বলিউড হচ্ছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই (পূর্বে বোম্বেনামে পরিচিত) ভিত্তিক হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্পের জন্য জনপ্রিয়ভাবে ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ। "বলিউড" নামটি একটি পোর্টম্যান্ট্, যেটি ভারতের বোম্বে এবং মার্কিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, হলিউড (বি(ওম্বে-এইচ) ওলিউড) থেকে উৎপন্ন। একটি শারীরিক স্থান হিসেবে হলিউডের মতো বলিউডেরও কোন অস্তিত্ব নেই। বলিউড হচ্ছে ভারতে বৃহত্তম চলচ্চিত্র পরিবেশক এবং বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎপাদন কেন্দ্র।