বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি স্টুডেন্ট-ফ্রেন্ডলি এডটেক প্ল্যাটফর্ম reThink!

SSC ও HSC শিক্ষার্থীদের (Science, Arts, Commerce) জন্য বুঝে শেখা, চমৎকার এনিমেটেড লেসন, শর্ট ট্রিকস, প্র্যাকটিস এবং পরীক্ষাভিত্তিক নিখুঁত প্রস্তুতি নিয়ে আমরা আছি তোমার পাশে।

আমাদের একমাত্র লক্ষ্য মুখস্থ করার প্রবণতা থেকে বের হয়ে পড়াশোনাকে আরও বেশি আনন্দময়, অর্থপূর্ণ ও অভিজ্ঞতাভিত্তিক করে তোলা। reThink-এর সাথে শেখার নতুন অভিজ্ঞতা উপভোগ করো!


reThink

هَلْ يَسْتَوِى ٱلَّذِينَ يَعْلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَ‌ۗ


অর্থ: যারা জানে আর যারা জানে না—তারা কি সমান? (সুরা যুমার, আয়াত: ৯)

এ আয়াত মানুষকে জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করে। কেবল জ্ঞানের মাধ্যমেই মানুষ নিজেকে উন্নত করতে পারে এবং আল্লাহর নৈকট্য পেতে পারে।

2 days ago | [YT] | 34

reThink

প্রিয় আর্টসের শিক্ষার্থীরা!
আজকে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা ৭ টায় অর্থনীতির এমসিকিউ ক্লাস নিয়ে।

ক্লাসে আমরা যেসব টাইপের এমসিকিউ বোর্ডে আসে সেগুলো নিয়ে আলোচনা করবো যাতে করে তোমরা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাও।

দেখা হচ্ছে ঠিক ৭ টায় 🤜🤛

3 days ago | [YT] | 10

reThink

ইসলাম শিক্ষা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, একজন মুসলিম হিসেবে সঠিক আকিদাহ ও দ্বীন শেখার জন্য এই ক্লাসগুলো জানা প্রয়োজন। আসুন, শুধু পাসের জন্য নয়, সওয়াবের নিয়তে ও দ্বীনের জ্ঞানে সমৃদ্ধ হতে ক্লাসগুলো দেখি! 🤲

Class Link👉 https://youtu.be/GtKKd97h4wg

4 days ago | [YT] | 32

reThink

প্রস্তুতি এমন হতে হবে যেন শিক্ষক ২০ নম্বরের বেশি কাটার সুযোগই না পান! 💯
Right Forms of Verbs-এর পর এবার Changing Sentence Test Exam-এর আগেই পুরো ইংলিশ সিলেবাস ফ্রিতে কাভার করার এই জার্নিতে তোমরা আছ তো? ধৈর্য ধরে লেগে থাকো, ইনশাআল্লাহ সেরা প্রস্তুতি হবে! 💪

ক্লাস লিংক - https://youtu.be/ybeV7b6wiro

4 days ago | [YT] | 23

reThink

পড়ার টেবিলে ধৈর্যই আসল চাবিকাঠি

পড়াশোনা বা একাডেমিক জীবন মানেই প্রতিদিন নতুন লড়াই। সিলেবাসের পাহাড়, পরীক্ষার ভীতি, আর মাঝপথে ক্লান্ত হয়ে পড়া, এসবই ছাত্রজীবনের চিরন্তন চিত্র। কিন্তু এই ক্লান্তিকর লড়াইয়ে টিকে থাকার একমাত্র অস্ত্র হলো ধৈর্য।

হযরত ইউসুফ (আ.) যেমন ভাইদের চক্রান্ত, কূপে বন্দিদশা আর কারাগারের দীর্ঘ অন্ধকার পেরিয়ে মিসরের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছিলেন, তেমনি একজন শিক্ষার্থীর প্রতিটি রাতজাগা পড়ালেখা আর ক্লাসের নাছোড়বান্দা সংগ্রামও একদিন তাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। আজ হয়তো পড়াশোনা কঠিন মনে হচ্ছে, কিন্তু এই ঘাম ঝরানো পরিশ্রম বৃথা যায় না।

"নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে অগণিতভাবে।" (সুরা আয-যুমার: ১০)

তাই হতাশ না হয়ে বইয়ের খাতা খুলে বসো। তোমার এই ছোট্ট ধৈর্য আর নিয়মিত প্রচেষ্টা একদিন তোমার পুরো জীবনটাই বদলে দেবে। ইনশাআল্লাহ!

1 week ago (edited) | [YT] | 68

reThink

عن ايى هريرة ( رض) قا ل : قا ل رسو ل الله صلى الله عليه وسلم : " اذا ما ت الا نسا ن انقطع عنه عمله الا من ثلا ثة الا من صدقة جارية او علم ينتفع به او ولد صالح يدعو له "
( رواه مسلم ، رقم الحديث : 1631، مطبع مصر )

আবু হুরায়রা রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'যখন মানুষ মৃত্যু বরণ করে, তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল এমন যার সাওয়াব বন্ধ হয় না।'

০১. ছাদক্বায়ে জারিয়া অর্থাৎ- প্রবাহমান ছাদক্বাহ।
০২. ইলম : যার দ্বারা জনগণ উপকৃত হয়।
০৩. নেক সন্তান : যে তার জন্য দুআ করে।
সহীহ মুসলিম, ১৬৩১

2 weeks ago | [YT] | 72

reThink

সমগ্র সৃষ্টিজগতের রহমত হযরত মুহাম্মদ (সা.)। তাঁর সুন্নাহ অনুসরণেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি ও জীবনের প্রকৃত সফলতা।

#IslamicLife #SunnahFollow #ReThink

2 weeks ago | [YT] | 51

reThink

২০২৭ সালের SSC ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে।

সোর্স 👉ekhon.tv/education/6a8c0ab5b2ad24d21df54b2b

2 weeks ago | [YT] | 76

reThink

বইয়ের সব লাইন থেকে তো আর MCQ হয় না! 🧬

পরীক্ষায় কমন পাওয়ার মতো নির্দিষ্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রায় ৩০০টি বায়োলজি MCQ নিয়ে আজ জমে উঠবে আমাদের লাইভ সেশন। ক্লাসে যুক্ত হলেই বুঝতে পারবে প্রশ্ন আসলে কীভাবে পড়তে হয়! 🔥

🗓 আজ সন্ধ্যা ৬টায় চোখ রাখো reThink-এর YouTube চ্যানেলে!

কে কে এক্সাইটেড, দ্রুত কমেন্টে জানিয়ে দাও! 👇

3 weeks ago | [YT] | 24

reThink

আল্লাহ আপনাকে এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং আপনাকে জ্ঞান অর্জনের ক্ষমতা দিয়েছেন। তাই যখনই পড়তে বসবেন, মনে রাখবেন আপনি কেবল পরীক্ষার জন্য পড়ছেন না, বরং আপনার সৃষ্টির প্রথম এবং সবচেয়ে পবিত্র নির্দেশটি পালন করছেন।

3 weeks ago | [YT] | 46