Geeking out content and digital marketing. Part-time gardener. Part-time entrepreneur.


Khalid Farhan

তন্ময় কে আমার কম্পিউটার শেয়ার করে অনেক কিছু দেখিয়েছি আমি এই ভিডিও টায়, দেখলে আপনারা কিছু এ আই রিলেটেড জিনিস পত্র শিখবেন হয়তো।

3 months ago | [YT] | 84

Khalid Farhan

র‍্যান্ডম একটা দেশে এসে, কোন বাংলাদেশি ক্লায়েন্ট ছাড়া, শুধু ইউরোপিয়ান দের সাথে কাজ করে মিলিয়ন ইউরোর একটা ব্যবসা দাঁড় করানো সহজ কাজ না।

বেশ কষ্টই হয়েছে এই পর্যন্ত আসতে, কিন্তু এখন সব অনেক সহজ হয়ে গিয়েছে। মজাই লাগে এখন।

স্ট্রাইপ এর একটা স্ক্রিনশট এটা। মাত্র নিলাম।

হটাত লগইন করে দেখি প্রায় দেড় মিলিয়ন ইউরো - কখনো শেয়ার করা হয় নি যে মিলিয়ন ক্রস হয়ে গেছে সেই কবে, এজেন্সি তে।

স্ট্রাইপ ছাড়াও আমরা অনেক পেমেন্ট নেই, ব্যাঙ্ক ট্রান্সফার ইত্যাদি থেকে। তাই আসল নাম্বার টা আরো বড়।

আপনারা যারা আমাকে চেনেন, আপনারা জানেন যে আমি শো অফ করতে পছন্দ করি না। গাড়ি বাড়ি কখনোই দেখাই না আমি।

এটাও শো অফ না। টাকার অঙ্ক টা না দেখে পুরো ব্যপার টা একটা ইন্সপাইরেশন হিসেবে নেয়ার অনূর্ধ্ব করবো।

ধন্যবাদ

3 months ago | [YT] | 2,034

Khalid Farhan

আমি কখনো কোন টিভি চ্যানেল বা নিউজপেপারে কিছু বলি না - কারণ আমি বলার পরে ওরা উল্টা পাল্টা করে নিজেদের মত করে ভিউ বানানোর জন্য মডিফাই করে পুরা টা।

নিউ এজ আলাদা। নিউ এজ এ এটা আমার তিন নাম্বার ইন্টার্ভিউ। মেইনলি ওদের পেপার এবং পেপার এর সাথের ম্যাগাজিনে পাবলিশ হয় আসল ইন্টার্ভিউ টা।

বাট তারপর ইন্টার্ভিউ টার ভিডিও ভার্সন ওরা পাবলিশ করে।

আসল টা আপনারা পড়বেন না জানি, তাই একবারে ভিডিও ভার্সন টা শেয়ার করলাম আপনাদের সাথে :)

7 months ago | [YT] | 166

Khalid Farhan

স্টেপ ১ঃ আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস ভেবে বের করতে হবে যেটা আপনার মনে হয় মানুষ কিনবে।
স্টেপ ২ঃ মার্কেটিং করে, এড হাবিজাবি দেখিয়ে, সেই প্রোডাক্ট বা সার্ভিস টা যে এক্সিস্ট করে এটা অনেক মানুষ কে জানাতে হবে।

স্টেপ এই দুইটাই।

আর কোন স্টেপ নেই।

এর পরে যদি দেখেন ব্যবসা দাঁড়াচ্ছে না, হয় আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর ডিমান্ড নেই, অথবা আপনার মার্কেটিং ঠিক মত হয় নি।

প্রথমে মার্কেটিং ঠিক করার চেষ্টা করুন ৩ মাস।

না পারলে ধরে নিন মার্কেটিং এর দোষ না, প্রোডাক্ট বা সার্ভিস এর দোষ।

এবার প্রোডাক্ট বা সার্ভিস মডিফাই করার চেষ্টা করুন ৩ মাস।

তারপরে যদি না হয়, স্টেপ ১ এ ফেরত যেয়ে আরেকটা প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে বের করুন।

দিন শেষে পুরা ব্যপার টা এই ই ।

আর কিছু না।

9 months ago | [YT] | 2,070

Khalid Farhan

Shamim এর সাথে অনেকক্ষণ স্কিল গ্যাপ নিয়ে কথা হয়েছিল এই দিন। সময় থাকলে দেখতে পারেন।

11 months ago | [YT] | 89

Khalid Farhan

আয়মানের সাথে অনেকক্ষণ কথা হল ঐ দিন এ আই এবং ফিউচার নিয়ে। সবাই খুব ভয়ে আছে। ও নিজেও শিওর না কি শেখা উচিত এখন। দেখতে পারেন সময় পেলে।

11 months ago | [YT] | 80

Khalid Farhan

রাসেল ভাই এর সাথে কথা বলে বেশ মজা পেয়েছি কারণ ডিজিটাল মার্কেটিং এর একটু ডিপ এ যেয়ে কথা বলা গেছে। বেশির ভাগ সময় এত ডিপ এ যেয়ে কথা বলা যায় না কারণ যাদের সাথে কথা হয় তারা এই ইন্ডাস্ট্রির হয় না।

এক্ষেত্রে আলাদা।

11 months ago | [YT] | 118

Khalid Farhan

I was in this podcast last month.

11 months ago | [YT] | 42

Khalid Farhan

I published this today

11 months ago | [YT] | 79

Khalid Farhan

iPhone বের হলে যে পরিমাণ কথাবার্তা আপনি আপনার চারদিকে দেখবেন, অন্য কোন ফোন বের হলে এত কথাবার্তা কিন্তু আপনি দেখেন না। বাট ইন্টারেস্টিং স্ট্যাট হল - বাংলাদেশের কিন্তু ৯৫% মানুষ এন্ড্রয়েড ইউজ করে। আইফোন ইউজার মাত্র ৫%।


তাও কেন এত কথা হয়? সেম কোয়ালিটি বা সিমিলার কোয়ালিটির স্যামসং বের হলে এত কথা হয় না কেন?


কারণ মোটামোটি ভাবে ধরা হয়, সব থট লিডার রা - যারা সোশাল মিডিয়া ন্যারেটিভ কনট্রোল করে বা মতামত দেয়, তারা সবাই আইফোন ইউজ করে।

একারণেই এই সময় টায় মনে হয় চারিদিকে শুধু আইফোন নিয়েই কথা হচ্ছে। যদিও ইউজার কিন্তু অত না।

11 months ago | [YT] | 1,453