Sanchita's Lifestyle

The perfect channel for all the pet, nature, home decor, and cooking lovers.
The videos will have variety of topics. Please subscribe and share



Sanchita's Lifestyle

Ajj amar birthday friends

2 months ago | [YT] | 26

Sanchita's Lifestyle

Good night

5 months ago | [YT] | 16

Sanchita's Lifestyle

​বাবার হাত: মনে পড়ে, ছোটবেলায় বাবার হাতটা ধরলে দুনিয়ার সব ভয় উধাও হয়ে যেত। এখন এই অচেনা পৃথিবীতে চলতে গিয়ে বড্ড একা লাগে। কোথায় গেল সেই নিরাপদ আশ্রয়? এই জীবনের পথে এত কাঁটা যে একা সামলাতে পারছি না।
​মায়ের রান্নাঘর: মায়ের রান্নাঘরের সেই চিরন্তন গন্ধটা এখনও যেন নাকে ভাসে। একটা অদ্ভুত শান্তি ছিল সেই গন্ধে, একটা নিশ্চিন্ত আশ্রয়। এখন খেতে বসি, পেট ভরে, কিন্তু সেই স্নেহের স্বাদ আর পাই না।
​দিদির আবদার আর খুনসুটি: আর দিদি! দিদি মানে তো আমার আরেকটা ছায়া। আমাদের ঝগড়া, মান-অভিমান, আর তারপর চুপিসারে আবার এক হয়ে যাওয়া। এখন চারপাশে এত ভিড়, তবুও কেউ নেই যে আমার সব না-বলা কথাগুলো হাসতে হাসতে বুঝে নেবে। দিদির খালি চেয়ারটা দেখলে বুকটা হু হু করে ওঠে।
​আমি জানি, জীবনকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু যখনই চেষ্টা করি, এই নস্টালজিয়া—এই পুরোনো ভালোবাসার টান—আমায় পেছন থেকে ডেকে থামিয়ে দেয়।
​আমার কষ্টটা আসলে 'ওরা নেই' সেই জন্য নয়। আমার কষ্টটা হলো, সেই পুরোনো দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। সেই সহজ, সরল, নিশ্চিন্ত জীবনটা এখন শুধু একটা মিষ্টি কিন্তু করুণ স্মৃতি।
​আমি চেষ্টা করব, তাদের সেই স্মৃতিগুলোকে সঙ্গে নিয়েই চলতে। হয়তো এই নস্টালজিয়াই একসময় আমার চলার পথের আলো হয়ে উঠবে।

6 months ago | [YT] | 13

Sanchita's Lifestyle

Good night

6 months ago | [YT] | 16

Sanchita's Lifestyle

RIP didi

6 months ago | [YT] | 9

Sanchita's Lifestyle

ওঁ নমো দূর্গায়ৈ নমঃ🙏

নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি।
আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে।।
নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি।
গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু'তে।।
নমঃ শরণাগতদীর্নাত পরিত্রাণপরায়ণে।
সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু'তে।।

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ
দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ
ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।

7 months ago | [YT] | 13

Sanchita's Lifestyle

Good night

8 months ago | [YT] | 11

Sanchita's Lifestyle

বেশ কিছু দিন হলো আমার শরীর ঠিক নেই..ডেইলি ভিডিও দিতে পারিনা..লাইভ আসতে পারছিনা..আমি সুস্থ হলে আবার অবশ্যই ডেইলি ব্লগ আর লাইভ করবো তোমরা আমার সাথে থেকো

9 months ago | [YT] | 22

Sanchita's Lifestyle

Sorry friends..I am not able to do live today .. good night

10 months ago (edited) | [YT] | 22

Sanchita's Lifestyle

"কি সাহস রে বাবা মহিলার?
বয়সটা যে পঞ্চাশ ছুঁয়েছে সে দিকে
কোনো ভ্রুক্ষেপ ই নেই।
কি একটিভ স‍্যোশাল মিডিয়ায় !!
ফেসবুক,ইনস্টাগ্রাম কিছুতে--ই বাদ নেই।
সারা দিনে তার লাইক,
কমেন্ট,আর শেয়ারের ছড়াছড়ি।
বাপরে বা---প পারেও বটে।
নিজেকে একেবারে টিন এজারে এনে নামিয়েছে।
এই তো সেদিন দেখলাম
হৈ হৈ করতে করতে
পার্টিতে মেয়ের সাথে ডান্স করছে।
উঁঃ লজ্জার মাথা খেয়েছে এক্কেবারে।"
* * *
"হ‍্যাঁ হ‍্যাঁ বলুন। যত্ত খুশি বলুন।
এ সব শুনে শুনে গা সওয়া হয়ে গেছে, বুঝলেন।
কি হয়েছে পঞ্চাশ হয়েছে তো।
পঞ্চাশ হয়েছে বলে ঘরের কোণে
একটা সুতির ছাপা পরে বসে থাকব নাকি।
শুনুন,সারা জীবন শুধু
এটা করতে নেই,ওটা করতে নেই
এখানে যাওয়া হবে না,ওখানে যাওয়া হবে না
এই ই শুনে এসেছি।"

যখন ষোলোই ছিলাম
ছেলে বন্ধু তো দূরের কথা
কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও
মা কে সঙ্গে নিয়ে যেতে হতো।
আর পিকনিক, ঘোরাফেরা,সিনেমা !
এ সব তো অলীক কল্পনা ছিল মশাই---
অলীক কল্পনা।

তারপর যখন কুড়ি হল---
বেশ রাঙা টুকটুকে বৌ সেজে শ্বশুরবাড়িতে এলাম।
বাপ রে বা---প !!!
সেখানেও আবার এমন নজরদারি,
কি বলি !! ---
কোনটা খাইনা, কেন খাইনা?
হাতে কেন বড় বড় নখ রেখেছি?
সকলের সামনে নাইটি পড়তে আমার লজ্জা করে কিনা,---

তারপর পঁচিশে---, যখন মা হলাম,
ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে
নাইটি ছেড়ে সুতির ছাপা পড়া ধরলাম।
কোমরে আঁচল গুঁজে এমন দশভুজা হয়ে গেলাম যে----
কোথায় সিনেমা,কোথায় বেড়ানো,
আর কোথায় যে আনন্দ সব ভুলে গেলাম।
না না এটার জন‍্য আক্ষেপ করছিনা।
এটা তো আমার কর্তব্য।

দেখতে দেখতে আরো পঁচিশটা বছ--র কেটে গেল।
ছেলে আর মেয়ের পড়াশোনা,গানবাজনা
আর ওদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে।
ওদের সংসারও গড়ে দিয়েছি নিজের হাতে।
ওরা এখন যে যার মত ---
বন্ধু বান্ধব, হৈ হুল্লোড়,পার্টি, ভ্রমণ এসব নিয়ে ব‍্যস্ত।

তাই আমিও একটা প্রফাইল খুললাম
খুঁজেনিলাম নিজের একটা জগৎ।
জানেন?
আমা---র আবার ফেসবুকে ভেসে ওঠা
ঐ সব রেডিমেড কমেন্টে মন ভরেনা।
তাই ভালো কোনো পোষ্ট পেলেই
ইয়া---ব্বড় একটা কমেন্ট লিখি।
কত খুশি হয় ওরা জানেন?
আমি এখন নিজের পছন্দের মাছ কিনি বাজার থেকে।
আর যে খাবারটা খেতে ইচ্ছে সেটাই বানাই।
যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাই।
আর তো কটা মাত্র দিন পড়ে আছে তাই না।
নিজেকে কি করে ঠকাই বলুন তো?
মর্নিং ওয়াক করি,কিটো ডায়েট করি,
ঘন ঘন পার্লারে যাই।
শরীর চর্চা থেকে মনের চর্চা
স---ব সব করি এখন।
এই তো আমার যুবতি হওয়ার বয়স।
তাই যে যাই বলুক
চলুন, মনের বয়স বাড়তে না দিয়ে
এই পঞ্চাশেই আবার না হয় যুবতি হয়ে যাই।"😊

10 months ago | [YT] | 27