Rahat's English Care 



Rahat's English Care

আমার জার্সি 😍

2 months ago | [YT] | 125

Rahat's English Care

"আমি তো একটা ছোট গ্রাম থেকে আসছি" বা "মফস্বলে বড় হয়েছি, আমি আর কতদূর যেতে পারব!" কেমন যেন মনে হয়, বড় বড় স্বপ্ন বা লাইফে বড় কিছু করা শুধু বড় শহরের মানুষের জন্যই।

কিন্তু সত্যি বলতে, আপনার শুরুটা কোথায় হয়েছিল সেটা কোনো ব্যাপারই না। আপনি কোন পরিবেশ থেকে উঠে এসেছেন, সেটা কখনো আপনার ভবিষ্যৎ আটকে রাখতে পারে না।

আজকের দিনে আপনি কোথায় বসে কাজ শিখছেন বা করছেন সেটা কোনো ম্যাটার না। একটা ছোট গ্রামে বসেও যদি আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারেন, তবে আপনার কাজ বা আপনার আওয়াজ পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব।

2 months ago | [YT] | 71

Rahat's English Care

একটা গল্পের বইয়ের প্রথম কয়েকটা পাতা বোরিং বা খারাপ হলেই কি পুরো গল্পটা খারাপ হয়ে যায়? একদমই না। আমাদের জীবনটাও ঠিক সেরকমই।
এখন হয়তো আপনার খারাপ সময় যাচ্ছে, লড়াই করতে হচ্ছে। কিন্তু এর মানে এই না যে আপনার পুরো লাইফটাই এরকম কাটবে। আপনি যদি এখনই হাল ছেড়ে দিয়ে বসে পড়েন, তাহলে সামনে আপনার জন্য যে সুন্দর দিনগুলো অপেক্ষা করছিল, সেগুলোর মুখ দেখার সুযোগটাই তো হারিয়ে ফেলবেন।
লড়াইটা যত কঠিনই হোক না কেন, একটু ধৈর্য ধরে নিজের চেষ্টাটা চালিয়ে যান। আজ যে কষ্টটা করছেন, সেটাই হয়তো কাল আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু করবে। তাই কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না!

2 months ago | [YT] | 139

Rahat's English Care

'আমি জীবনে এই হব', 'ঐটা করে দেখাব'—মনে মনে ভাবতে বেশ ভালোই লাগে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, সেই স্বপ্নটাকে সত্যি করার পেছনে আমরা যতটুকু খাটছি, তা হয়তো মোটেও যথেষ্ট না।
সফলতা বা সুযোগ এমনি এমনি কারো দরজায় এসে কড়া নাড়ে না। যখন আপনি নিজে আপনার লক্ষ্যের প্রতি সৎ হবেন, দিন-রাত ওটার পেছনে লেগে থাকবেন, তখনই পৃথিবী আপনাকে আলাদা করে নোটিশ করতে শুরু করবে। আপনার নিজের সিরিয়াসনেসটাই আসলে বাকিদের বাধ্য করবে আপনাকে গুরুত্ব দিতে।

2 months ago | [YT] | 122

Rahat's English Care

আমরা অনেকেই নিজের দুর্বলতা বা কমতিগুলো সহজে মেনে নিতে চাই না। সবসময় একটা ভয় কাজ করে— লোকে জানলে কী ভাববে, বা ছোট হয়ে যাবো কি না।
কিন্তু সত্যি বলতে, লুকিয়ে রাখলে নিজের ভেতরের ভয়টা আরো বাড়ে, কোনো সমাধান হয় না।
যে মানুষটা কোনো দ্বিধা না করে নিজের ভুল বা কমতিগুলো মেনে নিয়ে একদম শূন্য থেকে লড়াই করার সাহস দেখায়, দিনশেষে সে-ই কিন্তু নিজের সেই দুর্বলতাটাকে সবচেয়ে বড় শক্তিতে বদলে ফেলে।

2 months ago | [YT] | 68

Rahat's English Care

ইংরেজি বলতে গেলে ভুল হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা অনেকেই এই ভুলের ভয়ে কথা বলাটাই শুরু করি না।
কিন্তু একবার ভেবে দেখুন তো, ভুল না করলে কি আদৌ নতুন কিছু শেখা সম্ভব? একদমই না। আপনি যত বেশি ভুল করবেন, তত নতুন কিছু শিখতে পারবেন। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে, ঠিক তখনই আপনি সেটা শুধরে নেওয়ার সুযোগ পাবেন।

2 months ago | [YT] | 53

Rahat's English Care

Cardamom শব্দের অর্থ কী ?

2 months ago | [YT] | 8

Rahat's English Care

জীবনে কোন ভুল করিনি, এমন কথা বোধহয় কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না। আমরা সবাই কোনো না কোনো সময় ভুল সিদ্ধান্ত নিই, ভুল কাজ করি। কিন্তু আসল ব্যাপারটা হলো সেই ভুলগুলো থেকে আমরা দিনশেষে কী শিখছি।

ইংরেজি শেখার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একদম সেম!

অনেকেই শুধু ভুল বলার ভয়ে বা 'মানুষ কী ভাববে'—এই চিন্তায় ইংরেজি বলাটাই শুরু করেন না। অথচ যে মানুষটা আজ আপনার সামনে খুব সাবলীলভাবে কথা বলছে, সেও কিন্তু একসময় আপনার মতোই ভুল করতো। আটকে যেত।

ভুল করা মানেই হলো আপনি নতুন কিছু শিখছেন, অন্তত চেষ্টা তো করছেন! তাই ভুলকে ভয় না পেয়ে, সেটা থেকে শেখার মানসিকতা তৈরি করুন। ভুলকে ভয় পেয়ে গুটিয়ে থাকলে আসলে নতুন কিছু শেখার রাস্তাই চিরতরে বন্ধ হয়ে যায়। #rahatsenglishcare #English

2 months ago | [YT] | 66

Rahat's English Care

সুযোগ বারবার আসে না! আমাদের এই 'ডাবল অফার'টি শেষ হয়ে গেলে এই সুযোগ আর কোনোভাবেই পাওয়া যাবে না।

তাই যারা এখনো অফারটি লুফে নিতে পারেননি, দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে।

3 months ago | [YT] | 23

Rahat's English Care

আমরা অনেক সময়ই কাউকে সফল হতে দেখলে মন থেকে খুশি হতে পারি না। ভেতরে ভেতরে হয়তো একটা আক্ষেপ কাজ করে যে, "আমার কেন হলো না!"

কিন্তু সত্যি বলতে কী, যে মানুষটা অন্যের খুশিতে হাসতে পারে না, অন্যের সফলতায় মন খুলে হাততালি দিতে পারে না, দিনশেষে তার নিজের সফলতার দিনেও পাশে সেলিব্রেট করার মতো কেউ থাকে না।

তাই মনটাকে সবসময় বড় রাখা উচিত।

3 months ago | [YT] | 76