RAJIB4U মানবতার কথা বলে প্রবাসীদের কথা বলে, সাধারণের মত আমি অতিসাধারণ মানুষ, চেষ্টা করি প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না,প্রবাস জীবনের অভিজ্ঞতা,ভ্রমণ কাহিনি, গল্প, কবিতা, আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,দেশের স্মৃতি ও সংস্কৃতি ইত্যাদি তুলে ধরি!
You will get all kind of Probashi news update, like Probash Kotha প্রবাস কথা Probash Tottho Kendro প্রবাসী তথ্যকেন্দ্র বাংলার প্রবাস জীবন NewsOman ওমানের আজকের খবর Probash time Probashi news প্রবাসী নিউজ আন্তর্জাতিক ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স oman news agency Times of Oman Europe probashi America probashi middle east probahi malaysia Probashi AmiProbashi প্রবাসী কল্যান everything you will get related to migration & immigration, and Technology sociology Lifestyle travel vlogger Food vlogger tech trips & tricks reviewer Bangla tutorial Freelencer Outsourcing Mobile Computer Gadgets Professional free course, never stop learning please never ever give up and just do it, In search of light with goodness.


RAJIB4U

আজ খুব ভারী লাগছে মনটা। প্রবাসে ঘটে যাওয়া দুটি মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে সত্যিই ভেতরটা কেঁপে উঠেছে।

পর্তুগালে ট্রেনের সাথে একটি গাড়ির সংঘর্ষে এক বাংলাদেশি প্রবাসী ভাই মারা গেছেন। গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন, তাদের একজনকে হেলিকপ্টারে করে জরুরি চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে। গাড়ির ভেতরে থাকা সবাই ছিলেন বাংলাদেশি।

অন্যদিকে ওমানে গাড়িতে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের চারজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ভাবতেই কষ্ট লাগে—একটি পুরো পরিবার একসাথে এভাবে হারিয়ে গেল!

প্রবাসে এই ধরনের দুর্ঘটনার খবর শুধু একটি সংবাদ নয়, এর পেছনে লুকিয়ে থাকে অসংখ্য স্বপ্ন, কষ্ট আর সংগ্রামের গল্প। একজন প্রবাসী যখন হাজার মাইল দূরে যায়, তখন সে নিজের স্বপ্নের পাশাপাশি পরিবারের স্বপ্নও বয়ে নিয়ে যায়। বাবা-মা, স্ত্রী, সন্তান—সবাই অপেক্ষা করে থাকে তার জন্য।

কিন্তু যখন হঠাৎ করে এমন খবর আসে, তখন শুধু একটি মানুষই হারিয়ে যায় না—একটি পরিবার তাদের ভরসা হারায়, একটি মায়ের বুক খালি হয়ে যায়, একটি সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

প্রবাসীরা শুধু নিজেদের জন্য লড়াই করেন না, তারা পরিবারের জন্য, সমাজের জন্য, এমনকি দেশের অর্থনীতির জন্যও অবদান রাখেন। তাই একজন প্রবাসীর চলে যাওয়া মানে অনেক বড় শূন্যতা তৈরি হওয়া।

যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর যারা আহত আছেন, আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করুন।

প্রবাসে থাকা সকল ভাইদের কাছে একটাই অনুরোধ—নিজেদের একটু বেশি যত্ন নিন, নিরাপদে থাকুন। কারণ আপনাদের জন্যই দূরে কোথাও একটি পরিবার প্রতিদিন অপেক্ষা করে থাকে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

3 days ago | [YT] | 2

RAJIB4U

বিশেষ করে আমার প্রবাসী ভাইরা এড়িয়ে যাবেন না।এই মর্মান্তিক ঘটনা থেকে সবার অনেক কিছু শিক্ষার আছে।
আমরা কার জন্যে সব কিছু ত্যাগ করে,আনন্দ বিসর্জন দিয়ে,দিনের পর দিন হাড়ভাঙা পরিশ্রম কর যাচ্ছি???

স্টার মার্ক পয়েন্ট গুলোর জন্যে??

দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতে কঠোর পরিশ্রম করে অসুস্থ শরীর নিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন ফটিকছড়ির বক্তপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদ বাড়ির শাহ জাহান।

★★ প্রবাসে থাকাকালীন তার উপার্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে প্রায় ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র,

★★ ৩০ ভরি স্বর্ণালংকার এবং

★★ একটি দ্বিতল ভবনসহ একাধিক সম্পত্তি গড়ে তুলেছিলেন

★★ দেশে ফিরে তিনি নিজের চিকিৎসার খরচ ও ব্যবসার জন্য স্ত্রীর কাছে মাত্র ২ লাখ টাকা চাইলে

★★ স্ত্রী কামরুন নাহার তা দিতে অস্বীকৃতি জানান।

★★ এছাড়া শাহ জাহান তার বৃদ্ধ বাবা-মায়ের নিয়মিত ভরণপোষণ করতেন, যা নিয়ে স্ত্রী ও সন্তানদের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল

★★ এই কলহের জেরে তারা এখই ভবনের পৃথক কক্ষে বসবাস করতেন।

গতকাল ভোররাত ৩ টার দিকে স্ত্রী কামরুন নাহার পরিকল্পিতভাবে শাহ জাহানের কক্ষের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পাশে শুয়ে থাকার পর, মশার কয়েল জ্বালানোর কথা বলে তিনি কক্ষ থেকে বেরিয়ে যান এবং ছেলে ও মেয়েকে সাথে নিয়ে পুনরায় ফিরে আসেন। এরপর তাদের মধ্যে মেয়ে তার বাবা শাহ জাহানের হাত-পা চে/পে ধরেন এবং স্ত্রী বুকের ওপর উঠে গলা টি/পে ধরেন। এ সময় ছেলে আতিক ধা-রা-লো অ/স্ত্র দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কু/পি/য়ে র-ক্তা-ক্ত জ'খ'ম করে।

হামলাকারীরা তাকে মৃত ভেবে কক্ষ ত্যাগ করলে শাহ জাহান কোনোমতে বাথরুমে গিয়ে স্থানীয় মুরব্বিদের ফোন করে প্রাণভিক্ষা চান। এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি জীবন-মৃ/ত্যু/র সন্ধিক্ষণে রয়েছেন।

2 weeks ago | [YT] | 6

RAJIB4U

ওমানের মিরবাত শহরের সৈকতে এত চিংড়ি এল কীভাবে
অনেকের ধারণা, সাগরের পাড়ে মরা মাছ বা চিংড়ি ভেসে আসা মানেই কোনো বড়সড় দুর্ঘটনা। হয়তো জাহাজ থেকে তেল ছড়িয়েছে, হয়তো কারখানার বিষাক্ত বর্জ্য এসে মিশেছে। মানুষের কর্মকাণ্ডের কারণে সাগরে এত দূষণ ঘটছে যে এমন ভাবনা একদম স্বাভাবিক। কিন্তু সব সময় এটা সত্য নয়। মাঝে মাঝে এর পেছনে থাকে নিছকই প্রকৃতির একটা নিজস্ব কার্যক্রম, যেটা মানুষ অনেক বছর ধরেই দেখে আসছে।
ঠিক এমনই এক রহস্যময় দৃশ্যের মুখোমুখি হয়েছেন সম্প্রতি ওমানের দক্ষিণাঞ্চলের মানুষ। দেশটির দোফার প্রদেশের মিরবাত শহরের সৈকতে হঠাৎ ভেসে এসেছে টন টন ছোট লাল চিংড়ি। সাদা বালু ঢেকে গেছে লাল চাদরের মতো এক স্তূপে। ছবি দেখে অনেকেই ভেবেছেন, নিশ্চয় সাগরে ভয়ংকর কিছু ঘটেছে। কিন্তু বিশেষজ্ঞরা পরীক্ষা করে যে কারণ বের করেছেন, সেটা শুনলে অবাকই হবে।
ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে একদল বিশেষজ্ঞ পাঠিয়ে দেয় মিরবাতে। তাঁরা সৈকতের নানা জায়গা থেকে পানি ও চিংড়ির নমুনা সংগ্রহ করেন। ল্যাবে নিয়ে গিয়ে যত্ন করে পরীক্ষা করেন। দীর্ঘ পরীক্ষা–নিরীক্ষার পর তাঁরা বললেন, এর পেছনে কোনো দূষণ নেই। নেই কোনো বিষাক্ত রাসায়নিক। অন্য কোনো সামুদ্রিক প্রাণীও এখানে মারা যায়নি। শুধু এই ছোট লাল চিংড়িগুলোই কেন যেন তীরে ভেসে এসেছে।

এই চিংড়িগুলো আসলে আমাদের পরিচিত বাজারের চিংড়ি না। এরা একদম ছোট্ট আকারের। যাকে বলে ক্রিল। এই ছোট প্রাণীরা ভীষণ স্পর্শকাতর। সাগরের পরিবেশে একটু এদিক-ওদিক হলেই এদের শরীর সইতে পারে না। আমরা যেমন গরমকালে ঠান্ডা ঘরে বসে আছি, হঠাৎ কেউ বাইরে কড়া রোদে ঠেলে দিলে অজ্ঞান হয়ে যেতে পারি; অনেকটা সে রকম।
বিশেষজ্ঞরা বলছেন, প্রধানত তিনটি কারণ মিলে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথম কারণ হলো অক্সিজেনের অভাব। সাগরের গভীরে মাঝেমধ্যে এমন কিছু এলাকা তৈরি হয়, যেখানে পানিতে অক্সিজেন একদম কমে যায়। আমাদের বাঁচতে যেমন বাতাস লাগে, পানির নিচের প্রাণীদেরও বাঁচতে অক্সিজেন লাগে। অক্সিজেন কমে গেলে চিংড়িগুলো শ্বাস নিতে পারে না। দম আটকে আসে। দ্বিতীয় কারণ তাপমাত্রা। সাগরের গভীরে পানির তাপমাত্রা যদি হঠাৎ বেড়ে যায় বা কমে যায়, এই ছোট প্রাণীরা সামলাতে পারে না। মানুষের জ্বর হলে যেমন শরীর কাঁপতে থাকে, এদেরও তেমন একটা অবস্থা হয়। কিন্তু এদের বেলায় এই কাঁপুনি প্রায়ই মৃত্যুতে গিয়ে শেষ হয়। তৃতীয় কারণ সাগরের প্রবল স্রোত। শক্তিশালী স্রোত মাঝে মাঝে এই দুর্বল প্রাণীদের গভীর সমুদ্র থেকে ঠেলে অগভীর জায়গায় নিয়ে আসে। অগভীর সাগর এদের জন্য একদমই উপযুক্ত না। তাই এরা টিকতে পারে না। স্রোতের ধাক্কায় ভেসে চলে আসে একদম তীর পর্যন্ত।
এই ঘটনা শুনে অনেকে হয়তো অবাক হবে, কিন্তু ওমানের সাগরে এ রকম ঘটনা মাঝেমধ্যেই ঘটে। প্রতি এক থেকে তিন বছর পরপর একবার এমন দৃশ্য দেখা যায়। ওমান আর ইয়েমেনের উপকূলে এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা।
ঠিক গত বছরই দোফার প্রদেশের রাখিউত উপকূলে একই রকম কাণ্ড ঘটেছিল। তখন বিজ্ঞানীরা ল্যাবে পরীক্ষা করে চিংড়ির পরিচয়ও বের করে ফেলেছিলেন। এর বৈজ্ঞানিক নাম Challengerosergia umitakae। এরা সাগরের তাপমাত্রার সামান্য পরিবর্তনেও মারা পড়ে।

ছোট ক্রাস্টেশিয়ান, মানে চিংড়ি বা ক্রিলের মতো প্রাণীরা পরিবেশের অল্প পরিবর্তনেও বেশি কাবু হয়। বড় মাছ বা কাঁকড়ার শরীর শক্তপোক্ত। তারা একটু উল্টোপাল্টা সইতে পারে। কিন্তু এই ছোট প্রাণীদের শরীর একদম কোমল। সাগরের পানিতে অক্সিজেন একটু কম হলে, তাপমাত্রা একটু বেশি বদলালে, এরাই সবার আগে বিপদে পড়ে। বিজ্ঞানীরা এদের তাই বলে থাকেন সাগরের ‘ইন্ডিকেটর প্রাণী’। মানে এরা যেন সাগরের শরীরের জ্বর মাপার থার্মোমিটার। সমুদ্রের পরিবেশ এলোমেলো হলে এরাই প্রথম জানিয়ে দেয়। ওমানের কৃষি মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে বলে দিয়েছে, সৈকত থেকে কুড়িয়ে এই চিংড়ি খাওয়া যাবে না।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহাসাগরের ভেতরও এমন ছোট ছোট ব্যাপার ঘটে, যেগুলো মাঝে মাঝে আমাদের চোখের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। মিরবাতের লাল সৈকত আসলে একটা সিনেমার মতো দৃশ্য। আবার একই সঙ্গে এটা প্রকৃতির ছোট্ট একটা বার্তাও। সাগরের গভীরে কী ঘটছে, সেটা আমরা সব সময় দেখতে পাই না। কিন্তু সাগরের ছোট প্রাণীরা ঠিকই টের পায়। আর কখনো-কখনো নিজের প্রাণ দিয়ে আমাদের সেই খবর পৌঁছে দেয়।
তথ্যসূত্র: মাসকাট ডেইলি, আরাবিয়া ওয়েদার

3 weeks ago | [YT] | 3

RAJIB4U

ওমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী Dr. Khalilur Rahman আজ ওমানের রাজধানী Muscat-এ ওমানের পররাষ্ট্রমন্ত্রী Sayyid Badr bin Hamad Al Busaidi-এর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর পক্ষ থেকে ওমানের সুলতান Sultan Haitham bin Tarik-কে চলমান সংকট শান্তিপূর্ণভাবে দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা Humaiun Kobir বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানে বসবাসরত প্রায় ৭ লক্ষাধিক বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের উন্নয়ন ও দৈনন্দিন জীবনে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, খাদ্য ও কৃষি এবং বন্দর লজিস্টিকস খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

3 weeks ago | [YT] | 6

RAJIB4U

❝পুরুষ সস্তা নয়, পুরুষ দায়িত্বশীল❞

রাস্তার ধারে বসে একজন ইংরেজি গ্র্যাজুয়েট যুবক তার গলায় ঝুলিয়ে রেখেছে একটি নেমপ্লেট — “ইংলিশ এক্সপার্ট”. সামনে সাজানো হরেক রকম মাল — কেউ তাকে দেখে অবজ্ঞা করে, কেউ করুণা করে, কিন্তু কেউ কি কখনো তার মনের ভেতরটা দেখে?

সে একজন পুরুষ — যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঘামে ভিজে — শুধু তার পরিবারের জন্য জীবন যুদ্ধ করে যাচ্ছে। স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে নিজের চোখের ঘুম, মুখের অন্ন, জীবনের স্বপ্ন সব কিছু জলাঞ্জলি দিয়েছে।

পুরুষ কাঁদে না — কারণ তাকে কাঁদতে শেখানো হয়নি।
পুরুষ ভেঙে পড়ে না — কারণ সবাই ধরে নেয় সে ভেঙে পড়লে ভরসার ছায়া কে দেবে?
সে যেন এক নিঃশব্দ যোদ্ধা, যে নিজে নিঃশেষ হয়ে অন্যদের জীবন সাজায়।

কিন্তু যখন দিন শেষে তার আত্মত্যাগের স্বীকৃতি না দিয়ে স্ত্রী-সন্তান বা পরিবার উপহাস করে, ছোট করে, তখন এই যোদ্ধার হৃদয় রক্তাক্ত হয়।
তখন তার বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায়।
একটি সম্মানজনক ভালোবাসা, একটি প্রশংসার বাক্যই হতে পারতো তার জীবনের নতুন ভোর…

পুরুষের আত্মত্যাগকে ছোট করে দেখবেন না।
যে আপনাকে আগলে রাখে, তাকে দাগ দিয়ে নয়, দোয়া দিয়ে জড়ান।
পরিবার হচ্ছে আশ্রয়, আর আশ্রয়ে আগুন ধরলে পুরুষের চোখেও অশ্রু আসে।

আসুন, শ্রদ্ধা করি সেই পুরুষদের, যারা নিজেদের বিলিয়ে দিয়ে অন্যের জীবন সাজায়।

10 months ago | [YT] | 6

RAJIB4U

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এই যাত্রার শুরু আছে শেষ নেই, এই পথে আপনাকে হাটতে হবে আমৃত্যু অনন্তকাল।
প্রতিদিন ছোট ছোট ভালো কাজগুলোই আমাদের বড় সাফল্যের দিকে নিয়ে যায়।"
আপনি আমি যা করতে পারি তা দিয়েই শুরু করতে হবে,
পরিশ্রম এবং সততা একদিন আমাদের এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যেখানে অন্যরা শুধু স্বপ্নই দেখে।
গুটগুটে কালো অন্ধকার রাতের পরেই কিন্তু সূর্যোদয় হয়। তাই চ্যালেঞ্জের সময় ধৈর্য ধরে সততার সঙ্গে কাজ চালিয়ে যেতে পারলে সফলতা আসে।
আল্লাহর রহমতে,মা বাবার দোয়ায় ও কিছু আপনজনের সহযোগিতায় ইউরোপ জিবনে বেশ কিছু ধাপ অতিক্রম করেছি যার দরুন আমার ভবিষ্যৎ পথচলা সহজ হবে ও সফলতার পথে একধাপ এগিয়েছি।আপনাদের সবার দোয়াতে আমাকে স্মরণ করবেন আপনারা থাকবেন আমার দোয়াতে।
বিঃদ্রঃ _ ছবিটি প্রতীকী।

1 year ago | [YT] | 9

RAJIB4U

সুখবর সুখবর সুখবর ওমান প্রবাসীসহ মিডিলিস্ট প্রবাসীদের জন্য সুখবর।
সার্বিয়া ওয়ার্ক পারমিট✅
➡️সেক্টর: নির্মাণ, কৃষি ও পর্যটন
➡️ ১০০% ভিসা গ্যারান্টি
➡️সময়: ৪/৬ মাস
➡️খরচ: এয়ার টিকেট ব্যতীত ৭ লাখ
➡️বেতন: ৬০০ ইউরো সর্বনিম্ন প্লাস ওভারটাইম
➡️পেমেন্ট পদ্ধতি: পাসপোর্ট সহ ১ লাখ, পারমিট ইস্যু হলে ২ লাখ এবং বাকি ৪ লাখ ভিসা গ্রান্ট হলে।☑️
➡️ইন্ডিয়া যেতে হবে না ❌❌
➡️ভিসা গ্রান্ট হলে পাসপোর্ট স্টিকার এর জন্য ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে।✅✅

➡️ রিফান্ড পলিসি ⬇️⬇️
➡️ ভিসা রিজেক্ট হলে ফাইল ওপেনিং খরচ ৫,০০০ টাকা সহ মোট ২৫,০০০ টাকা ছাড়া জামানতের বাকি ফিরিয়ে দেওয়া হবে।।🔵


EU & Schenzen Country
Croatia 🇭🇷 Business or Tourist Visa
Time 2/3 months
Age 28 plus
Total cost 7.5 lac
Advance 2 lac
Rest when visa is approved
Embassy fee & Air Ticket not included

আগ্রহীরা যোগাযোগ করুন :
Website: rajib4u.com/
Youtube-: youtube.com/c/rajib4u
Facebook: fb.me/rajib4u1
Instagram: www.instagram.com/rajib4u1
TikTok : vm.tiktok.com/ZSepB2DPK/
Email : rajibrawnaf11@gmail.com
হোয়ার্ট আপ : +351 961 466 628

1 year ago | [YT] | 2

RAJIB4U

ওমানের ওয়াদি আল কাবিরে সস্ত্রাসীদের বন্দুক হামলায় একজন পুলিশসহ মোট ৯ জন নিহত হয়েছে, আহতদের সবাইকে হসপিটালে নেওয়া হয়েছে, হামলার স্থান ঘিরে রেখেছে পুলিশ।হামলার কারণ এখনো জানা যায়নি।

1 year ago | [YT] | 3

RAJIB4U

ওমানের জালান বানি বু আলীতে এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে আরেক বাংলাদেশীকে হত্যার অভিযোগে।যা কিছু ভিসা খুলছে এদের জন্য আবার বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে।

1 year ago | [YT] | 18

RAJIB4U

আলহামদুলিল্লাহ, অবশেষে সুসংবাদ-ওমানে খুলে দেওয়া হল বাংলাদেশিদের ভিসা।

ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দিয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, একাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা, বিশেষায়িত কর্মী ভিসা রয়েছে। আজ সরকারি সফরে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের সঙ্গে আজ সকালে ওমান সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ভিসা প্রসেস শুরুও হয়ে গেছে।
সকল বাংলাদেশিদের পক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি ওমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি, কৃতজ্ঞতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মহাদয়ের প্রতি। কৃতজ্ঞতা ওমান সরকারের প্রতি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের প্রতি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশসের সভাপতি মাহতাবুর রহমান সিআইপি সাহেবের প্রতি, ধন্যবাদ বাংলাদেশে নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি ও ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানাব মোঃ নাজমুল ইসলাম সাহেব সহ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি।

1 year ago | [YT] | 50