Nayem Online Academy

Hi Learners....
Welcome to my YouTube channel "Nayem Online Academy". The aim of this Channel is encourage the audience toward the lifelong learning thirst by uploading life intimated education contents. I will discuss basic to advance level question. How to get started? It will be discussed continuously. Get ideas about reading, writing, speaking & General knowledge, so that there is no difficulty in working. If you benefit anyway, our challenge will be successful.

Lastly, do not forget to like our channel, like to comment and share.

Thank you for being with us
Nayem Online Academy


Nayem Online Academy

"মনীষীদের বলা কথা শুধু শব্দ নয় — সেটা একেকটা জীবনের নির্দেশনা।" #মনীষীদেরউক্তি #বুদ্ধিমানেরকথা #জীবনেরপাঠ #ThoughtOfTheDay #Inspiration #MotivationalQuote #QuoteBangla #LifeLessons

3 months ago | [YT] | 1

Nayem Online Academy

🌍 আন্তর্জাতিক বিষয়াবলী MCQ চ্যালেঞ্জ! কতটা জানো বিশ্বকে? 🌎
আসুন আন্তর্জাতিক জগত সম্পর্কে আপনার জ্ঞান পরীক্ষা করে নিই! নিচের MCQ গুলোর উত্তর দিন ➡️
✍️ কমেন্টে আপনার উত্তরগুলো লিখুন!
🔄 শেয়ার করে আপনার বন্ধুদেরও চ্যালেঞ্জ জানান!
#আন্তর্জাতিক_জ্ঞান #বিশ্ব_পরিচয় #MCQ_চ্যালেঞ্জ #জেনে_নিন_বিশ্বকে #সাধারণ_জ্ঞান

3 months ago | [YT] | 0

Nayem Online Academy

🚀 এক কথায় সাফল্যের চাবিকাঠি! 📚

#ব্যাংক_জব | #বিসিএস | #সরকারি_চাকরি | #বেসরকারি_চাকরি | #ভর্তি_পরীক্ষা

📖 বাংলা, ➗ গণিত, 🅰️ ইংরেজি, 🌍 সাধারণ জ্ঞান, 💻 আইসিটি—সব বিষয়ে দখল চাই? প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিসের বিকল্প নেই!

🔥 কেন পড়বেন?
✔ ব্যাংক/বিসিএসে কাট-অফ মার্কস পেতে
✔ ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে জায়গা করতে
✔ সরকারি-বেসরকারি যেকোনো চাকরির লিখিত পরীক্ষায় টিকতে

📌 টিপস:

গণিত ভয় নয়, শর্টকাট ফর্মুলা শিখুন!

ইংরেজি Vocabulary বাড়ান দিনে ৫টি শব্দ করে

সাধারণ জ্ঞান আপডেট রাখুন নিয়মিত নিউজ পড়ে

আইসিটি তে ফোকাস করুন বেসিক থেকে

🎯 আজকের টার্গেট:
✅ ১০০+ এমসিকিউ সলভ করুন
✅ ২টি মডেল টেস্ট দিন
✅ Weak Point চিহ্নিত করে সেটা ঠিক করুন

#এমসিকিউ_ম্যারাথন | #চাকরি_প্রস্তুতি | #সাফল্যের_সূত্র | #Job_Preparation

💬 কমেন্টে লিখুন কোন বিষয়ে আপনি সবচেয়ে দুর্বল? আমরা সাহায্য করবো!

📢 শেয়ার করুন বন্ধুদের সাথে—একসাথে প্রস্তুতি নিলে সাফল্য আসবেই!

4 months ago | [YT] | 4

Nayem Online Academy

🚀 এক কথায় সাফল্যের চাবিকাঠি! 📚

#ব্যাংক_জব | #বিসিএস | #সরকারি_চাকরি | #বেসরকারি_চাকরি | #ভর্তি_পরীক্ষা

📖 বাংলা, ➗ গণিত, 🅰️ ইংরেজি, 🌍 সাধারণ জ্ঞান, 💻 আইসিটি—সব বিষয়ে দখল চাই? প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিসের বিকল্প নেই!

🔥 কেন পড়বেন?
✔ ব্যাংক/বিসিএসে কাট-অফ মার্কস পেতে
✔ ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে জায়গা করতে
✔ সরকারি-বেসরকারি যেকোনো চাকরির লিখিত পরীক্ষায় টিকতে

📌 টিপস:

গণিত ভয় নয়, শর্টকাট ফর্মুলা শিখুন!

ইংরেজি Vocabulary বাড়ান দিনে ৫টি শব্দ করে

সাধারণ জ্ঞান আপডেট রাখুন নিয়মিত নিউজ পড়ে

আইসিটি তে ফোকাস করুন বেসিক থেকে

🎯 আজকের টার্গেট:
✅ ১০০+ এমসিকিউ সলভ করুন
✅ ২টি মডেল টেস্ট দিন
✅ Weak Point চিহ্নিত করে সেটা ঠিক করুন

#এমসিকিউ_ম্যারাথন | #চাকরি_প্রস্তুতি | #সাফল্যের_সূত্র | #Job_Preparation

💬 কমেন্টে লিখুন কোন বিষয়ে আপনি সবচেয়ে দুর্বল? আমরা সাহায্য করবো!

📢 শেয়ার করুন বন্ধুদের সাথে—একসাথে প্রস্তুতি নিলে সাফল্য আসবেই!

4 months ago | [YT] | 4

Nayem Online Academy

"মনীষীদের বলা কথা শুধু শব্দ নয় — সেটা একেকটা জীবনের নির্দেশনা।"
#মনীষীদেরউক্তি #বুদ্ধিমানেরকথা #জীবনেরপাঠ #ThoughtOfTheDay #Inspiration #MotivationalQuote #QuoteBangla #LifeLessons #PositiveVibes

4 months ago | [YT] | 2

Nayem Online Academy

তিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। যাঁর সাহিত্যের মোহে যে কেউ আচ্ছন্ন হয়ে যায়, যে মোহ পাঠককে জীবনের নানা রঙের সাথে পরিচয় করিয়ে দেয় নানা ঢঙে, নানা ছন্দে, নানা সুর ও বর্ণে।
তিনি বিশ্ববরেণ্য বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর”। অনন্যপ্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।
#OnThisDay

9 months ago | [YT] | 2

Nayem Online Academy

২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৪ হাজার ২১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেশি।
গত বছরের এপ্রিলে রপ্তানি হয়েছিল ২৯৯ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে গত মাসে রপ্তানি প্রবৃদ্ধি মাত্র দশমিক ৮৩ শতাংশ।

9 months ago | [YT] | 2

Nayem Online Academy

প্রতিযোগিতা মূলক লিখিত পরিক্ষায় এগিয়ে থাকতে ফোকাসের গুরুত্ব অপরিসীম। আর ব্যাংক এবং বিসিএসসহ নবম গ্রেডের এক্সামগুলোর লিখিত অংশে ভালো করার জন্যে ফোকাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত নিজেকে আপডেট রাখতে পত্রিকা পড়া উচিত।

বিমসটেকের নেতৃত্বে বাংলাদেশ সম্ভাবনা ও চ্যালেঞ্জ

বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ বা আঞ্চলিক প্ল্যাটফর্মের নেতৃত্বে আসতে যাচ্ছে, যা শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্যও একটি নতুন দিগন্ধের সূচনা হতে পারে। বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেক (বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিকের কো-অপারেশন) নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে সামনে আসছেন। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য হতে পারে।

✔বিমসটেক লক্ষ্য

বিমসটেক গঠিত হয় ১৯৯৭ সালে ব্যাঙ্ককে, যার মূল উদ্দেশ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। বর্তমান বিশ্বে আঞ্চলিক সংহতির গুরুত্ব ক্রমশ বাড়ছে এবং বিমসটেক সেই লক্ষ্যে কাজ করছে। একে ঘিরে দেশগুলো বিভিন্ন দিক থেকে একে অপরের সাহায্য করতে এবং একত্রে নানা বিষয়ে এগিয়ে যেতে চায়। এর লক্ষ্য শুধু আঞ্চলিক শীর্ষ উন্নয়ন নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরি করা।

✔বিমসটেকের সদস্য দেশ এবং তাদের কার্যক্রম

বিমসটেকের সদস্য দেশসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এটি ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও অন্য দেশগুলোর সংযোগকারী মাধ্যম হিসেবে কাজ করে। বাংলাদেশ বিমান, রেল, সড়ক ও নদী পরিবহনের মাধ্যমে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করছে। ভারত বিমসটেকের সবচেয়ে বড় অর্থনীতি এবং আঞ্চলিক নেতৃত্বের প্রধান দাবিদার। এর আঞ্চলিক শক্তি ও অর্থনৈতিক প্রভাব অনেক বেশি। মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে ভূমিকা রাখছে। যদিও রাজনৈতিক অস্থিরতা থাকলেও এটি ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের কেন্দ্রস্থল, যার অর্থনীতি প্রধানত বাণিজ্য এবং পর্যটন নির্ভর। থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী অর্থনীতি এবং শিল্পের মূলকেন্দ্র, বিশেষ করে পর্যটন ও প্রযুক্তি খাতে। নেপাল ও ভুটান উচ্চভূমি রাষ্ট্র, যাদের জলবিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রয়েছে। তবে তাদের বাণিজ্যিক কার্যক্রম তুলনামূলকভাবে সীমিত, কিন্তু তাদের ভূ-রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ।

✔ বিমসটেক অর্থনৈতিক বাজার এবং বিনিয়োগ

বিমসটেক দেশগুলো সম্মিলিতভাবে একটি বিশাল অর্থনৈতিক বাজার গঠন করেছে। বিমসটেকভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা প্রায় ১.৭ বিলিয়ন, যা বিশ্বের মোট জনসংখ্যার ২২%। বিমসটেকভুক্ত দেশগুলোর সম্মিলিত জিডিপি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা এই অঞ্চলের দ্রুত বর্ধনশীল অর্থনীতির পরিচায়ক। বর্তমানে বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের হার মাত্র ৭ শতাংশ, যা ASEAN-এর তুলনায় অনেক কম (৩০ শতাংশ)। তবে এই হার বৃদ্ধি পেলে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের প্রসার ঘটবে।

✔ড. মুহাম্মদ ইউনুস কৌশল ও ভূমিকা
ড. মুহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। তার নেতৃত্বগুণ এবং সামাজিক উন্নয়নমূলক চিন্তাধারা বিমসটেককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তার অনন্য দৃষ্টিভঙ্গি এবং সামাজিক ব্যবসায়িক মডেল এ অঞ্চলের উন্নয়নকে আরো একটি পর্যায়ে নিয়ে যাবে। তিনি সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক সমতা সৃষ্টির ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত। তাঁর সৃজনশীলতা ও প্রভাব বিমসটেকের প্রতিটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে বিমসটেক লাভবান হতে পারে অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, প্রযুক্তি ও উদ্ভাবন এবং সংঘবদ্ধ আঞ্চলিক নীতির মাধ্যমে।ড. ইউনুসের নেতৃত্বে, বিমসটেক অঞ্চলের ছোট মাঝারি ব্যবসাগুলোর (SMEs) উন্নয়ন ঘটাতে পারেন, যা নতুন উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনা হতে পারে। সীমান্ত পেরিয়ে ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু হলে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। বিমসটেক অঞ্চলে দারিদ্র্যের হার এখনও ৩০ শতাংশ এর বেশি। ড. ইউনুসের মাইক্রোফাইন্যান্স মডেল এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে সমাজের দরিদ্র জনগণের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন তৈরি করা সম্ভব গম্ভব হবে। হবে। কর্মসংস্থান কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। এ ছাড়াও সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে। বিমসটেক অঞ্চলের দেশগুলোর মধ্যে ডিজিটাল ইকোসিস্টেম প্রতিষ্ঠিত হলে উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাপী বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে প্রযুক্তিগত উদ্ভাবন, যেখানে ড. ইউনুসের পরামর্শ এবং মডেল নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি তৈরি করতে ড. ইউনূস কৌশলগত ভূমিকা রাখতে পারেন। তার সহানুভূতিশীল নেতৃত্ব এই অঞ্চলের মধ্যে একটি শান্তিপূর্ণ, সহনশীল এবং কর্মক্ষম সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে।

✔বাংলাদেশের সম্ভাবনা

বাংলাদেশের জন্য সম্ভাবনা ও চ্যালেঞ্জ উভয়ই রয়েছে। বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটন খাতের প্রসার বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। বিমসটেকেরচেয়ারম্যানশিপ বাংলাদেশের জন্য বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের একটি বড় সুযোগ সৃষ্টি করবে। আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের প্রতি আগ্রহী হবে। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে সড়ক, রেল, নৌ ও বিমান সংযোগ বৃদ্ধি করে বাণিজ্য প্রসারের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। বাংলাদেশ এ কাজে বৃহত্তর ভূমিকা রাখতে পারবে। বিমসটেক অঞ্চলে পর্যটনের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে এই অঞ্চলে পর্যটকদের সংখ্যা ছিল প্রায় ৫০ মিলিয়ন, যা বাংলাদেশের জন্য একটি বিশাল সম্ভাবনা।

✔বাংলাদেশের চ্যালেঞ্জ

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ রয়েছে ভারতের প্রভাব, মিয়ানমারের অস্থিরতা এবং অর্থায়ন কাঠামোগত দুর্বলতা। ভারত বিমসটেকের সবচেয়ে বড় অর্থনীতি। বাংলাদেশকে কৌশলগতভাবে কাজ করতে হবে। ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামগ্রিক আঞ্চলিক উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং রোহিঙ্গা সংকট বিমসটেকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। বাংলাদেশের জন্য এটি একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। বিমসটেকের কার্যকারিতা বৃদ্ধির জন্য যথাযথ অর্থায়ন এবং প্রশাসনিক সংস্কার প্রয়োজন।

পরিশেষে, বাংলাদেশের নেতৃত্বে বিমসটেক একটি নতুন যুগে প্রবেশ করতে পারে। ড. ইউনূসের মতো দূরদর্শী নেতার হাত ধরে সংস্থাটি একটি কার্যকরি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

[ তথ্যসূত্রঃ দৈনিক জনকণ্ঠ ]

✍️ রুবেল চন্দ্র দেবনাথ

9 months ago | [YT] | 2

Nayem Online Academy

♦️ এক ব্যক্তি দিনের আলোতেও প্রদীপ জ্বালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, “এই প্রখর রোদে প্রদীপ জ্বালিয়ে কী করছেন?”
সাধক উত্তর দিলেন—‘আমি মানুষ খুঁজছি।
লোকেরা বললো, ‘সবাইই তো মানুষ!’
সাধক বললেন, ‘না, তারা হাঁটে, কথা বলে, কিন্তু তাদের হৃদয় ঘুমিয়ে আছে।’

(রুমির ছোট গল্প)
সংগৃহীত

9 months ago | [YT] | 3

Nayem Online Academy

গুরুত্বপূর্ণ প্রশ্ন 💥

10 months ago | [YT] | 3