বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার মূলত IEYC & IPC ও জাতীয় পাঠ্যক্রমের আলোকে পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রি-প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষা প্রদান করে থাকে। আমেরিকান ইসলামিক স্কুলের আদলে গড়ে তোলা এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের স্বার্থে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, একাডেমিক কাউন্সিলর ও প্রয়োজনীয় সকল অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারে আমরা প্রত্যেক শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করি, পাশাপাশি তার নিজস্ব স্বাতন্ত্র ও সৃজনশীলতা উন্মোচনের জন্য রয়েছে শিক্ষাবান্ধব পরিবেশ। আমাদের শিক্ষা কার্যক্রম কেবল পাঠ্যবই কেন্দ্রীক নয় বরং শিশুর মানসিক ও সামাজিক বিকাশের জন্য যেসব এক্সট্রা কারিকুলাম একক্টিভির প্রয়োজন রয়েছে তা আমরা আমাদের শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ মনে করি।
for Admission information:
👉Sonargaon Campus -1
☎️Hotline:01933-890811
👉Sonargaon Campus -2
☎️Hotline:01958589002
👉Sonargaon Campus -3
☎️Hotline:01958589010
👉Jessore Campus
☎️Hotline:01958589017
Basmah School And Cultural Center
মুভি ডে
১৮ মে ২০২৫, বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক আয়োজন—মুভি ডে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা গড়ে তুলতে প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র "Tomorrow"
চলচ্চিত্রটিতে তুলে ধরা হয় জলবায়ু পরিবর্তনের মূল কারণ—বায়ু দূষণ, বন উজাড়, অতিরিক্ত কার্বন নিঃসরণ; পাশাপাশি দেখানো হয় এসবের ভয়াবহ প্রভাব এবং এই সংকট মোকাবেলায় আমাদের করণীয় পদক্ষেপসমূহ।
চলচ্চিত্রটি দেখে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারে যে, জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যতের বিষয় নয়—এটি এখনই আমাদের জীবন ও পৃথিবীকে প্রভাবিত করছে। আজ যদি আমরা সচেতন না হই, তাহলে আগামীকাল হয়তো আমাদের জন্য আর থাকবে না।
শিক্ষা মানে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়—শিক্ষা মানে সচেতন, দায়িত্ববান, ও ভবিষ্যতের জন্য প্রস্তুত নাগরিক গড়ে তোলা। মুভি ডে ছিল সেই চেতনারই এক জীবন্ত প্রতিফলন।
#highlight
#movieday
#bscc
#AllBranches
#education
1 year ago | [YT] | 1
View 0 replies
Basmah School And Cultural Center
🐝 Registration Now Open! 🐝
Get ready for Basmah School & Cultural Center's 2nd annual Spelling Bee competition! Registration is open until October 22, 2024.
🌟 Who Can Join? All students from every grade are invited to participate!
Event Details: The Spelling Bee competition will be held on October 29, 30, and 31, 2024 at all campuses. Stay connected for updates on our website and social media!
Are you ready to spell and secure your way to victory? 📚 #BasmahSpellingBee #LetsSpell
#2ndannualspellingbee
#bscc
1 year ago | [YT] | 3
View 0 replies
Basmah School And Cultural Center
* বিশ্ব শিক্ষক দিবস!** 🌍📚
শিক্ষকরা শুধু জ্ঞান নয়, জীবনকে সাজানোর মূল ভিত্তি তৈরি করেন। তাদের ধৈর্য, মমতা, এবং অসীম উৎসাহ আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। 🏫
বাসমাহ স্কুলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সব শিক্ষকদের, যাঁরা প্রতিদিন শিশুদের ভবিষ্যৎ গঠনে নিজেদের নিয়োজিত রেখেছেন। তারা শুধু শিক্ষা দান করেন না, বরং নতুন দৃষ্টিভঙ্গি ও স্বপ্ন দেখার সাহস জাগিয়ে তোলেন। 🌱
আসুন, আজ আমরা আমাদের সকল শিক্ষকদের সম্মান জানাই, কারণ তাদের শিক্ষা ছাড়া পৃথিবীটা আলোকিত হতে পারত না। 💡
Happy Teacher's Day! ✨
#WorldTeachersDay #BasmahSchool #TeacherAppreciation
#happyteaching
#BSCC
1 year ago | [YT] | 2
View 0 replies
Basmah School And Cultural Center
"Happy Teachers' Day from all of us at Basmah School and Cultural Center! 🎉 We honor the incredible educators who go above and beyond to shape the future of our students. Your hard work, dedication, and passion for teaching create a nurturing environment where young minds thrive.
Thank you for being the guiding light, the inspiration, and the heart of our community. Together, we are building a brighter future! 🌟📚💙
#TeachersDay #BasmahSchool #ThankYouTeachers #InspiringMinds"
1 year ago | [YT] | 2
View 0 replies
Basmah School And Cultural Center
BSCC's Monthly Recap Newsletter (August-2024)
1 year ago | [YT] | 2
View 0 replies
Basmah School And Cultural Center
আমাদের শিক্ষার্থীদের কে নীতি-নৈতিকতার শিক্ষা প্রদানের অন্যতম মাধ্যম নামাজ শিক্ষা প্রদান করা।
বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারের সকল ক্যাম্পাসে প্রতিদিন একযোগে সকল শিক্ষার্থীদের কে নিয়ে যোহরের সালাত করা হয়। অ্যারাবিক টিচারের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নামাজ আদায় করেন- মাশ আল্লাহ। আমাদের স্কুল একটি বিশেষায়িত স্কুল যা জাতীয় শিক্ষা কার্যক্রমের সাথে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন ,আরবি, ইসলামিক ও নৈতিকতা শিক্ষার চমৎকার সমন্বয়ে পাঠদান করে যাচ্ছে।
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন - www.basmahschool.com
1 year ago | [YT] | 1
View 0 replies
Basmah School And Cultural Center
সিরাত কম্পিটিশন ও সাংস্কৃতিক জলসা -২০২৪
বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারের সকল
ক্যাম্পাসে একযোগে আখেরি চাহার সোম্বা উপলক্ষে সিরাত প্রতিযোগীতার আয়োজন করা হয়।
সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্লতার সাথে সিরাত প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন মাশ আল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️
1 year ago | [YT] | 3
View 0 replies
Basmah School And Cultural Center
পিছিয়ে নেই বাসমাহ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা, পুরো স্কুল থেকে ডোনেশন কালেক্ট করা থেকে শুরু করে ত্রান প্যাকেজিংয়ে সর্বাত্মক ভাবে সহযোগিতা করছেন।
উদ্দেশ্য একটাই - বানভাসি মানুষের কাছে যেন দ্রুততার সাথে ত্রান পৌঁছানো যায়।
ফেনীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অনাহারি বানভাসি মানুষের মাঝে শুকনা খাবার, নিরাপদ পানি, স্যালাইন, মোমবাতিসহ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছে বাসমাহ ইমার্জেন্সি ভলেন্টিয়ার টিম।
মহান আল্লাহ তায়ালা মহৎ কাজগুলো কবুল করুক এবং দ্রুত বন্যা পরিস্থিতি স্বাভাবিক করে দিন -আমীন।
উল্লেখ্য: চলমান বন্যায় লক্ষাধিক মানুষ পানি বন্দী অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছেন।
#BasmahSchool #BSCCactivities #headbranch #Flood #Feni #floodaffect
1 year ago | [YT] | 1
View 0 replies
Basmah School And Cultural Center
গল্প মানুষের মনের কথা বলে।
গল্প কখনো কাঁদায়, কখনো হাসায়।
আবার কখনোবা দিয়ে যায় কোনো শিক্ষণীয় বার্তা।
ভ্রাম্মমান লাইব্রেরি বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারে আজকে আয়োজিত হয়েছে "এসো গল্প বলি" প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীরা তাদের পছন্দের গল্প সবার সামনে উপস্থাপন করেছে।
"আলোকিত মানুষ চাই" এই স্লোগানকে সামনে রেখে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইয়ের আলোয় জাতিকে আলোকিত করার প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরাও কোনোদিক দিয়ে পিছিয়ে নেই। মোবাইল ফোনে নিজেকে ব্যস্ত না রেখে বই পড়ে নিজেকে আলোকিত করার কর্ম প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
আলোকিত মানুষ চাই
brighten a life, Change the world.
1 year ago | [YT] | 1
View 0 replies