Hello all! I'm Nayeemur Rahman, and let's explore the beauties of nature and life!.

Also join me on facebook: www.facebook.com/filmographycornerbynayeemurrahman…
and on instagram: www.instagram.com/nayeemur_rahman20/

If you like my videos, do like, share subscribe and enjoy!


NAYEEMUR RAHMAN

বালিয়া মসজিদ, ছোট বালিয়া জামে মসজিদ বা জ্বীনের মসজিদ নামে এই ঐতিহ্যবাহী মসজিদটি পরিচিত। এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানা হতে ৩.৭ কি.মি. পূর্বে ছোট বালিয়া গ্রামে অবস্থিত। কথিত আছে, কোন এক অমাবস্যার রাতে জ্বীন-পরীরা এই এলাকা উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে। তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে, কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায়। ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় মসজিদটি। জ্বীন-পরীরা এটি তৈরি করেছে, এইজন্য স্থানীয়দের কাছে এটি জ্বীনের মসজিদ নামে পরিচিত।

ইতিহাস থেকে জানা যায়, মেহের বকস সরকার এর আদি নিবাস ভারত-এর বিহার রাজ্যে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা এর পরাজয়ের পর মেহের বকসের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন। পরবর্তীতে মেহের বকসের বাবা রাজ-এ-মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমার বালিয়ায় এসে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধি অর্জন করেন।

স্থানীয় জমিদারের সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাজ-এ-মোহাম্মদ তার ছেলে মেহের বকস এর সাথে তৎকালীন জমিদার কন্যার বিবি গুলমতি নেছার বিয়ে হয়। পরবর্তীতে গুলমতি নেছা বাবার জমিদারীর উত্তরাধিকারী মনোনীত হন। গুলমতি নেছা ব্রিটিশদের কাছে সঠিক সময়ে নিজের জমিদারী কর পৌছানোর জন্য চৌধুরানী উপাধী লাভ করেন। মেহের বকস সরকারও সে সূত্রে চৌধুরী হিসেবে পরিচিতি লাভ করেন। যদিও জমিদারী গুলমতি চৌধুরানীর নামেই ছিল, কিন্তু কার্যত শাসন করতেন মেহের বকস।

মসজিদ নির্মাণের সন নিয়ে মতবিরোধ আছে। মসজিদের গায়ে খোদাই করা সন অনুসারে মসজিদটি নির্মিত হয় ১৩১৭ বঙ্গাব্দে মানে ১৯১০ খ্রিষ্টাব্দ। আবার মসজিদের নির্মাতা মেহের বকস চৌধুরীর কবরেও তার মৃত্যুর সন খোদাই করা আছে ১৩১৭ বঙ্গাব্দ। তবে স্থানীয় মানুষ ও মেহের বকস এর আত্মীয়-স্বজনদের মতে উনবিংশ শতাব্দীর শেষ দিকে বালিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মেহের বকসের মৃত্যুর সময়েই মসজিদটির বেশির ভাগ কাজ শেষ হয়ে যায়।

সমতল ভূমি হতে ৫ ফুট ৩ ইঞ্চি উঁচু প্লাটফর্মের ওপর পূর্ব-পশ্চিমে ৬২ ফুট ৬ ইঞ্চি ও উত্তর-দক্ষিণে ৬৯ ফুট ২ ইঞ্চি আয়তাকার কমপ্লেক্সে মসজিদটি অবস্থিত। আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূলভবন বা নামাজঘর এই তিন অংশে বিভক্ত। এর মধ্যে মূল ভবনটি পূর্ব-পশ্চিমে ২৫ ফুট ১১ ইঞ্চি প্রশস্ত। প্লাটফর্ম হতে মসজিদটির ছাদ ১৭ ফুট উঁচু।

মসজিদের ছাদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে। যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকী চারটি ছোট। ভিত্তিসহ পুরো মসজিদটিই চুন-সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো অলঙ্করণ না থাকলেও মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিশ, বাটি, আমলকি, পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে।

2 months ago | [YT] | 0

NAYEEMUR RAHMAN

Kantajew Temple (also known as Kantaji Temple or Kantanagar Temple) is a medieval Hindu temple located in the Dinajpur district of Bangladesh. Maharaja Prannath Roy built the temple and dedicated it to Lord Krishna and his wife Rukmini. Construction began in 1704 CE and was completed in 1752 CE during the reign of his son, Raja Ramnath Roy. The temple originally had navaratna or “nine spires,” but all of them were destroyed in the earthquake of 1897. The temple contains some of the finest examples of terracotta art in Bangladesh. Mythological stories are depicted on its walls through exquisite baked-clay ornamentation.
Every year at the beginning of winter, a month-long Rash Mela is held in the temple courtyard. It is known that this Rash Mela has been taking place since the time of Maharaja Ramnath Roy. During the fair, many pilgrims from various regions of India and Bangladesh travel to the temple.



Some close-up shots & exquisite architectural design of the Temple is here for you, from glimpses of "EXPEDITION NORTH BENGAL" , 27-30th October, 2025.

2 months ago | [YT] | 0

NAYEEMUR RAHMAN

Dusk Till Dawn
Dattanagar Farm, Maheshpur, Jhenidah, Bangladesh

4 months ago | [YT] | 1

NAYEEMUR RAHMAN

Trails of wilderness-Lawachara National Park, Sreemangal

4 months ago | [YT] | 0

NAYEEMUR RAHMAN

লাখো শহীদের রক্তে পাওয়া,
দুই দুইবার স্বাধীন করা-
দেশটা কারো বাপের না।
নতুন কেউ আবার দালালি করতে আসলে ঠ্যাং ভেঙে হাতে ধরায় দিতে এক মিনিট ও লাগবেনা।

‪@rollout_20‬

Photo credit : Farhan Labib Hossain.

1 year ago | [YT] | 0