VAT & TAX SCHOOL

ভ্যাট এবং ট্যাক্স স্কুল (VAT & TAX SCHOOL )ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণীর করদাতাদের বিভিন্ন ভাবে প্রফেশনাল সেবা দিয়ে থাকে. যেমন
*টিআইন সেবা,
*অনলাইন বা অফলাইন বা উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল সেবা,
*কোম্পানী বা ব্যবসা প্রতিষ্ঠান গঠন সম্পর্কিত সেবা (RJSC)
*ভ্যাট নিবন্ধন এবং মাসিক রিটার্ন দাখিল (BIN)
**কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ,অডিট রিপোর্ট এবং আয়কর রিটার্ন দাখিল
*ট্রেড লাইসেন্স সেবা
*অডিট রিপোর্ট একটাই হবে- Bank, Tax and VAT Office
VAT & TAX School YouTube channel helps public to get proper knowledge about Accounting, TAX, VAT, Customs, Banking, and professional viva related matters. So please subscribe my channel to get more updated information about TIN, BIN, VAT, Trade License, TAX, Customs, Banking viva, accounting and business studies related matters.
#TIN, #BIN, #VAT, TAX, #income tax, #Corporatetax, #ereturn #Vatonlineservice, #incometaxonline #Sanchaypatra , #Zerotaxreturn #Banking #Bankingoperation #Tradelince #Valueaddedtax #Incometax



VAT & TAX SCHOOL

টিআইএন থাকলে আয়কর রিটার্ন জমা দিন,অতিরিক্ত কর ও জরিমানা এড়িয়ে চলুন। করযোগ্য আয় থাকলে আয়কর দেবেন, করযোগ্য আয় না থাকলে জিরো আয়কর দেখিয়ে রিটার্ন জমা দিন।
আয়কর ও ভ্যাট কনসালট্যান্সি সেবা পেতে যোগাযোগ
সেল- ০১৯৮৫১০২৩০০ (হোয়াটসঅ্যাপ)

1 day ago |[YT] | 0

VAT & TAX SCHOOL

eReturn এর নতুন আপডেট
নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। যেখানে ব্যক্তিগত কোন তথ্য যেমন
১। নাম, ইমেইল, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জন্মসাল, টিআইএন নাম্বার, ৩২১, ১২৩, ABC, Abcd, 111,9999 এরকম কোন স্যংখ্যা ব্যবহার করলে পাসওয়ার্ড নিবে না।
২। সর্বনিম্ন ৮ সর্বোচ্চ ৩০টি সংখ্যা নেয়া যাবে
৩।Capital Letter, Small Letter, Special character, Numerical character.
উদাহরনস্বরুপ- PersonalTax@1309

2 days ago |[YT] | 1

VAT & TAX SCHOOL

প্রশ্ন- সরকারি চাকরীজীবিদের কত ধরনের ভাতা করমুক্ত?
উত্তর- সরকারি বেতন আদেশভুক্ত একজন কর্মচারীর সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস (যে নামেই অভিহিত হোক না কেন) করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। অবসরকালে প্রদত্ত ল্যাম্প গ্র্যান্টসহ কেবল সরকারি বেতন আদেশসমূহে উল্লিখিত নিম্নবর্ণিত ভাতা ও সুবিধাদি করমুক্ত থাকবেঃ

চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্র্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড এলাউয়েন্স, ঝুকি ভাতা, একটিং এলাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার এলাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাওয়েন্স, ক্লিনার অ্যালাওয়েন্স, ড্রাইভার অ্যালাওয়েন্স, মাউন্ডেট পুলিশ অ্যালাওয়েন্স, পিবিএক্স অ্যালাওয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাওয়েন্স, নার্সিং অ্যালাওয়েন্স, দৈনিক বা খোরাকী ভাতা, ট্রাফিক অ্যালাওয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাওয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।

2 days ago |[YT] | 0

VAT & TAX SCHOOL

কর রেয়াতযোগ্য বিনিয়োগের সারণী:

১) বাংলাদেশে পরিশোধিত জীবন বিমা পলিসির
প্রিমিয়াম বা চুক্তিভিত্তিক "Deffered Annuity"।
২) Provident Fund Act, 1925 এর বিধানাবলি
প্রযোজ্য এইরূপ যেকোনো তহবিলে করদাতার চাঁদা
৩) করদাতা ও তাহার নিয়োগকর্তা কর্তৃক অনুমোদিত
ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা।
৪) অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা।
৫) সরকারি সিকিউরিটিজে অনধিক ৫ (পাঁচ) লক্ষ
টাকা বিনিয়োগ।
৬) ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ
অথবা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেট
নতুন বিনিয়োগ।
৭) ডিপোজিট পেনশন/ মাসিক সঞ্চয় স্কিমে প্রদত্ত
চাঁদা যা অনধিক ১ (এক) লক্ষ ২০ (বিশ) হাজার
টাকা।
৮) সর্বজনীন পেনশন স্কিমে প্রদেয় যে কোন পরিমাণ
চাঁদা।
৯) অনুমোদিত স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত
কোনো সিকিউরিটিজে নতুন বিনিয়োগ।
১০) কোনো দাতব্য হাসপাতাল বা প্রতিবন্ধী
ব্যক্তিমণ্ডলীর কল্যাণে স্থাপিত সংস্থাকে করদাতা
কর্তৃক দান।
১১) যাকাত তহবিলে প্রদত্ত চাঁদা বা দান।
১২) কল্যাণ তহবিলে/গোষ্ঠী বিমা তহবিলে প্রদত্ত চাঁদা
১৩) বোর্ড কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা
শিক্ষামূলক প্রতিষ্ঠানে অনুদান।
১৪) অন্যান্য, যদি থাকে।

তবে শর্ত থাকে যে, বিনিয়োগজনিত কর রেয়াত প্রাপ্ততার ক্ষেত্রে বিনিয়োগের পূর্ণ মেয়াদকাল বিবেচিত হবে, অর্থাৎ মেয়াদ পূর্তির আগে বিনিয়োগ নগদায়ন করা যাবে না, এর পূর্বে উক্ত বিনিয়োগ নগদায়ন করলে নগদায়ন সংশ্লিষ্ট অর্থবৎসরে গৃহীত রেয়াতের অংশ অতিরিক্ত কর হিসাবে পরিশোধযোগ্য হবে।

1 week ago |[YT] | 1

VAT & TAX SCHOOL

২০২৫-২০২৬ করবর্ষের স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অবিভক্ত হিন্দু পরিবার করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় বাড়িয়ে ৩১শে জানুয়ারি ২০২৬ করা হয়েছে।

9 months ago |[YT] | 26

VAT & TAX SCHOOL

টিন সার্টফিকেট থাকলেই কি আয়কর রিটার্ন জমা দিতে হবে?
#টিন #টিন_সার্টিফিকেট #TIN #tincertificate #return #TaxReturn2025 #Fine #penalty #EReturn #ereturnvatandtaxschool #eReturnSchoolofknowledge

1 year ago |[YT] | 2

VAT & TAX SCHOOL

ITP exam 2024 viva preparation
Post-01

1 year ago |[YT] | 4

VAT & TAX SCHOOL

অনলাইনে আয়কর রিটার্ন ২০২৪-২০২৫ শুরু হয়েছে। যারা আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কাগজপত্র পাঠিয়ে আয়কর রিটার্ন করে নিতে পারবেন। ধন্যবাদ।
মোবাইল -০১৯৮৫ ১০২৩০০ হোয়াটসঅ্যাপ।

2 years ago |[YT] | 9