Hare Krishna TV Bangla 

'হরে কৃষ্ণ মহামন্ত্র' জপ করুন এবং সুখী হউন।
~ শ্রীল প্রভুপাদ

সমগ্র পৃথিবীতে অবস্থানকারী বাঙ্গালীদের মাঝে বাংলা ভাষায় “শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ ও শিক্ষা” প্রচার অব্যাহত রাখাই এ YouTube Channel এর উদ্দেশ্য।

|| Please SUBSCRIBE & FOLLOW ||

*** Bhakti Geeti YouTube: tinyurl.com/zhx9na9z

*** HKTV বাংলা facebook: tinyurl.com/1ad16mon

*** HKTV বাংলা twitter: tinyurl.com/2xg5mzpc

*** HKTV বাংলা instagram: tinyurl.com/y3g2932b

*** Facebook Group: tinyurl.com/y7rego84


Hare Krishna TV Bangla

কৃষ্ণভক্তদের মৃত পিতামাতার আত্মার সদ্গতির উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ বা পিণ্ডদানের ক্ষেত্রে শাস্ত্রে কী নির্দেশ দেওয়া হয়েছে ~ সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে বিশেষ এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী প্রভু। [ ইসকনের ভক্তদের জন্য অবশ্য শ্রবণীয় প্রবচন ]

1 day ago | [YT] | 2

Hare Krishna TV Bangla

সমাজের অনেক ব্যক্তিই শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে মানতে চায়না! তারা এই ব্যাপারে বৈদিক শাস্ত্রের ব্যাখ্যা চায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব/ভগবত্ত্বা সম্পর্কে শাস্ত্রে কী কোন ব্যাখ্যা আছে? ~ শ্রীপাদ নাড়ু গোপাল প্রভুর বিশেষ এই প্রবচনটি শ্রবণ করলে এসকল দ্বিধার অবসান হবে।

1 day ago | [YT] | 3

Hare Krishna TV Bangla

মাতাজীদের কোন ব্রহ্মচারী/সন্ন্যাসী, এমনকি গুরুদেবকেও সরাসরি সেবা করা উচিত নয়! সরাসরি সেবা তো অনেক দূরের কথা, এমনকি একান্তে কথা বলার ক্ষেত্রেও শাস্ত্রে নিষেধাজ্ঞা আছে! যেহেতু শাস্ত্রেই সাধুদের সাবধান করা হয়েছে, তাই প্রভু ও মাতাজীদের মেলামেশার ব্যাপারে অবশ্যই একটি লক্ষ্মণরেখা টেনে চলতে হবে! ~ একজন ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরাশর মুনি ও ব্যাসদেবের কাহিনী বর্ণনা করে অত্যন্ত সুস্পষ্ট নির্দেশনা দান করেছেন শ্রীমতি ডঃ নিতাই সেবিনী মাতাজি। [বিশেষতঃ মাতাজিদের জন্য এটি একটি অবশ্য শ্রবণীয় প্রবচন]

2 days ago | [YT] | 11

Hare Krishna TV Bangla

আমরা অনেক সময় খুব বেশি দুঃখ-কষ্ট পেলেও বুঝতে পারিনা যে কেন আমরা এত বেশি দুঃখ-কষ্ট পাচ্ছি! মানুষের সবচেয়ে বড় অভ্যাসগত সমস্যা হচ্ছে যে তারা যদি ক্ষণিকের জন্য কিছুটা সুখ লাভ করে তবে তারা কর্মফলের চিন্তা ভুলে যায়; এর পরিপ্রেক্ষিতে সময়ের পরিক্রমায় আমরা আরো বেশি দুঃখ ভোগ করি। "যেমন কর্ম, তেমন ফল" শীর্ষক আলোচ্য এই প্রবচনের মাধ্যমে শ্রীপাদ ডঃ প্রেমাঞ্জন দাস প্রভু অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে 'কর্মফলের চক্র' উপস্থাপন করেছেন। (সকলের জন্য অবশ্য শ্রবণীয় প্রবচন)

6 days ago | [YT] | 4

Hare Krishna TV Bangla

কেউ যদি কোন সংকল্পে দৃঢ়নিষ্ঠ হয়, তখন তার সংকল্পকে ভীষ্মের প্রতিজ্ঞা'র সাথে তুলনা করা হয়! কিন্তু আমরা অনেকেই জানিনা, প্রতিজ্ঞা রক্ষায় মহাত্মা ভীষ্মদেব কতটুকু দৃঢ়নিষ্ঠ ছিলেন?! ~ "ভীষ্মদেবের প্রতিজ্ঞার দৃঢ়তা" শীর্ষক এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীপাদ নাড়ু গোপাল প্রভু।

1 week ago | [YT] | 1

Hare Krishna TV Bangla

জগতগুরু শ্রীল প্রভুপাদ কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণীকে যথার্থ প্রমাণ করে সমগ্র পৃথিবীতে সনাতন ধর্ম ও ভারতীয় সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত করেছেন, সে সম্পর্কে বক্তব্যটি প্রদান করেছেন শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ।

1 week ago | [YT] | 1

Hare Krishna TV Bangla

কৃষ্ণভক্তদের মৃত পিতামাতার আত্মার সদ্গতির উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ বা পিণ্ডদানের ক্ষেত্রে শাস্ত্রে কী নির্দেশ দেওয়া হয়েছে?

1 week ago | [YT] | 0

Hare Krishna TV Bangla

এখন চলছে পিতৃপক্ষ কাল। আপনি কি জানেন, পিতৃপক্ষে মৃত পিতামাতা/পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ/পিন্ডদান করতে হয়! কেন করতে হয়, করলে কী লাভ? ~ জানতে চাইলে শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী প্রভুর এই বিশেষ প্রবচনটি অবশ্যই শ্রবণ করুন।

1 week ago | [YT] | 0

Hare Krishna TV Bangla

ভাদ্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ভাগবতম দানের মাহাত্ম্য বর্ণনা করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ।

1 week ago | [YT] | 1

Hare Krishna TV Bangla

রথযাত্রায় পুরীতে একদা শ্রীজগন্নাথদেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে গোপীদের মিলিত হওয়ার কাহিনী মনে পড়ে যায়। ব্রজের গোপীদের প্রাণ হচ্ছেন শ্রীকৃষ্ণ; কিন্তু তবুও সেখানে কৃষ্ণকে দর্শন করে গোপীরা ততটা আনন্দিত হননি! কেন তারা তাদের প্রাণপুরুষ কৃষ্ণকে দর্শন করেও খুব বেশি আনন্দিত হননি, তার গুঢ় কারণ কী ছিল? তখন গোপীরা কৃষ্ণের কাছে কী প্রার্থনা করেছিলেন? ~~ শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ প্রদত্ত এই প্রবচনটি শ্রবণ করলে কুরুক্ষেত্রের সেই লীলা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। [ আশা করছি, আপনারা ধৈর্য সহকারে চমৎকার এই প্রবচনটি শুনবেন এবং রাধা-কৃষ্ণের প্রকৃত সম্পর্ক অনুধাবন করতে সক্ষম হবেন ]

2 weeks ago | [YT] | 5