Abrar islamic centre 

Welcome to Abrar Islamic Centre – Your Ultimate Source of Authentic Islamic Knowledge in Bangla.

এই চ্যানেলে আপনি পাবেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলারদের গুরুত্বপূর্ণ ওয়াজ, প্রশ্নোত্তর, এবং জীবন পরিবর্তনকারী ইসলামিক আলোচনা। আমরা কুরআন ও সহীহ হাদিসের আলোকে সত্য ও সহীহ ইসলাম প্রচার করার চেষ্টা করি।

🔹 Featured Islamic Speakers:
- Shaikh Ahmadullah Waz
- Mizanur Rahman Azhari Waz
- Mostak Foyezi Waz
- Kazi Ibrahim Waz
- Islamic Question Answer Bangla

🔹 What You Will Learn:
✔ নামাজ, রোজা, যাকাত ও ইসলামিক জীবন বিধান
✔ দুনিয়া ও আখিরাতের গুরুত্বপূর্ণ আলোচনা
✔ ইসলামিক প্রশ্নোত্তর (Q&A)
✔ সহীহ হাদিস ভিত্তিক শিক্ষা
✔ ঈমান বাড়ানোর বাস্তব উপদেশ

আমাদের লক্ষ্য হলো মানুষের কাছে সহীহ ইসলাম পৌঁছে দেওয়া এবং সবাইকে আল্লাহর পথে আহ্বান করা।

New Bangla Waz, Islamic Lectures, Question Answer Sessions, and Motivational Islamic Speeches.

#ahmadullah_waz #bangla_waz #islamic_lecture #islamic_video #abrarislamiccentre #mizanurrahmanazhari #islamic_qa


Admin🔹 Md : Anamul
Mob: 01864066649



Abrar islamic centre

৩১৩-তম পর্বে শেষ হচ্ছে সাত বছর আগে শুরু হওয়া সাপ্তাহিক ‘শরয়ী সমাধান’ লাইভ অনুষ্ঠান।

আগামী শুক্রবারের অনুষ্ঠানের ভেতর দিয়ে এই দীর্ঘ পথচলার পরিসমাপ্তি ঘটতে চলেছে।

আল্লাহর অশেষ অনুগ্রহ ছাড়া দীর্ঘ সাত বছর ধরে একটি সাপ্তাহিক অনুষ্ঠান চালু রাখা কোনোভাবেই সম্ভব ছিল না।

আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও এই দীর্ঘ পথচলায় অন্যতম প্রধান ভূমিকা রেখেছে। এ জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।

৩১৩-তম পর্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করতে গিয়ে আনন্দ-বেদনার এক মিশ্র অনুভূতির মুখোমুখি হচ্ছি। সেই সাথে ফেলে আসা নানা স্মৃতিও চোখের সামনে ভেসে উঠছে।

অনুষ্ঠানটি বন্ধ করার প্রধান কারণ আমার ব্যস্ততা এবং প্রশ্নের উত্তর জেনে নেয়ার বিকল্প মাধ্যম তৈরি হওয়া।

আপনাদের মাসআলা জানার পথ সুগম করতে আস-সুন্নাহর ফাউন্ডেশন ইতোমধ্যে কল-সেন্টার তৈরি করেছে। যেখানে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিজ্ঞ মুফতিগণ ফোনকলের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

সেই সাথে সরাসরি আমাদের অফিসে এসেও মাসআলা জানার সুযোগ রয়েছে।

তবে শুক্রবার লাইভ অনুষ্ঠান বন্ধ হলেও ওই সময়টাতে আমরা ভিন্ন দাওয়ামূলক প্রোগ্রামের পরিকল্পনা করেছি। এখন থেকে প্রতি শুক্রবার (২৮ আগস্ট থেকে) রাতে নবীজি (সা.)-এর একেকটি অবহেলিত সুন্নাহ সম্পর্কে ধারাবহিক আলোচনা করব, ইনশাআল্লাহ।

অবহেলিত সুন্নাহর পর ‘দারসুল কুরআন’ নামে কুরআনের তাফসির-বিষয়ক বিশেষ এক ধারাবাহিক অনুষ্ঠানের পরিকল্পনাও আমাদের রয়েছে।

দীর্ঘ সাত বছর ধরে আপনারা যেভাবে লাইভ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রেখেছিলেন, আশা করছি, পরবর্তী অনুষ্ঠানগুলোতেও দোয়া, ভালোবাসা ও অংশগ্রহণের মাধ্যমে আপনারা আমাদের পাশে থাকবেন।

মহান আল্লাহ আমাদেরকে ইখলাস ও নিষ্ঠার সাথে দাওয়াতি কাজ অব্যাহত রাখার তাওফিক দান করুন। আমিন।
✏️ শায়খ আহমাদুল্লাহ

1 month ago | [YT] | 113

Abrar islamic centre

কখনো কখনো একটি
‘আলহামদুলিল্লাহ’
শত অভিযোগের চেয়েও শক্তিশালী।

1 month ago | [YT] | 1,115

Abrar islamic centre

রাতে ঘুমানোর আগে কি আপনার মনে হয়—‘আজও উম্মাহর জন্য কিছু করলাম না?’

চারপাশের অবক্ষয় দেখে কি বুকের ভেতর চাপা কষ্ট অনুভব করেন? কিন্তু কীভাবে কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারেন না?

শুধু একটি সঠিক প্ল্যাটফর্মের অভাবে অসংখ্য মানুষের নিয়ত, আবেগ, দক্ষতা ও ভালো কাজের স্বপ্ন হতাশায় রূপান্তরিত হচ্ছে।

এবার আস-সুন্নাহ ফাউন্ডেশন দিচ্ছে আপনার দক্ষতাকে সাদাকায়ে জারিয়ায় রূপান্তরিত করার এক সুবর্ণ সুযোগ।

🎤 বক্তৃতা ও উপস্থাপনা
🤝 কাউন্সেলিং ও মেন্টরিং
✍️ লেখালেখি ও কনটেন্ট রাইটিং
📅 ব্যবস্থাপনা ও ইভেন্ট পরিচালনা
💻 তথ্যপ্রযুক্তি

অথবা এমন যেকোনো দক্ষতা, যা দ্বীনের কাজে লাগানো যায়, যদি আপনার ভেতর থাকে, তাহলে আমরা আপনাকেই খুঁজছি।

এটি কোনো চাকরি নয়, এটি আপনার বহুদিনের লালিত নিয়তকে বাস্তবে রূপ দেওয়ার একটি মাধ্যম।

👉 নিচের ফরমে আপনার তথ্য ও দক্ষতা জানান (ফরমে আরও বিস্তারিত দক্ষতার তালিকা পাবেন)। ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে যোগাযোগ করব।

📎আবেদন লিংক : asf.sh/DawahVolunteer

1 month ago | [YT] | 34

Abrar islamic centre

কেন আস-সুন্নাহ ফাউন্ডেশন ব্যক্তিগত সহায়তা দিতে পারে না?

প্রতিদিন আমাদের কাছে অসংখ্য মানুষের আবেদন আসে। সরাসরি অফিসে, ফেসবুকে কিংবা ইমেইলে।

কেউ ৫ হাজার টাকার ঋণে দিশেহারা, কারো ঋণ আবার ৫০ কোটি টাকা।

প্রতিটি আবেদনই সংবেদনশীল, আমাদেরকে ব্যথিত করে। কিন্তু বাস্তবতা হলো, প্রতিদিন যে পরিমাণ আবেদন আসে, তার মোট পরিমাণ আমাদের পুরো বছরের বাজেটের চেয়েও কয়েক গুণ বেশি।

বিশাল জনগোষ্ঠীর বাংলাদেশের পুরো বছরের মোট জাতীয় বাজেট প্রায় ৯ লক্ষ কোটি টাকা। এই বিপুল পরিমাণ বাজেটের পরও মানুষের বহুমুখী সমস্যা ও স্বাস্থ্য খাতের সংকট পুরোপুরি দূর করা সম্ভব হয় না।

সেখানে বছরে মাত্র ১০০ কোটি টাকা বাজেটের একটি চ্যারিটি প্রতিষ্ঠান থেকে সব ধরনের ব্যক্তিগত সমস্যার সমাধান আশা করা বাস্তবসম্মত নয়। চাহিদার মহাসমুদ্রের বিপরীতে আমাদের সামর্থ্য অত্যন্ত সীমিত।

এই সীমিত বাজেট দিয়ে যদি আমরা ব্যক্তিগত ঋণ বা চিকিৎসার জন্য সরাসরি নগদ অর্থ বিতরণ শুরু করি, তবে বড় একটি নীতিগত ও প্রশাসনিক সংকট তৈরি হবে।

দেখা যাবে, বিভিন্ন সুপারিশ, তদবির বা চেনাজানার বৃত্তেই পুরো তহবিল শেষ হয়ে যাচ্ছে। ফলে সেই প্রান্তিক অভাবী মানুষ, যার সুপারিশ করার কেউ নেই, সেই মানুষগুলো পুরোপুরি বঞ্চিত হবে। যা কখনো একটি আদর্শ চ্যারিটি প্রতিষ্ঠানের নীতি হতে পারে না।

আমরা মনে করি, একটি প্রতিষ্ঠানের কাজ কেবল তাৎক্ষণিক টাকা বিতরণ করা নয়। বরং দাতার আমানতের সর্বোচ্চ ‘ভ্যালু ক্রিয়েট’ করা। যা একজন দাতার ব্যক্তিগত উদ্যোগে করা সম্ভব নয়।

একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক। গত বছর আমরা ১৩ কোটি টাকা ব্যয়ে ১৬ টি ট্রেডে ২,১০০ জনেরও বেশি নারী-পুরুষকে কারিগরি প্রশিক্ষণ দিয়েছি।

আলহামদুলিল্লাহ, প্রথম বছর শেষেই সেই শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আয় করেছেন প্রায় ৪২ কোটি টাকা, যা প্রতি বছর বাড়তেই থাকবে।

১৩ কোটি টাকা সরাসরি বিলিয়ে দিলে মানুষ তাৎক্ষণিকভাবে উপকৃত হতেন এবং টাকাটা ওখানেই শেষ হয়ে যেত।

কিন্তু প্রাতিষ্ঠানিক পরিকল্পনার কারণে সেই একই টাকা একসময় হাজার কোটি টাকার স্থায়ী কল্যাণে রূপ নেবে, ইনশাআল্লাহ।

কাউকে প্রতিদিন মাছ কিনে দেওয়ার চেয়ে তাকে মাছ ধরা শিখিয়ে দেয়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল দর্শন।

হ্যাঁ, ব্যক্তিগতভাবে ঋণগ্রস্তকে সাহায্য করা বা চিকিৎসা সহায়তা দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ।

তবে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত, মসজিদভিত্তিক বা এলাকাভিত্তিক উদ্যোগ বেশি সহজ ও কার্যকর। কারণ আবেদনকারীদের আবেদনগুলো এলাকাবাসীর জন্য যাচাই করা সহজ।

কেন আমরা প্রজেক্টভিত্তিক কাজ করি?

এর প্রধান কারণ স্বচ্ছতা। কোন খাতের অনুদান কোন প্রজেক্টে ব্যয় হবে, তা আমাদের ওয়েবসাইটে স্পষ্ট উল্লেখ থাকে। ফলে দাতার আমানত খেয়ানত হওয়ার সুযোগ নেই।

আরেকটি কারণ ইনসাফ। প্রতিটি প্রজেক্টে নির্ধারিত নিয়মে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘোষণা দিয়ে উন্মুক্ত আবেদন আহ্বান করা হয়। এরপর মাঠপর্যায়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে প্রকৃত হকদারদের কাছে সহায়তা পৌঁছে দেয়া হয়। এখানে স্বজনপ্রীতি বা সুপারিশের কোনো স্থান নেই।

আল্লাহর রহমতের পর আপনাদের দোয়া, আস্থা ও ভালোবাসাই আমাদের পথচলার মূল শক্তি। আল্লাহ আমাদের সবার নেক প্রচেষ্টাগুলো কবুল করুন। আমীন।

1 month ago | [YT] | 102

Abrar islamic centre

হাদি আর আমাদের মাঝে নেই 🤲😥

9 months ago | [YT] | 215

Abrar islamic centre

ওসমান হাদি বেঁ'চে থাকুক 🤲🤲

9 months ago | [YT] | 70

Abrar islamic centre

নির্বাচনের আগে আপনি গণভোটের পক্ষে না বিপক্ষে?

11 months ago | [YT] | 87

Abrar islamic centre

প্রিয় দুইজন মানুষ🤍🥀

11 months ago | [YT] | 330

Abrar islamic centre

আজ শায়খ আহামদুল্লাহ জুমার সালাতের ইমামতি করেন অস্ট্রেলিয়ার সিডনির সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদ আল বাইত আল ইসলামে (অস্ট্রেলিয়ান ইসলামিক হাউজ)।

এ সময় অস্ট্রেলিয়ার গ্র‍্যান্ড মুফতী ড. ইব্রাহীম আবু মুহাম্মাদ তাকে ফুল দিয়ে বরণ করেন।

শায়খের খুতবার ইংলিশ অনুবাদ করেন মসজিদের সেক্রেটারি উমার হুসাইন আগা।

1 year ago | [YT] | 400

Abrar islamic centre

সাদিক কায়েম নাকি আবিদ খান?

1 year ago | [YT] | 29