Muntaha waz media

100K Subscribe


Muntaha waz media

হে মু’মিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন মহিলা অপর কোন মহিলাকেও যেন উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করনা এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকনা; ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরণের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই যালিম।

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا یَسۡخَرۡ قَوۡمٌ مِّنۡ قَوۡمٍ عَسٰۤی اَنۡ یَّكُوۡنُوۡا خَیۡرًا مِّنۡهُمۡ وَ لَا نِسَآءٌ مِّنۡ نِّسَآءٍ عَسٰۤی اَنۡ یَّكُنَّ خَیۡرًا مِّنۡهُنَّ ۚ وَ لَا تَلۡمِزُوۡۤا اَنۡفُسَكُمۡ وَ لَا تَنَابَزُوۡا بِالۡاَلۡقَابِ ؕ بِئۡسَ الِاسۡمُ الۡفُسُوۡقُ بَعۡدَ الۡاِیۡمَانِ ۚ وَ مَنۡ لَّمۡ یَتُبۡ فَاُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُوۡنَ ﴿۱۱﴾
৪৯ : ১১

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন সেখানকার অধিকাংশ লোকের দুই তিনটি করে নাম ছিল। তন্মধ্যে কোনো কোনো নাম সংশ্লিষ্ট ব্যক্তিকে লজ্জা দেয়া ও লাঞ্ছিত করার জন্য লোকেরা খ্যাত করেছিল।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা জানতেন না। তাই মাঝে মাঝে সেই মন্দ নাম ধরে তিনিও সম্বোধন করতেন। তখন সাহাবায়ে কেরাম বলতেনঃ ইয়া রাসূলাল্লাহ্ সে এই নাম শুনলে অসন্তুষ্ট হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। [আবু দাউদ: ৪৯৬২, মুসনাদে আহমাদ: ৫/৩৮০]

2 months ago | [YT] | 5

Muntaha waz media

কিছু বাস্তবতা
আলেম,আলেমা কে বিয়ে করতে চায়!
হাফেজ, হাফেজা'কে বিয়ে করতে চায়!
জেনারেল পড়ুয়া অনেক ছেলে, কোন সুন্দরী জেনারেল পড়ুয়া মর্ডান মেয়েকে বিয়ে করতে চায়!

-আর জেনারেল পড়ুয়া হেদায়েত প্রাপ্ত মেয়েগুলো,খুব অসহায়!
এদের থেকে সবাই দূরে সরে যায়।
মাদ্রাসার অনেক ছেলেরা বলবে, জেনারেল পড়ুয়া মেয়ে ভালো না,,,
আর জেনারেল এর অনেক ছেলেরা বলে ক্ষ্যাত।

আর যদি মেয়ে কালো আর খাটো হয় তাহলে তো আর কোন কথাই নাই।
তিতা হলেও এইটাই সত্যি

জেনারেল ধার্মিকদের বোবা কান্না একটা জেনারেল পড়ুয়া ছেলে/মেয়ে জানে, এই লাইনে থেকে দ্বীন পালন করা কতটা কষ্টকর !
চারিদিকে ফ্রি মিক্সিং মিথ্যা পাপাচারে ভরপুর পরিবেশ, যেদিকে তাকাই সেদিকেই চোখের গুনাহ ! ছেলে-মেয়ের অবাধ মেলামেশা!
স্মার্টনেস নামক অশ্লীলতার ছড়াছড়ি। এই ফিতনার থেকে বাঁচার জন্য জেনারেল ধার্মিক ছেলে মেয়ে গুলো এমন একটা হাতের অপেক্ষায় থাকে, যে হাতটা তার দিকে অগ্রসর হবে আল্লাহর রহমত হয়ে!
ফিতনার সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষটাকে তীরে ফিরিয়ে আনতে সর্বদা আপ্রাণ চেষ্টা করবে।
কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি জেনারেল স্টুডেন্ট হয়ে দ্বীনদার পরিবারে বিয়ে করা খুব খুব কঠিন! কখনো বা মাঝে মাঝে নিজেকে পরাস্ত সৈনিক মনে হয়!!
তখনি অন্তর থেকে বোবা কান্নাটা ডুকরে বেরিয়ে আসে আর আকাশের দিকে তাকিয়ে হৃদয়ের ভাষায় কথা বলতে থাকে রবের সাথে,
ওহে আরশের মালিক....
নিশ্চয়ই তুমি ধৈর্য্যশীলদের ভালোবাসো আর আমাকে সেই ভালোবাসা দান করো!

অশ্রু ঝরছে দুই চোখ বেয়ে আর কথা চলছে আমার রবের সাথে কারন তিনি ছাড়া এই ভাষাগুলো বুঝার কেউ নেই,
তাই তার কাছেই বলি হৃদয়ের চাওয়াগুলো!

প্লিজ তুমি আসো এই জেনারেল নামক পরিবেশে চলতে থাকা অবাধ বিচরণ থেকে নিয়ে যাও,আমাকে মুক্তার মতো লুকিয়ে রাখো।

হে রব! আপনি প্রতিটা দ্বীনি ভাই বোনকে উত্তম জীবন সঙ্গী দান করুন।
আমীন ইয়া রব

#abdurrakib #rakibsiraj
সংগৃহীত।

7 months ago | [YT] | 0

Muntaha waz media

আপনি ফজরে উঠতে পারেন না, কিন্তু একটা জব ইন্টারভিউ থাকলে ঠিকই ঘুম ভেঙ্গে যায়। এলার্ম ছাড়া কিংবা এলার্ম দেয়া থাকলেও ফজরে আপনার ঘুম ভাঙ্গে না। অথচ সকালে ফ্লাইট থাকলে ঠিকই জেগে ওঠেন। প্রিয় দলের ফুটবল ম্যাচ থাকলেও ঘুম ভেঙ্গে যায় একা একাই ।

সমস্যাটা ঠিক কোথায় বুঝতে পেরেছেন? সমস্যা হলো আপনার প্রায়োরিটি লিস্টে আল্লাহর পজিশন এখনো নাম্বার ওয়ানে আনতে পারেন নাই! যদি পারতেন, তাহলে এলার্ম ছাড়াই উঠতে পারতেন!

আসেন আজ একটা ছোট্ট লিস্ট বানাই। কীসের লিস্ট? ফজর না পড়লে আপনি যা যা হারাচ্ছেন সেটার লিস্ট।

⚠️১. দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা হারাচ্ছেন। সায়েন্স বলে - ভোরবেলা ব্রেইন থাকে সবচেয়ে ফ্রেশ। উইলপাওয়ার থাকে সর্বোচ্চ। ডিপ ওয়ার্ক করার জন্য এটা বেস্ট টাইম। অথচ আপনি সেই সময়টা কাটাচ্ছেন বিছানায়!

⚠️২. বরকত পাওয়ার শ্রেষ্ঠ সময়টা মিস করছেন। আপনি যতই পরিশ্রম করুন, যতই স্মার্ট ওয়ার্ক করুন - বরকত ছাড়া লাইফে কক্ষনো প্রশান্তি আসবে না! সারাদিন ব্যস্ত থাকবেন কিন্তু কিছুতেই আত্মতৃপ্তির ঢেকুর উঠবে না!

⚠️৩. আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার সুযোগ হারাচ্ছেন। আপনি যখন ঘুমের মজা ছেড়ে কেবল তাঁরই জন্য উঠবেন, তখন তাঁর সাথে সম্পর্কও হবে আরো গভীর। আরো আপন। আরো মধুর ।

নিশ্চয়ই মনে মনে ভাবছেন, ভাই এসব তো সবই জানি, কিন্তু উঠতে পারি না! ঠিক আছে এবার বলছি কীভাবে উঠবেন।

▪️স্ট্র্যাটেজি ১: ভোরে ওঠার চেষ্টা বাদ দিন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন।
সাহাবীরা ইশার পর খুব কম কথা বলতেন। কারণ তারা জানতেন ফজরে উঠতে হবে। আর আমরা? রাত ১২টা পর্যন্ত ফোন স্ক্রল করি! তারপর বলি ফজরে উঠতে পারি না! তাই আজ রাত থেকে ট্রাই করুন: ১০টার মধ্যে ফোন রেখে দিতে। ১১টার মধ্যে ঘুমিয়ে যেতে।

▪️স্ট্র্যাটেজি ২: এলার্মের স্মার্ট ইউজ করুন।
একটা এলার্ম না। ৩টা এলার্ম দিন: প্রথমটা ফজরের ৩০ মিনিট আগে। দ্বিতীয়টা ফজরের ১৫ মিনিট আগে। তৃতীয়টা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে। আর এলার্মটা বেশ দূরে রাখুন। হাতের কাছে থাকলে অফ করে আবার ঘুমিয়ে যাবেন!

▪️স্ট্র্যাটেজি ৩: একাউন্টাবিলিটি পার্টনার
একা পারছেন না? একজন ফ্রেন্ড কে বলুন। একে অপরকে কল দিয়ে তুলবেন। গ্রুপ ক্রিয়েট করুন নাম Fajr Warriors। ট্রাস্ট মি, এই স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে।

▪️স্ট্র্যাটেজি ৪: প্রথম তিনদিন বেশি কষ্ট হবে আগে থেকেই মেনে নিন
মাথায় রাখুন: ফার্স্ট ডে = Hardest. সেকেন্ড ডে = Harder। থার্ড ডে = Hard. ৪র্থ দিন থেকে Moderate. ৭ম দিন থেকে Normal. আর ২১তম দিনে একদম Habit!

স্ট্র্যাটেজি ৫: ভিজুয়াল রিমাইন্ডার ইউজ করুন।
ফোন এর ওয়ালপেপারে লিখে রাখুন: ফজর মিস = দিন মিস। স্টিকি নোট লাগান আয়নায়। ঘুমের আগে বারবার এই কথাগুলো নিজেকে মনে করিয়ে দিন।

এই পোস্ট পড়ার পর ১ জনও যদি আগামীকাল ফজর পড়ে, তবেই এই পোস্ট সার্থক! আর আপনি যদি সেই ১ জন হন, তাহলে আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে এই একটা অভ্যাসের কারণে ইনশাআল্লাহ!

ফজর মানে ডিসিপ্লিন। ফজর মানে উইলপাওয়ার। ফজর মানে কানেকশন উইথ আল্লাহ। ফজর মানে বারাকাহ। ফজর মানে সাক্সেস। সবচেয়ে বড় কথা: ফজরে ওঠাই আপনার জন্য হতে পারে লাইফ চেঞ্জিং হ্যাবিট!

বাই দা ওয়ে, আমরা একটা প্রাইভেট কমিউনিটি তৈরি করার চেষ্টা করছি। আমাদের ৬ মাসের সিগনেচার কোর্স, Prophetic Productivity Masterclass-এ যারা ইনরোল করেছেন, তাদের লাইফ আরো প্রশান্তিময়, বারাকাহময় বানাতে নানান রকমের লার্নিংস শেখানোর পাশাপাশি হ্যাবিট বিল্ডআপ নিয়েও তাদের সাথে কাজ করা হচ্ছে।

আমাদের এই যাত্রায় যুক্ত হতে পারেন আপনিও! বিস্তারিত কমেন্টে।
দেখা হবে আগামীকাল ফজরে! ইনশাআল্লাহ!

10 months ago | [YT] | 0

Muntaha waz media

মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা

10 months ago | [YT] | 0

Muntaha waz media

সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশে স্থান পরিদর্শন এ

1 year ago | [YT] | 3

Muntaha waz media

জুমার দিনে ফজরের নামাজের পর থেকে দিনভর বিভিন্ন আমল রয়েছে যা হাদীস দ্বারা প্রমাণিত। নিচে ফজরের পরে কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো:

---

### 🌅 **জুমার দিনে ফজরের পরে গুরুত্বপূর্ণ আমলসমূহ:**

#### ১. **সুরা কাহফ পাঠ করা**

* রাসুল (সা.) বলেছেন:
*"যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে, তার জন্য দুই জুমার মাঝে নূর জ্বালানো হবে।”*
— (হাদীস: হাকিম)

#### ২. **দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করা**

* রাসুল (সা.) বলেন:
*“তোমরা জুমার দিন ও জুমার রাতে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো।”*
— (আবু দাউদ)

#### ৩. **তাহলীল, তাসবীহ, তাহমীদ ও তাকবীর পাঠ করা**

* ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত “সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহ” ইত্যাদি বেশি বেশি পড়া উত্তম।

#### ৪. **ইসতেগফার (ক্ষমা প্রার্থনা)**

* ফজরের পর “আস্তাগফিরুল্লাহ” বারবার বলা।
* হাদীসে এসেছে,
*“যে ব্যক্তি সকালে ও বিকেলে ১০০ বার ইস্তিগফার করবে, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে।”*

#### ৫. **আল্লাহর জিকির ও দোয়া করা**

* এই দিনটি দোয়া কবুলের বিশেষ সময় ধারণ করে। ফজরের পরে একান্তভাবে দোয়া করা অনেক ফজিলতপূর্ণ।

#### ৬. **তাহাজ্জুদ বা অতিরিক্ত নফল সালাত (যদি ঘুম থেকে উঠে থাকেন)**

* যারা রাতে উঠতে পারেন, তারা জুমার দিনে তাহাজ্জুদ পড়ে ফজরের আগে বা পরে বেশি নফল পড়তে পারেন।

---

### 📌 বিশেষ পরামর্শ:

* যেহেতু জুমার দিনে একটি **“কবুল হওয়ার সময়”** থাকে (বেশিরভাগ আলেম বলেন আসরের পরে মাগরিবের আগে), তাই দিনভর দোয়া ও ইবাদতে মনোযোগী হওয়া উচিত।
* গীবত, অহংকার ও অপব্যয় থেকে বাঁচা।

1 year ago | [YT] | 0

Muntaha waz media

আলহামদুলিল্লাহ" আপনাদের সকলের ভালোবাসা

1 year ago | [YT] | 2

Muntaha waz media

Allahu akbar

1 year ago | [YT] | 6