আমার এই চ্যানেলের উদ্দেশ্য হল আপনার জীবনকে আরও একটু সহজ করা৷ এলোমেলো জীবনকে গুছিয়ে নিতে, আরও ভালভাবে পড়ালেখা করতে, প্রোডাক্টিভিটি বাড়াতে, আমি আমার জীবন থেকে শেখা অভিজ্ঞতা নিয়ে পাশে আছি আপনার৷
.
.
.
Subscribe to join me as we paint a life full of growth, balance, and creativity!
.
.
.
Email me to collaborate: onusakha@gmail.com
My Life Palette || Anusakha
গতকাল থেকে অসংখ্য কমেন্ট পাচ্ছি ❝আপু, ভ্যারিফাই করতে ফাইভার ৫ ডলার চাচ্ছে।❞
ভাই/আপু, আমি আমার ফাইভার সিরিজের শুরু থেকেই বলেছি ফাইভারে কোথাওই একটা টাকাও লাগেনা৷ আমার সিরিজটা শুরুর উদ্দেশ্যই ছিল কীভাবে টাকা ইনভেস্ট না করেই টাকা ইনকাম করবেন।
আপনারা এতই বোকা যে কোনটা আসল কোনটা নকল এটুকুই বুঝতে পারেন না৷ স্ক্যামের স্বীকার হোন, টাকা খোয়ান৷ এটুকু বেসিক জিনিস না বুঝলে ফ্রিল্যান্সিং আপনাকে দিয়ে হবেনা৷
কোনটা নোটিফিকেশন আর কোনটা ইনবক্সে আসা স্ক্যাম, এটা বোঝা কি এতই কঠিন? সবাই ই তো আজীবন ফেসবুক, ইউটিউব চালাচ্ছেন৷ অথচ এই সামান্য ব্যাপারটা বোঝেন না৷
আমি সব ফ্রি তে চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চ্যানেলে ঢুকে ভিডিও খুঁজে বের করতে পারেন না৷ আপনারা ভিডিও লেন্থ বড় বলে ভিডিও না দেখে, যেটা আমি ভিডিওতে বলেছি সেটাই আবার প্রশ্ন করেন৷ আমিও আবার উত্তর দেই৷ এখন থেকে এই ধরণের প্রশ্নের উত্তর আমি আর দিবনা৷ ফাইভার একাউন্ট খোলা থেকে ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি সব এই প্লেলিস্ট এ পাবেন:
youtube.com/playlist?list=PLs...
কমেন্টে উত্তর না পেলে বুঝবেন ভিডিওতে বলেছি অথবা কমেন্টেই আগে কারও একই প্রশ্নের উত্তর দিয়েছি৷
যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তাদের জন্য এই পোস্ট: youtube.com/post/UgkxpOeclUkRv2AY5Uo82eWVF8eAY0r4S…
ফ্রিল্যান্সিং এর একদম বেসিক কোর্স করতেও ১৫ হাজার টাকা লাগে, এডভান্স কোর্স ৫০ হাজার টাকাও হয়৷ তাও সেখানে সব বলবেনা যেগুলো আমি বলেছি ভিডিওতে। আপনাদের এগুলো শেখালে আমার কম্পিটিটর বাড়বে, অর্ডার কমবে, তবু শিখিয়েছি৷ এরপরেও যদি আপনি ভিডিও দেখে, কমেন্ট পড়ে উত্তর খুঁজতে না পারেন তাহলে বোঝাই যায় আপনার ইচ্ছাশক্তি কতটুকু৷ মনে রাখবেন, টাকা ইনকামের সহজ উপায় থাকলেও শুয়ে বসে আরাম করে কখনোই ইনকাম হয়না৷
2 weeks ago (edited) | [YT] | 179
View 41 replies
My Life Palette || Anusakha
বেশ ব্যস্ত থাকায় অনেকদিন পর নতুন ভিডিয়ো নিয়ে আসছি৷
কিভাবে ফাইভারে ভয়েসওভার অর্ডার কমপ্লিট করবেন সেটা নিয়ে থাকছে ভিডিয়ো৷ বরাবরের মতই সহজ ভাষায় সব বুঝিয়ে দেখানো থাকবে৷
৮ আগস্ট ঠিক সন্ধ্যা ৭ টায়।
সাবস্ক্রাইব করে সাথে থাকুন৷
জিরো থেকে ফ্রিল্যান্সিং শিখতে এই প্লেলিস্ট ফলো করুন:youtube.com/playlist?list=PLs...
3 weeks ago (edited) | [YT] | 211
View 22 replies
My Life Palette || Anusakha
ফ্রিল্যান্সিং এর খুব সহজ বাংলা কি জানেন?
নিজেকে উপাস্থন করে নিজেই নিজের চাকরির ব্যবস্থা করা৷ এখন সবাই কি সেটা পারে? সহজ উত্তর হচ্ছে, "না৷" আমার ফ্রিল্যান্সিং এর ১২ টা ভিডিয়োর একটাতেও আমি বলিনি সবাই কাজ পাবেন, একদিনে কাজ পাবেন, এক লাখ ইনকাম করতে পারবেন৷ আমি নিজের জার্নি দেখিয়েছি, আপনাদের শিখিয়ে অনুপ্রানিত করার চেষ্টা করেছি যেন আপনাদের আরও একটা পথ খুলে যায়৷
আপনারা সবাই তো পড়ালেখা করেছেন ১৬ থেকে ২২ বছর, সবাই চাকরি পেয়েছেন? আবারও "না৷"
তাহলে কিভাবে ধরে নিতে পারেন যে একটা দুটো ফ্রিল্যান্সিং একাউন্ট খুললেই সবাই কাজ পাবেন? পৃথিবী যে এত সহজ নয় এটা বোঝা কি এতটাই কঠিন?
এত মানুষের মাঝে আপনার জায়গা করে নিতে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে৷ তথ্য জোগাড় করতে হবে, নিজের উন্নতি করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে৷ কেবল তখনই আপনি চাকরি পাবেন, ফ্রিল্যান্সিং এ কাজ পাবেন, জীবন সহজভাবে গড়তে পারবেন৷
আপনাকে ছোটবেলায় যে মা- বাবা, শিক্ষক, আত্নীয়রা বলেছিল পড়ালেখা করলেই গাড়ি চড়তে পারবেন, এখন গাড়ি না চড়ে কি তাদের গালিগালাজ করেন? তাহলে আমি সহজ ভাষায় আপনাদের ফ্রিল্যান্সিং
শেখাচ্ছি, কোন কিছু না লুকিয়ে বলে দিচ্ছি আমাকে কেন নেগেটিভ জিনিস হজম করতে হয়?
আপনাদের ফ্রি টিউটোরিয়াল এর সাথে একটা ফ্রি উপদেশ দেই এইবেলা৷
নিজের ব্যর্থতার দায়িত্ব নিতে শিখবেন৷ যখন আপনি মনে করবেন পরিস্থিতি আপনাকে কিছু করতে দেয়নি বা দিচ্ছেনা তখন ওই পরিস্থিতির ঘাড়ে দোষ চাপিয়ে আপনাকে ওখানেই বসে থাকতে হবে৷ যখন মনে করবেন আমাকে এই পরিস্থিতি জন্য অন্যদের থেকে বেশি চেষ্টা করতে হবে কেবল তখনই সেখান থেকে বের হতে পারবেন৷ তাই এই বেলা নিজের দায়িত্ব নিন, নিজের ব্যবস্থা নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ।
2 months ago | [YT] | 536
View 84 replies
My Life Palette || Anusakha
হ্যালো!
ফ্রিল্যান্সিং নিয়ে প্রতিদিন বিভিন্ন ভিডিওতে আমি অগণিত প্রশ্ন পাই৷ আপনাদের প্রশ্নগুলো এই পোস্টের কমেন্টে করুন৷ প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটি তৈরী করব জুন, ২০২৬ এ৷
আমার আরও একটি ভিডিও আছে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে৷ চাইলে দেখে আসতে পারেন আপনার প্রশ্নের উত্তর এই ভিডিয়োতে আছে কি না: https://youtu.be/RcYDKQ9A1u0?si=iN4ac...
2 months ago | [YT] | 215
View 54 replies
My Life Palette || Anusakha
ফাইভারে একাউন্ট আছে, স্কিল আছে, কিন্তু অর্ডার নেই৷ অনেকদিন বসে আছেন কিন্তু প্রথম অর্ডার পাওয়া যাচ্ছেনা৷
খুব কমন সমস্যা তাইনা? আজ নিয়ে আসছি এর সমাধান ঠিক সন্ধ্যা সাতটায়৷ 💚
বরাবরের মতই থাকবে স্পষ্ট সব সমাধান৷ তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন৷
ভিডিয়ো লিংক: https://youtu.be/VY8vr44gp_M?si=A7SEK...
3 months ago (edited) | [YT] | 191
View 10 replies
My Life Palette || Anusakha
বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে (National University) পড়েন৷ তারা কি চাইলেই পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত রিসার্চকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে? পারলে সেটা কীভাবে?
এটা নিয়েই আসছে পরবর্তী ভিডিয়ো।
শনিবার (০৯ মে, ২০২৬) ঠিক সন্ধ্যা ৭ টায়৷
যারা এই সিরিজের আগের ভিডিয়োগুলো দেখেননি তারা দেখে রাখতে পারেন৷
youtube.com/playlist?list=PLs...
3 months ago (edited) | [YT] | 311
View 20 replies
My Life Palette || Anusakha
আমি রিসার্চ সিরিজ শুরু করার পর ন্যাশনাল ইউনিভার্সিটি এর অনেকে তাদের সমস্যা তুলে ধরেছেন কমেন্টে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি এর কিছু শিক্ষককে চিনি৷ আপনারা কি চান, আপনাদের ইউনিভার্সিটির উপর আলাদা করে একটা রিসার্চ ভিডিও বানাই? কীভাবে ন্যাশনালে পড়েও রিসার্চ করতে পারবেন সেই বিষয়ে? কমেন্টে জানান৷ সাথে আপনাদের রিসার্চ রিলেটেড প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন কমেন্টে৷
যেই প্লেলিস্ট এ ভিডিয়োগুলো পাবেন: youtube.com/playlist?list=PLs...
4 months ago (edited) | [YT] | 342
View 71 replies
My Life Palette || Anusakha
২০২৬ এ ফাইভার একাউন্ট খোলার নিয়ম পুরোটাই বদলে গিয়েছে৷ নতুন নিয়মের ভিডিয়ো পাবেন এই লিংকে:
https://youtu.be/IqTLzmmMw5E?si=zb59p...
5 months ago (edited) | [YT] | 197
View 17 replies
My Life Palette || Anusakha
হ্যালো!
কেমন আছেন সবাই?
অনেকদিন বাদে আগামিকাল ঠিক সন্ধ্যা ৭ টায় আসছে নতুন ভিডিয়ো। ভিডিয়োর টপিকটি এমন যা ছোট বড় যে কারও ক্যারিয়ার প্ল্যানিং এ কাজে আসবে৷ সাবস্ক্রাইব করে সাথে থাকুন 💜
5 months ago | [YT] | 270
View 37 replies
My Life Palette || Anusakha
শুধু কি সুন্দর, ঝকঝকে হাতের লেখাই বিক্রি হয়? কীভাবে ছবির মত হিজিবিজি, কাটাকুটি লেখা বিক্রি হল ১০ হাজার টাকায়?
জানতে দেখতে হবে আগামিকাল (১৪/১২/২০২৫) ঠিক ৭ টায়।
8 months ago | [YT] | 255
View 82 replies
Load more