News Today – Stay Informed, Stay Ahead! Get the latest and most reliable updates on national and international news, politics, economy, sports, entertainment, technology, and much more — all in one place.
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে। এবারে সারা দেশে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।এ বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
যার মধ্যে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন নারী ও৬ লাখ ১৮ হাজার ১৫ জন পুরুষ শিক্ষার্থী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যার প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ গ্রহন করেনি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৫৭ শতাংশ।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর কাকরাইলের বিজয়নগরে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ।৷ এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় সমাবেশস্থলে সাউন্ডগ্রেনেডের শব্দ পাওয়া যায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে জরুরি সভা ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন।
শুক্রবার তুর্কি এয়ারলাইন্স ফ্লাইট- TK 6921 - স্থানীয় সময় দুপুর ২:৩০ টার দিকে ইস্তাম্বুলে অবতরণ করেন। ইসরায়েল থেকে ফিরে আসার পর ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহিদুল আলমকে স্বাগত জানান।
রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর বৃহস্পতিবার সকালে পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে।
শম্পা জুয়েলারির মালিক অচিন্ত্য কুমার বিশ্বাসের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকী স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু নিয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। একপর্যায়ে সকালের দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি সব শেষ। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে মালিক অভিযোগ করেছেন এবং আমরা এটি তদন্ত করছি।
ঢাকায় পৌঁছেছে হংকং ফুটবল দল। সোমবার হযরত শাহজালাল বিমানবন্দরে রাত পৌঁনে একটায় নামে দলের ফুটবলাররা। বুধবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ অনুশীলনে নামবে অতিথি দলটি। ১২ জন টিম অফিসিয়াল ও ২৫ জন ফুটবলার মোট ৩৭ জন এসেছেন এই স্কোয়াডে। আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার ‘এশিয়ান কাপ’ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে তারা।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এদিকে সেই ম্যাচ খেলতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। লাল-সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলার অপেক্ষায় হামজা। এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচে ১ গোল ও সতীর্থকে দিয়ে এক গোল করিয়েছেন। আরও থাকছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোমের। হংকং ম্যাচের আগে হামজা তিন দিন আর শমিত এক দিন বাংলাদেশ দলের সাথে অনুশীলন করার সুযোগ পাবেন। আগামী ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবে বাংলাদেশ ফুটবল দল।
বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে জখম করে ঘরে ঢুকেই। ০৬ অক্টোবর ২০২৫
কক্সবাজারে ঘরে ঢুকে এক বিএনপি নেতাকে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার লিংকরোড বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতার নাম লিয়াকত আলী। তিনি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চার যুবক এসে ঘরে ঢুকে লিয়াকতকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে লিয়াকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর বলেন, লিয়াকত আলী লিংকরোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শহর ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা
লিয়াকত আলীর প্রতিবেশী জামায়াত নেতা অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার বলেন, রাতের আঁধারে আওয়ামী লীগের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে।
এদিকে আহত বিএনপি নেতা লিয়াকত আলী জানান, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী আবদুল খালেক, কুদরত উল্লাহ ও সাহাব উদ্দিনকে তিনি চিনতে পেরেছেন। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান গণমাধ্যমকে বলেন, বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে আবদুল খালেকের বিরোধ রয়েছে। দুজন পাল্টাপাল্টি মামলার আসামি। অতীতে দুর্বৃত্তের গুলিতে আবদুল খালেকের স্ত্রী খুন হয়েছিলেন। লিয়াকত আলীকে গুলির ঘটনার পেছনে অন্য কিছু আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং মামলাও হয়নি।
আশুলিয়ার জামগড়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সাভার ফায়ার সার্ভিস জোন-৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন বলেন। আজ দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির আটতলা ভবনের দ্বিতীয়তলায় স্টোর রুমে আগুন লাগে। সেখানে সুতা তুলাসহ গার্মেন্টস রিলেটেড বিভিন্ন এক্সোসরিজ আছে। তবে আগুনে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল,গ্লোবাল সুমুদ ফ্লোটিলার
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ‘ক্যাপ্টেন নিকোস’ নৌযানকে স্থানীয় সময় বিকেল ৫টা ২২ মিনিটে আটক করে ইসরায়েলি বাহিনী । ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে, ‘সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাঁদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাঁদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’ মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘আরেকটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে।’ ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি।
কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে ইসরায়েলের বাহিনী সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করছে। কিছু আটক করা হয়েছে গতকাল বুধবার। বাকিগুলো আজ বৃহস্পতিবার। যেসব নৌযান আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বিখ্যাত অনেকে রয়েছেন।
প্রথম দফায় আটক নৌযানগুলো আজ স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রক্রিয়া শেষে উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে।
গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। তথ্য সূত্র, আল–জাজিরা
News Today
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে।
এবারে সারা দেশে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।এ বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
যার মধ্যে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন নারী ও৬ লাখ ১৮ হাজার ১৫ জন পুরুষ শিক্ষার্থী।
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যার প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ গ্রহন করেনি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছেন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৫৭ শতাংশ।
11 months ago | [YT] | 6
View 0 replies
News Today
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর কাকরাইলের বিজয়নগরে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ।৷ এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় সমাবেশস্থলে সাউন্ডগ্রেনেডের শব্দ পাওয়া যায়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে জরুরি সভা ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।
11 months ago | [YT] | 3
View 0 replies
News Today
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন।
শুক্রবার তুর্কি এয়ারলাইন্স ফ্লাইট- TK 6921 - স্থানীয় সময় দুপুর ২:৩০ টার দিকে ইস্তাম্বুলে অবতরণ করেন। ইসরায়েল থেকে ফিরে আসার পর ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহিদুল আলমকে স্বাগত জানান।
11 months ago | [YT] | 15
View 0 replies
News Today
রাজধানীত মৌচাকে ৫০০ ভরি স্বর্ণ চুরি
রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
ঘটনা জানাজানির পর বৃহস্পতিবার সকালে পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে।
শম্পা জুয়েলারির মালিক অচিন্ত্য কুমার বিশ্বাসের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকী স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু নিয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। একপর্যায়ে সকালের দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি সব শেষ।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে মালিক অভিযোগ করেছেন এবং আমরা এটি তদন্ত করছি।
11 months ago | [YT] | 3
View 0 replies
News Today
ঢাকায় হংকং ফুটবল দল, বিপক্ষে খেলতে ঢাকায় হামজা, মঙ্গলবার আসছেন শমিত সোমের
ঢাকায় পৌঁছেছে হংকং ফুটবল দল। সোমবার হযরত শাহজালাল বিমানবন্দরে রাত পৌঁনে একটায় নামে দলের ফুটবলাররা।
বুধবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ অনুশীলনে নামবে অতিথি দলটি। ১২ জন টিম অফিসিয়াল ও ২৫ জন ফুটবলার মোট ৩৭ জন এসেছেন এই স্কোয়াডে।
আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার ‘এশিয়ান কাপ’ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে তারা।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এদিকে সেই ম্যাচ খেলতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী।
লাল-সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলার অপেক্ষায় হামজা।
এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচে ১ গোল ও সতীর্থকে দিয়ে এক গোল করিয়েছেন।
আরও থাকছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোমের।
হংকং ম্যাচের আগে হামজা তিন দিন আর শমিত এক দিন বাংলাদেশ দলের সাথে অনুশীলন করার সুযোগ পাবেন।
আগামী ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবে বাংলাদেশ ফুটবল দল।
11 months ago | [YT] | 0
View 0 replies
News Today
বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে জখম করে ঘরে ঢুকেই।
০৬ অক্টোবর ২০২৫
কক্সবাজারে ঘরে ঢুকে এক বিএনপি নেতাকে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার লিংকরোড বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার নাম লিয়াকত আলী। তিনি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চার যুবক এসে ঘরে ঢুকে লিয়াকতকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে লিয়াকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর বলেন, লিয়াকত আলী লিংকরোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শহর ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা
লিয়াকত আলীর প্রতিবেশী জামায়াত নেতা অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার বলেন, রাতের আঁধারে আওয়ামী লীগের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে।
এদিকে আহত বিএনপি নেতা লিয়াকত আলী জানান, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী আবদুল খালেক, কুদরত উল্লাহ ও সাহাব উদ্দিনকে তিনি চিনতে পেরেছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান গণমাধ্যমকে বলেন, বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে আবদুল খালেকের বিরোধ রয়েছে। দুজন পাল্টাপাল্টি মামলার আসামি। অতীতে দুর্বৃত্তের গুলিতে আবদুল খালেকের স্ত্রী খুন হয়েছিলেন। লিয়াকত আলীকে গুলির ঘটনার পেছনে অন্য কিছু আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং মামলাও হয়নি।
11 months ago | [YT] | 1
View 0 replies
News Today
আশুলিয়ার জামগড়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সাভার ফায়ার সার্ভিস জোন-৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন বলেন।
আজ দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির আটতলা ভবনের দ্বিতীয়তলায় স্টোর রুমে আগুন লাগে।
সেখানে সুতা তুলাসহ গার্মেন্টস রিলেটেড বিভিন্ন এক্সোসরিজ আছে।
তবে আগুনে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
11 months ago | [YT] | 2
View 0 replies
News Today
একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল,গ্লোবাল সুমুদ ফ্লোটিলার
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ‘ক্যাপ্টেন নিকোস’ নৌযানকে স্থানীয় সময় বিকেল ৫টা ২২ মিনিটে আটক করে ইসরায়েলি বাহিনী ।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’
ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে, ‘সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাঁদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাঁদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’
মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘আরেকটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে।’
ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি।
কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে ইসরায়েলের বাহিনী সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করছে। কিছু আটক করা হয়েছে গতকাল বুধবার। বাকিগুলো আজ বৃহস্পতিবার। যেসব নৌযান আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বিখ্যাত অনেকে রয়েছেন।
প্রথম দফায় আটক নৌযানগুলো আজ স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রক্রিয়া শেষে উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে।
গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।
তথ্য সূত্র, আল–জাজিরা
#Flottilla #newstoday #humanrights #humanity
11 months ago | [YT] | 5
View 0 replies
News Today
উওরার বিমান দুর্ঘটনায় || সবাই এগিয়ে আসুন প্লিজ || শেয়ার করে ছড়িয়ে দিন ||
1 year ago | [YT] | 1
View 0 replies