Sk News বাংলা – আপনার বিশ্বস্থ সংবাদ সঙ্গী।
আমরা তুলে ধরছি দেশ-বিদেশের তাৎক্ষণিক, গুরুত্বপূর্ণ ও অনন্য সব খবর, বিশ্লেষণ এবং আপডেট। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক ঘটনা কিংবা স্থানীয় খবর – সবকিছুই পাবেন নির্ভরযোগ্য উপস্থাপনায়।
নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন Sk News বাংলা, আর সংযুক্ত থাকুন সঠিক ও বিশ্বস্ত সংবাদের সাথে।
Sk News বাংলা – সত্যের সন্ধানে, আপনার পাশে।
#Sknewsবাংলা #বাংলাখবর #আজকেরসংবাদ #BreakingNews #BanglaNews #খেলারসংবাদ #রাজনীতিখবর #বাংলানিউজআপডেট #InternationalNews #NewsLive #ভোক্তাঅধিকার
contact:
Gmail: mksaiful996@gmail.com
Sk News বাংলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।
বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর অশালীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের অভিযোগ তুলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সমাবেশ থেকে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বানও জানানো হয়।
নেতাকর্মীদের দাবি, চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তার নিজ উপজেলা শাহরাস্তিতেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।
#নাসীরুদ্দীনপাটওয়ারী #এনসিপি #BNP #চাঁদপুর
1 week ago | [YT] | 0
View 0 replies
Sk News বাংলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনাবলীর বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এমপি সভাপতিত্ব করেন।
এছাড়া গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
#BreakingNews #JamaatEIslami #GaziNazrulIslam #Satkhira4
1 month ago | [YT] | 1
View 0 replies
Sk News বাংলা
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) তিনি বন্যাদুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কুমারীছড়া এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। #CoxsBazar #Chakaria #Fasiakhali #FloodRelief #SalahuddinAhmed
1 month ago | [YT] | 1
View 0 replies
Sk News বাংলা
চট্টগ্রাম দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ দফা জরুরি নির্দেশনা বন্যার্তদের পাশে সরকার।
টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিতে চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধান ১০টি উদ্যোগ:
✅ সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং ও প্রশাসনের সঙ্গে সমন্বয়
✅ ১,০৫৭টি আশ্রয়কেন্দ্র চালু, আশ্রয় নিয়েছেন ১২ হাজারের বেশি মানুষ
✅ ৫ জেলায় ২ কোটি ১৫ লাখ টাকা অনুদান ও ৩,৪৫০ মেট্রিক টন চাল বিতরণ
✅ নিরাপদ খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিশুখাদ্য নিশ্চিতকরণ
✅ প্রয়োজনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার অভিযান
✅ জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় ত্রাণ ও সহায়তা কার্যক্রম
✅ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং সরকারি সকল সংস্থার সমন্বিত তৎপরতা
✅ বন্যা ও ভূমিধসের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
✅ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসনের সরাসরি সহযোগিতা
✅ ভবিষ্যৎ জলাবদ্ধতা রোধে চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা এবং পাহাড়ধস ঝুঁকিতে থাকা মানুষের নিরাপদ আবাসনের উদ্যোগ।
এই সংকটময় সময়ে সরকারের লক্ষ্য—দ্রুত উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা।
#Chattogram #FloodRelief #Bangladesh #PM #BNP
1 month ago | [YT] | 0
View 0 replies
Sk News বাংলা
1 month ago | [YT] | 2
View 0 replies
Sk News বাংলা
রামিসা হত্যা মামলার রায় ঘোষণা | সোহেল রানা ও স্বপ্নার মৃ'ত্যু'দণ্ড।
ঢাকার পল্লবীতে আলোচিত আট বছরের শিশু রামিসা আক্তার ধ’র্ষণ ও হত্যার মামলায় প্রধান দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃ’ত্যু’দণ্ড দিয়েছেন আদালত।
আজ ৭ জুন ২০২৬ (রবিবার) বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকা মহানগর শিশু স’হিংস’তা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
🔹 রায়ের গুরুত্বপূর্ণ দিকসমূহ:
মৃ’ত্যু’দণ্ড: সোহেল রানা ও স্বপ্না আক্তার—দুই আসামিরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
জরিমানা: সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা
অনাদায়ে ব্যবস্থা: জরিমানা অনাদায়ে সম্পত্তি নিলামের নির্দেশ আদালতের
রেকর্ড বিচার: মাত্র ৫ কার্যদিবসে বিচার শেষ করে এটি দেশের ইতিহাসে অন্যতম দ্রুততম হত্যা মামলার রায়
উল্লেখ্য, গত ১৯ মে ২০২৬ তারিখে মিরপুরের পল্লবী এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
#Ramisa #JusticeForRamisa #RamisaMurderCase #BreakingNews
2 months ago | [YT] | 0
View 0 replies
Sk News বাংলা
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধ'র্ষ'ণ ও নির্মমভাবে হ'ত্যা'র আলোচিত মা'মলার রায় আজ ঘোষণা করা হচ্ছে।
ঢাকার মহানগর শিশু স'হিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই বহুল আলোচিত মা'মলার রায় প্রদান করবেন। সকাল থেকেই প্রধান দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দেশজুড়ে আলোড়ন তোলা এই মামলাটি ইতোমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে। মাত্র ১৯ দিনের মধ্যে তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায়ের পর্যায়ে পৌঁছেছে মামলাটি। শুধু তাই নয়, মূল বিচারকাজ শেষ হয়েছে মাত্র চার কার্যদিবসে, যা দেশের বিচারিক ইতিহাসে বিরল এক নজির।
রাষ্ট্রপক্ষ বলছে, সাক্ষীদের জবানবন্দি, ফরেনসিক তথ্য এবং জব্দ করা আলামতের ভিত্তিতে দুই আসামির বিরুদ্ধেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃ'ত্যু'দণ্ডের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, আত্মপক্ষ সমর্থনের সময় প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের অ'প'রাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে সহ-আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন। আসামিপক্ষের আইনজীবী সোহেল রানার জন্য মৃ'ত্যু'দণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কা'রা'দণ্ডের আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মে মিরপুরের পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের খণ্ডিত ম'র'দেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয় এবং দ্রুত বিচারের দাবিতে ব্যাপক জনমত গড়ে ওঠে।
এখন সবার দৃষ্টি আদালতের দিকে। রামিসার পরিবারের পাশাপাশি পুরো জাতি অপেক্ষা করছে এই আলোচিত মামলার চূড়ান্ত রায়ের জন্য।
#Ramisa #JusticeForRamisa #RamisaMurderCase #BreakingNews
2 months ago | [YT] | 2
View 0 replies
Sk News বাংলা
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার
আজ রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
📍 প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা
📅 ০৬ জুন ২০২৬, শনিবার
#PM #TariqueRahman #BNP #Bangladesh #Turkey
2 months ago | [YT] | 0
View 0 replies
Sk News বাংলা
আজ ০৬ জুন ২০২৬, শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
#PM #TariqueRahman #BNP #WorldEnvironmentDay #ClimateAction
2 months ago | [YT] | 0
View 0 replies
Sk News বাংলা
2 months ago | [YT] | 4
View 0 replies
Load more