Pencil Math Academy


আসসালামু আলাইকুম,

Pencil Math Academy তে আপনাকে স্বাগতম। বেশিরভাগ শিক্ষার্থীই ছোটবেলা থেকে গণিতকে ভয় পায়। যার কারণে সবসময় গণিতকে এড়িয়ে চলে।। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হলো গণিতকে শিক্ষার্থীদের সামনে সহজভাবে উপস্থাপন করা এবং এটাও বুঝিয়ে দেওয়া যে গণিত ভয়ের বিষয় নয়, বরং গণিত একটা মজার বিষয়।
যে গণিত বোঝে, সে গণিতকে ভালোবাসতে বাধ্য।
# শিক্ষা=আলো
# সুশিক্ষা=সূর্য

আমার চ্যানেলে যেসকল ভিডিও পাবেন..

1. Class 1-8 (math)
2. Class 9-10 (SSC math)
3. HSC
4. HONOURS MATH & ALL SUBJECT (Hon's
1st year, 2nd year, 3rd year, 4th year)
5. Mathematical Logic & Puzzle
6. All Job Solution (math)
7. Education Vlog

আমার WhatsApp নাম্বার: 01792 888964


Pencil Math Academy

ভালো মনের মানুষের সঙ্গ যেন জীবনের এক নিরব আশীর্বাদ। আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক Mahbub Or Rashid স্যার ।

তিনিই বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বাংলাদেশের সকল উপজেলা অর্থ্যাৎ ৪৯৫ উপজেলা ভ্রমণ সম্পূর্ণ করেছেন। এই অসাধ্য সাধন করতে তাঁর প্রায় ৭ বছর সময় লেগেছে।
আজ আমি স্যারের সাথে সারাদিন আমার নিজ উপজেলা গাবতলী (বগুড়া জেলার অন্তর্গত) ভ্রমণ করি, যেটি আমার জীবনের স্মরণীয় দিনগুলোর মধ্যে একটি। সত্যি বলতে স্যার অনেক বিনয়ী একজন মানুষ।

আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা জীবনে অল্প কিছু অর্জন করেই নিজেকে জাহির করার চেষ্টা করে। কিন্তু স্যার সম্পূর্ণ বিপরীত ধারার মানুষ। স্যার একে একে ৫টি সরকারি চাকরি পাওয়ার রেকর্ড গড়েন এবং সেগুলো সব Top Grade এর। বর্তমানে তিনি ৪১ তম বিসিএস/BCS শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। স্যার চাইলেই ক্যাডার চেইঞ্জ করে এডমিন/পুলিশ ক্যাডারে যেতে পারতেন কিন্তু ৪১ তম বিসিএস/BCS ক্যাডার হওয়ার পর পরবর্তী বিসিএস/BCS গুলোতে ভাইবা দেওয়া সুযোগ থাকা সত্ত্বেও অংশগ্রহণ করেন নি। কারণ তিনি এতটাই ভ্রমণ পিপাসু মানুষ যে বিসিএস/BCS শিক্ষা ক্যাডারকেই প্রাধান্য দিয়েছেন (ভ্রমণের জন্য একটু সময় বেশি পাওয়া যায় শিক্ষা ক্যাডারে)।

স্যারের এত এত অর্জন থাকা সত্ত্বেও মনে বিন্দুমাত্র কোনো অহংকার নেই। একদম সাদা মনের মানুষ। তবে এত সকল অর্জনের ভীড়ে তিনি নিজেকে একজন ভ্রমণপিপাসু মানুষ হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আজকে স্যারকে আমার নিজ উপজেলা গাবতলী ঘুরিয়ে দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাই আমার এবং স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবসময় আমাদের সঠিক পথে পরিচালনা করেন(আমিন)।

রুহুল আমিন
অনার্স ৪র্থ বর্ষ, গণিত বিভাগ
সৈয়দ আহম্মেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া

১৩/১২/২০২৫ ইং

1 month ago (edited) | [YT] | 12

Pencil Math Academy

পৃথিবীর বিভিন্ন দেশে নিয়মিতভাবে গণিত অলিম্পিয়াড (Mathematical Olympiad) আয়োজিত হয়। নিচে গুরুত্বপূর্ণ কিছু অলিম্পিয়াডের তালিকা দেওয়া হলো:

🌍 আন্তর্জাতিক পর্যায়ে:
1. IMO (International Mathematical Olympiad) – সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, প্রতি বছর বিভিন্ন দেশে হয়।

2. APMO (Asian Pacific Mathematical Olympiad) – এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য।

3. BMO (Balkan Mathematical Olympiad) – বাল্কান অঞ্চলের দেশগুলোর জন্য।

4. MEMO (Middle European Mathematical Olympiad) – মধ্য ইউরোপের জন্য।

5. EGMO (European Girls’ Mathematical Olympiad) – শুধুমাত্র মেয়েদের জন্য ইউরোপভিত্তিক প্রতিযোগিতা।

বাংলাদেশে:
- BDMO (Bangladesh Mathematical Olympiad) – প্রতি বছর অনুষ্ঠিত হয়, এখান থেকে IMO-তে অংশগ্রহণের জন্য প্রতিনিধি নির্বাচন করা হয়।

যুক্তরাষ্ট্র:
- USAMO (USA Mathematical Olympiad)
- AMC (American Mathematics Competitions)

যুক্তরাজ্য:
- UKMT (UK Mathematics Trust)

ভারত:
- INMO (Indian National Mathematical Olympiad)

রাশিয়া:
- রাশিয়ায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে বহু গণিত প্রতিযোগিতা হয়

3 months ago | [YT] | 2

Pencil Math Academy

নিজেকে একজন Skilled Person (দক্ষ ব্যক্তি) হিসেবে গড়ে তোলার ১০টি কার্যকর উপায়:


১. *নিয়মিত শেখার অভ্যাস গড়ে তোলো*
প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো — বই, অনলাইন কোর্স, ভিডিও, পডকাস্ট ইত্যাদি।

---

২. *একটা নির্দিষ্ট দক্ষতায় পারদর্শী হও*
যেমন: ডিজিটাল মার্কেটিং, কোডিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, ডিজাইন — যেকোনো একটি দক্ষতায় ভালো হও।

---

৩. *সময় ব্যবস্থাপনায় দক্ষতা আনো*
প্রতিদিন কাজের পরিকল্পনা করো, গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করো।

---

৪. *যোগাযোগ দক্ষতা বাড়াও*
ভালোভাবে কথা বলা, লেখা ও উপস্থাপন — এগুলো তোমাকে সবখানে এগিয়ে রাখবে।

---

৫. *প্রযুক্তি ব্যবহারে দক্ষ হও*
কম্পিউটার, স্মার্টফোন, সফটওয়্যার, অনলাইন টুল ইত্যাদি ঠিকভাবে ব্যবহার শেখো।

---

৬. *কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মানসিকতা গড়ে তোলো*
স্কিলড মানুষরা সহজে হাল ছেড়ে দেয় না, তারা বারবার চেষ্টা করে।

---

৭. *সমস্যা সমাধানের অভ্যাস গড়ে তোলো*
কোনো সমস্যা হলে পালিয়ে না গিয়ে সমাধানের উপায় ভাবো।

---

৮. *সৃজনশীলতা (Creativity) বাড়াও*
নতুনভাবে চিন্তা করা, নতুন আইডিয়া দেওয়া — স্কিলড মানুষদের বড় গুণ।

---

৯. *ফিডব্যাক নিতে শেখো*
আত্মসমালোচনা গ্রহণ করে নিজেকে উন্নত করো।


১০. *আন্তর্জাতিক মানের স্কিল ডেভেলপ করো*
যেমন: ইংরেজি, সফট স্কিলস, আইটি স্কিল — যেগুলো দিয়ে তুমি বিশ্ববাজারে কাজ করতে পারো।

4 months ago (edited) | [YT] | 1

Pencil Math Academy

খুব বেশি কিছু চাই না, আপাতত টেবিলের ওপাশের চেয়ারে যাওয়াই মূল লক্ষ্য।

6 months ago | [YT] | 6

Pencil Math Academy

আসসালামু আলাইকুম, কেমন আছেন?

7 months ago | [YT] | 3

Pencil Math Academy

আসুন আজকে আমরা অন্তরীকরণ এর বাস্তবিক কাজ সম্পর্কে জানার চেষ্টা করি...
Differentiation/অন্তরীকরণ হচ্ছে খুব ই ক্ষুদ্র পরিবর্তনের জন্য তার উপর নির্ভর করে এমন কোনো বস্তুর পরিবর্তন মাপা।
আমরা সবাই ক্রিকেট দেখি যারা বাংলাদেশ এ থাকি বা ভারত এ থাকি। অনেক সময় LBW এর আবেদন উঠলে টিভি ampire এর কাছে চলে যান ম্যাচ রেফারিরা। তো আমরা টিভি তে বল প্যাড বা পা এ লাগা পর্যন্ত দেখি তারপরে খুবই ক্ষুদ্র সেকেন্ড এর পরিবর্তনে বল এর সরণ হিসাব করে উইকেট পর্যন্ত গেলে কোথায় লাগবে তা বের করা হয় । এভাবে .2 .2 বা তার কম সময় নিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে d dt of s বের করা হয়।
আমাদের ফেসবুক পেইজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ
Fb Page: Pencil Math Academy

7 months ago | [YT] | 3

Pencil Math Academy

একবার একজন বিদেশি প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।
ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।
অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে
দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।
কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভ'ৎস হবে! 🤍

7 months ago | [YT] | 4

Pencil Math Academy

#Breaking ll ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার মানবন্টন সংশোধিত হয়েছে-


i) বিজ্ঞান শাখা: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-২০, উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোন চারটি বিষয়-(১০+১০+১০+১০)=৪০


ii) ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-২০, উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোন চারটি বিষয়-(১০+১০+১০+১০)=৪০


iii) মানবিক শাখা: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-২০, উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোন চারটি বিষয়-(১০+১০+১০+১০)=৪০


ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে SSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৪০% ও HSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৬০% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। যা ০১ ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে।
♦ভর্তি পরীক্ষার পাশ নম্বর হবে ৩৫♦

7 months ago | [YT] | 1

Pencil Math Academy

🔥ইনকোর্স না দিয়ে, ফাইনাল পরীক্ষা দেওয়ার দিন শেষ!
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষা মনিটরিং সেল গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনে এখন থেকে ফাইনাল পরীক্ষা এবং ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। *দেশের সব কলেজে একযোগে অনুষ্ঠিত হবে।
✔️ইনকোর্স পরীক্ষার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো হবে। ইনকোর্স দেওয়া বাধ্যতামূলক করা হলো।
🥰শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদেরকে কলেজমুখী করার লক্ষ্য এই সিদ্ধান্ত নেওয়া হলো।

7 months ago | [YT] | 1

Pencil Math Academy

♨২০২৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সমূহ.....
✔ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি নিবে।
✔সকল বিভাগে আইসিটি সাবজেক্ট যুক্ত করা হবে।
✔পরীক্ষার ফলাফল ৩ মাসের আগে দেওয়ার চেষ্টা করা হবে।
✔ফলাফল পুনঃমূল্যায়ন মাধ্যমে ফেল থেকে পাসের হার বেড়ে গেছে।।
✔পরীক্ষার প্রশ্নে পরিবর্তন আসতেছে।
✔নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার ব্যবস্থা করা হচ্ছে।।
✔ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।
✔সেশনজট কমানোর জন্য একাডেমিক ক্যালেন্ডার অনুসারেই ফাইনাল পরীক্ষা নিবে।অর্থাৎ চার বছরের কোর্স চার বছরেই শেষ করার চেষ্টা করবে।।
NU এর নতুন পদক্ষেপ গুলো সত্যিই প্রশংসার দাবিদার।😍

7 months ago | [YT] | 1