Welcome to ENT Doctor BD – Expert ENT Care in Dhaka, Bangladesh
If you're looking for expert treatment for ear, nose, or throat problems, ENT Doctor BD is here to help. Led by Associate Professor Dr. Mushfiqur Rahman, a compassionate and experienced ENT specialist and surgeon, we offer advanced care tailored to each patient’s needs.
Why Choose ENT Doctor BD?
At ENT Doctor BD, we believe in putting the patient first. From the moment you walk in, we focus on understanding your health history, listening to your concerns, and guiding you with clarity and care. Our key strengths include:
✅ Comprehensive, patient-focused consultations
✅ Detailed history-taking and document review
✅ Empathy-driven counseling and follow-ups
✅ Advanced surgical expertise in ENT conditions
✅ Evidence-based treatments using modern techniques
Whether you’re struggling with hearing issues, chronic sinus infections, or throat disorders, we provide clear, effective, and compassionate care every step of the way.
Specialized ENT & Vertigo Centre
নাক চুলকায় মানেই কি অ্যালার্জি?
নাক চুলকানো, হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, এসব উপসর্গকে অনেকে অ্যালার্জি ভেবে অবহেলা করেন।
কিন্তু এগুলো Allergic Rhinitis, Sinus Problem, Viral Infection, Dust Allergy, এমনকি নাকের শুষ্কতার কারণেও হতে পারে।
আপনার উপসর্গের সঠিক কারণ জানা চিকিৎসার প্রথম ধাপ। তাই দীর্ঘদিনের নাকের সমস্যা অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
#ENTSpecialist #ENTDoctor #ENTCare #BangladeshHealthcare #SpecializedENTAndVertigoCenter
2 weeks ago | [YT] | 0
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
কানে কম শোনা মানে কি শুধু বয়সের প্রভাব?
অনেকে লক্ষ্য করেন, টিভির শব্দ আগের চেয়ে বাড়িয়ে শুনতে হচ্ছে, ফোনে কথা বুঝতে কষ্ট হচ্ছে বা বারবার অন্যের কথা পুনরায় বলতে হচ্ছে।
কিন্তু কানে কম শোনা কোনো রোগ নয়, এটি শরীরের ভেতরে থাকা অন্য সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।
কানে কম শোনার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন -
• কানের সংক্রমণ (Ear Infection)
• কানে অতিরিক্ত খৈল (Ear Wax) জমে যাওয়া
• কানের পর্দা বা মধ্যকানের সমস্যা
• শ্রবণশক্তি ধীরে ধীরে কমে যাওয়া (Hearing Loss)
• বয়সজনিত শ্রবণশক্তির পরিবর্তন
সঠিক সময়ে পরীক্ষা করালে এবং কারণ নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।
তাই যদি আপনার বা পরিবারের কারও কানে কম শোনার সমস্যা দেখা দেয়, তবে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
#ENTSpecialist #HealthAwareness #SpecializedENTAndVertigoCentre
1 month ago | [YT] | 0
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
নাক দিয়ে রক্ত পড়া, সবসময় কি চিন্তার কারণ?
নাক দিয়ে রক্ত পড়া (Epistaxis) একটি সাধারণ সমস্যা হলেও কিছু ক্ষেত্রে এটি উচ্চ রক্তচাপ, নাকের পলিপ বা অন্যান্য শারীরিক সমস্যারও ইঙ্গিত হতে পারে।
শীতকাল, শুষ্ক বাতাস বা দীর্ঘসময় এয়ার-কন্ডিশন্ড পরিবেশে থাকার কারণে নাকের ভেতরের রক্তনালীগুলো শুকিয়ে গিয়ে সহজেই ফেটে যেতে পারে।
এছাড়া অ্যালার্জি, সর্দি-কাশি, নাকে আঘাত পাওয়া, কিছু ওষুধের ব্যবহার কিংবা নাকের ভেতরে পলিপ বা টিউমারের উপস্থিতিও নাক দিয়ে রক্ত পড়ার কারণ হতে পারে।
যদি বারবার নাক দিয়ে রক্ত পড়ে, রক্তপাত দীর্ঘসময় বন্ধ না হয়, অথবা এর সঙ্গে মাথা ঘোরা, দুর্বলতা বা অন্যান্য উপসর্গ দেখা দেয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।
সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করে যথাযথ চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বারবার নাক দিয়ে রক্ত পড়লে একজন ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন।
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: 01805-080775
#SpecializedENTAndVertigoCenter #ENTAwareness #NasalHealth #ENTCare #HealthcareBangladesh
1 month ago | [YT] | 1
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
নাকের ড্রপ: আরাম দেয়, কিন্তু অতিরিক্ত ব্যবহার কি ক্ষতির কারণ হতে পারে?
নাক বন্ধ হলে অনেকেই দ্রুত স্বস্তির জন্য নাকের ড্রপ ব্যবহার করেন। তবে সব ধরনের নাকের ড্রপ দীর্ঘদিন ব্যবহার করা নিরাপদ নয়।
অতিরিক্ত ব্যবহারের ফলে নাকের ভেতরের শ্লেষ্মা ঝিল্লি (Mucosa) ক্ষতিগ্রস্ত হতে পারে, নাকের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হতে পারে এবং ওষুধের ওপর নির্ভরশীলতা তৈরি হয়।
অ্যালার্জি, সাইনুসাইটিস, নাকের ভেতরের মাংস বৃদ্ধি (Turbinate Hypertrophy) বা অন্যান্য ENT সমস্যার কারণে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে।
সঠিক রোগ নির্ণয় ও নিরাপদ চিকিৎসার জন্য একজন ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন।
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: 01805-080775
📍 Specialized ENT and Vertigo Centre
জিএম কমপ্লেক্স, ৫ম তলা, ১৫০ গ্রীন রোড, পান্থপথ চৌরাস্তার পশ্চিম পাশে, ঢাকা।
#SpecializedENTAndVertigoCenter #NasalDrops #ENTAwareness #NasalCongestion
1 month ago | [YT] | 0
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
কান থেকে পুঁজ পড়ছে? শুধু সংক্রমণ ভেবে ভুল করছেন না তো?
কান থেকে পুঁজ পড়া সাধারণত কানের ভেতরে সংক্রমণ (Ear Infection) বা দীর্ঘদিনের প্রদাহের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
কিন্তু বারবার পুঁজ পড়া বা দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলে তা শ্রবণশক্তির ওপরও প্রভাব ফেলতে পারে।
কান থেকে পুঁজ পড়ার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ -
👉🏻 কান বা নাক খোঁটানো থেকে বিরত থাকুন।
👉🏻 আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন।
👉🏻 চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ড্রপ বা ওষুধ ব্যবহার করবেন না।
👉🏻 ধুলাবালি ও দূষিত পরিবেশ এড়িয়ে চলুন।
👉🏻 সমস্যা দীর্ঘস্থায়ী হলে দ্রুত ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন।
মনে রাখবেন, কানের সমস্যা যত দ্রুত শনাক্ত করা যায়, জটিলতা এড়ানোর সম্ভাবনা তত বেশি থাকে।
#EarInfection #HearingCare #SpecializedENTAndVertigoCentre #ENTAwareness #BangladeshHealthcare
2 months ago | [YT] | 1
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
😷 গলা ব্যথা কি শুধু ঠান্ডা লাগার কারণেই হয়?
অনেক সময় আমরা গলা ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করি। কিন্তু এর পেছনে থাকতে পারে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, টনসিলের প্রদাহ, অ্যালার্জি, সাইনাস সমস্যা এমনকি এসিড রিফ্লাক্স (GERD)-এর মতো কারণও।
কিছু ক্ষেত্রে অতিরিক্ত চিৎকার, দীর্ঘসময় কথা বলা, ধূমপান বা দূষিত বাতাসের কারণেও গলায় জ্বালা ও ব্যথা হতে পারে।
🏥 Specialized ENT & Vertigo Centre-এ অভিজ্ঞ ENT বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গলার বিভিন্ন সমস্যার আধুনিক পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
👉 বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।
📞 Appointment for more details: ০১৮০৫-০৮০৭৭৫
#ENTCare #GERD #ENTSpecialist #SpecializedENTAndVertigoCentre #BangladeshHealthcare
2 months ago | [YT] | 2
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
সর্দি ভেবেছিলাম… পরে বুঝলাম সমস্যাটা Serious।
অনেকেই নাক বন্ধ, গলা ব্যথা বা কানে অস্বস্তিকে সাধারণ ঠান্ডা-কাশি ভেবে দিনের পর দিন এড়িয়ে যান।
কিন্তু কানে চাপ লাগা, গলা খুশখুশ করা, নাক বন্ধ থাকা, এসব ছোট ছোট অস্বস্তি ধীরে ধীরে ঘুম, কাজ আর দৈনন্দিন স্বাভাবিক জীবনেও প্রভাব ফেলতে পারে।
তাই ঘরোয়া যত্ন নিন, কিন্তু সমস্যাটা যদি দীর্ঘদিন থাকে, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
#ENTCare #EarNoseThroat #HealthAwareness #SpecializedENTandVertigoCentre #HealthyLife
2 months ago | [YT] | 0
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
🌿 নাকের অ্যালার্জি কি বারবার হচ্ছে?
হাঁচি, নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া বা ধুলাবালিতে অস্বস্তি, এসব সমস্যাকে অনেকেই সাধারণ বিষয় মনে করেন।
কিন্তু দীর্ঘদিন অবহেলা করলে নাকের অ্যালার্জি ঘুম, শ্বাস-প্রশ্বাস এবং দৈনন্দিন স্বাভাবিক জীবনেও প্রভাব ফেলতে পারে।
Specialized ENT & Vertigo Centre-এ আধুনিক অ্যালার্জি ডায়াগনোসিস ও ইমিউনোথেরাপি চিকিৎসার মাধ্যমে সমস্যার মূল কারণ নির্ণয় করে দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হয়।
👨⚕️ ডা. মোহাম্মদ আরিফ হোসেন
জেনারেল ইএনটি ও এলার্জি বিশেষজ্ঞ
কনসালটেন্ট, ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউট, আগারগাঁও।
অ্যালার্জিকে অবহেলা না করে সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: ০১৮০৫-০৮০৭৭৫
📍 📍 Specialized ENT and Vertigo Centre
১৫০ গ্রীন রোড, জিএম কমপ্লেক্স (৫ম তলা), পান্থপথ চৌরাস্তার পশ্চিম পাশে (হামদর্দ/ওয়েল ফুডের উপরে), ঢাকা।
#AllergyTreatment #ENTSpecialist #NasalAllergy #ENTCare #SpecializedENTAndVertigoCentre #DrArifHosen
3 months ago | [YT] | 0
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
🟡 নাক, কান, গলা জনিত বারবার সমস্যা হচ্ছে? কারণটা কি জানেন?
নাক বন্ধ, কানে কম শোনা, গলা ব্যথা বা মাথা ঘোরা, এই সমস্যাগুলো অনেক সময় ছোট মনে করে আমরা এড়িয়ে যাই।
বারবার একই সমস্যা হলে সেটা শরীরের একটি সতর্ক সংকেত, যা অবহেলা করলে ক্ষতি বাড়তে পারে।
এই ধরনের সমস্যার সঠিক কারণ খুঁজে বের করে উপযুক্ত চিকিৎসা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কারণ একেকজনের সমস্যার ধরন আলাদা, তাই সমাধানও হওয়া উচিত নির্ভুল ও ব্যক্তিভিত্তিক।
👉 তাই দেরি না করে নিজের সমস্যাকে গুরুত্ব দিন এবং সঠিক চিকিৎসা করিয়ে নিন।
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: ০১৮০৫-০৮০৭৭৫
#ENTCare #EarNoseThroat #VertigoCare #BangladeshHealthcare #ENTSpecialist
3 months ago | [YT] | 0
View 0 replies
Specialized ENT & Vertigo Centre
কখন বুঝবেন, ENT বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার? 🤔
অনেক সময় কিছু লক্ষণ আমরা অবহেলা করি, ভাবি নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু সমস্যা আছে, যেগুলো বারবার হলে বা দীর্ঘদিন থাকলে গুরুত্ব দেওয়া জরুরি।
যেমন - কানে দীর্ঘদিন ভোঁ ভোঁ শব্দ বা শোনার ক্ষমতা কমে যাওয়া, খাবার গিলতে সমস্যা হওয়া, কণ্ঠস্বর বদলে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া, দীর্ঘদিন নাক বন্ধ থাকা বা নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারা, মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা, রাতে নাক ডাকা বা Sleep apnea-র সমস্যা।
এই লক্ষণগুলো যদি নিয়মিত দেখা যায়, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
👉 আপনার সমস্যার সঠিক মূল্যায়ন ও আধুনিক চিকিৎসার জন্য ভিজিট করুন Specialized ENT and Vertigo Centre।
📞 অ্যাপয়েন্টমেন্ট: ০১৮০৫-০৮০৭৭৫
📍 Specialized ENT and Vertigo Centre
১৫০ গ্রীন রোড, জিএম কমপ্লেক্স (৫ম তলা), পান্থপথ চৌরাস্তার পশ্চিম পাশে (হামদর্দ/ওয়েল ফুডের উপরে), ঢাকা।
#ENTSpecialist #ENTCare #NoseEarThroat #VertigoCare #SpecializedENTandVertigoCentre
3 months ago | [YT] | 0
View 0 replies
Load more