নমস্কার! আমি সুমন্ত, আর আমার স্ত্রী দেবাঞ্জনা ও আমি একসাথে আমাদের ইউটিউব চ্যানেল **"The Bohemian Soul"** চালাই। আমরা ভ্রমণপিপাসু, যারা নতুন নতুন জায়গায় ঘুরে সেই অভিজ্ঞতাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন জায়গার ভ্রমণ, রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং গাইডলাইন, সব কিছুই আমরা বাংলা ভাষায় তুলে ধরেছি যাতে আপনি আরও কাছ থেকে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আপনার যদি নতুন জায়গায় ঘুরতে ইচ্ছা থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাকে নিয়ে যাব এক অদ্ভুত ও সুন্দর ভ্রমণের দুনিয়ায়! 🌍✨
Hello everyone! I’m Sumanta, and along with my wife Debanjana, we run the YouTube channel **"The Bohemian Soul"**. We are passionate travelers, and through our channel, we share our journeys to different places. From exploring hidden gems to experiencing new cultures, we capture it all and bring it to you in Bengali.
For any queries please drop a message us on our Facebook page on Bohemian The Free soul or can mail me on smoulick13@gmail.com.
The Bohemian Soul
শহরটা কখনো পুরো সাদা নয়,
কখনো পুরো কালোও নয়।
মানুষও তেমনই—
মাঝখানের গল্পটাই সবচেয়ে সত্য।
6 days ago | [YT] | 0
View 0 replies
The Bohemian Soul
শুভ দোল পূর্ণিমা । সকলের জীবন ভরে উঠুক খুশির আনন্দ আর সাফল্যের রঙে। সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন। নতুন নতুন জায়গায় ঘুরুন।
2 weeks ago | [YT] | 1
View 0 replies
The Bohemian Soul
শুভ নববর্ষের রঙিন শুভেচ্ছা!
নব সূর্যের মৃদু কিরণে জাগুক হৃদয়ের অলিতে গাঁথা নতুন স্বপ্নের মুকুল,
ফাল্গুনের ফুরফুরে বাতাসে উড়ে যাক বিগত বছরের সমস্ত ক্লান্তি,
চৈত্রের ধূলিকণা ধুয়ে মুছে যাক সকল বেদনার ছায়া।
পহেলা বৈশাখের মাধুর্যে ভরা এই নতুন সকাল —
মঙ্গলালোকে ভরে উঠুক প্রতিটি প্রাণের দীপ্তি,
সাফল্যের সোনার রৌদ্র ছুঁয়ে যাক জীবনের প্রতিটি পথচলা।
নব আনন্দে, নব আশা নিয়ে
খুশির ফুল ফোটাক আপনার জীবনের বাগানে,
মধুমাখা মুহূর্তে রাঙিয়ে উঠুক জীবনের প্রতিটি দিন।
শুভেচ্ছা জানাই বাংলা ১৪৩২-এর নব যাত্রায় —
আপনার জীবন হোক সুগন্ধি শিউলি ফুলের মতো নির্মল ও মধুর!
Bohemian the free soul এর তরফ থেকে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা।
11 months ago | [YT] | 2
View 0 replies
The Bohemian Soul
🔱 শুভ মহাশিবরাত্রি! 🔱
নব শক্তি, নতুন পথের খোঁজ আর অনন্ত ভ্রমণের আশীর্বাদে ভরে উঠুক আপনাদের জীবন—ভোলেনাথের কৃপায় পথচলা হোক আরও সুন্দর ও নির্ভার! 🚩💫
– Bohemian The Free Soul
May this Maha Shivaratri illuminate your path with divine blessings, strength, and boundless adventures. May Lord Shiva's grace guide your journeys to wondrous destinations, filling your soul with serenity and wanderlust.
1 year ago | [YT] | 2
View 0 replies
The Bohemian Soul
Bohemian The free soul পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা ও আশীর্বাদ সকলে খুব ভালো থাকুন এভাবেই আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমাদের নতুন সিরিজ আসতে চলেছে।
1 year ago | [YT] | 0
View 0 replies
The Bohemian Soul
Happy Independence Day! May this day remind us of the courage and sacrifices of those who fought for our freedom. Let's celebrate the spirit of liberty and unity. Wishing you a day filled with pride, joy, and gratitude!
1 year ago | [YT] | 1
View 0 replies
The Bohemian Soul
অনেক তো হলো, আর কতদিন? আর কতদিন এভাবে বসে বসে দেখতে হবে নির্লজ্জতার চরম সীমা ছুঁয়ে ফেলার তামাশা? আর কতদিন, আর কত মেয়ে বলি হবে নিকৃষ্টতম কিছু কীটের লালসার? পেপার স্প্রে , ছুরি, কাঁচি - ব্যাগে ভোরে ভয়ে ভয়ে আর কতদিন বাইরে বেরোতে হবে মেয়েদের ?
তবে কি বাড়িতে তারা নিরাপদ? লিখে দিতেন পারেন তারা, যারা বলছেন অক্লান্ত পরিশমের পরে, বিশ্রাম নেবার জন্যই আজ মেয়েটির এরকম অবস্থার কথা।
সব অত্যাচারের জবাব চাই এবার ।
এবার এমন কিছু শাস্তি প্রয়োজন, যাদের মেয়েদের ওপর ওঠা প্রতিটা নোংরা দৃষ্টি ভয়ে কুঁকড়ে থাকে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রত্যেকটি অপরাধীর।
1 year ago | [YT] | 0
View 0 replies
The Bohemian Soul
সকাল বেলায় উঠে নিউজটা চোখে পড়তেই মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। দুদিন আগেই কাঞ্চনজঙ্ঘা ট্রেনের এক্সিডেন্ট এখনো স্মৃতিতে টাটকা ক্ষত রেখে গেছে । তার মধ্যেই আজকে হলং বাংলো আগুনে পুড়ে যাওয়া আরো একটি ক্ষত সৃষ্টি করলো । জলদাপাড়া গেছি বছর দুয়েক আগে সাফারির সময় দেখেছিলাম দূর থেকে হলং বাংলো । কোনদিন থাকার সৌভাগ্য হয়নি, এবারের শীতকালে পরিকল্পনা করছিলাম হলং বাংলোই থাকার জন্য তাই স্বভাবতই মনটা খারাপ । কি আর করা যাবে যেটা ঘটার সেটা ঘটবেই এই নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে । যারা উত্তরবঙ্গ বেড়াতে গেছেন বা যাচ্ছেন তারা খুব সাবধানে থাকবেন । আপনাদের সকলের যাত্রা শুভ হোক । সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏
1 year ago | [YT] | 1
View 3 replies