Voices of Resilience


Voices of Resilience — কম্পমান শরীরে অদম্য স্বপ্নের প্রতিধ্বনি

শরীরের প্রতিটি পেশি যেখানে বিদ্রোহ করে, পারকিনসন্স (Parkinson's Disease) যেখানে পথ রুখতে চায়, সেখান থেকেই শুরু আমার জয়ের আখ্যান। হাত-পা আজ অবাধ্য, মুখে শব্দও আটকায়—কিন্তু আমার আত্মা অপরাজেয়। আমি হার মানতে শিখিনি।

Welcome to Voices of Resilience, a digital sanctuary for the differently-abled community across Bangladesh and West Bengal.

আমাদের লক্ষ্য:
Rights & Info: দুই বাংলার প্রতিবন্ধী ভাই-বোনদের অধিকার ও সরকারি সুবিধার সঠিক তথ্য।
Parkinson’s Advocacy: যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরের এক জীবন্ত দলিল।
AI - My Digital Voice: এই লড়াইয়ে AI আমার শ্রেষ্ঠ বন্ধু। প্রযুক্তি না থাকলে আজকের এই 'আমি' হয়তো অন্ধকারের আড়ালেই হারিয়ে যেতাম।

"Disability is not a limit, it’s a different way of existence."

এই কঠিন যাত্রায় আমি আপনার ভালোবাসা চাই। I seek your support to build an Inclusive World. আপনার সাবস্ক্রাইব ও অনুপ্রেরণা আমার বেঁচে থাকার রসদ।

Together, we are Resilient.


Voices of Resilience

📢 বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার নতুন আপডেট
সারা বাংলাদেশের ভাতাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য 👇

🔹 ভাতা প্রদানের জন্য পে-রোল প্রস্তুত ও প্রক্রিয়াকরণের কার্যক্রম চলছে—এমন তথ্য পাওয়া যাচ্ছে।
🔹 তবে এখনো সারা দেশে টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
🔹 তাই কোনো নির্দিষ্ট তারিখের গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি ঘোষণার অপেক্ষা করুন।

💳 পে-রোলের কার্যক্রম শেষ হয়ে অর্থ ছাড় হলে ভাতাভোগীদের নিজ নিজ ব্যাংক/মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হবে।

📌 নতুন কোনো নিশ্চিত সরকারি আপডেট এলে সঙ্গে সঙ্গে জানানো হবে।

আপনার ভাতা এখনো পাননি? কমেন্টে “পাইনি” লিখে জানান।
পোস্টটি শেয়ার করে অন্য ভাতাভোগীদেরও জানিয়ে দিন। 🇧🇩

6 hours ago | [YT] | 1

Voices of Resilience

যমুনার বুকে জেগে থাকা চর,
পারতিত পরল আমার ঘর।
বগুড়া শেষে উত্তরের কোণে,
তোমার নামটি বাজে আমার মনে।

ধান ক্ষেতে ধানের শীষের সোনালী হাসি,
মাঝির কণ্ঠে ভাটিয়ালি গানের সুর।
বাঙালি- যমুনা মিলন মেলায়,
আমার নামটা জড়িয়ে তোমার মায়ার টানে।

পারতিত পরল জন্ম আমার তোমার বুকে,
তোমার বুকেই শান্তি পাই।
দূরে গেলেও ভুলতে পারিনা,
তোমার কাছে ফিরতে চাই।

6 hours ago | [YT] | 1

Voices of Resilience

জীবনে কাউকে কখনো নিজের বেস্ট প্রায়োরিটি বানিয়ে ফেলতে নেই। মানুষকে তার প্রাপ্যটুকু সম্মানই দিতে হয়—সে যতটা কাছেরই হোক, কিংবা যতটা দূরের। কারণ অতিরিক্ত গুরুত্বের মূল্য অনেক সময় দিতে হয় অব্যক্ত বেদনা দিয়ে।

11 hours ago | [YT] | 2

Voices of Resilience

আমার শুধু তোমায় দেখতে ইচ্ছে করে
আচ্ছা, মানুষ এত সুন্দর হয় কি করে!
এত সুন্দর মন
এত নিষ্পাপ ভাবনা
হৃদয়ে লুকিয়ে রাখা এত এত আবেগ
এত এত শুভ কামনা
এত এত ভালোবাসার বায়না!

আচ্ছা, মানুষের চোখ কি কখনো এত সুন্দর হয়
গালে তিল তো অনেক মেয়েরই থাকে
কই, কেউ তো তোমার মতো এত সুন্দরী নয়,
চোখে কাজল তো অনেকেই পরে
কই, কেউ তো এত মোহময়ী নয়!
নীলশাড়ী তো অনেকেই পরে
কই, কাউকে তো তোমার মতো মানায়নি!
প্রকৃতি তো সবাইকে বানিয়েছে
কই, এত রূপ দিয়ে কাউকে তো তোমার মতো বানায়নি!
"ব্রেইন উইথ বিউটি" কথাটা তোমার জন্যই সৃষ্টি
তুমিই সেরা, তুমিই অধরা, তুমিই অপরূপ কৃষ্টি।

তোমার কাছে যাওয়ার সুযোগ আমার নেই
তাই কল্পনাতেই মন ভরি
এখন পাঠক বলবে, মণি কি তবে কল্পনা!
নাহ্, অর্ধেক মানবী সে অর্ধেক অপ্সরী।

3 days ago | [YT] | 1

Voices of Resilience

​তথ্যপ্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। এই রূপান্তরের অন্যতম প্রধান মাধ্যম হলো ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস। প্রযুক্তি যেমন জীবনকে সহজ ও গতিশীল করেছে, তেমনি বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি করেছে নতুন কিছু আর্থিক ঝুঁকি। শারীরিক সীমাবদ্ধতা এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির জটিলতার কারণে তারা প্রায়ই অন্যের ওপর নির্ভরশীল হন, যা অনেক সময় তাদের আর্থিক সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলে।
​বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা সাধারণত মোবাইল আপডেট করা বা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য পরিচিতজন কিংবা প্রতিবেশীদের সাহায্য নেন। এই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। এমনকি ফোনে এমন কিছু ক্ষতিকর অ্যাপ বা সেটিংস যুক্ত করে দেওয়া হতে পারে, যার মাধ্যমে ওটিপি বা গোপন বার্তা স্বয়ংক্রিয়ভাবে অন্যের কাছে চলে যায়। অন্যের হাতে ফোন দেওয়ার সুযোগে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাপের ওটিপি ব্যবহার করে অন্য ডিভাইসে অ্যাকাউন্ট চালু করে নেওয়াও অসম্ভব নয়। তাই নিজের ডিভাইস কারো হাতে তুলে দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন।
​ফোনে আর্থিক নিরাপত্তা বজায় রাখতে পরিবারের সচেতন সদস্যদের ভূমিকা অত্যন্ত জরুরি। ডিভাইসে কোনো সন্দেহজনক অ্যাপ বা স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার চালু আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। এছাড়া অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা এবং ব্যক্তিগত আর্থিক অ্যাপগুলোতে বায়োমেট্রিক বা অ্যাপ-লক সুবিধা ব্যবহার করা নিরাপদ।
​বর্তমানে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সরাসরি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পৌঁছে যায়। অনেক সময় ভাতাভোগীর বদলে পরিবারের অন্য কারো নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলার কারণে প্রকৃত প্রাপক অর্থ থেকে বঞ্চিত হন। তাই ভাতার টাকা নিরাপদে পেতে অবশ্যই ভাতাভোগীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিম কার্ড ও অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত।
​পিন নম্বর ভুলে যাওয়ার ভয়ে অনেকেই তা কাগজে লিখে রাখেন কিংবা এজেন্ট বা দোকানদারকে বলে দেন। এই অভ্যাস মারাত্মক ঝুঁকিপূর্ণ। পিন নম্বর বা পাসওয়ার্ড সম্পূর্ণ ব্যক্তিগত। পরিবারের সদস্য হোক কিংবা বাইরের কেউ, এটি কোনো অবস্থাতেই অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে তা এমন কোথাও সুরক্ষিত রাখা উচিত যা অন্যের নজরে না আসে। একইভাবে এটিএম কার্ডের গায়ে পিন লিখে রাখা যাবে না এবং বুথে টাকা তোলার সময় অপরিচিত কারো সাহায্য নেওয়া থেকে বিরত থাকতে হবে।
​একটি বিষয় সর্বদা মনে রাখা প্রয়োজন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনোই গ্রাহকের কাছে ফোন করে পিন, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ভয় বা লটারির প্রলোভন দেখালে আতঙ্কিত বা প্রলুব্ধ না হয়ে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
​সঠিক সচেতনতা ও সাবধানতা নিশ্চিত করা গেলে ডিজিটাল প্রযুক্তি বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক লেনদেনকে স্বাচ্ছন্দ্যময় ও সুরক্ষিত করতে পারে। পিন গোপন রাখা, বিশ্বস্ত মাধ্যম ব্যবহার এবং নিয়মিত নজরদারির মাধ্যমেই তাঁদের কষ্টার্জিত সঞ্চয় নিরাপদ রাখা সম্ভব।

3 days ago | [YT] | 3

Voices of Resilience

Bangla Sign Language (BaSL) নাকি Bangladeshi Sign Language (BDSL)?

বাংলাদেশের শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ এবং ইশারা ভাষা ব্যবহারকারী-র ভাষা নিয়ে কথা বলার সময় একটি ছোট নামের পার্থক্য আসলে অনেক বড় একটি পরিচয়কে তুলে ধরে।

আমরা Bangla Sign Language (BaSL) শব্দটি ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছি।

কারণ, এটি শুধু “বাংলাদেশের মানুষের জন্য একটি ইশারা ভাষা” বোঝায় না—বরং বাংলা ভাষাভাষী শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের নিজস্ব ভাষাগত পরিচয় ও যোগাযোগের মাধ্যম কে সামনে নিয়ে আসে। আমাদের জন্য BaSL একটি অনুবাদের মাধ্যম মাত্র নয়; এটি শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের জন্মগত এবং যোগাযোগের প্রধান ভাষা।

তাই আমাদের বার্তা হতে পারে স্পষ্ট:

Language: Bangla Sign Language
Preferred term: BaSL
বাংলায়: বাংলা ইশারা ভাষা

একটি ভাষার নাম শুধু একটি tag নয়।
এটি পরিচয়, অধিকার, মর্যাদা এবং ভাষাগত স্বীকৃতির অংশ। ❤️

আসুন, Deaf মানুষের ভাষাকে তাদের নিজস্ব ভাষা হিসেবে সম্মান করি এবং যোগাযোগকে সবার জন্য আরও accessible ও inclusive করি। 🤟

#banglasignlanguage #BaSL #বাংলাইশারাভাষা #deafcommunity #DeafRights #signlanguage #LanguageRights #accessibility #disabilityinclusion #InclusiveCommunication #DeafInclusion #sdsl_bangladesh

4 days ago | [YT] | 1

Voices of Resilience

মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের একটু বাঁচার উপায় করে দিন আপনার কাছে একটাই অনুরোধ।

4 days ago | [YT] | 5

Voices of Resilience

প্রকৃতিপ্রেমী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অশনি সংকেত’ শেষ করে এবার শুরু করলাম তাঁর বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’।
শুরুতেই কলকাতার পরিচিত জীবন ছেড়ে সত্যচরণের সেই অচেনা বুনো প্রান্তরে এসে পড়ার টানাপোড়েনটা বেশ চমৎকার লাগছে।
​এর ফাঁকে বিরতি নিয়ে ওনার কিছু ছোটগল্পও পড়ছি—যেমন মন ছুঁয়ে যাওয়া ‘অতসীমামী’ আর কিছুটা গা-ছমছমে স্বাদের ‘রাক্ষস’। দুটো দুই ঘরানার, কিন্তু পড়তে খুব ভালো লাগছে।
​আরণ্যক পুরোটা শেষ করে একটা বিস্তারিত রিভিউ দেব। আপনাদের মধ্যে কার কার ‘আরণ্যক’ পড়া আছে? বিভূতিভূষণের কোন লেখাটা আপনার সবচেয়ে প্রিয়?

2 weeks ago | [YT] | 0

Voices of Resilience

হুইলচেয়ার শুধু একটি সহায়ক উপকরণ নয়, এটি একজন মানুষের চলার স্বাধীনতা।

বাংলাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। রাষ্ট্র প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এমন উদ্যোগ নিচ্ছে, এটি অবশ্যই ইতিবাচক।

কিন্তু একজন হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে আমার একটি প্রশ্ন আছে:

আমরা কি শুধু একটি হুইলচেয়ার দিতে চাই, নাকি এমন একটি হুইলচেয়ার দিতে চাই যা একজন মানুষ দীর্ঘদিন নিরাপদে ও স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন?

আমাদের অনেক ব্যবহারকারীর অভিজ্ঞতায় দেখা যায়, কিছু হুইলচেয়ার দীর্ঘস্থায়ী নয় এবং কয়েক মাসের মধ্যেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তখন একজন মানুষ আবারও চলাচলের সংকটে পড়েন।

একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটি ভালো মানের হুইলচেয়ার মানে শুধু আরাম নয়।
এটি তার স্বাধীনতা, গতি, শিক্ষা, কর্মসংস্থান, আত্মনির্ভরতা এবং সামাজিক অংশগ্রহণের সুযোগ।

তাই আমার দাবি খুব সাধারণ:

সরকারি হুইলচেয়ার বিতরণে শুধু সংখ্যার দিকে নয়, মানের দিকেও গুরুত্ব দিতে হবে।

ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার নির্বাচন, মানসম্মত পণ্য, ব্যবহারকারীর মতামত, সঠিক ফিটিং এবং বিক্রয়-পরবর্তী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

আমরা সরকারের ভালো উদ্যোগের প্রশংসা করি। একই সঙ্গে চাই, সেই উদ্যোগ আরও কার্যকর ও টেকসই হোক।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।

একটি ভালো মানের হুইলচেয়ার একজন মানুষের জীবনকে থামিয়ে রাখে না, বরং তাকে আরও দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

মানসম্মত সহায়ক উপকরণ কোনো বিলাসিতা নয়। এটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

#DisabilityInclusion #WheelchairAccess #AssistiveTechnology #Inclusive #DisabilityRights #Accessibility

1 month ago | [YT] | 3

Voices of Resilience

প্রতিবন্ধী ভাতা কবে আসবে....?
.
.
.
.
.
🚨 প্রতিবন্ধী ব্যক্তিরা অপেক্ষায় আছে কবে ভাতা আসবে কিন্তু এখনও এলো না....😭

1 month ago | [YT] | 4