Imtiaz Ahmed Shuvo

হাই, আমি ইমতিয়াজ আহমেদ শুভ।

ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি প্রায় ১৫ বছর ধরে। এই চ্যানেলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করি
SEO, Google Ads, Social Media Marketing, Web Development এবং AI tools নিয়ে টিপস, ট্রিকস ও টিউটোরিয়াল।

এখানে আমার চেষ্টা থাকে
⭕ জটিল বিষয়গুলোকে সহজ, practical এবং বাস্তবে ব্যবহারযোগ্য করে উপস্থাপন করা
⭕ যাতে আপনি নিজের ব্যবসা গ্রো করতে পারেন
⭕ ফ্রিল্যান্সিং বা ক্যারিয়ারে এগিয়ে যেতে পারেন
⭕ নতুন টেক ও AI স্মার্টভাবে কাজে লাগাতে পারেন

যদি আপনি Bangla ভাষায়
AI, Tech এবং Digital Marketing শিখতে চান,
তাহলে এই চ্যানেলটি আপনার জন্য।

নিয়মিত এমন ভিডিও পেতে এখনই চ্যানেলটি Subscribe করুন
এবং ডিজিটাল দুনিয়ায় এক ধাপ এগিয়ে থাকুন।


Imtiaz Ahmed Shuvo

একজন মার্কেটারের আসল কাজ শুধু পণ্য বিক্রি করা নয়, বরং গ্রাহক কীভাবে আর কোনভাবে কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করে তা বোঝা। Bryan Eisenberg বলেছেন, গ্রাহকের কেনার পথ সহজ করে দিতে পারলেই আসবে সফলতা।

🛒 ধরুন, কেউ অনলাইনে কাপড় কিনতে চায়, কিন্তু যদি ওয়েবসাইট জটিল হয়, সে সহজেই চলে যাবে। আবার যদি সাইজ, দাম আর অর্ডার অপশন সহজে পায়, তখনই সে নিশ্চিন্তে অর্ডার করবে।

👉 কাজ সহজ করুন, বিক্রি বাড়বে।

#MarketingKotha #CustomerFirst #BryanEisenberg #MarketingTips

9 months ago | [YT] | 0

Imtiaz Ahmed Shuvo

আপনার পণ্যের জন্য ক্রেতা খুঁজবেন না, বরং ক্রেতার চাহিদার জন্য পণ্য তৈরি করুন। Seth Godin

যতই ভালো পণ্য হোক না কেন, তা যদি আপনার লক্ষ্য গ্রাহকের চাহিদার সাথে না মেলে, তখন তা বিক্রি হওয়ার সম্ভাবনা কম। ধরুন, গরমের দিনে সবাই ঠাণ্ডা পানীয় চায়, তাই আপনি যদি গরমে লেবুর শরবত বা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করেন, তা আপনার গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় হবে।

বিজ্ঞাপন বা বিক্রয় কৌশল তৈরির সময়, আপনাকে আপনার গ্রাহকদের প্রয়োজন বুঝে তাদের জন্য সঠিক পণ্য এবং সেবা প্রস্তুত করতে হবে। ক্রেতার চাহিদা বুঝুন, এবং সফলতা আপনার হবেই।

#MarketingKotha #BusinessTips #SethGodin

9 months ago | [YT] | 0