Municipal Association of Bangladesh-MAB



Municipal Association of Bangladesh-MAB

বাংলাদেশের স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (LED) এখন পৌরসভাগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নত সেবা এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ (LGD) ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত PRABRIDDHI প্রকল্প এর সহায়তায় পৌরসভার দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে প্রতিযোগিতামূলক করতে কাজ করছে।


নারী কর্নার, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, আম চাষ, লাইট ইঞ্জিনিয়ারিং ও হস্তশিল্পের মতো অর্থনৈতিক খাতের উন্নয়নে বাস্তব পরিবর্তন আনছে। পৌরসভাগুলো আধুনিক শাসন ব্যবস্থা গ্রহণ করছে, জনগণকে সম্পৃক্ত করছে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করছে। এর ফলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।


স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (LED)এর মাধ্যমে শহরগুলো আরও অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে, যা সমৃদ্ধ বাংলাদেশের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। #LED #LGD #PRABRIDDHI #MAB #municipality

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

সিরাজ খান মিন্টু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য, যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং খাতে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম। তিনি এই খাতকে তার বর্তমান ক্ষমতার সীমা ছাড়িয়ে নিয়ে যেতে এবং উচ্চমানের পণ্য উৎপাদন করে "মেড ইন যশোর" নামে গর্বিতভাবে ব্র্যান্ড করতে দেখার স্বপ্ন দেখেন। উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জ এবং পুরনো অবকাঠামোর সীমাবদ্ধতার কথা জেনে, তিনি সবসময় বিশ্বাস করেন যে পণ্যের গুণগত মান উন্নয়ন এবং একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচিতি গড়ে তোলাই অগ্রগতির গুরুত্বপূর্ণ ধাপ।


যখন স্থানীয় সরকার বিভাগ এবং যশোর পৌরসভা লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সঙ্গে কাজ শুরু করে, তখন সিরাজ আশার আলো দেখতে পান। এই প্রকল্পটি বাইশিমাস-কে ভিশন ২০৩০ তৈরি করতে সহায়তা করে, যা বাজার সম্প্রসারণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের মানোন্নয়নের দিকে লক্ষ রাখে। এর মাধ্যমে, সিরাজ তার স্বপ্ন বাস্তবায়নের একটি পথ দেখতে পান। পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং "মেড ইন যশোর" ব্র্যান্ডের অধীনে সেগুলোকে ব্র্যান্ডিং করার মাধ্যমে এই খাত নিজেকে উচ্চমানের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বাইশিমাস, স্থানীয় অংশীদার, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টা যশোরের সম্ভাবনাকে দেশীয় এবং বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেওয়ার জন্য দৃশ্যমানতা, বাজার প্রবেশাধিকার, এবং স্বীকৃতি পাওয়ার পথ প্রশস্ত করছে।
#LED #LGD #Jashore #LightEngineering #MAB

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

সিরাজ খান মিন্টু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য, যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং খাতে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম। তিনি এই খাতকে তার বর্তমান ক্ষমতার সীমা ছাড়িয়ে নিয়ে যেতে এবং উচ্চমানের পণ্য উৎপাদন করে "মেড ইন যশোর" নামে গর্বিতভাবে ব্র্যান্ড করতে দেখার স্বপ্ন দেখেন। উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জ এবং পুরনো অবকাঠামোর সীমাবদ্ধতার কথা জেনে, তিনি সবসময় বিশ্বাস করেন যে পণ্যের গুণগত মান উন্নয়ন এবং একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচিতি গড়ে তোলাই অগ্রগতির গুরুত্বপূর্ণ ধাপ।


যখন স্থানীয় সরকার বিভাগ এবং যশোর পৌরসভা লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সঙ্গে কাজ শুরু করে, তখন সিরাজ আশার আলো দেখতে পান। এই প্রকল্পটি বাইশিমাস-কে ভিশন ২০৩০ তৈরি করতে সহায়তা করে, যা বাজার সম্প্রসারণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের মানোন্নয়নের দিকে লক্ষ রাখে। এর মাধ্যমে, সিরাজ তার স্বপ্ন বাস্তবায়নের একটি পথ দেখতে পান। পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং "মেড ইন যশোর" ব্র্যান্ডের অধীনে সেগুলোকে ব্র্যান্ডিং করার মাধ্যমে এই খাত নিজেকে উচ্চমানের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বাইশিমাস, স্থানীয় অংশীদার, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টা যশোরের সম্ভাবনাকে দেশীয় এবং বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেওয়ার জন্য দৃশ্যমানতা, বাজার প্রবেশাধিকার, এবং স্বীকৃতি পাওয়ার পথ প্রশস্ত করছে।
#LED #LGD #Jashore #LightEngineering #MAB

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

ভৈরবের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে একটি নিরাপদ বাজার!




পৌরসভার স্থানীয় বাজার স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি নিরাপদ এবং ভালভাবে পরিচালিত বাজার আরও বেশি ক্রেতা ও বিক্রেতাদের আকর্ষণ করে, ব্যবসা বাড়ায় এবং ব্যবসাগুলোকে আরও নিরাপত্তার দেয়। ভৈরব বাজারের ৩০ বছর বয়সী দিনমজুর সাদ্দাম হোসেন এর একটি উদাহরণ। বছরের পর বছর ধরে, সাদ্দাম বাজারের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু চুরি একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। পৌরসভার দ্বারা ইনস্টল করা সিসিটিভি ক্যামেরার জন্য এখন চুরি যাওয়া মালামাল দ্রুত শনাক্ত যায়। সিসিটিভি উদ্যোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে নিরাপদ বাজার এবং ভৈরবের ভবিষ্যত অর্থনীতির প্রবৃদ্ধি ।


A SAFE MARKET AS THE BEATING HEART OF BHAIRAB’S ECONOMY!


Local and regional markets play a pivotal role in driving LED within municipalities. A safe and well managed market attracts more customers, enhances trade, and allows businesses to function more efficiently. Saddam Hossain, a 30-year-old day labourer at Bhairab market, is one such example. For years, Saddam relied on the smooth operation of the market to earn a living, but theft had become a persistent issue. Thanks to the CCTV cameras installed by the municipality, the thief was swiftly identified, and the stolen goods were recovered within three days. CCTV initiatives cover the whole market and ensure a safer market and prosperous economy.

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলার আগে, ভৈরবের মানুষ প্রশাসনিক কাজ নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতেন। দীর্ঘ সারি, বিভিন্ন অফিসে বারবার যেতে হতো, এবং স্বচ্ছতার অভাব ছিল।


বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের যৌথ প্রকল্প “প্রবৃদ্ধি"-র সহায়তায়, ভৈরব পৌরসভা এখন ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খুলেছে। এই সেন্টারটি প্রশাসনিক কাজ সহজতর করতে এবং পৌরসবা আরও সহজ ও উন্নত পদ্ধতিতে জনগণের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে।


এই কেন্দ্রটি প্রক্রিয়াগুলোর ডিজিটাইজেশন এবং সেবাগুলোকে একস্থানে একত্রিত করার মাধ্যমে সেবাদানকে আরও কার্যকর, স্বচ্ছ এবং নাগরিকদের চাহিদা-কেন্দ্রিক করবে। এটি বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠান এবং দর্শনার্থীদের সহায়তা করবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করবে।
#LED #LGD #Bhairab #OSCC #MAB #PRABRIDDHI

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং খাত স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। এই খাত প্রতি বছর বিভিন্ন ধরণের ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদন করছে। কৃষি, শিল্প এবং পরিবহন খাতে ব্যবহৃত মেশিনারি ও যন্ত্রাংশ তৈরির মাধ্যমে এটি স্থানীয় চাহিদা পূরণ করছে এবং আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনা সৃষ্টি করছে।


স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে, বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং খাত কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সম্পদের ব্যবহার এবং নতুন প্রযুক্তির প্রয়োগে ভূমিকা পালন করছে। শুধুমাত্র স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে না,বরং এটি দেশের অর্থনীতির উন্নয়নে প্রভাব ফেলে সামগ্রিক উন্নয়নেও অবদান রাখছে।


আপনার পৌরসভায় সম্ভাবনাময় অর্থনীতির খাত কোনটি, জানান আমাদের।
#LED #LGD #Bogura #LightEngineering #MAB

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম তার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন কিভাবে বগুড়া পৌরসভা তাদের রাজস্ব বাড়িয়েছে। প্রথমে, বাণিজ্য লাইসেন্স আধুনিকীকরণের দিকে মনোনিবেশ করা হয়েছিল, যার মাধ্যমে একটি ব্যাপক বাণিজ্য লাইসেন্স শুমারি করা হয়। এর ফলে ব্যবসার নিবন্ধন বাড়ে এবং পৌরসভার রাজস্ব আয়ে ভূমিকা রাখে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।


এই সাফল্যের পর, হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়নের দিকে মনোযোগ দেওয়া হয়, যা এক দশকেরও বেশি সময় ধরে পুনর্মূল্যায়ন করা হয়নি। স্থানীয় সরকার বিভাগ (LGD) ও প্রবৃদ্ধিI প্রজেক্টের মাধ্যমে পাইলট রিএসেসমেন্ট করা হয়, যা অনেক আগে থেকে হিসাবের বাইরে থাকা বহুতল ভবনগুলি প্রকাশ করে। ২০২৩-২৪ অর্থবছরে ৪৭ শতাংশ হোল্ডিং বৃদ্ধি পেয়েছে এবং ১৯ টি ওয়ার্ডে হোল্ডিং এসেসম্মেন্ট কার্যক্রম চলমান রয়েছে।


এই বাড়তি রাজস্ব বগুড়া পৌরসভাকে বাসিন্দাদের জন্য আরও ভাল সেবা প্রদান, বকেয়া ঋণ পরিশোধ এবং কর্মচারীদের সুবিধার মান বাড়াতে সক্ষম করেছে।
#LED #LGD #Bogura #MAB

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

শিবগঞ্জের আম চাষীদের জন্য একটি টেকসই ভবিষ্যৎ।


মোঃ আব্দুল আউয়ালের মতো কৃষকরা, যারা পূর্বে আমের মান কমে যাওয়া এবং আর্থিক সমস্যার সাথে সংগ্রাম করছিলেন, তারা স্থানীয় সরকার বিভাগ ও শিবগঞ্জ পৌরসভার উদ্যোগ থেকে উপকৃত হয়েছেন, যা স্থানীয় অর্থনীতিতে এনেছে বিরাট পরিবর্তন।


পৌরসভা এবং এলজিডির এই খাতের উদ্যোগগুলি আমের বাজার উন্নত করেছে, যা কৃষকদের তাদের পণ্যের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করেছে।নতুন পদ্ধতিতে আম চাষ, বিক্রি এবং ই-কমার্সে আসার সাথে, শিবগঞ্জের আম চাষীরা এখন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও ভালভাবে প্রস্তুত। #LGD #Shibganj #LED #PRABRIDDHI #mango

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

ঢাকা থেকে যশোরে চলে আসার পর, আরিফা নাজনীন জবা তার ঘরে বসেই ব্যবসা শুরু করেন, ‘মেঘবালা’ নামে, যা তিনি মেঘের নরম, হালকা রঙের প্রতি ভালোবাসা থেকে অনুপ্রাণিত। শুরুতে, তিনি স্থানীয় কারিগরদের মধ্যে বিভিন্ন মানের কাজ এবং ক্রেতাদের চাহিদার ওঠানামার সমস্যার মুখোমুখি হন। তবে, প্রশিক্ষণ গ্রহনের পর, তিনি ডিজাইন, রঙের সমন্বয় এবং মার্কেট লিংকেজ কৌশলগুলোতে প্রশিক্ষণ পান, যা তার কারিগরি এবং ব্যবসায়িক দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে ডেভেলপ করে।

শুরুর দিকে পরিবার এবং প্রতিবেশীদের সমালোচনা সত্ত্বেও, জবার সাফল্য এখন তাকে স্বীকৃতি এবং সমর্থন এনে দিয়েছে। পৌরসভার ও স্থানীয় সরকার বিভাগের এই সহযোগিতার কারণে , তিনি আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর লক্ষ্য রাখছেন, যা তার নারী কমিউনিটির অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। #MAB #LGD #LED #Jashore #stitch #handicraft

1 year ago | [YT] | 0

Municipal Association of Bangladesh-MAB

মোঃ আতাউর রহমান, শিবগঞ্জের একজন বর্জ্য সংগ্রাহক, শিবগঞ্জ পৌরসভার একটি নতুন উদ্যোগের জন্য তার জীবনে একটি পরিবর্তন দেখছেন। আগে তিনি এক শিফটে কাজ করতেন, কিন্তু এখন, মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (MSWM) উদ্যোগ চালু হওয়ার পর, তিনি দুই শিফটে কাজ করেন, পৌরসভা এবং স্থানীয় কমিউনিটি উভয়কেই সেবা দিচ্ছেন।
শিবগঞ্জ, প্রধানত একটি কৃষি এলাকা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা এবং আধুনিক অবকাঠামোর অভাব ছিল। স্থানীয় সরকার বিভাগ শিবগঞ্জ পৌরসভার সাথে কাজ করে ওয়ার্ড ৫-এ একটি MSWM মডেল পাইলট করে, যা বর্তমান সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক অবস্থার সাথে তাল মিলিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করার লক্ষ্য নিয়ে শুরু করা হয়েছে।
এই উদ্যোগটি পরিষ্কার কমিউনিটি, উন্নত নাগরিক সুবিধা এবং একটি সুস্থ পরিবেশ নিয়ে এসেছে, যা স্থানীয় কমিউনিটি স্বাগতও জানিয়েছে। আতাউর রহমানের গল্পটি দেখায় কিভাবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন তার মত নাগরিকের অর্থনৈতিক অবস্থার সুফল নিয়ে এসেছে । #Shibganj #LED #LGD #WasteManagement #MAB #MSWM

1 year ago | [YT] | 0