Welcome to Junior Bro.Here we will upload Defence life style and tech video.


Junior Bro

অবশেষে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর নিয়োগ বিজ্ঞপ্তি,,
৫ মার্চ ২০২৬ থেকে আবেদন শুরু এবং ৩১ মার্চ ২০২৬ তারিখে আবেদন গ্ৰহন শেষ হবে।।

#juniorbro #police_circular

2 months ago | [YT] | 1

Junior Bro

অবশেষে প্রকাশিত হলো Entry -54 সার্কুলার
#baf #entry-54

8 months ago | [YT] | 4

Junior Bro

কিভাবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) এর সদস্য হবেন?
বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ বাহিনী হলো SSF – Special Security Force। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই বাহিনী সবসময় অদৃশ্য প্রহরীর মতো কাজ করে থাকে।
SSF সদস্যরা মূলত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ থেকে বাছাই করা হয়। তাদের শৃঙ্খলা, গোপনীয়তা বজায় রাখা এবং পেশাদারিত্বই তাদের আলাদা করে তুলেছে। এক কথায়, SSF হলো রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার অদৃশ্য কিন্তু অটল ঢাল।
---
SSF হওয়ার ধাপগুলো:
১. মূল বাহিনীতে যোগদান
প্রথমেই আপনাকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী অথবা বাংলাদেশ পুলিশে চাকরি করতে হবে। সরাসরি SSF-এ নিয়োগ হয় না।
২. বাছাই প্রক্রিয়া
মূল বাহিনী থেকে যোগ্য সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা ও শৃঙ্খলা বিবেচনা করে SSF-এর জন্য নির্বাচন করা হয়।
৩. বিশেষ প্রশিক্ষণ
SSF-এ নির্বাচিত হওয়ার পর সদস্যদের দেওয়া হয় কঠোর বিশেষায়িত প্রশিক্ষণ, যেমন—
ভিভিআইপি সুরক্ষা কৌশল
ট্যাকটিকাল শ্যুটিং ও আধুনিক অস্ত্র চালনা
সন্ত্রাস দমন (Counter Terrorism)
প্রযুক্তি ও নজরদারি ব্যবহার
শারীরিক ও মানসিক দৃঢ়তা উন্নয়ন
৪. দায়িত্ব পালন
সব প্রশিক্ষণ সম্পন্ন করার পর তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
---
SSF-এর বিশেষ ক্ষমতা
1. গ্রেফতার করার ক্ষমতা – ভিভিআইপি নিরাপত্তায় কেউ হুমকি হয়ে উঠলে SSF সরাসরি তাকে গ্রেফতার করতে পারে। আলাদা অনুমতির প্রয়োজন হয় না।
2. অস্ত্র ব্যবহারের ক্ষমতা – রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা বিলম্ব ছাড়াই অস্ত্র ব্যবহার করতে পারে।
3. বল প্রয়োগের ক্ষমতা – সন্দেহভাজনকে আটক, তল্লাশি এমনকি প্রয়োজনে প্রাণঘাতী বল প্রয়োগের ক্ষমতাও তাদের রয়েছে।
---
✅ সংক্ষেপে বললে—
SSF-এ যোগ দিতে হলে আপনাকে প্রথমে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা পুলিশে চাকরি নিতে হবে। তারপর শারীরিক সক্ষমতা, দক্ষতা ও গোপনীয়তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কঠোর প্রশিক্ষণ শেষে সুযোগ মিলবে দেশের সর্বোচ্চ ভিভিআইপি নিরাপত্তা বাহিনীতে কাজ করার।
#SSF #army

8 months ago | [YT] | 6

Junior Bro

গতকাল চাইনিজ ভার্সনের সব মোবাইল ফোনে Dial Pad হঠাৎ পরিবর্তন হয়ে গেছে। চিন্তার কিছু নেই, সহজেই আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে।

🔧 সমাধান পদ্ধতি:
1️⃣ কল app উপর চাপে ধরুন
2️⃣ App Info তে যান
3️⃣ নিচে গিয়ে Clear Data অথবা storage নির্বাচন করুন
4️⃣ সেখানে থেকে All Data Clear করুন

✅ এতেই Dial Pad আগের মতো হয়ে যাবে।
⚠️ ভয় নেই! এই প্রক্রিয়ায় কোনো নাম্বার হারাবে না। সব আগের মতোই থাকবে।
#tech #old_dial_pad

8 months ago | [YT] | 1

Junior Bro

প্যারা কমান্ডো হতে হলে যা যা লাগে:

প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে হবে। প্যারা কমান্ডো সরাসরি নেওয়া হয় না। আগে তুমি সেনাবাহিনীতে নিচের পদগুলোর যেকোনো একটিতে যোগ দিতে পারো:

১. অফিসার (BMA Long Course)

২. সৈনিক (GD বা অন্যান্য ট্রেড)

এরপর কমান্ডো নির্বাচনের জন্য শরীর ও মনের দিক দিয়ে উপযুক্ত হতে হবে।

প্যারা কমান্ডো হওয়ার জন্য সেনাবাহিনীর মধ্য থেকে যোগ্য সেনা সদস্যদের বাছাই করা হয়, যেমন:

✓ অত্যন্ত ফিট শারীরিক অবস্থা।
✓ মানসিক সাহস, দৃঢ়তা ও সাহসিকতা।
✓ কঠিন পরিবেশে কাজ করার মানসিকতা।
✓ কোনো ভয় বা দুর্বলতা যেন না থাকে।

এরপরে প্রশিক্ষণ। প্রশিক্ষণের ধাপ গুলো হলো:

1. Commando Selection Course: যেটা শুরুতেই অনেকেই বাদ পড়ে
2. Para Commando Course (প্রায় ৩-৬ মাস)
3. Airborne Training (প্যারাস্যুট দিয়ে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার ট্রেনিং) Defence Care
4. Survival Training (জঙ্গলে, পানিতে, পাহাড়ে বেঁচে থাকার কঠিন ট্রেনিং): এই ট্রেনিং এত কঠিন যে অনেকেই মাঝপথে ছেঁটে পড়ে।
5. প্যারাস্যুট জাম্প (Parachute Jumping): প্যারা কমান্ডোদের একাধিকবার প্লেন থেকে প্যারাস্যুট দিয়ে ঝাঁপ দিতে হয়। এটি বাধ্যতামূলক।

এছাড়াও স্পেশাল স্কিল শিখতে হয়। যেমন:
হেলিকপ্টার থেকে ঝাঁপ, জঙ্গলে যুদ্ধ, পানির নিচে অপারেশন, বো*মা নিষ্ক্রিয় করা, স্নাইপার শুটিং, গোপনে ঢুকে অপারেশন করা (Covert Ops)।

Unit Posting: 1st Para Commando Battalion (1PCB) – যারা সফলভাবে সব ধাপ পাস করে, তারা ১ম প্যারা কমান্ডো ব্যাটালিয়নে (জালালাবাদ সেনানিবাস) যুক্ত হয়।

সংক্ষেপে প্যারা কমান্ডো হতে যা লাগে:
• বয়স ১৭-২১ (সেনাবাহিনীতে ঢোকার সময়)।
• শিক্ষাগত যোগ্যতা এসএসসি/এইচএসসি (অফিসার হলে GPA ভালো লাগবে)।
• শারীরিক ফিটনেস অত্যন্ত শক্তিশালী ও সহনশীল মানসিক শক্তি, ভয় না পাওয়া, সাহস, ধৈর্য।
• প্রশিক্ষণ কমান্ডো কোর্স প্যারাস্যুট সারভাইভাল বাহিনী সেনাবাহিনীতে থেকে ট্রেইনিং পাস করে যুক্ত হতে হয়।

একটি কথা মনে রাখবে:
"সবাই সেনা হতে পারে, কিন্তু সবাই কমান্ডো হতে পারে না। যদি এক হাজার জনের ভিতরে একজন সেনা হয় তাহলে দশ হাজার সেনার ভিতরে এক জন কমান্ডো হতে পারে।"
⚔️ DO or DIE ⚔️
#army #para_commando

9 months ago | [YT] | 20

Junior Bro

কোনটি তোমার পছন্দের বা তোমার পরিবারের কোনো সদস্য চাকরি করে..?

9 months ago | [YT] | 3

Junior Bro

A simple story from London..

9 months ago | [YT] | 3

Junior Bro

* অভিভাবক সপ্তাহ *
ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট
চট্টগ্রাম সেনানিবাস
#army #army_parents_metting

9 months ago | [YT] | 2

Junior Bro

আনসার ব্যাটালিয়ন এর রেংক সমূহ
#আনসার #আনসার_ব্যাটালিয়ন

9 months ago (edited) | [YT] | 3