HSC Academic & Admission এর জন্যে শখের বসে বেসিক কনসেপচুয়াল ভিডিও বানিয়ে থাকি । বিশেষত পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত । আশা করি এই চ্যানেল টা ফলো করলে Admission related অনেক টিপস এন্ড ট্রিকস শিখতে পারবে।
For personal Contact:
~ শেখ ইনান উদ্দিন আহমেদ
বর্তমানে পড়াশুনা করছি
বুটেক্স
Environmental Science and Engineering
HSC 2020 batch
Whatsapp or Telegram Number:
whatsapp 01798059147
telegram 01870981905
The Admission Guy
📢 গুচ্ছ ‘এ’ ইউনিট রেজাল্ট আপডেট (২০২৫–২৬)
২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ১–২ দিনের মধ্যেই।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানিয়েছেন, ইতোমধ্যে রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে। বিজ্ঞান ইউনিটে আবেদনকারীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় ফলাফল প্রস্তুতে কিছুটা সময় লাগছে। তবে খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, ১০ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ১,৬৬,১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১,২৫,৮৮৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৭৫.৭৬ শতাংশ।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
রেজাল্ট প্রকাশের জন্য এখন শুধু অপেক্ষা। যেকোনো সময় ঘোষণা আসতে পারে।
1 day ago | [YT] | 0
View 0 replies
The Admission Guy
3 weeks ago | [YT] | 2
View 1 reply
The Admission Guy
প্রশ্ন টা চেনা চেনা লাগছে? বুয়েট ২০২৬ সালে আসা এই প্রশ্ন । স্টুডেন্ট পড়ানোর সুবাদে আমাদের কে একটু এডভান্স পড়াশুনা করতে হয়। এই ভিডিও টা দেখতে দেখতে বুঝলাম যে বিদেশি বই এর প্রশ্ন হুবুহু দেওয়া শুরু হয়েছে ঢাবি বুয়েট সহ বাকি ইঞ্জিনিয়ারিং Admission Test এ । আমার এখন ফাইনাল ইয়ার এর একদম ফাইনাল কিছু ভাইভা পরীক্ষা বাকি জন্যে সময় দিতে পারি নাই। তবে ফেব্রুয়ারি ৩ তারিখ এর পর থেকে আমি একদম ফ্রি। তখন পুরোদমে ইঞ্জিনিয়ারিং + ভার্সিটি কোর্স চালাবো এই চ্যানেল এ একদম ফ্রি তে। সেখানে এরকম বিদেশি বই এর প্রশ্ন সল্ভ করাবো । আশা করি HSC 26 এবং 27 batch কে Full support দিতে পারবো । সেই সাথে HSC 25 যারা 2nd time Preparation নিবা , তাদের জন্যেও কাজ করবো ইনশা আল্লাহ.....
1 month ago | [YT] | 7
View 0 replies
The Admission Guy
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় ৪ হাজার ২৭৮ উত্তরপত্র বাতিল হয়েছে যেসব কারণে
• চতুর্থ বিষয় হিসেবে ভুল বৃত্ত ভরাট
• রোল ও রেজিস্ট্রেশন বৃত্ত ভরাটে ভুল
• আচরণ বিধি লঙ্ঘনে সাইলেন্ট এক্সপেল
1 month ago | [YT] | 0
View 0 replies
The Admission Guy
২০২৫–২৬ শিক্ষাবর্ষের বুটেক্স ভর্তি পরীক্ষার পরীক্ষা কেন্দ্র ও আসন বিন্যাস সংক্রান্ত তথ্য
যেসব শিক্ষার্থী এসএমএস পাননি, তারা রোল নম্বরের মাধ্যমে নিজ নিজ পরীক্ষা কেন্দ্র জানতে পারবেন। আসন বিন্যাসের ছবি পোস্টে সংযুক্ত করা হলো।
কেন্দ্রভিত্তিক সিট প্ল্যান সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ডে টানানো থাকবে।
3 months ago | [YT] | 2
View 0 replies
The Admission Guy
প্রথম সূত্র লঙ্ঘন নাকি দ্বিতীয় সূত্র
3 months ago | [YT] | 0
View 2 replies
The Admission Guy
এডমিশন ক্যালেন্ডার,
২২-৩১ ডিসেম্বর'২৫
২২ ডিসেম্বর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (B & E Unit) এর ভর্তি পরীক্ষা।
২৩ ডিসেম্বর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C1 & D Unit) এর ভর্তি পরীক্ষা।
২৪ ডিসেম্বর: GST - গুচ্ছ বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (D Unit ছাত্রী) এর ভর্তি পরীক্ষা।
২৫ ডিসেম্বর: SUST এর আবেদনের শেষ দিন।
২৬ ডিসেম্বর: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Unit A) এর ভর্তি পরীক্ষা।
২৭ ডিসেম্বর: ঢাবি (বিজ্ঞান অনুষদ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Unit C) এবং MIST এর ভর্তি পরীক্ষা।
২৮ ডিসেম্বর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (IBA-JU), (Unit A ছাত্রী) এর ভর্তি পরীক্ষা।
২৯ ডিসেম্বর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (Unit A ছাত্র) এর ভর্তি পরীক্ষা।
৩০ ডিসেম্বর: BUTEX এর প্রবেশপত্র ডাউনলোডের শেষ দিন।
৩১ ডিসেম্বর: CUET, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ দিন।
3 months ago | [YT] | 2
View 0 replies
The Admission Guy
সত্যি কথা বলি।
প্রশ্ন আমার পছন্দ হয় নাই। অনেকে এই কথা শুনে আবার উল্টা মনে করবা।
প্রতিটা প্রশ্নেই সুপারফিশিয়াল প্রশ্ন থাকে। কিন্তু এই ব্যাচ এর প্রশ্নে অতিরিক্ত মাত্রায় সুপার্ফিশিয়াল প্রশ্ন দিসে। আর মানবিক গুণাবলীর ৫ নম্বর তো হুদাই লাগলো। মানে এই জিনিস টা ঢুকায়ে কেউ না পড়লেও ৫ নম্বর আনসার করার অবস্থায় থাকবে।কনফিউসন এর প্রশ্ন অন্যান্য বছর এর তুলনায় কম দিসে। আমরা বাহিরে থেকে প্রশ্ন দেখেছি, এক্সাম হল এ দেখলে প্রশ্ন হার্ড লাগবে স্বাভাবিক। কিন্তু গত বছর গুলোর চাইতে এই বছরের প্রশ্ন ভালো হয় নাই। পার্সোনাল অপিনিয়ন।
সমস্যা কাট মার্ক এর চাইতেও আসল সমস্যা হলো, মার্কস এর ডেন্সিটি বেড়ে যাবে। ০.২৫-০.৫ মার্কস এর জন্য ৪০০-৫০০ সিট পিছায় যায় শেষের দিকে।
আর শুরুর দিকে ২-৩ মার্কস এর ভিতর একটা মেডিকেলের সিট শেষ হয়ে যাবে।
তুলনামূলক কঠিন , সহজ মিক্সড প্রশ্নে, কাট মার্ক ও কমে, আবার মার্কস এর ডেন্সিটি কমে যায়। আমাদের সময় ঢাকার মেডিকেল ৪ টায় মার্কস এর ব্যবধান প্রায় ১৫ এর মতন ছিল। যেটা একটা সুবিধা।
আমি নিজেও আমার প্রশ্নে ৩ টার মতন সহজ ভুল করসি। এমন প্রশ্নে যদি সহজ ভুল গুলো করতাম আমার rank পিছায় যেতো অনেক।
২. অনেক ভালো প্রিপারেশন নেয়া মানুষের প্রতি এমন প্রশ্ন ইনজাস্টিস। ২/৩ দিন যারা পড়সে, তারাও প্রচুর প্রশ্ন পেরে যাবে।
এই এক্সাম টায় আসলে যারা জানা জিনিস দাগিয়ে আসতে পেরেছে ঠিকঠাক , তারাই সুবিধা টা পাবে।
বেশি পড়ালেখা করে এই এক্সাম এ লাভ হয় নাই তেমন।
তাই এখন একটা কথাই বলব, পড়ার সাথে এফিসিয়েন্সি বাড়াতে হবে। যেটা আগে থেকেও বলে আসছি।
সামনের এক্সাম গুলোর জন্যও ব্যাপারটা সত্য। মাথায় রেখো।
3 months ago | [YT] | 3
View 2 replies
The Admission Guy
মেডিকেল 25-26 রসায়ন প্রশ্ন সলভ:
১/যেসকল পরমাণুর ভরসংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাঁকে কি বলে?
উত্তর: আইসোবার
২/ কম্পোজিট কণিকার উদাহরণ কোনটি?
উত্তর: ডিউটেরন
৩/ 1000mL 5% NaOH এর মধ্যে NaOH এর পরিমাণ কত?
উত্তর: 50mg
৪/ অবস্থানভেদে জারক বিজারক হিসেবে কাজ করে কোনটি?
উত্তর: FeO
৫/ প্রাইমারি বায়ু দূষক কোনটি?
উত্তর: SO2
৬/ মেলামাইন থেকে উৎপন্ন বৃক্কের জন্য ক্ষতিকর উপাদান কোনটি?
উত্তর: সায়ানো ইউরিক এসিড
৭/ মারাত্মক দ্রাহ্য পদার্থ কোনটি?
উত্তর: LPG
৮/ জীবাণু নাশক হিসেবে UV এর কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়?
উত্তর: 240-280nm
৯/ বায়ুতে সর্বাধিক ঘনমাত্রায় বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
উত্তর: Ar ( আর্গন )
১০/ ধনাত্নক প্রভাবক নিচের কোনটি ?
উত্তর: MnO2
১১/ মনো প্রোটিক অম্লের উদাহরণ কোনটি?
উত্তর: HClO4
১২/ উচ্চতর অ্যালকেন তৈরি হয় কোন বিক্রিয়ায়?
উত্তর: Wurtz বিক্রিয়া
১৩/ ওজোন স্তর ক্ষর হলে নিচের কোনটি হতে পারে?
উত্তর: ত্বকের ক্যান্সার ( Skin ক্যান্সার )
১৪/ অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি?
উত্তর: SiO2
১৪/ ক্যালিরিফিক মান বিবেচনায় সবচেয়ে ভালো কয়লা কোনটি?
উত্তর: অ্যানথ্রাসাইট কয়লা
১৪/ যে ভারি ধাতুর কারণে ব্ল্যাক ফুট ডিজিস হয়?
উত্তর: As ( আর্সেনিক )
১৫/ মোটর জানে ব্যবহৃত CNG গ্যাসে মিথেনের পরিমাণ কত?
উত্তর: ৯৫-৯৯%
১৬/ STP তে কোনো গ্যাসের মোলার আয়তন কত?
উত্তর: 22.4 Liters
১৭/ FeCl3 দ্বারা শনাক্ত করা যায় কোনটি?
উত্তর: ফেনল
১৮/ সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অপধাতুর প্রতীক কোনটি?
উত্তর: Ge ( জার্মেনিয়াম )
১৯/ শুষ্ককারক ও নিরুদক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: P2O5
২০/ ফরমালিন শনাক্ত করা যায় কোনটির মাধ্যমে?
উত্তর : 2,4 DNPH
২১/ রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর যে পরিবর্তন হয় তা হলো?
উত্তর: ইলেকট্রন এর সংখ্যায়
২২/ ল্যাবরেটরিতে H2SO4 এর পরিবেশের উপর প্রভাব কোনটি?
উত্তর: মাটির অনুজীবকে ধ্বংস করে
4 months ago | [YT] | 2
View 0 replies
The Admission Guy
জ্যামিতির অংশ থেকে এই ম্যাথটি একটি বিসিএস পরীক্ষায় এসেছে!
4 months ago | [YT] | 0
View 0 replies
Load more