SP DIGHA

খুশির খবর বন্ধুরা
চালু হবে হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনে

আসন্ন গরমের ছুটিতে ভিড় সামাল দেওয়ার জন্য
চালু হবে হাওড়া দীঘা স্পেশাল লোকাল ট্রেন

🔸 ট্রেন নং : 08003/08004

🔸 ট্রেন নাম : হাওড়া - দীঘা স্পেশাল লোকাল

🔸 ট্রেনের রেক : 12কোচের EMU রেক

🔸 চলাচলের দিন : প্রতিদিন

🔸 সময় সীমা : 06/04/2026 থেকে 30/04/2026 পর্যন্ত।

🔸 ভাড়া : 45 টাকা

🔸 রুট : সাঁতরাগাছি - মেছেদা - পাঁশকুড়া বাইপাস লাইন - তমলুক - কাঁথি।

🔸 ট্রেনটির সম্পূর্ণ টাইম টেবিল :

.
🔹 08003 হাওড়া - দীঘা স্পেশাল লোকাল

• হাওড়া জং : 09:25 AM
• সাঁতরাগাছি জং : 09:45 AM
• উলুবেড়িয়া : 10:15 AM
• বাগনান : 10:27 AM
• মেছেদা : 10:50 AM
• রঘুনাথবাড়ি : 11:12 AM
• রাজগোদা : 11:19 AM
• শহীদ মাতঙ্গিনী : 11:24 AM
• তমলুক : 11:40 AM
• নন্দকুমার : 12:00 PM
• লবণ সত্যাগ্রহ স্মারক : 12:07 PM
• দেশপ্রান : 12:15 PM
• হেঁড়িয়া : 12:23 PM
• ঘোলবাগদা : 12:28 PM
• নাচিন্দা : 12:35 PM
• কাঁথি : 12:45 PM
• শীতলপুর : 12:52 PM
• সুজালপুর : 12:55 PM
• আশাপূর্ণা দেবী : 01:00 PM
• বাদলপুর : 01:03 PM
• রামনগর : 01:10 PM
• টিকরা : 01:14 PM
• দীঘা : 01:45 PM

🔹 08004 দীঘা - হাওড়া স্পেশাল লোকাল

• দীঘা : 03:00 PM
• টিকরা : 03:05 PM
• রামনগর : 03:08 PM
• বাদলপুর : 03:15 PM
• আশাপূর্ণা দেবী : 03:19 PM
• সুজালপুর : 03:23 PM
• শীতলপুর : 03:26 PM
• কাঁথি : 03:45 PM
• নাচিন্দা : 03:54 PM
• ঘোলবাগদা : 03:59 PM
• হেঁড়িয়া : 04:04 PM
• দেশপ্রান : 04:12 PM
• লবণ সত্যাগ্রহ স্মারক : 04:23 PM
• নন্দকুমার : 04:30 PM
• তমলুক : 04:45 PM
• শহীদ মাতঙ্গিনী : 04:49 PM
• রাজগোদা : 04:54 PM
• রঘুনাথবাড়ি : 05:00 PM
• মেছেদা : 05:30 PM
• বাগনান : 05:40 PM
• উলুবেড়িয়া : 05:50 PM
• সাঁতরাগাছি জং : 06:30 PM
• হাওড়া জং : 07:10 PM

🔺 এই ট্রেনটির তথ্য সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এক্ষুনি শেয়ার করুন। যাতে বেশি সংখ্যক যাত্রী এই ট্রেনে যাতায়াত করতে পারে। এবং আমার এই ট্রেনটিকে আগামী তে স্থায়ী করতে পারি।

× এই রকম তথ্য পাওয়ার জন্য SP DIGHA চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।

2 months ago | [YT] | 6

SP DIGHA

দীঘা স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের আপডেট।

দীঘা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ কাজ চলছে।
শুরু হয়ে গেছে মাটি ফেলার কাজ। JCB দিয়ে মাটি সরানো হচ্ছে। দ্রুত চলছে কাজ।

সম্পূর্ণ ভিডিও পাওয়ার জন্য পোস্টটিতে লাইক এবং শেয়ার করুন।

এই রকম তথ্য পাওয়ার জন্য SP DIGHA চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।

3 months ago | [YT] | 5

SP DIGHA

খুশির খবর বন্ধুরা 🥳🥳
ঘোলবাগদা স্টেশন আগামী 12ই মার্চ 2026 বৃহস্পতিবার উদ্বোধন হবে।
লোকাল ট্রেনের স্টপেজের অফিসাল নোটিস প্রকাশিত হলো।

যে সমস্ত ট্রেনের স্টপেজ দেওয়া হলো :
• 68113/68118 মেছেদা - দীঘা - মেছেদা লোকাল
• 68114/68117 দীঘা - পাঁশকুড়া - দীঘা লোকাল
• 68115/68116 পাঁশকুড়া - দীঘা - পাঁশকুড়া লোকাল
• 68119/68120 পাঁশকুড়া - দীঘা - পাঁশকুড়া লোকাল

এছাড়া যে সমস্ত ট্রেনের স্টপেজ দেওয়া হলো না:
• 08117/08118 পাঁশকুড়া - দীঘা - পাঁশকুড়া স্পেশাল লোকাল

ঘোলবাগদা স্টেশনের অফিসিয়াল টাইম টেবিল:

∆ আপ ট্রেন :
• 68113 মেছেদা দীঘা লোকাল - 09:54/09:55 AM
• 68119 পাঁশকুড়া দীঘা লোকাল - 03:25/03:26 PM
• 68115 পাঁশকুড়া দীঘা লোকাল - 07:31/07:32 PM
• 68117 পাঁশকুড়া দীঘা লোকাল - 09:00/09:01 PM

∆ ডাউন ট্রেন :
• 68114 দীঘা - পাঁশকুড়া লোকাল - 06:32/06:33 AM
• 68116 দীঘা - পাঁশকুড়া লোকাল - 07:38/07:39 AM
• 68118 দীঘা - মেছেদা লোকাল - 12:53/12:54 PM
• 68120 দীঘা - পাঁশকুড়া লোকাল - 05:49/05:50 PM

উপরে উল্লেখিত ট্রেন গুলি 68119, 68120 ট্রেনটি আগামী 12/03/2026 থেকে স্টপেজ দিবে।
এবং 68113, 68114, 68115, 68116, 68117, 68118 ট্রেন গুলি আগামী 13/03/2026 থেকে স্টপেজ দিবে।

× এই রকম তথ্য পাওয়ার জন্য SP DIGHA চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।

3 months ago | [YT] | 5

SP DIGHA

তমলুক দীঘা রেল সেকশন
লাইনের দৈর্ঘ্য: প্রায় 89 কিমি

এই লাইনে বর্তমান অবস্থা বেশ কিছু রেল প্রকল্পের কাজ চলছে অথবা অনুমোদন হয়েছে অথবা প্রস্তাবিত রয়েছে। এই সমস্ত প্রকল্পের বর্তমান অবস্থা এবং বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম

.

∆ রেল লাইন সংক্রান্ত প্রকল্প :

1. তমলুক - দীঘা ডবল লাইন :
বর্তমানে এই প্রকল্পের কোনো প্রকার অনুমোদন রেল বোর্ড করেনি। ভবিষ্যতে এই প্রকল্পের অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

2. দীঘা - চন্দনেশ্বর - জলেশ্বর নতুন লাইন :
বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করায় ওড়িশা রাজ্যে জলেশ্বর থেকে চন্দনেশ্বর পর্যন্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই প্রকল্পের কোন কাজ এখনও শুরু হয়নি। সম্ভবত এই বছরেই কাজ শুরু হয়ে যাবে।

3. দেশপ্রাণ - নন্দীগ্রাম নতুন লাইন :
বর্তমানে এই লাইনের কাজ চলছে। গ্রামবাসীরা চাকরি না পাওয়ার জন্য মাটি ফেলার কাজ করতে দিচ্ছে না। এই তথ্য নিয়ে পুরো সোস্যাল মিডিয়ায় খবর চলছে যে থমকে গেছে এই প্রকল্প। কিন্তু এই প্রকল্পের কাজ বন্ধ হয়নি, ঘোলপুকুর স্টেশন নির্মাণের কাজ চলছে এবং NH116B জাতীয় সড়কের ওপর রেল ব্রিজ নির্মাণের কাজ চলছে।

4. কাঁথি - এগরা নতুন লাইন :
বর্তমানে এই লাইনের পুনরায় অনুমোদন করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ না হওয়ায় এখনো কোনো কাজ শুরু হয়নি।

5. নন্দকুমার বলাইপন্ডা নতুন লাইন :
বর্তমানে এই লাইনের পুনরায় অনুমোদন করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ না হওয়ায় এখনো কোনো কাজ শুরু হয়নি।

6. নন্দীগ্রাম - কেন্দামারি (নয়াচর) নতুন লাইন :
বর্তমানে এই লাইনের পুনরায় অনুমোদন করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ না হওয়ায় এখনো কোনো কাজ শুরু হয়নি।

7. দীঘা - এগরা নতুন লাইন :
বর্তমানে এই লাইনের কোনো প্রকার অনুমোদন করা হয়নি।

8. তমলুক - দীঘা লাইনের স্পিড বাড়ানো ও মজবুতি করণ :
তমলুক দীঘা রেল লাইনে বর্তমান অবস্থায় তমলুক জংশন কেবিন থেকে কাঁথি পর্যন্ত পাত পরিবর্তনের কাজ ইতিপূর্বে সম্পূর্ণ করা হয়েছে। এবং বর্তমানে কাঁথি থেকে দীঘা পর্যন্ত পাত পরিবর্তনের কাজ চলছে। এর সাথে সাথে প্রতিটি রেল ব্রিজের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এর পরের ধাপে সম্পূর্ণ রেল পাতের স্লিপার পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে।

9. দীঘা স্টেশনে পিট লাইন ও ইয়ার্ড লাইনের কাজ :
বর্তমানে দীঘা স্টেশনে যাত্রী সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে ভবিষ্যতে নতুন ট্রেন চালানোর কথা মাথায় রেখে দীঘা স্টেশনে ট্রেন মেন্টেনেন্সের জন্য পিট লাইন ও ইয়ার্ড লাইন নির্মানের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

10. দীঘা স্টেশনে নতুন 4 নং প্ল্যাটফর্ম নির্মাণ :
বর্তমানে দীঘা স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। ভবিষ্যতে বেশি সংখ্যক ট্রেন চলাচল করানোর জন্য দীঘা স্টেশনে 4 নং প্ল্যাটফর্ম নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। সম্ভবত প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর 4 নং প্ল্যাটফর্ম নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।

.

∆ স্টেশন নির্মাণ ও পরিবর্তন প্রকল্প :

1. ঘোলবাগদা হল্ট স্টেশন নির্মাণ : [ নাচিন্দা ও হেঁড়িয়া স্টেশনের মাঝে ]
এই স্টেশনটির নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্ভবত 12 মার্চ উদ্বোধন হবে।

2. কালিকাখালী হল্ট স্টেশন নির্মাণ : [ দেশপ্রাণ ও লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের মাঝে ]
এই স্টেশনের 09ই ডিসেম্বর 2025 এ টেন্ডার প্রকাশিত হয়েছিলো, 06ই মার্চ প্রাথমিক কাজ শুরু হলো।

3. বালিসাই হল্ট স্টেশন নির্মাণ : [ রামনগর ও বাদলপুর স্টেশনের মাঝে ]
এই স্টেশনের 02 ফেব্রুয়ারি 2026 এ প্রাথমিক সার্ভে করা হয়েছে। শুধুমাত্র রেল বোর্ডের অনুমোদনের অপেক্ষায়।

4. আশাপূর্ণা দেবী হল্ট স্টেশন কে ব্লক স্টেশনে রূপান্তরিত করা :
বর্তমানে এই স্টেশনটিকে ব্লক স্টেশনে রূপান্তরিত করার জন্য সর্বশেষ সমীক্ষা করা হয়েছে। সমীক্ষার রিপোর্ট রেল বোর্ডে পাঠানো হয়েছে। শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায়।

5. নাচিন্দা হল্ট স্টেশন কে ব্লক স্টেশনে রূপান্তরিত করা :
বর্তমানে এই স্টেশনটিকে ব্লক স্টেশনে রূপান্তরিত করার জন্য সর্বশেষ সমীক্ষা করা হয়েছে। সমীক্ষার রিপোর্ট রেল বোর্ডে পাঠানো হয়েছে। শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায়।

6. লবণ সত্যাগ্রহ স্মারক হল্ট স্টেশন কে ব্লক স্টেশনে রূপান্তরিত করা :
বর্তমানে এই স্টেশনটিকে ব্লক স্টেশনে রূপান্তরিত করার জন্য সর্বশেষ সমীক্ষা করা হয়েছে। সমীক্ষার রিপোর্ট রেল বোর্ডে পাঠানো হয়েছে। শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায়।

7. দীঘা স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ :
বর্তমান অবস্থায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে দীঘা স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম 12 কোচ থেকে 24 কোচ পর্যন্ত সম্প্রসারণ করা হবে, এবং 2 ও 3 নং প্ল্যাটফর্ম 18 কোচ থেকে 20 কোচ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পে বর্তমানে 1 নং প্ল্যাটফর্মের কাছে সম্পূর্ণ জঙ্গল,ঝোপ ইত্যাদি কেটে পরিষ্কার করা হয়েছে। ওই এলাকায় ইট, বালি ও পাথর ফেলা হয়েছে। এর পর মাটি ফেলা ও গাথনির কাজ শুরু হবে।

8. কাঁথি স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ:
বর্তমানে কাঁথি স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য রেল বোর্ড থেকে টেন্ডার প্রকাশিত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত টেন্ডার ফাইনাল করা হয়নি।

9. রামনগর স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ:
বর্তমানে রামনগর স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য রেল বোর্ড থেকে টেন্ডার প্রকাশিত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত টেন্ডার ফাইনাল করা হয়নি।

10. সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম সরফার্সের কাজ:
বর্তমান অবস্থায় বেশ কিছু স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে, যেমন - দীঘা, টিকরা, কাঁথি, হেঁড়িয়া, দেশপ্রাণ ও নন্দকুমার। এগুলো ছাড়া লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনে কাজ চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। এবং যে সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম সারফেসের কাজ এখনও শুরু হয়নি, সেগুলি হলো - রামনগর, বাদলপুর, আশাপূর্ণা দেবী, সুজালপুর, শীতলপুর ও নাচিন্দা।

11. সমস্ত হল্ট স্টেশনে এপ্রচ্ রোড নির্মানের কাজ :
বেশ কয়েক মাস আগে দীঘা লাইনে সমস্ত হল্ট স্টেশনে এপ্রচ্ রোড নির্মাণের জন্য সার্ভে করা হয়। এবং তার রিপোর্ট রেল বোর্ড কে পাঠানো হয়। বর্তমান অবস্থায় রেল বোর্ড থেকে কোনো অনুমোদন না হওয়ার কারণে এখনও কোনো কাজ শুরু হয়নি। রেল সূত্রে খবর বর্ষাকালের আগে এপ্রচ্ রোডের কাজ শুরু হয়ে যাবে। এবং বর্ষাকালের আগে বেশ কিছু স্টেশনে এপ্রচ্ রোড নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে।

12. হেঁড়িয়া হল্ট স্টেশন কে ব্লক স্টেশনে রূপান্তরিত করা :
বর্তমান অবস্থায় আশাপূর্ণা দেবী, লবণ সত্যাগ্রহ স্মারক এবং নাচিন্দা স্টেশনকে ব্লক স্টেশন করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এই স্টেশন গুলির সার্ভে রিপোর্ট রেল বোর্ডে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হয়ে যাবে। কিন্তু হেঁড়িয়া স্টেশনে এত পরিমাণ যাত্রী হওয়া সত্ত্বেও রেল দপ্তর থেকে হেঁড়িয়া স্টেশনটিকে ব্লক স্টেশনে রূপান্তরিত করার কোনো প্রকল্প নেই। বর্তমানে আমরা রেল অধিকারীক সহ DRM স্যারকে এই বিষয়ে জানিয়েছি। উনি হেঁড়িয়া স্টেশনকেও ব্লক স্টেশনে রূপান্তরিত করার জন্য পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।

.

∆ ট্রেন সম্পর্কিত কিছু প্রস্তাব :

1. 02847/48 সাঁতরাগাছি দীঘা সাপ্তাহিক স্পেশাল ট্রেনটিকে স্থায়ীভাবে চালানো :
বর্তমানে রেল বোর্ড থেকে এই ট্রেনটিকে সাপ্তাহিক ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে স্থায়ীভাবে চালানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই ট্রেনটি স্থায়ী ট্রেন নং হলো 58025/26 সাঁতরাগাছি দীঘা সাপ্তাহিক ফাস্ট প্যাসেঞ্জার।

2. 02897/98 সাঁতরাগাছি দীঘা সাপ্তাহিক স্পেশাল ট্রেনটিকে স্থায়ীভাবে চালানো :
বর্তমানে রেল বোর্ড থেকে এই ট্রেনটিকে সাপ্তাহিক ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে স্থায়ীভাবে চালানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই ট্রেনটি স্থায়ী ট্রেন নং হলো 58029/30 সাঁতরাগাছি দীঘা সাপ্তাহিক ফাস্ট প্যাসেঞ্জার।

3. 08117/18 পাঁশকুড়া দীঘা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনটিকে স্থায়ীভাবে চালানো :
এই ট্রেনটিকে বহু দিন ধরে স্থায়ীভাবে চালানোর জন্য বহুবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এই ট্রেনটি সম্প্রসারণ ছাড়া কোনো স্থায়ী করা হচ্ছে না। এই ট্রেনটিকে শেষ 16ই মে 2026 পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ভবিষ্যতে স্থায়ীভাবে চালানোর সম্ভাবনা রয়েছে।

4. 12857/58 তাম্রলিপ্ত এবং 22897/98 কান্ডারী এক্সপ্রেস ট্রেন দুটিকে সঠিক সময়ে চালানো :
এই দুটি ট্রেন বর্তমানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে দেরিতে চলছে। প্রতিদিন যাত্রীদের ভোগান্তি। রেলের কাছে ট্রেন দুটিকে সঠিক সময়ে চালানোর জন্য বহুবার চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে রেল সূত্রে একটি খবর পাওয়া যাচ্ছে দীঘা স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য সম্পূর্ণ হলে এই দুটি ট্রেনের সাথে সম্ভবত 12813/14 স্টিল এক্সপ্রেসের সঙ্গে রেক শেয়ার করা হবে যাতে দুটি রেক দিয়ে তিনটি ট্রেন চালানো হবে। যেমন - প্রথম রেক - 12857 → 12858 → 12813, দ্বিতীয় রেক - 12814 → 22897 → 22898 এই ভাবে চলবে দ্বিতীয় দিন উল্টো ভাবে চলবে।

5. 22603/04 ভিল্লুপুরোম - খড়গপুর এক্সপ্রেসকে দীঘা পর্যন্ত সম্প্রসারণ করা :
22603/04 ভিল্লুপুরোম - খড়গপুর এক্সপ্রেসকে দীঘা পর্যন্ত সম্প্রসারণ করার জন্য রেল দপ্তর থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, যেহেতু এই ট্রেনটি খড়গপুর স্টেশনে সেকেন্ডারি মেন্টেনেন্স করা হয়, এবং দীঘা তে কোনো প্রকার সেকেন্ডারি মেন্টেনেন্স লাইন না থাকার কারণে এই ট্রেনটিকে দীঘা পর্যন্ত সম্প্রসারণ করা যায়নি। দীঘা তে মেন্টেনেন্স লাইন নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ভবিষ্যতে এই ট্রেনটি দীঘা পর্যন্ত সম্প্রসারণ করার সম্ভাবনা রয়েছে।

6. দীঘা থেকে দিল্লি/আনন্দ বিহার নতুন ট্রেন চালানোর প্রস্তাব :
মাননীয় প্রাক্তন সাংসদ (কাঁথি) শ্রী শিশির অধিকারী মহাশয় বহুবার দীঘা থেকে দিল্লি যাওয়ার জন্য নতুন ট্রেনের প্রস্তাব পাঠিয়েছেন। রেল সূত্রে খবর দীঘা ট্রেনের সেকেন্ডারি মেন্টেনেন্স করার জন্য কোনো প্রকার মেন্টেনেন্স লাইন না থাকার কারণে এই ট্রেনটিকে চালানো সম্ভব হচ্ছে না।

7. দীঘা থেকে চেন্নাই/ব্যাঙ্গালোর নতুন ট্রেন চালানোর প্রস্তাব:
মাননীয় প্রাক্তন সাংসদ (কাঁথি) শ্রী শিশির অধিকারী মহাশয় বহুবার দীঘা থেকে চেন্নাই অথবা ব্যাঙ্গালোর যাওয়ার জন্য নতুন ট্রেনের প্রস্তাব পাঠিয়েছেন। রেল সূত্রে খবর দীঘা ট্রেনের সেকেন্ডারি মেন্টেনেন্স করার জন্য কোনো প্রকার মেন্টেনেন্স লাইন না থাকার কারণে এই ট্রেনটিকে চালানো সম্ভব হচ্ছে না।

.

.

× এই রকম তথ্য পাওয়ার জন্য SP DIGHA চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।

3 months ago | [YT] | 6

SP DIGHA

কালিকাখালী হল্ট স্টেশনের প্রাথমিক কাজ শুরু হলো।

২০১৪ সালে শিলন্যাস হওয়া কালিকাখালী হল্ট স্টেশন যা তমলুক দীঘা রেল লাইনের দেশপ্রাণ ও লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের মাঝে চন্ডিপুর এলাকায় অবস্থিত কালিকাখালী গ্রামে তৈরি হচ্ছে এই স্টেশন। আজ ০৬ই মার্চ এই স্টেশনের প্রাথমিক কাজ শুরু করলো রেল দপ্তর। দ্রুত নির্মাণ হবে এই স্টেশন।

তমলুক দীঘা লাইনে যে সমস্ত নতুন হল্ট স্টেশন নির্মাণ হবে তার বর্তমান অবস্থা :-

∆ ঘোলবাগদা : [ নাচিন্দা ও হেঁড়িয়া স্টেশনের মাঝে ]
এই স্টেশনটির নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্ভবত 12 মার্চ উদ্বোধন হবে।

∆ কালিকাখালী : [ দেশপ্রাণ ও লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের মাঝে ]
এই স্টেশনের 09ই ডিসেম্বর 2025 এ টেন্ডার প্রকাশিত হয়েছিলো, 06ই মার্চ প্রাথমিক কাজ শুরু হলো।

∆ বালিসাই : [ রামনগর ও বাদলপুর স্টেশনের মাঝে ]
এই স্টেশনের 02 ফেব্রুয়ারি 2026 এ প্রাথমিক সার্ভে করা হয়েছে। শুধুমাত্র রেল বোর্ডের অনুমোদনের অপেক্ষায়।

.

× এই রকম তথ্য পাওয়ার জন্য SP DIGHA চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।

3 months ago | [YT] | 3

SP DIGHA

ঘোলবাগদা স্টেশনে ট্রেনের স্টপেজের অনুমোদন দিলো রেল বোর্ড।

যে সমস্ত ট্রেনের স্টপেজ দেওয়া হলো :
• 68113/68118 মেছেদা - দীঘা - মেছেদা লোকাল
• 68114/68117 দীঘা - পাঁশকুড়া - দীঘা লোকাল
• 68115/68116 পাঁশকুড়া - দীঘা - পাঁশকুড়া লোকাল
• 68119/68120 পাঁশকুড়া - দীঘা - পাঁশকুড়া লোকাল

এছাড়া যে সমস্ত ট্রেনের স্টপেজ দেওয়া হলো না:
• 08117/08118 পাঁশকুড়া - দীঘা - পাঁশকুড়া স্পেশাল লোকাল

সম্পূর্ণ টাইম টেবিল এখনো প্রকাশ হয়নি।
তবে নিচে আমার বানানো সম্ভাব্য টাইম টেবিল দিলাম :

∆ আপ ট্রেন :
• 68113 মেছেদা দীঘা লোকাল - 09:50 AM
• 68119 পাঁশকুড়া দীঘা লোকাল - 03:25 PM
• 68115 পাঁশকুড়া দীঘা লোকাল - 07:34 PM
• 68119 পাঁশকুড়া দীঘা লোকাল - 09:00 PM

∆ ডাউন ট্রেন :
• 68114 দীঘা - পাঁশকুড়া লোকাল - 06:31 AM
• 68116 দীঘা - পাঁশকুড়া লোকাল - 07:38 AM
• 68118 দীঘা - মেছেদা লোকাল - 12:51 PM
• 68120 দীঘা - পাঁশকুড়া লোকাল - 05:48 PM

সম্ভবত টাইম টেবিল প্রকাশিত হলে সেখানে স্পেশাল ট্রেনেরও টাইম টেবিল থাকবে।
দু এক দিনের মধ্যেই টাইম টেবিল প্রকাশিত হয়ে যাবে।

এই রকম তথ্য পাওয়ার জন্য SP DIGHA চ্যানেলটিকে Subscribe করুন।

3 months ago | [YT] | 1

SP DIGHA

দীঘা থেকে চলবে নতুন দুজোড়া ফাস্ট প্যাসেঞ্জার

গত কয়েক বছর ধরে চলা দুজোড়া সাঁতরাগাছি দীঘা স্পেশাল এক্সপ্রেস ট্রেন দুটিকে স্থায়ীভাবে ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালানো হবে।

02847/48 সাঁতরাগাছি দীঘা স্পেশাল এক্সপ্রেস এর পরিবর্তে
58025/26 সাঁতরাগাছি দীঘা ফাস্ট প্যাসেঞ্জার। এবং

02897/98 সাঁতরাগাছি দীঘা স্পেশাল এক্সপ্রেস এর পরিবর্তে
58029/30 সাঁতরাগাছি দীঘা ফাস্ট প্যাসেঞ্জার।

ট্রেন দুটি উদ্বোধন হওয়ার ডেট ফাইনাল হয়নি। দ্রুত চালু হবে রেল সূত্রে খবর।

∆ 58025 সাঁতরাগাছি দীঘা ফাস্ট প্যাসেঞ্জার (শনিবার)
• সাঁতরাগাছি - 09:10 AM
• উলুবেড়িয়া - 09:33/09:35 AM
• বাগনান - 09:50/09:52 AM
• মেছেদা - 10:06/10:08 AM
• তমলুক - 10:46/10:48 AM
• কাঁথি - 11:44/11:46 AM
• দীঘা - 12:45 PM

∆ 58026 দীঘা সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার (শনিবার)
• দীঘা - 01:10 PM
• কাঁথি - 01:41/01:43 PM
• তমলুক - 02:38/02:40 PM
• মেছেদা - 03:24/03:26 PM
• বাগনান - 03:42/03:44 PM
• উলুবেড়িয়া - 04:00/04:02 PM
• সাঁতরাগাছি - 04:50 PM

∆ 58029 সাঁতরাগাছি দীঘা ফাস্ট প্যাসেঞ্জার (রবিবার)
• সাঁতরাগাছি - 08:10 AM
• উলুবেড়িয়া - 08:33/08:35 AM
• বাগনান - 08:50/08:52 AM
• মেছেদা - 09:06/09:08 AM
• তমলুক - 09:46/09:48 AM
• কাঁথি - 10:44/10:46 AM
• দীঘা - 11:55 PM

∆ 58030 দীঘা সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার (রবিবার)
• দীঘা - 01:10 PM
• কাঁথি - 01:41/01:43 PM
• তমলুক - 02:38/02:40 PM
• মেছেদা - 03:24/03:26 PM
• বাগনান - 03:42/03:44 PM
• উলুবেড়িয়া - 04:00/04:02 PM
• সাঁতরাগাছি - 04:50 PM

§ এই ট্রেনটিকে যেহেতু ফাস্ট প্যাসেঞ্জার করা হচ্ছে তাহলে দীঘা সেকশানে আরও বেশকিছু স্টপেজ দেওয়ার প্রয়োজন ছিলো, যেমন - রামনগর, আশাপূর্ণা দেবী, হেঁড়িয়া, দেশপ্রাণ, নন্দকুমার ইত্যাদি।

× এই রকম তথ্য পাওয়ার জন্য SP DIGHA চ্যানেলটিকে Subscribe করুন।

4 months ago | [YT] | 3

SP DIGHA

√ 08117 / 08118 পাঁশকুড়া - দীঘা স্পেশাল লোকাল

এই ট্রেনটি আগামী 16ই মে 2026 পর্যন্ত চলবে (90 দিন)।
ট্রেনটি এতো ডিমান্ডিং হওয়া সত্ত্বেও ট্রেনটিকে স্থায়ী করছে না রেল।
এতদিন পর্যন্ত 15দিন 30দিন করে সম্প্রসারণ করছিলো,
এবার পুরো 90দিন পর্যন্ত সম্প্রসারণ করলো।

§ ট্রেনটি চলবে - 16/02/2026 থেকে 16/05/2026

∆ 08117 পাঁশকুড়া দীঘা স্পেশাল লোকাল
• পাঁশকুড়া ছাড়বে - 07:00 AM
• দীঘা পৌঁছাবে - 09:20 AM

∆ 08118 দীঘা পাঁশকুড়া স্পেশাল লোকাল
• দীঘা ছাড়বে - 09:30 AM
• পাঁশকুড়া পৌঁছাবে - 11:50 AM

এই রকম তথ্য পাওয়ার জন্য SP DIGHA চ্যানেলটিকে subscribe করুন

4 months ago | [YT] | 4

SP DIGHA

♻️13505/13506
আসানসোল - দীঘা আসানসোল সাপ্তাহিক এক্সপ্রেস।

এই ট্রেনটির বেশ কিছু পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হলো।
আগামী 15ই ফেব্রুয়ারি থেকে স্টপেজ দিবে এই ট্রেন।

♦ শালবনি স্টেশন
• 13505 : 06:25/06:26 PM
• 13506 : 08:35/08:36 AM

♦ চন্দ্রকোনা রোড স্টেশন
• 13505 : 06:34/06:35 PM
• 13506 : 08:26/08:27 AM

♦ গড়বেতা স্টেশন
• 13505 : 06:43/06:44 PM
• 13506 : 08:16/08:17 AM

♦ ওন্দাগ্রাম স্টেশন
• 13505 : 07:20/07:21 PM
• 13506 : 07:44/07:45 AM

♦ ছাতনা স্টেশন
• 13505 : 07:50/07:51 PM
• 13506 : 07:12/07:13 AM

এই ট্রেনটির সমস্ত স্টপেজ আদ্রা ডিভিশনে দেওয়া হলো।
আমাদের খড়গপুর ডিভিশনেও বেশ কিছু স্টেশনে স্টপেজ দেওয়া দরকার।
যেমন - বালিচক ও দেশপ্রাণ স্টেশনে। আমাদের এখান থেকে জোরালো দাবি তোলা দরকার।

Please Subscribe 💟💟💟

5 months ago | [YT] | 3

SP DIGHA

নন্দীগ্রাম - কেন্দামারী ( নয়াচর) নতুন লাইনের সবুজ সংকেত দিলো ভারতীয় রেল।
লাইনের দৈর্ঘ্য - 7 KM
প্রকল্পের ব্যয় - 75.62 Cr.

এই লাইনটি হলো দেশপ্রাণ নন্দীগ্রাম প্রস্তাবিত লাইনের সম্প্রসারণ প্রকল্প।
দেশপ্রাণ - নন্দীগ্রাম - কেন্দামারী লাইন যে সমস্ত স্টেশন নির্মাণ করা হবে।
সেগুলি হলো -
♦ ঘোলপুকুর
♦ নিউ কৃষ্ণনগর
♦ হাম্পিনগর
♦ নন্দীগ্রাম
♦ কেন্ডামারী

এই লাইনটি সম্পূর্ণ হলে রেল যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যিক উন্নতি ঘটবে।

5 months ago | [YT] | 5