জীবনের সাথে ছন্দবদ্ধভাবে ব্যক্তিত্বের উত্থান - পতনের মধ্য দিয়েই লীলা পরিপূর্ণ হয়। এর মাঝেই লুকিয়ে আছে জীবন বাঁচার সহজতম উপায়, যা শুধুমাত্র ধ্যানী এবং মুমুক্ষুদের জন্যই উপলব্ধ। তাই আপনার মধ্যে যদি জীবনের প্রতি নৈসর্গিক প্রেম জাগে, তবে আপনার জন্য এই চ্যানেলের ভিডিও ও পোস্টগুলি পথনির্দেশক হতে পারে।
Truth Unfolds - বাংলা
1 day ago | [YT] | 34
View 1 reply
Truth Unfolds - বাংলা
2 days ago | [YT] | 38
View 0 replies
Truth Unfolds - বাংলা
মহারাজের সান্নিধ্যে
-------------------------------
( স্বামী ত্রৈলোক্যানন্দের সহিত এক আধ্যাত্মিক যাত্রায় )
জিজ্ঞাসু: চলার পথে আসা অসংখ্য প্রতিবন্ধকতা, শত জটিলতা— এর সমাধান কীভাবে সম্ভব?
মহারাজ: একটা সময় আমিও এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলাম, যে, কী করা যেতে পারে? পথ আমার কোন দিকে নিয়ে যেতে পারে? একজন senior সাধু ছিলেন, যিনি আমাকে একটি কথাই বারবার বলতেন— "খোঁজো, তুমি কে?" মুখের হাসিতে, কপালের ভাঁজে, চোখের জলে, বুক ভরা দুঃশ্চিন্তায় একটিই standpoint-এ তিনি দাঁড়িয়ে ছিলেন— "search, who are you?" আর কোনো উত্তরই দেননি!
আমিও আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমিও আর কোনো উত্তর পাইনি। নিয়ত যারা ঘোর অন্ধকারে ডুবে, যন্ত্রণায় মরে; কর্মক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় আছে, একটিই উত্তর আছে— খোঁজো, তুমি কে? এই একটিই খোঁজ সম্ভব, আর এই একটিই উত্তর সম্ভব। আর তো কিছু নেই।
2 days ago | [YT] | 181
View 12 replies
Truth Unfolds - বাংলা
3 days ago | [YT] | 180
View 8 replies
Truth Unfolds - বাংলা
মহারাজের সান্নিধ্যে
------------------------------
( স্বামী ত্রৈলোক্যানন্দের সহিত এক আধ্যাত্মিক যাত্রায় )
জিজ্ঞাসু: প্রতিনিয়ত আমাদের সামনে কত কীই না ঘটে চলেছে; কখনো তা আমাদের ভাবায়, কখনো তা কোন প্রভাবই ফেলে না। আর আমরা প্রায়শই কিছু না কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকি। সর্বদাই ঘটনাগুলি আমাদের ব্যতিব্যস্ত করে রাখে। আমার জিজ্ঞাস্য যে একজন ধ্যানীর দৃষ্টিতে এই প্রবাহমান ঘটনাগুলি কীভাবে প্রতিভাত হবে?
মহারাজ: দেখো, একই ঘটনাকে তুমি এখন একরকম মনে করছো; অন্যসময় আরেকরকম মনে করবে। অপর আরেকজন ব্যক্তি হয়তো অন্যরকম ভাবে তা দেখছে। আবার তোমার সামনেই ঘটে যাওয়া কোন ঘটনা যেহেতু তোমার সাথে সংযুক্ত নয়, তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। এর থেকে কী বোঝা যাচ্ছে? যে সেগুলি interpretations, ব্যাখ্যা মাত্র। মূলতঃ ঘটনা খুব spontaneous, ঘটনা একটি খুবই প্রাকৃতিক বিষয়— যা সবসময় ঘটছে। এবং তুমি না দেখলেও ঘটনাবলী কিছু না কিছু অবিরাম আপনিই ঘটে চলেছে। তোমার দেখা সেটাকে ব্যাখ্যা দেয়, একটা definition দেয়। ওটাই আরেকজনের সাথে ঘটলে আবার আরেকরকম ব্যাখ্যা হয়ে যায়।
আমরা ভাবছি আমাদের সাথে ঘটনাগুলো ঘটছে। কিন্তু সবার আগে বুঝতে হবে যে ‘আমি'ও একটি ঘটনা। শুধু ঘটনাগুলি বদলাচ্ছে না, ‘আমি'ও বদলাচ্ছে; পরিস্থিতি বদলাচ্ছে, চরিত্র বদলাচ্ছে, মান্যতা বদলাচ্ছে, আমাদের বিচার-বুদ্ধি বদলাচ্ছে। আর এগুলো প্রত্যেকটা খুব সামঞ্জস্যপূর্ণ হয়ে ঘূর্ণিত হচ্ছে ক্রমাগত। এরই মধ্যে আমাদের এই ভ্রম হচ্ছে যে এটা ‘আমি'। কিন্তু এই ‘আমি'টাও যে স্থির নয়; প্রত্যেক মুহুর্তে এর নির্দিষ্ট কোনো একটা আপাদমস্তক স্থিতি নেই।
এই প্রকৃতিতে একটিই বিষয় স্থির, আর তা হলো পরিবর্তন। তাহলে এটা বুঝতে হবে যে এই মুহূর্তে তুমি যা, এটিও ঘটনার বিভিন্নতার সমাহার মাত্র।
এটিই কোনো ধ্যানীর চোখে স্বচ্ছভাবে প্রতিভাত হয়; যার ফলাফল— এক ব্যাখ্যাতীত, বিশুদ্ধ শান্তি।
6 days ago | [YT] | 137
View 2 replies
Truth Unfolds - বাংলা
মহারাজের সান্নিধ্যে
-------------------------------
জিজ্ঞাসু: মহারাজ, শব্দের নীরবতাকেই কি মৌনতা বলা হবে? নাকি এর অন্তর্নিহিত কোনো অর্থ আছে?
মহারাজ: মায়ার কাজই হলো এইরূপ খণ্ডতা; খণ্ড-খণ্ড করে দেখানো। আর এই খণ্ডতা থেকেই দ্বন্দ্ব তৈরি হয়। শব্দে বলা কথা, তার থেকে মন হয়তো আলাদা কিছু বলছে; আবার বুদ্ধি হয়তো আলাদা কিছু বলছে। বুদ্ধির থেকেও তোমার যে অহং সত্ত্বা, তার ভাব আলাদা। আর এই সত্ত্বার থেকেও আলাদা কেবল এক ‘অস্তি-ভাব'।
এই যে পারস্পরিক দ্বন্দ্ব, এদের একটিকে অপরটিতে লয় করো; অর্থাৎ নিজেতে ধ্যানস্থ হয়ে দেখো, তোমার মৌখিক শব্দের চেয়েও তোমার মন এগিয়ে। আবার তোমার মন কী বলছে সেটিও বড় কথা নয়, বরং বুদ্ধিতে কী উদ্ভাসিত হচ্ছে, সেটি এগিয়ে। আরো অন্তর্মুখী হও, বুদ্ধি কী বললো, সেটিও শেষ কথা নয়। তার থেকেও তোমার ‘আমি' বা ব্যক্তিভাব এগিয়ে। এবং তোমার আমিত্ব থেকেও ‘অস্তিমাত্র' ভাব আরো এগিয়ে। এগুলি যেন শুদ্ধ চেতনায় এক একটি স্তরের মতো।
যদি সেই শাশ্বত শান্তিপ্রাপ্ত হতে চাও, তবে ক্রমাগত এগিয়ে যাও নিজের মধ্যে— মুখের শব্দে আটকে থেকো না, মনে কী আছে দেখো। আরো এগিয়ে গিয়ে বুদ্ধি-বিচার কী বলছে দেখো। তবে কি বুদ্ধিই শেষ কথা? বুদ্ধির মধ্যে একটা ‘আমি' আছে; যা বুদ্ধি থেকে এগিয়ে, বুদ্ধির পারে। অনুভব করো তোমার সেই ব্যক্তি সত্ত্বার কী ভাব। তবে কি ব্যক্তিত্বের ভাবই সর্বশেষ ও সর্বোত্তম?
না, পরমসত্য— যখন ব্যক্তিসত্ত্বা নিশ্চুপ হয়ে যায়। অতএব মৌনতা, মানে মুখে চুপ করে যাওয়া নয়; নিজের এই ব্যক্তিসত্ত্বার বিরাম— যার পরে আর কিছু নেই; পরম শান্তি। ঐ মৌনতার ভাষা যদি পড়তে পারো, তবে জেনো, সেটিই একমাত্র সৌন্দর্য।
1 week ago | [YT] | 178
View 15 replies
Truth Unfolds - বাংলা
1 week ago | [YT] | 37
View 5 replies
Truth Unfolds - বাংলা
1 week ago | [YT] | 54
View 2 replies
Truth Unfolds - বাংলা
1 week ago | [YT] | 55
View 1 reply
Load more