Hossain Hanif - হুসাইন হানিফ

Hossain Hanif is a Bangladeshi Writer who has quickly carved a niche for himself in the literary world. He made his debut at the 2023 Ekushey Book Fair with his short story collection, "Bahishkar". The book resonated strongly with readers and garnered significant praise from critics for its compelling narrative. Currently, he is preparing for his next big milestone—his second collection of short stories is scheduled to be published soon by the prestigious Bangla Academy.

আমি হুসাইন হানিফ। বাংলাদেশি গল্পকার। প্রথম গল্পের বইয়ের নাম বহিষ্কার। ২০২৩ সালের বইমেলায় বের হইছে। এবং পাঠক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হইছে। বাংলা একাডেমি থেকে আমার দ্বিতীয় গল্পের বই বের হবে শীঘ্রই।

আমার মেলা গল্প বের হইছে বিভিন্ন সাহিত্য পত্রিকায় আর ওয়েব ম্যাগাজিনে। গুগল করলেই পাওয়া যাবে।

এই চ্যানেলে আমি নানান বিষয়ে কথা বলমু। শিল্প সাহিত্য, বই নিয়া আলোচনা তো করমুই, রাজনীতি নিয়াও কথাবার্তা বলতে পারি।

Hossain Hanif - হুসাইন হানিফ

১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাব্বির জাদিদের লেখা উপন্যাস দুই পৃথিবীর সূর্য।
২০২৫ সালের শেষের দিকে ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে। একজন আলেম সাহিত্যিকের কলমে মুক্তিযুদ্ধ ও সমকালীন গণঅভ্যুত্থানের এই মেলবন্ধন কতটা সার্থক?
মুক্তিযোদ্ধা দাদা আর জুলাই বিপ্লবের যোদ্ধা নাতির মধ্য দিয়ে লেখক যে অলৌকিক যোগাযোগের গল্প বুনেছেন, তা কি বাস্তবসম্মত?

বিস্তারিত সমালোচনা শুনতে এই লিংকে ক্লিক করতে পারেন: https://www.youtube.com/watch?v=-hrFJ...

বই: দুই পৃথিবীর সূর্য
লেখক: সাব্বির জাদিদ
উপস্থাপনায়: হুসাইন হানিফ

#SabbirJadid #DuiPrithibirSurjo #BookReview #BangladeshHistory #JulyRevolution2024 #LiberationWar #BengaliLiterature #ঐতিহ্য #পাঠকের_কাঠগড়া #সাব্বিরজাদিদ

3 days ago | [YT] | 1

Hossain Hanif - হুসাইন হানিফ

শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন নিয়া কথাবার্তা বললাম।
দেখার দরকার নাই। কারণ প্রচুর ভুলভাল বকছি। কেউ দেখলে আর কাউকে দেখতে বইলেন না! কেলেঙ্কারি হয়ে যাবে!
২০/২২ মিনিটের একটা ভিডিও দেখার আগ্রহ কারোরই হওয়ার কথা না! আল্লার এমন কোনো ধৈর্যবান বান্দা যদি দেখতে চান তাইলে আর না করি কেমনে!
যাইহোক, মূল কথায় আসি।
একটা বইয়ের যেইসব বিষয় পাঠক এড়ায়া যায় সেইসব ধরতে চাওয়াই আমার উদ্দেশ্য। বই কীভাবে পড়তে হবে তা দেখায়া দেওয়া। নিজেও যে খুব ভালো বুঝি তা না। তবে যতটুকু বুঝি ততটুকু বলতে চাই।
এইখানে সব কথা বলতে পারি নাই নানা কারণে।
ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তার ভেতর অডিয়েন্স খুবই ছোট। এত কষ্ট করে ভিডিও বানাইতে হইলে তো মিনিমাম একটা ফিডব্যাক লাগবে। সেইটা পাইলে কাজের আগ্রহ বাড়বে।
কেউ যদি দেখতে চান কমেন্টে দেওয়া লিংক থেকে দেখে আইসা ভুলত্রুটি ধরায়া দিয়েন।

#হুসাইনহানিফ
#hossainhanif
#shawkotali
#প্রদোষেপ্রাকৃতজন
#বাংলাসাহিত্য
#বাংলাদেশি_উপন্যাস
#বাংলাদেশি
#পাঠকের_কাঠগড়া
#গ্রন্থ_সমালোচনা
#বুকরিভিউ
#booktok

1 month ago | [YT] | 5

Hossain Hanif - হুসাইন হানিফ

খোদাকে সেজদা দিতে ১০ বছর পর জামিল মাদ্রাসায়
পাক্কা ১০, ১০টা বছর পর জামিল মাদ্রাসায় জুম্মার নামাজ পড়লাম। সময়ের হিসাবে তা আজ ১০ বছর! অবিশ্বাস লাগে! কতকিছু ঘটে গেছে জীবনে! পাশেই বাসা, সাড়ে ৩ বছর ধরে জামিল মাদ্রাসার পাশ দিয়া যাই কিন্তু নামাজ পড়া হয় নাই কখনো। জুমার নামাজই পড়ি না, আর তো ওয়াক্তের নামাজ!
পাশের মসজিদে নামাজ পড়ব বইলা শয়নকে নিয়ে বের হইলাম। বের হয়া মনে হইলো সময় তো আছে, চাইলেই জামিল মাদ্রাসায় নামাজ পড়তে পারি! যেই ভাবা, অমনি রওনা!
যাইতে হইছে একটু জলদিতেই। গিয়া খুতবার আগেই পৌছছি।
খুতবা যে কে পড়াইলো, দেখতে পারলাম না। কম বয়সী কেউ হবে হয়তো। খুতবা শুনতে ভালো লাগলো না। জামিল মাদ্রাসার জুম্মার নামাজ মানে সবুর হুজুর। টাঙ্গাইলের এই আলেম কত বছর ধরে নামাজ পড়ান জামিল মাদ্রাসায় আমার ধারণা নাই। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই সবুর হুজুরকে দেখি নামাজ পড়াইতে। এত বছর পর হয়তো খতিব পাল্টাইছে। হতাশ হইলাম। অথবা হুজুর অসুস্থ। অথবা অন্য মাদ্রাসাতেও যাইতে পারে। কাসেমী হুজুর আর জামিল মাদ্রাসায় নাই এই কথায় বিশ্বাস আনতে আমার অনেকটা সময় লাগছে। জামিল মাদ্রাসার সবথেকে মেধাবী ছাত্র দেওবন্দ থেকে পড়ে আইসা জামিলেই আবার চাকরি পাইছে। তাও বড় বড় সব কিতাব। সেই হুজুর একদিন বহিষ্কৃত হইলো! তাও হাসিনার পতনের পর!
যাইহোক, খুতবা শেষে নামাজ পড়লাম। নামাজও পড়াইলো সেই লোকই। নামাজে তেমন মনোযোগ দিতে পারলাম না। খোদাকে খুঁজতে আইসা খোদার প্রতি মনোযোগ দিতে পারলাম না। নানান স্মৃতি মাথায় আইসা হাঙ্গামা শুরু করল। নামাজ শেষে বেশিরভাগ মানুষই চলে গেল।
নামাজ শেষে একটা কণ্ঠ শুনে চমকে গেলাম এবং খুশি হইলাম। সবুর হুজুর! হ্যাঁ ঠিকই শুনছি। হাজার হাজার মানুষের ভেতর সবুর হুজুরের কণ্ঠ আলাদা করা কোনো ঘটনাই না।
দোয়া করলেন সবুর হুজুর। দোয়ায় সবুর হুজুর যখন গাজার মুসলমানদের জন্য দোয়া করলেন, তার সেই গমগমা গলায় যখন ইয়া আল্লাহ, বলে ডাক দিলেন আমার চোখে পানি চইলা আসল। আল্লাহকে সেজদা দেওয়ার সময় আমার মনোযোগ ছিল না। পাত্তা দেই নাই। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় আমার মনোযোগ বাইড়া গেল। খোদাকে হাজির নাজির মনে হইলো।
নামাজের পর বের হয়ে শয়নকে মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইলাম। যেসব রুমে আমি থাকছি, হাউজগুলা, বোর্ডিংগুলা--লাইন ধরে ভাত তোলার কথা শুইনা শয়ন বিশ্বাস করতে পারতেছিল না। ১০১ নাম্বার রুমে বইসা আমি লিখতেছিলাম সেই ছবি দেখাইলে শয়ন কোনো মিলই খুঁইজা পাইল না।
মাদ্রাসায় ঘুরতে ঘুরতে অনেক স্মৃতি মাথায় আসল। কয়টার কথা বলব! ৫টা বছর! আমার অস্তিত্বের সাথে মিইশা আছে।
বন্ধুদের কথা মনে পড়ল। কত মুখ চোখে ভাসতে থাকল। আহা কত হাসি কান্না। কত আড্ডা। কত দুষ্টুমি। কত মূল্যবান সময়!
মাদ্রাসায় ঢোকার সময় সুশীলকে দেখলাম ওই একই ভঙ্গিতে শাদা শার্ট গায়ে জুতা পালিশ করতেছে। ইসহাক ভাই, মসজিদের খাদেমের সাথেও দেখা হইলো। আগের দারোয়ান কেউ আর নাই। হুজুরদের অনেকের সাথেই দেখা হয়। কিন্তু কথা বলি না খুব একটা। পরিচয় দিলে হয়তো মনে মনে ভাববে আল্লার ফজল ও রহম থেকে মাহরুম হয়ে আজ কী দশা! কিন্তু আমার প্রিয় আমানুল্লাহ হুজুর, সোলাইমান হুজুরের সাথে দেখা করি। গিয়া কাছে বইসা থাকি। তাদের কাছে বসলে মনে অন্য রকম ভাব আসে। আল্লাহওয়ালাদের সহবত সত্যিই প্রভাবিত করে।
০২.
ক্লাস সিক্সে পড়ার সময় বছরের মাঝামাঝি সময়ে ২০১০ সালে মক্তবে ভর্তি হইছিলাম। প্রথম বগুড়ায় আসা। প্রথম শহর ভ্রমণ। আমার জীবনে কতকিছুর প্রথম যে জামিল মাদ্রাসা!
২০১৫ সালে সেপ্টেম্বরে খুবই ফালতু এবং হাস্যকর কারণে বহিষ্কৃত হবার পর আরও ২টা মাদ্রাসায় পড়ছি ৩ বছর। কিন্তু সেইসব মাদ্রাসায় কখনোই মন বসে নাই। মনোযোগ দিতে পারি নাই।
এর পেছনে অবশ্য অনেক কারণ ছিল। একটা কারণ ততদিনে আমি আর খোদাতেই সন্দেহ করা শুরু করছি। নামাজ কালাম তখন নিয়ম মাত্র।
আমার চিন্তা চেতনায় গেড়ে বসছে সাহিত্য। বই পড়ি, বই খাই, বই ঘুমাই।
কোরান শরীফের তরজমা বাদ দিয়া বিশ্বসাহিত্যের তরজমা পড়ি। হাদিস পড়া বাদ দিয়া গল্প উপন্যাসের ব্যাখ্যা পড়ি।
তারপর পার হয়া গেছে কত বছর। কত জায়গা, কত প্রতিষ্ঠানে গেছি, পড়ছি, থাকছি। জামিল মাদ্রাসার মতো আপন আর কোনোটাকে মনে হয় নাই।

1 month ago | [YT] | 3

1 month ago | [YT] | 1

Hossain Hanif - হুসাইন হানিফ

আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা কি সমালোচনার উর্ধে?
এর দুর্বলতাগুলো কোথায়?
ইলিয়াস কি হিন্দু মুসলমাকে সমান চোখে দেখছেন?
রাজনৈতিক পক্ষপাতিত্ব নাই তো?
এইসব নানান বিষয় নিয়ে কথা বলছি ভিডিওটাতে। আগ্রহ হইলে দেখতে পারেন।

https://www.youtube.com/watch?v=tKJEp...

1 month ago | [YT] | 2

Hossain Hanif - হুসাইন হানিফ

বাংলা সাহিত্যের এক নীরব বিপ্লব কবীর রানার প্রথম উপন্যাস—‘কেউ মরছে না’। ৫৫ বছর বয়সে এসে তিনি যে জগত তৈরি করেছেন, তা পাঠক হিসেবে আমাদের মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। এটি কি কেবল একটি গল্প, নাকি আমাদের বর্তমান সময়ের এক নির্মম দর্পণ?

‘নিজকল্পা’ নামক এক কাল্পনিক গ্রামের পটভূমিতে লেখা এই উপন্যাসে কবীর রানা মানুষের রাজনীতি, অর্থনীতি এবং জীবনবোধকে ব্যবচ্ছেদ করেছেন। এখানে ইবনে বতুতা আছে যে গ্রাম থেকে বের হতে পারে না, আছে রহস্যময় আখের মণ্ডল আর মোনা। কেন এই বইটির নাম 'কেউ মরছে না'? এটি কি কোনো ফ্যাসিস্ট রাষ্ট্রের ইশারা, নাকি আমাদের মূল্যবোধের মৃত্যুর কথা বলে?

আজকের ভিডিওতে আমি ‘কেউ মরছে না’ উপন্যাসটি নিয়ে আমার ব্যক্তিগত পাঠ-অভিজ্ঞতা এবং এর গূঢ় মেটাফরগুলো নিয়ে আলোচনা করেছি। কেন আমি এই বইটিকে ‘খোয়াবনামা’ বা ‘জীবন আমার বোন’-এর মতো শ্রেষ্ঠ উপন্যাসের কাতারে রাখছি, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

আলোচনার মূল বিষয়সমূহ:

কবীর রানার শব্দশৈলী ও কথাশিল্প।
নিজকল্পা গ্রামের প্রতীকী তাৎপর্য।
চরিত্র বিশ্লেষণ: ইবনে বতুতা, আখের মণ্ডল ও মোনা।
উপন্যাসের রাজনৈতিক ও সামাজিক ইশারা।
কেন এই অদ্ভুত নাম—‘কেউ মরছে না’?

1 month ago | [YT] | 3

Hossain Hanif - হুসাইন হানিফ

কবি ইমতিয়াজ মাহমুদের অপমান কবিতাটা পড়লাম।

আপনারাও পড়তে পারেন।

অপমান

মানুষের লাথি খেতে খেতে বড় হয়েছি
তবু এখনো এতে ঠিক অভ্যাস হলো না।
প্রতিটি লাথিকেই মনে হয় প্রথম লাথি
গলাধাক্কাগুলোও থাকে একইরকম নতুন।
এখনো অভ্যাস হলো না অহেতুক চড়ে
প্রতিবারই বুক কাঁপে, ভারসাম্য হারাই,
মাথাটা এদিক থেকে ওদিকে যায় সরে।
প্রতিবারই বুক কাঁপে, ভারসাম্য হারাই,
আমার মাথা মানুষের পায়ে পায়ে ঘোরে!

2 months ago (edited) | [YT] | 1

Hossain Hanif - হুসাইন হানিফ

আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাস রচনার পেছনে লেখকের আছে দুঃখ ও অপমানের গল্প। কী সেই দুঃখ, আর কার কাছে অপমান হইছিলেন তাই বলছি এই ভিডিওতে।

2 months ago | [YT] | 2