২,০০০ টাকার মতো ছোট একটা Learning Budget থাকে, তাহলে সেই টাকা দিয়ে কীভাবে আরও Structuredভাবে Skill শিখতে পারেন।

#FreelancingCareer #BangladeshiFreelancer #ClientHunting #ফ্রিল্যান্সিং #freelancingtips #freelancing #passiveincome

1 day ago | [YT] | 11

Moinul Karim

ফ্রিল্যান্সিং শিখতে কি ইংরেজি জানা লাগবেই?

এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন।

❌ “আমি তো ইংরেজি ভালো লিখতে পারি না।”
❌ “ভালো বলতে পারি না।”
❌ “Meeting করতে পারি না।”

“তাহলে কি Freelancing আমার জন্য না?”

বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দেয়,

“না, ইংরেজি না জানলেও Freelancing করা যায়।”

আমি একটু অন্যভাবে বলব। আপনি যদি শুধু ছোটখাটো Project করতে চান, তাহলে Limited English নিয়েও কিছুটা এগোনো সম্ভব।

কিন্তু আপনি যদি Freelancing-কে একটা Successful, High-Income Business বানাতে চান, তাহলে English ভালো জানা খুবই গুরুত্বপূর্ণ।

## বড় International Client-এর সাথে কাজ করতে Communication লাগবেই

আপনি যদি বড় Client-এর সাথে কাজ করেন, তাহলে শুধু একটা কাজ নিয়ে Delivery দিলেই শেষ না।

✔️Regular Meeting করতে হতে পারে।
✔️Update দিতে হতে পারে।
✔️ Objective বুঝতে হতে পারে।
✔️ Strategy নিয়ে কথা বলতে হতে পারে।

Client-এর নিজের Team বা Client-এর সাথেও Meeting করতে হতে পারে।

মানে অনেক সময় আপনি একজন Freelancer না, পুরোপুরি একটা Professional Team Member-এর মতো কাজ করবেন।

এখন Client যদি USA, UK, Australia বা Europe-এর হয়, তাহলে এই পুরো Communication ইংরেজিতেই হবে।

আপনার English যত ভালো হবে, আপনি পুরো Processটা তত Professionalভাবে Handle করতে পারবেন। আর যদি Writing, Speaking বা Meeting Communication দুর্বল হয়, তাহলে অনেক Opportunity থেকেই আপনি পিছিয়ে যাবেন।

## তার মানে কি English দুর্বল হলে Freelancing করা যাবে না?

না, এমন না।

আপনি ছোট Project করতে পারবেন। Fiverr বা Upwork-এ Client একটা কাজ দিল।

আপনি কাজ করলেন। Delivery দিলেন। Payment নিলেন।

এই ধরনের One-off Project অনেক ক্ষেত্রে Limited Communication দিয়েও Handle করা সম্ভব।

কিন্তু যখনই আপনি Businessটাকে বড় করতে যাবেন, তখন সমস্যা শুরু হবে।

ধরুন আপনি Cold Email করছেন। Client Interested হলো।

তারপর বলল,

“Let’s jump on a quick call.”

অথবা Personal Branding করে Inbound Lead পেলেন।

সে Meeting করতে চায়। সেখানেই আপনার Communication Skill গুরুত্বপূর্ণ হয়ে যাবে।

## আপনার Competitor শুধু বাংলাদেশি Freelancer না

এই জিনিসটা অনেকেই ভুলে যান। আপনি শুধু পাশের একজন বাংলাদেশি Video Editor বা Content Writer-এর সাথে Compete করছেন না।

আপনার Competitor হতে পারে,

✔️ USA-এর একজন Video Editor।
✔️ Ireland-এর একজন Content Writer।
✔️ Netherlands-এর একজন Digital Marketer।
✔️ Philippines-এর একজন Virtual Assistant।
✔️ India-এর একজন Developer।

আপনি Global Market-এ Compete করছেন।তাই শুধু Technical Skill ভালো হলেই হবে না।

আপনার Communication Skill ভালো হতে হবে।

Marketing Skill ভালো হতে হবে।
Client Handling ভালো হতে হবে।

Technical Skill-এর পাশাপাশি এই Skillগুলোও Global Level-এ নিতে হবে। নাহলে একজন Client আপনাকে High Price-এ Hire করবে কেন?

হয়তো কম দামের দুই একটা Project দেবে। কিন্তু Long-term Professional Relationship তৈরি করা কঠিন হয়ে যাবে।

## তাহলে English কতটা ভালো হতে হবে?

আপনাকে Native American-এর মতো Accent-এ কথা বলতে হবে না। Perfect Grammar নিয়েও সারাক্ষণ চিন্তা করার দরকার নেই।

কিন্তু আপনাকে এমন English জানতে হবে যেন,

✔️ Client-এর কথা সহজে বুঝতে পারেন।
✔️ নিজের Idea Explain করতে পারেন।
✔️ Meeting-এ Confidence নিয়ে কথা বলতে পারেন।
✔️ Price Negotiate করতে পারেন।
✔️ Problem Explain করতে পারেন।
✔️ Professional Email বা Message লিখতে পারেন।

এটুকু Skill অবশ্যই Develop করতে হবে।

## English Improve করবেন কীভাবে?

আমার কয়েকটা Simple Suggestion আছে।

>> ১. প্রতিদিন English পড়ুন:

✅ Non-fiction Book পড়তে পারেন।
✅ News Article পড়তে পারেন।
✅ Blog বা Newsletter পড়তে পারেন।

Regular Reading আপনার Vocabulary এবং Sentence Structure দুইটাই Improve করবে।

>> ২. English Content শুনুন

English Series বা Movie দেখুন। সম্ভব হলে ধীরে ধীরে Subtitle বাদ দিয়ে দেখার চেষ্টা করুন

তারপর একটা Stage-এ Subtitle ছাড়াই বোঝার চেষ্টা করুন। Listening Improve না হলে Meeting Communication Improve করা কঠিন।

### একজন Friend-এর সাথে Practice করুন

English Coaching-এ ভর্তি হওয়াই একমাত্র Solution না। আপনার এমন একজন Friend খুঁজুন, যে English Improve করতে চায়।

সপ্তাহে দুই থেকে তিন দিন ১৫ থেকে ২০ মিনিট Video Call করুন।

Rule রাখুন,

এই সময় শুধু English-এ কথা বলবেন। Topic যা ইচ্ছা হতে পারে।

Freelancing। Movie। Study। Daily Life।

শুরুতে ভুল হবে। জড়তা থাকবে। এইটাই স্বাভাবিক।

Practice করতে করতে Improve হবে।

## শেষ কথা

আপনি আজকে যতটুকু English জানেন, সেটা দিয়েই শুরু করুন।

English Perfect হওয়ার জন্য Freelancing শুরু করা বন্ধ রাখার দরকার নেই।

কিন্তু এটাও ভাববেন না যে,

“English দরকার নেই।”

আপনার Goal হওয়া উচিত প্রতিনিয়ত Improve করা।

কারণ Freelancing এমন একটা Career যেখানে আপনাকে Continuous নিজের Skill Develop করতে হবে।

✔️Technical Skill Develop করবেন।
✔️ Marketing Skill Develop করবেন।
✔️Communication Skill Develop করবেন।

আর এই Development-এর মধ্যে English একটা অনেক বড় অংশ।

আপনি যত ভালো Communicate করতে পারবেন, তত বড় Client-এর সাথে কাজ করার দরজা খুলবে।


#FreelancingCareer #freelancingtips #BangladeshiFreelancer #freelancing #ClientHunting #ফ্রিল্যান্সিং

3 days ago | [YT] | 4

Moinul Karim

# Client Communication Series | পর্ব ৩

আমরা অনেকেই কাজ জানি। আমাদের Portfolio-ও ভালো।

কিন্তু সমস্যা হয় যখন Client-এর সামনে নিজেকে Present করতে যাই।

✔️ কী বলব?
✔️ কোন কথাটা আগে বলব?
✔️ কীভাবে বুঝাব যে আমি এই কাজটা পারি?
✔️ কী বললে Client Impress হবে?

এই জায়গায় গিয়ে অনেকেই সবকিছু জড়িয়ে ফেলি।

সামনাসামনি Call-এ যেমন এই সমস্যা হয়, Message-এর ক্ষেত্রেও একই সমস্যা হয়।

আজকে কথা বলব, কীভাবে নিজের Skill-কে Client-এর সামনে ভালোভাবে Present করবেন।

আমার মতে, তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ।

## ১. Result-Oriented কথা বলুন

Client-কে শুধু বলবেন না,

“I have been doing this for 5 years.”

অথবা,

“I am very experienced.”

অথবা,

“I can do this at a cheap price.”

এই কথাগুলো Client-এর কাছে খুব বেশি Value তৈরি করে না।

বরং Result নিয়ে কথা বলুন।

ধরুন আমি Amazon KDP-এর জন্য Book লিখি।

আমি যদি বলি,

“I’ve been writing books for five years.”

এটা একটা Information।

কিন্তু আমি যদি বলি,

“I’ve helped 60+ KDP authors turn book ideas into publish-ready nonfiction books, and those books have collectively helped my clients generate over 200,000$.”

তাহলে Client বুঝতে পারছে আমি শুধু লিখি না। আমার কাজের একটা Outcome আছে।

আরো কিছু Example

একজন Video Editor বলতে পারে,

“I’ve edited short-form videos that improved viewer retention and helped creators get more consistent reach.”

একজন Copywriter বলতে পারে,

“I write landing page copy focused on improving conversion, not just making the page sound better.”

একজন Designer বলতে পারে,

“I design conversion-focused landing pages that make the offer clearer and easier for visitors to act on.”

সবসময় চিন্তা করবেন, Client আমাকে Hire করলে কী Result পাবে?

## ২. Relevant Experience দেখান

আপনি কত বছর ধরে কাজ করছেন, সব সময় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ না।

আপনি তার মতো Client-এর সাথে আগে কাজ করেছেন কি না, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ধরুন একজন Fitness Creator একজন Video Editor খুঁজছে।

আপনি তাকে বললেন,

“I’ve been editing videos for three years.”

ভালো। কিন্তু আরেকজন বলল,

“I’ve worked with fitness creators and athletes before, so I’m already familiar with workout content, fast-paced fitness edits, exercise demonstrations, and the kind of pacing that works for this audience.”

আপনার মনে হয় Client কাকে বেশি Trust করবে?

অবশ্যই দ্বিতীয়জনকে। কারণ সে বুঝতে পারছে,

এই Space আপনার জন্য নতুন না।

### Example

ধরুন Client একজন Real Estate Agent।

আপনি বলতে পারেন,

“I’ve worked with real estate businesses before, particularly on property listing content and lead-focused social media posts, so I’m familiar with the kind of messaging buyers respond to.”

এখানে আপনি নিজেকে শুধু Writer হিসেবে Present করছেন না।

আপনি নিজেকে Real Estate সম্পর্কে বোঝে এমন Writer হিসেবে Present করছেন।

এই Differenceটা খুব গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন,

Relevant Experience > Random Experience.

আপনি ১০ বছর Video Edit করছেন, এটা কম Important। আপনি আগে তার Industry-এর Video Edit করেছেন, এটা বেশি Important।

## ৩. নিজের Process পরিষ্কার করে বলুন

Client-এর সবচেয়ে বড় ভয়গুলোর একটা হচ্ছে, ""আমি এই মানুষটাকে Hire করার পরে কী হবে?”

তাই আপনার Process তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিন।

কিন্তু Process বলতে এমন Generic কথা বলবেন না,

“I will research, write, edit and deliver.”

এটা সবাই করে। Specific হন।

ধরুন আমি একটা Article লিখব।

আমি বলতে পারি,

“First, I’ll research the topic using primary sources, industry publications, Reddit discussions, and competitor content. Then I’ll build a structured outline and send it to you for approval. Once approved, I’ll write the first draft, edit it for clarity and flow, check the factual claims, and then send you the final version for review.”

এখন Client বুঝতে পারছে,

✔️ কাজটা কীভাবে হবে।
✔️ কোন Stage-এ তার Input লাগবে।
✔️ কখন সে কিছু Review করবে।
✔️ আর Final Delivery-এর আগে কী কী হবে।

### আরেকটা Example

একজন Video Editor বলতে পারে,

“First, I’ll review your raw footage and reference videos. Then I’ll create a rough cut focused on pacing and story. Once you approve the direction, I’ll add motion graphics, captions, sound design and final polish before delivery.”

এই একটা ছোট Paragraph Client-এর অনেক Uncertainty কমিয়ে দেয়।

আর Client-এর কাছে যত কম Uncertainty থাকবে, আপনাকে Hire করার Decision নেওয়া তত সহজ হবে।

## সবগুলো একসাথে কেমন দেখাবে?

ধরুন একজন Fitness Creator আপনাকে Video Editing-এর জন্য Message করেছে।

আপনি এমন একটা Reply দিতে পারেন:

“Thanks for reaching out. I’ve worked with fitness and educational content before, so I’m familiar with the pacing and visual style needed to keep this type of audience engaged.

My focus wouldn’t just be on making the video look good. I’d also structure the edit around retention, clear exercise demonstrations and strong pacing.

My usual process is to first review the raw footage and your reference videos, then create a rough cut for direction. Once that’s approved, I’ll add captions, motion graphics, sound design and final polish before delivery.”

খেয়াল করেন, এই Message-এর মধ্যে তিনটা জিনিসই আছে।

✅ Result।
✅ Relevant Experience।
✅ Process।

এই তিনটা একসাথে থাকলে আপনার Presentation অনেক Strong হয়ে যায়।


Client Communication-এ নিজেকে Present করতে পারাটা One of the Most Important Skills।

আপনার Portfolio অনেক ভালো হতে পারে। আপনার Skill অসাধারণ হতে পারে।

কিন্তু Client যদি সেটা বুঝতেই না পারে, তাহলে সেই Skill-এর Value আপনি পাবেন না।

তাই Practice করুন। নিজের Skill নিয়ে দুই তিন লাইনে কথা বলতে শিখুন।

Result নিয়ে কথা বলতে শিখুন।
Relevant Experience তুলে ধরুন।
নিজের Process পরিষ্কারভাবে Explain করতে শিখুন।

এই জিনিসগুলো যত ভালো হবে, Client-এর সামনে নিজেকে Present করাও তত সহজ হবে।

আজকে এতটুকুই।

সামনের পর্বে Client Communication-এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ।
#FreelancingCareer #BangladeshiFreelancer #ClientHunting #freelancingtips #freelancing #ফ্রিল্যান্সিং

1 week ago | [YT] | 9

Moinul Karim

Client Communication Series | পর্ব ২

আজকের পর্বে আমরা কথা বলব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

কীভাবে Client-কে “না” বলবেন।

Freelancing Career-এ এমন অনেক Situation আসবে, যখন Client-কে না বলতেই হবে।

কখনো Client এমন একটা কাজ চাইবে যেটা আপনার Skill-এর বাইরে।

✔️ আপনি Video Editor, কিন্তু সে বলবে Graphic Design করে দিতে।
✔️ আপনি Content Writer, কিন্তু সে বলবে Video Editing করে দিতে।

কখনো বলবে কম দামে কাজ করতে।

কখনো একই Price-এ Extra কাজ করে দিতে।

কখনো বারবার Revision চাইবে। এই ধরনের Request খুবই Common।

আর Client Communication-এ আপনি দুর্বল হলে, এই জায়গাগুলো Handle করা কঠিন হয়ে যায়।

আজকে ৫টা Common Situation দেখি এবং কীভাবে Professionalভাবে “না” বলা যায়, সেটার কিছু Ready-to-use Message শিখি।

১. Client যখন আপনার Scope-এর বাইরের কাজ চায়

ধরুন আপনি একটা Video Edit করে দিয়েছেন।

Client বলল,

“Can you also design the thumbnail?”

কিন্তু Graphic Design আপনার Service না।

তখন সরাসরি কিন্তু ভদ্রভাবে না বলবেন।

লিখতে পারেন,

“Hi John, I’m glad you liked the video. Thumbnail design isn’t part of the services I currently offer, so I wouldn’t want to promise something outside my expertise. I’d be happy to recommend a designer if that helps.”

এই Message-এর ভালো দিক হচ্ছে, আপনি শুধু “না” বলছেন না। আপনি বুঝিয়ে দিচ্ছেন কেন না বলছেন।

আর সম্ভব হলে একটা Alternative-ও দিচ্ছেন।

২. Client যখন অনেক কম Price Offer করে

ধরুন আপনার Rate ৩০০ ডলার।

Client বলল,

“Can you do it for $100?”

তখন Nervous হয়ে Price কমিয়ে দেবেন না।

লিখতে পারেন,

“Thanks for sharing your budget. Unfortunately, I wouldn’t be able to take on this project for $100. For the deliverables we discussed, my rate would be $300. If you need to stay closer to $100, I’d be happy to reduce the scope and suggest a smaller package.”

এখানে আপনি Client-কে Reject করছেন না। আপনি Price কমাচ্ছেনও না।

বরং Scope কমানোর Option দিচ্ছেন।

এটা খুব গুরুত্বপূর্ণ। Budget কম হলে সবসময় Price কমাবেন না। প্রয়োজনে Deliverables কমান।

৩. Client যখন একই Price-এ Extra কাজ চায়

এই সমস্যাটা Freelancing-এ খুব Common। প্রথমে কথা ছিল ৫টা Article।

কাজের মাঝখানে Client বলল,

“আর দুইটা ছোট Article-ও করে দেন।”

তার কাছে ছোট। কিন্তু আপনার জন্য Extra Work।

তখন লিখতে পারেন,

“Absolutely, I can help with the additional two articles. Since they weren’t included in the original brief, I’ll add them as an extra deliverable. The additional cost would be $X. If that works for you, I can include them in the schedule.”

খেয়াল করবেন, এখানে আপনি বলছেন না,

“না, করব না।”

আপনি বলছেন,

“করব, কিন্তু এটা নতুন Scope এবং এর আলাদা Price আছে।”

Professional Communication অনেক সময় এইটাই।

৪. Client যখন বারবার Revision চায়

ধরুন আপনার Agreement ছিল ২টা Revision।

কিন্তু Client এখন ৫ম Revision চাইছে। আপনি যদি প্রতিবার Free Revision দিতে থাকেন, তাহলে Project কোনোদিন শেষ হবে না।

তখন লিখতে পারেন,

“I’m happy to make the additional changes. We’ve now completed the two revision rounds included in the original scope, so any further revisions would be billed separately at $X per round. Send me the final list of changes, and I can take care of them together.”

এখানে একটা Bonus Tip আছে।Client-কে বলুন সব Revision একসাথে একটা List-এ পাঠাতে।

নাহলে আজ একটা Change, কাল একটা Change, পরশু আরেকটা Change চলতেই থাকবে।

৫. Client যখন Unrealistic Deadline দেয়

Client আজ Message দিল।

বলল,

“কাল সকালে ২০টা Article লাগবে।”

আপনার Capacity নাই। কিন্তু Client হারানোর ভয়ে “Yes” বললেন।

তারপর Deadline Miss করলেন। এটা সরাসরি “না” বলার চেয়ে অনেক খারাপ।

এরকম Situation-এ লিখতে পারেন,

“Thanks for checking. I wouldn’t be able to complete all 20 articles by tomorrow without compromising the quality. I can deliver the first five by tomorrow and the remaining pieces by [date]. If the full batch is required by tomorrow, I may not be the right fit for this particular deadline.”

এই Messageটা খুব Powerful। আপনি নিজের Quality Protect করছেন।

Client-কে Alternative দিচ্ছেন।এবং এমন Promise করছেন না যেটা রাখতে পারবেন না।

>> “না” বলার সময় একটা Rule মনে রাখবেন

Client-কে না বলা মানে Rude হওয়া না। একটা ভালো “No” সাধারণত তিনটা জিনিস করে।

✔️ প্রথমত, Requestটা Acknowledge করে।
✔️ দ্বিতীয়ত, Boundary পরিষ্কার করে।
✔️ তৃতীয়ত, সম্ভব হলে Alternative দেয়।

যেমন,

“I understand what you need.”

“This isn’t included in the current scope.”

“But I can offer this instead.”

এই Structureটা মাথায় রাখলে অনেক Situation সহজ হয়ে যাবে।

>> সব Client-কে হ্যাঁ বলা Professionalism না

অনেক নতুন Freelancer মনে করেন,

Client যা বলবে, সবকিছুতেই “Yes” বলতে হবে। না হলে Client চলে যাবে।

বাস্তবে এর উল্টোও হতে পারে। আপনি যদি সবকিছুতে হ্যাঁ বলেন, তাহলে আপনার Workload বাড়বে।

✔️ কিন্তু Income বাড়বে না।
✔️ Deadline-এর Pressure বাড়বে।
✔️ Quality কমবে।

শেষে Client-ও অসন্তুষ্ট হবে।

তাই আপনাকে বুঝতে হবে,

কোথায় হ্যাঁ বলতে হবে।

আর

কোথায় না বলতে হবে।

এই ছিল Client Communication Series-এর দ্বিতীয় পর্ব। আজকে শিখলাম কীভাবে Professionalভাবে Client-কে “না” বলা যায়।

এই ধরনের Message Regularly ব্যবহার করতে থাকলে ধীরে ধীরে Boundary Set করা অনেক সহজ হয়ে যাবে।

আর এই Skillটা Freelancing Career-এ আপনাকে অনেক দূর নিয়ে যাবে।

সামনের পর্বে ইনশাআল্লাহ Client Communication-এর আরেকটা Important Situation নিয়ে কথা বলব।

#freelancingtips #ফ্রিল্যান্সিং #ClientHunting #freelancing #FreelancingCareer #BangladeshiFreelancer #passiveincome

1 week ago | [YT] | 7

Moinul Karim

Client Communication Series | পর্ব ১

আজকে আমরা একটা নতুন Written Series শুরু করছি।

Client Communication Series।

যারা আমার “ফ্রিল্যান্সিং শিখতে চাই” সিরিজটা পড়েছেন, তাদের অনেকেই বলেছেন যে সিরিজটা কাজে লেগেছে।

এই কারণে এবার আমি Client Communication নিয়ে আলাদা একটা সিরিজ করতে চাই।

এই সিরিজে আমরা কথা বলব,

✔ ক্লায়েন্টকে কখন কী লিখবেন।
✔ কীভাবে Reply করবেন।
✔ কীভাবে না বলবেন।
✔ কীভাবে হ্যাঁ বলবেন।
✔ কীভাবে Price নিয়ে কথা বলবেন।
✔ কীভাবে Client-কে Convince করবেন।

এবং কী ধরনের Communication আপনার Freelancing Business-কে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।

আজকে একদম প্রথম বিষয় দিয়ে শুরু করি।

Client প্রথম Message দিলে কীভাবে Reply করবেন?

ধরুন একজন Client আপনাকে Message দিল,

“Moinul, can you help me with XYZ?”

অথবা,

“Can you help me increase my sales?”

“Can you write five articles for me?”

“Can you help me manage my social media?”

এখন আপনি কী Reply করবেন?

এখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে সাথে সাথে,

“Yes, I can do it.” লিখে দেওয়া।

আগে Project সম্পর্কে জানতে হবে।

✅ Scope বুঝতে হবে।
✅ Client আসলে কী চায় সেটা বুঝতে হবে।

তারপর কথা এগোতে হবে।

আজকে ৫টা আলাদা Reply শিখি।

>> Response 1: Simple and Professional

“Hi [Name], thanks for reaching out. I’d be happy to help with this. Could you share a little more about the project, including what you need, your timeline, and the outcome you’re hoping to achieve?”

এইটা হচ্ছে সবচেয়ে Safe Response।

প্রায় যেকোনো ধরনের Project-এ ব্যবহার করতে পারবেন।

>> Response 2: Friendly

“Hey [Name], thanks for reaching out. This sounds like something I can help with. Can you tell me a bit more about what you’re working on and what you’d like me to handle?”

এইটা একটু বেশি Casual।

যেসব Client খুব Formal না, তাদের জন্য ভালো।

>> Response 3: Result Focused

“Hi [Name], absolutely. I’d love to learn more about the result you’re trying to achieve with this project. Could you share your main goal, what you’ve tried so far, and where you need the most help?”

এই Responseটা আমার কাছে অনেক ভালো।

কারণ এখানে আপনি শুধু কাজটা কী জানতে চাচ্ছেন না।

আপনি জানতে চাচ্ছেন Client কী Result চায়। এই Mindsetটা আপনাকে সাধারণ Freelancer থেকে আলাদা করবে।

>> Response 4: When the Project Sounds Clear

“Hi [Name], thanks for reaching out. Yes, I can help with [specific service]. Before I suggest the best way to approach it, could you share the project brief, deadline, and any examples or references you already have?”

ধরুন Client বলেছে,

“I need five articles.”

তাহলে আপনি বুঝে গেছেন সে Writing চায়।

এখন আপনার দরকার Brief, Deadline এবং Reference। এই ধরনের ক্ষেত্রে এই Replyটা ভালো কাজ করবে।

>> Response 5: For Bigger Projects

“Hi [Name], thanks for reaching out. This sounds like an interesting project, and I’d be happy to explore it with you. Before we discuss pricing or timelines, could you share a little more about the scope, expected deliverables, target audience, and the final outcome you’re looking for?”

যখন Projectটা একটু বড় হয়, তখন আমার মতে সাথে সাথে Price নিয়ে কথা বলা উচিত না।

✔আগে Scope বুঝুন।
✔Deliverables বুঝুন।
✔ Audience বুঝুন।
✔ Expected Outcome বুঝুন।
✔ তারপর Price নিয়ে কথা বলুন।

একটা জিনিস সবসময় মনে রাখবেন

Client প্রথম Message দেওয়ার পর আপনার Goal হচ্ছে তাকে Impress করার জন্য বিশাল Paragraph লেখা না।

আপনার Goal হচ্ছে Conversationটা সামনে এগিয়ে নেওয়া। Client যেন আপনার Reply পড়ে সহজে পরের Informationটা দিতে পারে।

এই জন্য প্রথম Reply হবে,

ছোট। Professional। Friendly। এবং Question-based।

সাথে সাথে Price পাঠিয়ে দেবেন না। সাথে সাথে “Yes, I can do everything” বলবেন না।

আগে বুঝবেন Client আসলে কী চায়। তারপর Deal-এর পরের ধাপে যাবেন।

এই ছিল Client Communication Series-এর প্রথম পর্ব।

আজকে শুধু Introduction এবং Client-এর প্রথম Message-এর Reply নিয়ে কথা বললাম।

সামনের পোস্টগুলোতে ইনশাআল্লাহ কথা বলব,

✔ কীভাবে Client-কে না বলবেন।
✔ কীভাবে Client-কে হ্যাঁ বলবেন।
✔ কীভাবে Price নিয়ে কথা বলবেন।
✔ কীভাবে Revision Handle করবেন।

এবং কীভাবে Communication দিয়েই Client-কে Long-term Client-এ Convert করবেন।

সাথে থাকবেন।

1 week ago | [YT] | 6

Moinul Karim

যারা ভাবেন, AI এসে গেছে দেখে Content Writer-দের আর ভাত নাই, তাদের জন্য এই পোস্টটা।

আমি যদিও মূলত মার্কেট প্লেসের বাইরেই কাজ করি, ছবিতে যে Projectটা দেখছেন, এটা আমার নতুন একটা Upwork Project।

আমি সবসময়ই বলি, AI আসার পরে Writing Market অনেক কঠিন হয়েছে।

অনেক Average Writing Job AI নিয়ে গেছে। অনেক Client এখন নিজেরাই ChatGPT বা Claude দিয়ে Basic Content বানিয়ে ফেলছে।

কিন্তু তার মানে এই না যে Content Writing শেষ। অসম্ভব কিছুই না।

তবে এখন টিকে থাকতে হলে আপনাকে আগের চেয়ে অনেক বেশি ভালো হতে হবে।

আমার মতে, অন্তত এই ৬টা জিনিস লাগবেই।

১. Daily Practice

প্রতিদিন লিখতে হবে। আপনার Creative Sense এবং Writing Skill Practice করতে করতে Sharp রাখতে হবে।

আপনি যদি বছরের পর বছর একই ধরনের গদবাঁধা লেখা লিখে যান, তাহলে হবে না।

✔ Forbes কীভাবে লিখছে দেখুন।
✔ Bloomberg কীভাবে লিখছে দেখুন।

বড় Magazine, News Publication এবং Newsletterগুলো কীভাবে Hook তৈরি করছে, কী Tone ব্যবহার করছে, কীভাবে Story Structure করছে, এগুলো Regularly দেখুন।

Writing Style প্রতিনিয়ত বদলাচ্ছে। আপনাকেও Update থাকতে হবে।

২. একটা Strong Portfolio

আপনার Skill যত ভালোই হোক, Client যদি সেটা দেখতে না পারে, তাহলে লাভ নাই।

আপনার Portfolio এমনভাবে সাজাতে হবে যেন একজন Potential Client কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারে,

✔ আপনি কী ধরনের Writing করেন।
✔ কোন ধরনের Client-এর সাথে কাজ করেছেন।
✔ আপনার Best Work কোনগুলো।

এবং আপনি তার Projectটা Handle করতে পারবেন কি না।

আমার Portfolio হয়তো অনেকেই দেখেছেন।

আমি চেষ্টা করেছি আমার Best Workগুলো খুব সুন্দর করে এক জায়গায় সাজিয়ে রাখতে। আপনারাও একই কাজ করতে পারেন।

Portfolio কীভাবে বানাবেন, সেটা নিয়ে আমার একটা Detailed Video আছে। সামনে আরও কিছু Video বানানোর ইচ্ছা আছে।

৩. সবসময় নতুন কিছু শিখতে হবে

আমি যখন Writing শুরু করি, তখন নিজের Website-এর জন্য শুধু Blog লিখতাম।

✔ এখন আমি Amazon KDP-এর জন্য Book এবং Guide লিখি।
✔ Newsletter লিখি।
✔ LinkedIn Post লিখি।

Ghostwriting করি। আর এখনও নতুন নতুন Format শেখার চেষ্টা করি।

আপনি যদি শুধু Blog Writing বা SEO Writing-এর মধ্যেই আটকে থাকেন, তাহলে আপনার Opportunity ছোট হয়ে যাবে।

Market-এ নতুন কী আসছে দেখুন। নতুন কোন ধরনের Content-এর Demand তৈরি হচ্ছে দেখুন।

সেগুলো শিখুন। নিজেকে Expand করুন।

৪. ইংরেজি অনেক ভালো জানতে হবে

আপনি যদি International Client-এর জন্য Content লিখতে চান, তাহলে English Communication এবং Writing দুইটাই ভালো হতে হবে।

আপনি Australia, USA বা Europe-এর Audience-এর জন্য লিখবেন, কিন্তু তাদের Language, Tone বা Expression বুঝবেন না, তাহলে খুব High Level-এ কাজ করা কঠিন।

তার মানে এই না যে আপনাকে একদম Native American-এর মতো Accent-এ কথা বলতে হবে।

কিন্তু আপনার English এত ভালো হতে হবে যেন Client-এর সাথে Confidently Communicate করতে পারেন এবং তাদের Audience-এর জন্য Natural Content লিখতে পারেন।

৫. একটা Proper Offer তৈরি করতে হবে

এই জায়গায় অনেক Writer ভুল করে।

তারা বলে,

“আমি Content Writing করি।”

✔ কিন্তু কার জন্য করেন?
✔ কী ধরনের Content করেন?
✔ কী Result দেন?

কিছুই পরিষ্কার না।

আমি যেমন Amazon KDP Authors-দের Target করে কাজ করি।

আমার জন্য তাই Potential Client খুঁজে বের করাটা তুলনামূলক সহজ। আপনিও একটা Specific Audience বেছে নিন।

সবাইকে Client বানানোর চেষ্টা করবেন না।

Specific একটা Audience-এর জন্য Specific একটা Service তৈরি করুন। আপনার Offer যত পরিষ্কার হবে, Client খোঁজাও তত সহজ হবে।

৬. ধৈর্য

সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।

ধৈর্য।

Freelancing-এ যেই Sector-এই কাজ করেন না কেন, অনেক ধৈর্য লাগবে।

একদিন Apply করলেন। দুইদিন Portfolio বানালেন। এক সপ্তাহ Post করলেন।

তারপর বললেন,

“কাজ পাচ্ছি না।”

এভাবে হবে না। যাদের আজকে ভালো Freelancing Career দেখছেন, তাদের বেশিরভাগই বছরের পর বছর লেগে থেকে এটা তৈরি করেছে।

Content Writing-ও এর ব্যতিক্রম না। AI Market পরিবর্তন করেছে। Competition বাড়িয়েছে।

Average Writer-এর জন্য কাজ পাওয়া কঠিন করেছে। কিন্তু ভালো Writer-এর দরকার এখনো আছে।

আপনাকে শুধু সেই Level-এ যেতে হবে যেখানে Client মনে করবে,

AI দিয়ে এটা করা যায় ঠিকই, কিন্তু এই মানুষটাকে Hire করলে Result আরও ভালো হবে।

আশা করি ছবিটা এবং এই পোস্টটা আপনাকে একটু Hope দিয়েছে।

AI এসেছে। Market বদলেছে।

কিন্তু Opportunity শেষ হয়ে যায়নি।

সামনের পোস্টে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।

#freelancingtips #freelancing #BangladeshiFreelancer #FreelancingCareer #ClientHunting #ফ্রিল্যান্সিং

2 weeks ago | [YT] | 2

Moinul Karim

ফ্রিল্যান্সিংয়ে স্কিল শিখলেই হবে না, আপনার Market-ও জানতে হবে

ফ্রিল্যান্সিংয়ের কথা উঠলেই আমরা একটা প্রশ্ন করি,

“কোন Skill শিখব?”

📽 Video Editing?
📝 Content Writing?
🏪 Digital Marketing?
🕸 Web Development?

কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেছনে থেকে যায়।

✔ আমি কাদের সাথে কাজ করব?
✔ আমার Market কে?
✔ আমার Target Audience কারা?

এই প্রশ্নগুলো আমরা অনেক সময় করি না।

ফলে যেটা হয়, Skill শিখে ফেলি, কিন্তু Client খুঁজতে গিয়ে আটকে যাই।

কারা আমাদের Potential Client? কাদের কাছে Reach Out করলে কাজ পাওয়ার Chance বেশি?

সেটাই বুঝতে পারি না।

আজকে এই বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করি।

>> Skill-এর সাথে Market-ও Specific করতে হবে

আপনি একটা Skill শিখছেন, খুব ভালো কথা।

কিন্তু শুধু Skill বেছে নিলেই হবে না।

আপনাকে যতটা সম্ভব Specific হতে হবে।

আপনি যদি বলেন,

“আমি সবার জন্য Video Editing করি।”

অথবা,

“আমি সবার জন্য Content লিখি।”

তাহলে Client খুঁজে বের করাটা আপনার জন্য অনেক কঠিন হবে।

কারণ আপনার Target-ই পরিষ্কার না। তার বদলে একটা Specific Market বেছে নিন।

✔ Specific ধরনের মানুষ।
✔ Specific ধরনের Business।

যাদের জন্য আপনি কাজ করতে চান।

তাহলে Client Hunting অনেক সহজ হয়ে যাবে।

>> একটা Digital Marketing-এর উদাহরণ দিই

Digital Marketing বিশাল একটা Sector।

এর মধ্যে আছে,

✔ Facebook Marketing
✔ YouTube Marketing
✔ Instagram Marketing
✔ Email Marketing

আরও অনেক কিছু।

ধরুন আপনি YouTube Marketing বেছে নিলেন।

এখন কি পৃথিবীর সব YouTuber-কে Message করবেন?

অবশ্যই না।

কারণ এখন ঘরে ঘরে YouTuber। সবাইকে Reach Out করতে গেলে একটা Client খুঁজতেই আপনার প্রচুর সময় চলে যাবে।

তার বদলে আরও Specific হন।

ধরুন আপনি শুধু Finance-related YouTube Channel-এর জন্য Marketing করেন।

আরও Specific হতে চাইলে বলতে পারেন,

আপনি Established Company বা CEO-দের নতুন YouTube Channel Grow করতে সাহায্য করেন।

এখন চিন্তা করে দেখেন।

একজন ১৫ বা ১৮ বছরের ছেলে Daily Vlog বানাচ্ছে। অন্যদিকে একটা Established Company নতুন YouTube Channel খুলেছে এবং নিজের Brand Grow করতে চাচ্ছে।

কার কাছে Budget বেশি থাকার সম্ভাবনা?

অবশ্যই Company-এর কাছে।

এবং Company-এর সাথে কাজ করলে শুধু Income-ই বেশি হবে না।

✔ আপনার Experience বাড়বে।
✔ Portfolio শক্ত হবে।

আর ভবিষ্যতে একই ধরনের আরও Client ধরাও সহজ হবে।

>> Client খুঁজবেন কীভাবে?

এখন আপনার Target পরিষ্কার।

আপনি জানেন আপনি কাদের জন্য কাজ করতে চান।

তাহলে এমন Company খুঁজুন,

যারা আগে থেকেই Facebook বা Instagram-এ Established।

✔ Brand ভালো।
✔ Business চলছে।

✔ কিন্তু YouTube Channel নতুন।

এদের কাছে আপনি Cold Email করতে পারেন। LinkedIn-এ Message করতে পারেন। Social Media-তে Reach Out করতে পারেন।

আপনার Pitch তখন অনেক Specific হবে।

আপনি আর বলছেন না,

“আমি Digital Marketing করি।”

আপনি বলছেন,

“আমি Established Finance Brands-এর নতুন YouTube Channel Grow করতে সাহায্য করি।”

দুইটার Positioning-এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য।

>> আমার নিজের উদাহরণ দিই

আমি মূলত Amazon KDP-এর জন্য Non-fiction Book লিখি।

এর পাশাপাশি Newsletter Ghostwriting এবং LinkedIn Ghostwriting-ও করি।

এখন Amazon KDP-তে হাজার ধরনের Book Publish হয়। আর Non-fiction-এর মধ্যেও হাজার হাজার Topic আছে।

আমি যদি বলি,

“আমি যেকোনো ধরনের Non-fiction Book লিখি।”

তাহলে আমার জন্য ভালো Client খুঁজে বের করা অনেক কঠিন হবে। এই কারণে আমি কয়েকটা Specific Category-তে বেশি কাজ করার চেষ্টা করি।

যেমন,

Business এবং Personal Finance

এই ধরনের Book যারা Publish করেন, তাদের মধ্যে অনেকেই Business Owner, Entrepreneur বা Founder।

তাদের সাধারণত ভালো Budget থাকে।

আর আমার Portfolio-তেও এই ধরনের কাজ অনেক আছে।

দ্বিতীয়ত,

Health এবং Mental Health

এই Sector-এ কাজ করা আমার জন্য তুলনামূলক সহজ, কারণ এই বিষয়গুলোর Technical Side বুঝতে আমার সুবিধা হয়।

তৃতীয়ত,

Self-help Content

এই তিনটা Category-এর মধ্যে আমি বেশি কাজ করার চেষ্টা করি।

আর Client-এর ক্ষেত্রেও আমি চেষ্টা করি Founder, CEO বা Established Business Owner-দের সাথে কাজ করতে।

শখের বশে প্রথম KDP Book Publish করতে চাচ্ছে, এমন নতুন Client-এর সাথে আমি তুলনামূলক কম কাজ করতে চাই।

কেন?

কারণ অনেক সময় তাদের Budget কম থাকে। Publishing সম্পর্কে Experience কম থাকে।

Marketing করে না। Advertising করে না।

ফলে আমি যত ভালো Book-ই লিখি না কেন, Book-এর Result ভালো নাও হতে পারে।

আর সেই Project থেকে আমার Portfolio-তেও Strong Result যোগ হবে না।

এই কারণেই আমি এমন Client বেছে নেওয়ার চেষ্টা করি, যাদের সাথে কাজ করলে আমার Income এবং Portfolio দুইটাই Grow করবে।

>> One One One Rule

আমি এই পুরো বিষয়টাকে একটা সহজ Rule দিয়ে মনে রাখি।

The One One One Rule.

✔ একটা কাজ।
✔ এক ধরনের মানুষের জন্য।
✔ এক ধরনের Result।

ধরুন আপনি YouTube Marketer।

আপনার One One One হতে পারে,

✅ একটা কাজ: YouTube SEO
✅ এক ধরনের মানুষ: Personal Finance Creator
✅ একটা Result: Organic Views বাড়ানো

তখন আপনার Offer দাঁড়ায়,

“আমি Personal Finance YouTube Channels-এর SEO Improve করে Organic Views Grow করতে সাহায্য করি।”

এই একটা Sentence শুনেই মানুষ বুঝতে পারছে,

✅ আপনি কী করেন।
✅ কার জন্য করেন।
✅ কী Result দেন।

এটাই Specific Positioning।

আর আপনার Positioning যত Specific হবে, Client Acquisition তত সহজ হবে।

কাদেরকে Message করবেন সেটা পরিষ্কার হবে। কী ধরনের Portfolio বানাবেন সেটা পরিষ্কার হবে।

Cold Email-এ কী লিখবেন সেটাও পরিষ্কার হবে। এমনকি কোন Skill আরও Improve করতে হবে সেটাও পরিষ্কার হয়ে যাবে।

তাই শুধু Skill নিয়ে চিন্তা করবেন না।

নিজেকে জিজ্ঞেস করুন,

❓আমি কী কাজ করি?
❓ কার জন্য করি?
❓ তাকে কী Result এনে দিই?

এই তিনটার উত্তর যদি পরিষ্কার থাকে, তাহলে Client Hunting-এর পুরো Process অনেক সহজ হয়ে যাবে।

ভুলভ্রান্তি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনার নিজের Client Hunting-এর Experience থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন।

#ClientHunting #FreelancingCareer #ফ্রিল্যান্সিং #BangladeshiFreelancer #freelancing #freelancingtips

2 weeks ago | [YT] | 8

Moinul Karim

AI-এর যুগে Content Writer হয়ে টিকে থাকবেন কীভাবে?

অনেকেই আমাকে জিজ্ঞেস করেন,

“এই AI-এর যুগে আপনি এখনো Content Writing করে Freelancing করছেন কীভাবে?”

আমি সবসময় একটা কথাই বলি।

একই AI ব্যবহার করলেও দুইজন Writer-এর লেখা কখনোই একরকম হবে না।

আপনি ChatGPT ব্যবহার করলেন। আমিও ChatGPT ব্যবহার করলাম।

তার মানে এই না যে আমাদের দুজনের Content একই মানের হবে।

পার্থক্য তৈরি হবে,

✍️ আপনি কী Prompt দিচ্ছেন।
✍️ কীভাবে Edit করছেন।
✍️ আপনার Creative Sense কেমন।
✍️ আপনি Reader-কে কতটা বুঝছেন।
✍️ আপনার Research কতটা ভালো।

এই কারণেই একই AI ব্যবহার করে একজনের লেখা অনেক মানুষ পড়বে, বেশি Click পাবে, বেশি Conversion আনবে, বেশি Sales তৈরি করবে।

আর অন্য একজনের লেখা হয়তো কেউ পড়তেই চাইবে না। তাই AI এসেছে মানেই Content Writing শেষ, ব্যাপারটা এরকম না।

আমি এখনো
✅ Amazon KDP Book Writing করছি।
✅ Newsletter Manage করছি।
✅ Linkedin Ghostwriting করছি।
✅ E-E-A-T এবং Semantic SEO মাথায় রেখে Article লিখছি।

সব মিলিয়ে Scope এখনো আছে।

তবে একটা বিষয় পরিষ্কার। AI-এর Influence এই Sector-এ অনেক বড়। তাই এখন Average Writer হয়ে টিকে থাকা কঠিন।

নিজেকে আলাদা করতে হলে অন্তত এই ৩টা জিনিসের উপর কাজ করতে হবে।

১. Reader Psychology বুঝতে হবে

আপনার Reader একটা Article, Book বা Newsletter খুলেছে কেন?

🤷 সে কী জানতে চায়?
🤷 কী Problem Solve করতে চায়?
🤷 কোন Answer খুঁজছে?
🤷 Content পড়ার পরে সে কী নিয়ে যাবে?

এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে বুঝতে হবে।

আপনি যদি Reader কীভাবে চিন্তা করে, সে কী চায়, কোথায় Bore হয়, কোথায় Curious হয়, এগুলো না বুঝেন, তাহলে আপনার Content কখনোই খুব ভালো হবে না।

শুধু তথ্য দিয়ে Content ভরে দিলেই ভালো লেখা হয় না।

সেটা Google-এর প্রথম ১০টা Article-এর আরেকটা Average Version হয়ে যাবে।

আপনার Goal হওয়া উচিত,

Reader-এর মাথায় কী চলছে, সেটা বুঝে লেখা।

২. Human Experience যোগ করুন

একটা সময় ছিল, Google-এর প্রথম কয়েকটা Article পড়ে একই তথ্য ঘুরিয়ে লিখে দিলেই অনেক কাজ হয়ে যেত।

এখন আর সেই সময় নেই। এখন আপনার Content-এ Real Experience লাগবে।

💬 নিজের Opinion যোগ করুন।
💬 নিজের Observation যোগ করুন।
💬 নিজের কাজের Experience যোগ করুন।

ধরুন আপনি Freelancing নিয়ে লিখছেন।

শুধু বলবেন না,

“Cold Email করুন।”

বরং বলতে পারেন,

“গত ছয় মাসে আমি প্রতিদিন ৫টা করে Cold Email পাঠিয়ে যেটা বুঝেছি, সেটা হচ্ছে…”

এই একটা Line-ই Content-কে অনেক বেশি Human করে দেয়।

আবার ধরুন Parenting নিয়ে লিখছেন। শুধু Generic Tips দিলে হবে না।

নিজের Experience থাকলে বলুন, আপনার বাচ্চা কোন জিনিসে কীভাবে React করেছে, কোন Advice বাস্তবে কাজ করেছে, কোনটা করেনি।

AI-এর যুগে মানুষ শুধু Information চায় না। মানুষ অন্য মানুষের Experience চায়।

আপনি যত বেশি Human Experience যোগ করতে পারবেন, আপনার Content তত বেশি Connected লাগবে।

৩. Reader-কে কিছু নিয়ে যেতে দিন

Content শেষ করার পর Reader যেন শুধু বলে,

“ভালো লেখা ছিল।”

এইটা যথেষ্ট না। সে যেন কিছু ব্যবহার করতে পারে, এমন কিছু তাকে দিতে হবে।

ধরুন আপনি Parenting নিয়ে একটা Article লিখলেন।

💼 শেষে একটা Checklist দিলেন।
💼 অথবা একটা ছোট Worksheet।
💼 অথবা একটা Framework।
💼 অথবা এমন একটা Acronym, যেটা দিয়ে পুরো Concept সহজে মনে রাখা যায়।

মানে Content-এর শেষে একটা Tangible Takeaway দিন।

যেটা Reader Save করতে পারে। Screenshot নিতে পারে।

Print করতে পারে। পরে ব্যবহার করতে পারে। Real Life-এ Apply করতে পারে।

এই একটা জিনিস আপনার Content-এর Value অনেক বাড়িয়ে দেয়।

আপনার Reader যখন Content শেষ করবে, তখন তার মনে হওয়া উচিত,

“আমি এখান থেকে কিছু একটা নিয়ে যাচ্ছি।” এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ।

সবশেষে আবারও বলি,

AI Content Writing-এর Market পরিবর্তন করেছে। এইটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

কিন্তু AI-এর যুগে ভালো Writer-এর Value শেষ হয়ে যায়নি। রং এখন আরও পরিষ্কার হয়ে গেছে কে শুধু Content বানাতে পারে, আর কে সত্যি সত্যি ভালো Content তৈরি করতে পারে।

নিজেকে আলাদা করতে চাইলে ৩টা জিনিস মনে রাখুন।

✔️ Reader Psychology বুঝুন।
✔️ Human Experience যোগ করুন।
✔️ Reader-কে Tangible Takeaway দিন।

Boring Content থেকে কীভাবে বের হয়ে আসবেন এবং আরও ভালো Content লিখবেন, সেটা নিয়ে আমার YouTube-এ কিছু Video আছে।

লিংক আমি কমেন্টে দিয়ে দেব।
ধন্যবাদ।

#freelancing #ClientHunting #FreelancingCareer #ফ্রিল্যান্সিং #freelancingtips #BangladeshiFreelancer

2 weeks ago | [YT] | 7

Moinul Karim

ফ্রিল্যান্সিং করা কি অনেক কঠিন?

অনেকেই এই প্রশ্নটা করেন।

শুরু করার সময় মাথায় ঘুরে,

🫤 “আমি কি পারব?”
🫤 “আমার পক্ষে কি সম্ভব?”
🫤 "এটা কি অনেক কঠিন হবে?”

এই প্রশ্নের উত্তর আমি বাকি সবার মতো দেব না। অনেক IT Institute, Course Seller বা Training Center আপনাকে বলবে,

😁 “ফ্রিল্যান্সিং একদম সহজ।”
😁“একটা কম্পিউটার থাকলেই মাসে লাখ টাকা ইনকাম করা যায়।”
😁 “আমাদের কোর্স করলেই কাজ পাবেন।”

এই ধরনের অনেক কথা বলে আপনাকে কোর্সে ঢুকানোর চেষ্টা করা হবে।

কিন্তু বাস্তবতা হচ্ছে,

ফ্রিল্যান্সিং আমার মতে অনেক কঠিন একটা জিনিস। কারণ এখানে শুধু একটা Skill জানলেই হয় না।

একজন ভালো Freelancer হতে হলে অনেকগুলো Skill একসাথে Develop করতে হয় এবং পরে সবগুলোকে একসাথে Apply করতে হয়।

তখনই আপনি একটা Successful Freelancer হওয়ার দিকে যেতে পারবেন।

১. Computer Skill

প্রথমেই Basic Computer Skill লাগবে।

আপনি যদি Computer সম্পর্কে একদমই কিছু না জানেন, তাহলে Freelancing-এর যেকোনো Skill শেখা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে।

File Management কীভাবে করতে হয়। Software Install করতে হয় কীভাবে।

Google Drive, Email, Browser, Documents, Cloud Storage কীভাবে ব্যবহার করতে হয়।

এই Basic জিনিসগুলো অন্তত Comfortable Level-এ জানতে হবে।

২. একটা Core Skill অনেক ভালো জানতে হবে

এরপর আপনাকে একটা Skill বেছে নিয়ে সেই Skill-এ খুব ভালো হতে হবে।

যেমন,

✔️ Digital Marketing
✔️ UI/UX Design
✔️ Web Development
✔️ Ghostwriting
✔️ Video Editing

যেটাই বেছে নেন, সেটার উপর Surface Level Knowledge থাকলে হবে না।

আপনাকে একটা Software, Platform বা Process এত ভালোভাবে জানতে হবে, যেন Client কোনো সমস্যা নিয়ে আসলে আপনি সেটা Solve করতে পারেন।

নিজেকে ধীরে ধীরে Expert Level-এ নিয়ে যেতে হবে।

মানুষ যেভাবে বছরের পর বছর একটা Profession নিয়ে পড়াশোনা করে, Freelancing Skill-এর ক্ষেত্রেও ওই ধরনের Seriousness লাগবে।

৩. Marketing জানতে হবে

আপনি অনেক ভালো একটা Skill শিখলেন। কিন্তু কেউ জানেই না আপনি সেই Skill পারেন।

তাহলে লাভ কী?

আপনার Skill হচ্ছে আপনার Product।আর Product বিক্রি করতে হলে Marketing জানতে হবে।

✔️ নিজেকে কীভাবে Present করবেন।
✔️ Portfolio কীভাবে তৈরি করবেন।
✔️ Client কোথায় পাবেন।
✔️ Cold Email কীভাবে করবেন।
✔️Personal Branding কীভাবে করবেন।
✔️Offer কীভাবে তৈরি করবেন।

এই জিনিসগুলো না জানলে আপনার ভালো Skill-ও বাজারে Value পাবে না।

৪. Communication Skill লাগবে

তারপর আসে Communication।

বিশেষ করে International Client-এর সাথে কাজ করতে চাইলে English Communication অনেক গুরুত্বপূর্ণ।

Client-এর কথা বুঝতে হবে। তার Problem বুঝতে হবে।

নিজের Idea বুঝাতে হবে। Price Negotiate করতে হবে।

Deadline নিয়ে কথা বলতে হবে। Feedback Handle করতে হবে।

আপনার English এবং Communication যত ভালো হবে, তত ভালোভাবে Client-এর সাথে Deal করতে পারবেন।

আর ততই High-Paying Client Close করার সম্ভাবনা বাড়বে।

৫. সবকিছু Manage করতে জানতে হবে

সবশেষে আপনাকে এই সব Skill একসাথে Manage করতে হবে।

💼 কখন Client Work করবেন।
💼 কখন Skill Develop করবেন।
💼 কখন Marketing করবেন।
💼 কখন Personal Branding করবেন।
💼 কখন Proposal পাঠাবেন।
💼 কখন নিজের Portfolio Update করবেন।

সবকিছু আপনাকেই Manage করতে হবে।

কেউ পাশে বসে বলে দেবে না,

“এখন এটা করো।”

এই কারণেই Self-discipline খুব গুরুত্বপূর্ণ।

>> তাহলে Freelancing কি সহজ?

এখন চিন্তা করে দেখেন।

Computer Skill লাগছে। এ

কটা Core Skill লাগছে।

Marketing Skill লাগছে।

Communication Skill লাগছে।

Time Management এবং Self-discipline লাগছে।

এই সবকিছুর সমন্বয় হচ্ছে Freelancing।

এটা কি খুব সহজ মনে হচ্ছে?

❌ অবশ্যই না।

আমি কোনোদিন বলব না Freelancing সহজ। আমি কোনোদিন বলব না Freelancing সবার জন্য।

যারা অনেকদিন ধরে লেগে থাকতে পারে, যারা Practice করতে পারে, যারা নিজের Skill নিয়ে সত্যিই আগ্রহী এবং যারা Income আসুক বা না আসুক Skill-টা ভালো করার জন্য কাজ করতে পারে, তাদের জন্য Freelancing অনেক ভালো একটা Career হতে পারে।

ধরুন
আপনার 3D Modeling ভালো লাগে।Video Editing ভালো লাগে। Coding ভালো লাগে।

আপনি সত্যিই এই কাজগুলো শিখতে চান।

তখন আপনি Skill-এর পিছনে বছরের পর বছর সময় দিতে পারবেন।

আর যারা Discipline, Patience এবং Dedication নিয়ে কাজ করতে পারে, তারাই শেষ পর্যন্ত ভালো করে।

তাই কেউ যদি আপনাকে বলে,

“Freelancing খুব সহজ।”

তাকে একটা প্রশ্ন করবেন,

Computer Skill, Core Skill, Marketing, Communication এবং Management এই সবকিছু একসাথে Develop করা কি আসলেই সহজ?

আমার মতে, না। কিন্তু কঠিন মানে অসম্ভবও না।

আপনি যদি সঠিক Mindset নিয়ে আসেন, একটা Skill-এর পিছনে লেগে থাকেন এবং নিয়মিত নিজেকে Improve করেন, তাহলে অবশ্যই সম্ভব।

আজকে এতটুকুই। সামনের পোস্টে আবার নতুন কোনো Freelancing বিষয় নিয়ে কথা বলব।


#ফ্রিল্যান্সিং #ClientHunting #FreelancingCareer #freelancing #ফ্রিল্যান্সিং #freelancingtips

3 weeks ago | [YT] | 15