৩০০ আসন

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন: বিশ্লেষণ, প্রার্থী তালিকা ও অর্থনৈতিক প্রেক্ষাপট |
৩০০টি আসন, হাজারো প্রার্থী, কোটি ভোটারের প্রত্যাশা—২০২৬ সালের (সম্ভাব্য) জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে! এই ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরছি:

📌 আসনভিত্তিক প্রার্থী ও দলীয় অবস্থান
📌 ভোটের সমীকরণ, জোট রাজনীতি ও সম্ভাব্য ফলাফল
📌 নির্বাচন কমিশনের প্রস্তুতি ও মাঠ পর্যায়ের বাস্তবতা
📌 অর্থনীতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান ইস্যু ও তার প্রভাব
📌 জনমত জরিপ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতামত

🎙️ এখানে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ ও সাধারণ জনগণের সরাসরি মতামত।
👉 প্রতিটি ভিডিওতেই থাকছে গভীর বিশ্লেষণ, ভেতরের গল্প ও তথ্যভিত্তিক প্রতিবেদন।
🔔 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে নির্বাচন ২০২৬ নিয়ে সবশেষ আপডেট আপনার হাতের মুঠোয় থাকে।

#election2026 #বাংলাদেশ_নির্বাচন #রাজনীতি #ভোটাধিকার #প্রার্থী_তালিকা #অর্থনীতি #BNP #AwamiLeague #JatiyaSangsad


৩০০ আসন

প্রিয় দর্শক,
সালাম এবং শুভ দুপুর।

কয়দিন পর ফুটবল বিশ্বকাপ ২০২৬। এবার বিশ্বকাপ সব দিক থেকেই অন্যতম। একদিকে যুদ্ধ, অন্যদিকে ফুটবল; তাছাড়া, এই প্রথম ৪৮ দল নিয়ে শুরু হতে যাচ্ছে এই গ্রেটেষ্ট শো।
তাই আমরাও শুরু করতে চাই ফুটবল নিয়ে নিয়মিত আয়োজনঃ- বিশ্বকাপ কার্ণিভাল-২০২৬।

আজকে তুলে ধরার চেষ্টা করেছি ২০২৬ বিশ্বকাপের সব খুঁটিনাটিঃ
- প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণ।
- ৩ দেশের ১৬টি শহরে ১০৪টি ম্যাচের বিশাল সূচি।
- ১২টি গ্রুপের নতুন ফরম্যাট এবং রাউন্ড অফ থার্টি-টু-তে যাওয়ার সমীকরণ।
- কেন এই বিশ্বকাপকে বলা হচ্ছে ইতিহাসের প্রথম 'জায়ান্ট ওয়ার্ল্ড কাপ'?

আমাদের নতুন সিরিজ "বিশ্বকাপ কার্নিভাল ২০২৬"-এর বিশেষ পর্ব দেখা যাবে আজ রাত ৮ টায়।

ধন্যবাদ
https://youtu.be/5ZbSEhKpeLQ

1 month ago | [YT] | 2

৩০০ আসন

প্রিয় দর্শক,
চরমোনাই দলের রাজনৈতিক কার্যক্রম নিয়ে একটা ভিডিও প্রকাশ হবে রাত ৮টায়।

আপনাদের কি মনে আছে সেই সাদা টুপির সমুদ্রের কথা? সেই আকাশ কাঁপানো স্লোগান আর 'হাতপাখা'র বাতাসের কথা? নির্বাচনের আগে যারা মাঠ গরম করে রাখলো, যারা দাবি করেছিল তারা ছাড়া ইসলাম আর দেশ রক্ষার কেউ নেই—সেই চরমোনাই আজ কোথায়?

আমরা রাত ৮ টায় তাদেরকে খোঁজার চেষ্টা করবো। আশা করি নিচের লিংক থেকে আপনিও তাদেরকে খুঁজে পাবেন।

দেখা হবে রাত ৮ টায়।
ধন্যবাদ

https://youtu.be/6M-czak4eR4

1 month ago | [YT] | 2

৩০০ আসন

"মা" ....... সব "মা" কি এমনই হয়?

1 month ago | [YT] | 16

৩০০ আসন

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

1 month ago | [YT] | 3

৩০০ আসন

ডিসির ছেলেমেয়েদের দায়িত্বরত জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী

1 month ago | [YT] | 6

৩০০ আসন

চন্দ্রাভিযান শেষে শনিবার সকাল ৬টা ৭ মিনিটে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে আর্টেমিস-২ মিশনের চার নভোচারী

1 month ago | [YT] | 2

৩০০ আসন

আর্টেমিস-২
নভোচারীরা ফিরছেন শনিবার ভোরে, যেসব ঝুঁকির কথা জানাল নাসা

নাসার ঐতিহাসিক আর্টেমিস-২ চন্দ্রাভিযান তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ওরিয়ন স্পেসক্রাফট এখন প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার এটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে।




চাঁদে মানুষের পরবর্তী পদযাত্রা (আর্টেমিস-৩) সফল করার জন্য এই অবতরণটি নাসার কাছে একটি বিশাল পরীক্ষা।


নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় বলেছেন, ‘প্রত্যেক প্রকৌশলী, প্রত্যেক প্রযুক্তিবিদ—যারা ওরিয়ন স্পেসক্রাফটটিতে কাজ করেছেন, আগামীকালের দিনটি আপনাদের। নভোচারীরা তাদের কাজ করেছেন, এখন আমাদের পালা।’


১৯৭২ সালে অ্যাপোলো ১৭ অবতরণের পর এটিই হবে প্রথম চাঁদ থেকে ফিরে আসা কোনো মনুষ্যবাহী মহাকাশযানের ফিরে আসার ঘটনা।



মহাকাশযানটি কখন ও কোথায় অবতরণ করবে, এই ফেরার পথে নভোচারীদের শেষ মুহূর্তের অনুভূতি কেমন এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর কী ধরনের ঝুঁকি রয়েছে—এসব কিছু নিয়ে আজ শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।


কখন ও কোথায় অবতরণ

নাসার তথ্য অনুযায়ী, ওরিয়ন ক্যাপসুলটি (যাকে নভোচারীরা 'ইন্টিগ্রিটি' নাম দিয়েছেন) ১১ এপ্রিল গ্রিনিচ সময় রাত ১২টা ৭ মিনিট বা বাংলাদেশ সময় শনিবার ১১ এপ্রিল ভোর ৬টা ৭ মিনিট নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে।

নাসার উদ্ধারকারী দল হেলিকপ্টারের মাধ্যমে নভোচারীদের উদ্ধার করে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মার্থা-তে নিয়ে যাবে।



তবে অবতরণের জন্য কিছু আবহাওয়া সংক্রান্ত শর্ত রয়েছে, যেমন ঢেউয়ের উচ্চতা ১ দশমিক ৮ মিটারের কম হতে হবে, বাতাসের গতি হতে হবে ঘণ্টায় ৪৬ কিলোমিটারের নিচে এবং ৩০ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে কোনো বৃষ্টি বা বজ্রপাত না থাকা।



পৃথিবীতে ফেরার প্রক্রিয়া

মহাকাশ গবেষণা বিষয়ক ওয়েবসাইট স্পেস ডট কমের তথ্য অনুযায়ী, ওরিয়ন ক্যাপসুলটি যখন বায়ুমণ্ডলে আঘাত করবে, তখন এর গতি থাকবে ঘণ্টায় প্রায় ৩৮ হাজার ৩০০ কিলোমিটার। এই গতিতে নিউইয়র্ক থেকে টোকিও পৌঁছাতে ২০ মিনিটের কম সময় লাগবে।




এ প্রক্রিয়ার তিনটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে।


বিচ্ছিন্ন হওয়া

অবতরণের ৪২ মিনিট আগে সার্ভিস মডিউলটি ক্যাপসুল থেকে আলাদা হয়ে যাবে এবং সেটি বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু ক্রু মডিউলটি (যেখানে নভোচারীরা আছেন) পৃথিবীতে নামবে।


গতি কমানো

ওরিয়ন ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে গতি নাটকীয়ভাবে কমে যায়। ঘণ্টায় ৩৮ হাজার ৩৬৭ কিলোমিটার থেকে কমে ঘণ্টায় ৫২৩ কিলোমিটারে নেমে আসবে।


প্যারাসুট

এরপর ১১টি প্যারাসুট ধাপে ধাপে খুলে যাবে, যা শেষ পর্যন্ত ক্যাপসুলের গতি কমিয়ে ঘণ্টায় মাত্র ৩২ কিলোমিটারে নামিয়ে আনা হবে। এরপর এটি মৃদুভাবে সাগরে আছড়ে পড়বে।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় থেকে মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে তার অবতরণস্থল পর্যন্ত ৩ হাজার ২৮৭ কিলোমিটার পথ পাড়ি দেবে।


ঝুঁকি—হিট শিল্ড

চাঁদ থেকে ফেরার সময় ক্যাপসুলটি যখন বায়ুমণ্ডলে আছড়ে পড়বে, তখন বাতাসের চাপে এর বাইরের তাপমাত্রা প্রায় ২ হাজার ৭০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা গলিত লাভার চেয়েও বেশি গরম।


এই প্রচণ্ড তাপ থেকে নভোচারীদের বাঁচাতে ওরিয়নে 'অ্যাভকোট' নামে উপাদানে তৈরি হিট শিল্ড ব্যবহার করা হয়েছে। এটি নিজে পুড়ে গিয়ে ভেতরের তাপকে বাইরে বের করে দেয়।


২০২২ সালে আর্টেমিস-১ মিশনের সময় দেখা গিয়েছিল এই শিল্ড থেকে প্রত্যাশার চেয়ে বেশি উপাদান খসে পড়েছে। যদিও নাসা আত্মবিশ্বাসী যে তারা সমস্যাটি সমাধান করেছে, তবুও কিছু বিশেষজ্ঞ এটিকে এখনো ঝুঁকিপূর্ণ মনে করছেন।



ব্ল্যাকআউট পিরিয়ড

বায়ুমণ্ডলে প্রবেশের সময় উত্তপ্ত গ্যাসের কারণে ক্যাপসুলের চারদিকে আয়োনাইজড প্লাজমার একটি স্তর তৈরি হয়। এর ফলে প্রায় ৩ থেকে ৬ মিনিট পৃথিবী থেকে নভোচারীদের সঙ্গে কোনো রেডিও যোগাযোগ থাকবে না। এই সময়ে নভোচারীরা সম্পূর্ণ একা থাকবেন এবং হিট শিল্ডটি তার সবচেয়ে কঠিন কাজ সম্পন্ন করবে।


যে সময়টা নভোচারীদের জন্য কষ্টকর

মহাকাশযানটি তীব্র বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় দ্রুত গতি কমার কারণে নভোচারীরা প্রচণ্ড মহাকর্ষীয় শক্তির সম্মুখীন হন। এই শক্তি সাধারণত পৃথিবীতে আমাদের অনুভূত স্বাভাবিক মাধ্যাকর্ষণের তিন থেকে সাত গুণ পর্যন্ত হতে পারে।
মহাকর্ষীয় টান যত বেশি হয়, একজন ব্যক্তি নিজেকে তত ভারী অনুভব করেন। যদি মহাকর্ষীয় বল পৃথিবীর মাধ্যাকর্ষণের পাঁচগুণ হয়, তাহলে একজন মহাকাশচারী যার স্বাভাবিক ওজন ১০০ কেজি, তিনি নিজেকে ৫০০ কেজি ওজনের মনে করবেন।


প্রবেশের সময় ক্যাপসুলটি কাঁপতে ও গতি কমাতে থাকলে ক্রুরা তাদের আসনে শক্ত করে বাঁধা থাকেন। এই অভিজ্ঞতাটি শারীরিকভাবে কষ্টকর। মানুষ অল্প সময়ের জন্য এটি সহ্য করতে পারে।



একনজরে গুরুত্বপূর্ণ মুহূর্তের সময়সূচি (জিএমটি হিসেবে)
১৫টা ৩৫ মিনিট (বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা ৩৫)—নভোচারীদের ঘুম থেকে জাগানো।
২৩টা ৩৩ মিনিট (বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ৩৩)—সার্ভিস মডিউল থেকে ক্যাপসুল আলাদা হওয়া।
২৩টা ৫৩ মিনিট (বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ৫৩)—বায়ুমণ্ডলে প্রবেশ এবং রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া।
০০:০৭ (বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টা ০৭)—প্রশান্ত মহাসাগরে অবতরণ
২টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৮টা)—সংবাদ সম্মেলন।


সরাসরি দেখবেন যেভাবে

নাসা প্লাস, নাসা অ্যাপ এবং নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি সরাসরি সম্প্রচার করা হবে।


নভোচারীরা যা বললেন

পাইলট ভিক্টর গ্লোভার বলেছেন, ‘একটি আগুনের গোলার ওপর চড়ে বায়ুমণ্ডল দিয়ে আসাটা সত্যিই গভীর এক অনুভূতি।’

অন্যদিকে নভোচারী জেরেমি হ্যানসেন মহাকাশ থেকে পৃথিবীর রূপ দেখে বলেছেন, ‘আমরা শূন্য মহাকাশে এক ভঙ্গুর গ্রহে বাস করি। পৃথিবী নামক গ্রহে বাস করা আমাদের পরম সৌভাগ্য।’




কমান্ডার রিড ওয়াইজম্যান বিশ্ববাসীর উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা অন্তর থেকে চেয়েছিলাম যেন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় এবং আমরা যেন মনে রাখি যে এটি একটি সুন্দর গ্রহ ও মহাবিশ্বের এক বিশেষ জায়গা। আমাদের যা আছে তা আমাদের সবারই আগলে রাখা উচিত।’

1 month ago | [YT] | 0

৩০০ আসন

ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা!

মশারও শুমারি হয়?

1 month ago | [YT] | 7

৩০০ আসন

অবিশ্বাস্য!

সরকারি কর্মকর্তা দেশের ভিতরে ইংরেজি শিক্ষার ব্যাপারে খুব আগ্রহী না। তারা যাতে উৎসাহ পায় (বিনোদনের সাথে শিখতে পারে!) সেজন্য পাতায়ার কাছে এক ট্রেনিং সেন্টারে পাঠানো হচ্ছে।

2 months ago | [YT] | 4

৩০০ আসন

ইরান যুদ্ধ শুরুর পর ইসরাইলের ৬০০০ মানুষকে নেওয়া হয়েছে হাসপাতালে!!!

2 months ago | [YT] | 2