we explore foods from local to horizon...this is our first food vlogging channel. here we want to explore all types of food from different places, communities and all. support us by warching this channel and share it with your family and friends. thank you
follow us on Instagram, facebook and youtube

From biryani, kebabs, momos, Chinese food, Mughlai breakfast, winter special food, heritage restaurants to viral food places – you’ll find honest reviews, price details and real taste reactions here.

Subscribe for daily food shorts, restaurant reviews & street food vlogs 🍗🍜


Bedwin Foodie

https://youtu.be/WSTbPN_Tnlc
মুন্নাদার ক্লাব ক্যান্টিনের ঠিক বিপরীতেই আছে তালতলা ক্লাব ক্যান্টিন . এই জায়গার আবার ঘুগনি, টোস্ট, বা চপ কাটলেটের ও বেশ ভালো নাম আছে .আমি যদিও এনাদের ঘুগনি টোস্ট বা স্ট্যু ই দেখাতে পেরেছিলাম. সেই ভিডিও রইলো আপনাদের জন্য . দেখে জানাবেন কেমন লাগলো .

1 month ago | [YT] | 14

Bedwin Foodie

https://youtu.be/WSTbPN_Tnlc
সেন্ট্রাল এক্সাইজ ক্লাব ক্যান্টিন যার পোশাকি নাম মুন্নাদার ক্যান্টিন . লেসলি ক্লডিয়াস সরণিতে যদি আপনারা ঢোকেন তাহলে কিছুটা এগোলেই আপনাদের চোখে পড়বে এই ছাউনি . সকালের দিকে যেমন চিকেন, মাটন স্ট্যু এর একটা আলাদা বায়না থাকে তেমনি দুপুরের দিকে ভাত ডাল মাছ মাংস ও পাওয়া যায় . খেলোয়াড় তো বটেই তবে সাধারণ মানুষের ভিড় ও লেগে থাকে এই ক্লাব ক্যান্টিনে . এখানকার একটা বেশ ভালো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে , একবার ঢুঁ মেরে আসতে পারেন .

1 month ago | [YT] | 21

Bedwin Foodie

https://youtu.be/tGFkzIPLDaw
কাশ্মীর, ভূস্বর্গ . প্রায় লক্ষ টাকার কাছাকাছি ভ্রমণের খরচ কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির সাধ্য সবসময় হয়ে ওঠেনা . তাই বলে কি কাশ্মীরের খাবার খাবোনা নাকি মশাই? অবশ্যই খাবো . আলাদা আলাদা জায়গার খাবার দেখাবো বলেই তো কাজটা করছি নাকি . চলে আসুন আজকের পর্বে কাশ্মীরের খাবার... ওপরের লিঙ্কে ক্লিক করে টুক করে দেখে ফেলুন

2 months ago (edited) | [YT] | 37

Bedwin Foodie

কলকাতা শহরে বহু পুরানো রেস্টুরেন্ট আছে যেগুলো তাদের নাম না হলেও তাদের খাবারের গুণে মানুষের মনে রয়ে গেছে 100 বছরের ও বেশি সময় ধরে . আজকের এপিসোড সেরকমই একটা জায়গার . এই জায়গার নেই কোনো চাকচিক্য , আছে নিখাদ খাবার আর খাদ্য প্রেমীদের তালিকায় এই জায়গা আলাদাই জায়গা করে রয়েছে . আমি এই দিন 2 টো জায়গা শুট করেছিলাম . পরের ভিডিওতেও উত্তর কলকাতারই আরেকটা জায়গা দেখাবো . এই জায়গাগুলো আসলে পুরোনো স্মৃতিকে তরতাজা করার . আশা করি ভালো লাগবে আপনাদের .

2 months ago | [YT] | 45

Bedwin Foodie

https://youtu.be/Z95duFmL2xY
দুর্দান্ত একটা কেরালান খাবারের রেস্টুরেন্টের সন্ধান দিচ্ছি . গিয়ে দেখুন ঠকবেন না . একদম ঘরোয়া পরিবেশে দক্ষিণ ভারতীয় খাবার . কি কি খাবেন সেগুলো জানতে গেলে উপরের লিঙ্কটায় ক্লিক করে ঢুকে যেতে হবে. কথা দিচ্ছি ধোসা ইডলির বাইরেও এই খাবারগুলো আপনাদের পছন্দ হবেই .

2 months ago | [YT] | 17

Bedwin Foodie

https://youtu.be/O-UzX-XNRCo
কলেজস্ট্রিটের বইপাড়ায় এলে আপনি চাইনিজ খাবার তো পেয়েই যাবেন কিন্তু আপনাকে যদি বিরিয়ানির ভালো দোকানের সন্ধান দিতে কেউ বলে একটু মাথা চুলকাতে হবে বৈকি . ঐজন্যই আমার চ্যানেলটা দেখতে হবে. উপরের ভিডিওতে খাদ্য আমি বইপাড়ার সেরা বিরিয়ানি দোকানটার খাবারই তুলে ধরেছি . চলে আসুন বসে পড়া যাক চেয়ার টেবিলে . চোখ রেখে বেদুইন ফুডিতে .

2 months ago | [YT] | 35

Bedwin Foodie

ধর্মতলা চত্বরে যেকটা বিরিয়ানির দোকান আছে তার মধ্যে আলামীর মনে হয় সব থেকে আন্ডাররেটেড বিরিয়ানির দোকান . এখানকার বিরিয়ানি আমার ব্যক্তিগত ভাবে খুবই হালকা লেগেছে . যাদের আমার মতো হালকা স্বাদের বিরিয়ানি পছন্দ তাদের এই বিরিয়ানিটা আশা করি ভালো লাগবে . তবে আমি সেদিন এনাদের চিকেন বিরিয়ানি নিয়েছিলাম . দাম পড়েছিল 200 টাকা, স্বাদ বেশ ভালোর দিকে .

2 months ago | [YT] | 31

Bedwin Foodie

https://youtu.be/k9g9efxfjZw
গত শুক্রবার আমি গিয়েছিলাম ধর্মতলা কিছু বিশেষ কাজে . খাবারের শুট করাটাও আমার কাছে একটা বিশেষ কাজই বটে . আমি সেদিন মোট 4 টি জায়গা শুট করেছিলাম যার মধ্যে 2 টো জায়গার ভিডিও এসে গেছে চ্যানেলে আর দুটো জায়গার ভিডিও আসবে বুধবার . চ্যানেলটায় ঢুকে একবার দেখে আসতে পারেন . আশা করি আপনার রসনাকে এই দোকানগুলো তৃপ্তি দেবেই

2 months ago | [YT] | 22

Bedwin Foodie

https://youtu.be/eKu6Jzr8LcM
আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন আমি ট্যাংরা অঞ্চলের ভিডিওই করছিলাম . সেদিন আরেকটি জায়গা যেটা ফিচার করেছিলাম সেটা আরো একটি হিডেন জেম . বড়ো রেস্টুরেন্ট চেন গুলোর পাশাপাশি এই জায়গা গুলোর খাবার যে ভালো হয় তা এই জায়গা গুলোয় এসে খেয়ে দেখতে হবে . তবে এই জায়গা গুলোতে এলে দয়া করে বন্ধুদের সাথে আসুন . হালকা পানীয়ের সাথে এই আইটেম গুলো বন্ধুত্বকে অনেকটা বাড়িয়ে দেবে কথা দিচ্ছি . ওই যে বলেনা স্মল মিলাতে যাও লার্জ বানাতে যাও খানিকটা সেরকম

3 months ago | [YT] | 24

Bedwin Foodie

https://youtu.be/qdG9Ny1xLqg
সম্প্রতি আমি কলকাতার আরেক প্রান্ত ট্যাংরায় গিয়েছিলাম চৈনিক প্রাতরাশ সারতে . এই জায়গার একটা অসুবিধা হলো পরিবহন ব্যবস্থা . জায়গাটায় আসতে গেলে নিজের গাড়ি হলে সুবিধা হয় . আমি গিয়েছিলাম লি ইটিং হাউসে যাদের ব্রেকফাস্ট বেশ ভালো . নিয়েছিলাম বেশ কিছু আইটেম . ভিডিওটা ওপরের লিংকে ক্লিক করে চট করে দেখে ফেলো .

3 months ago | [YT] | 36