I wish to creat videos for better, healthy & improved lifestyle of people.

কারণ দিনশেষে মানুষ তোমার কাছ থেকে কি পাচ্ছে তুমি সমাজকে কতটা ভালো জিনিস দিতে পারছো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ |


SunRays Life

🌻Comment your expected marks in WBP constable exam 2025👮‍♂️

9 months ago | [YT] | 1

SunRays Life

Wecome to our community

10 months ago | [YT] | 0

SunRays Life

It is not only what we eat it matters more when we eat💪

10 months ago | [YT] | 2

SunRays Life

When we study the birth of great spiritual giants such as Sri Krishna, Buddha, Jesus, Acharya Shankara, Sri Ramakrishna and others, we find a striking similarity. Their parents were pious, noble and led totally God- centred lives. Their mothers were all immaculately pure. This is how they were blessed to have spiritually healthy children who went on to become world teachers. Even other saints and noble people too have had noble parentage, though they may be poor and illiterate.

- Swami Satyeshananda

1 year ago | [YT] | 0

SunRays Life

আজ থেকে ২০ বছর আগেও কি পরিমাণ মানুষ ভাতের কষ্ট করেছে তা এখন বললে বিশ্বাস যোগ্য হবে না।
আমার বাস্তবতা অভিজ্ঞতা আছে।
চালের দাম কম থাকলেও মানুষ এর ক্রয়ক্ষমতার বাইরে ছিল।বেশির ভাগ গ্রাম্য পরিবারের ছোট ছোট বাচ্চাকাচ্চা সহ প্রায় দুপুরে অভুক্ত থাকত মানুষ। বিশেষ করে চৈত্র মাস মাসে নিদারুণ মাস।অগ্রহায়ণ এর চাল শেষ, বৈশাখের ধান উঠেনি।মানুষের সেই কষ্টের বিবরণ এই লিখায় তুলে ধরা অসম্ভব।
এখন যে দিন আনে দিন খায় সেও ৩ বেলা ভাত খায়।

এই অভাবের পক্ষে কিছু যুক্তি ছিল।তখনকার গ্রামের মানুষ বেশিরভাগ ঘর কেন্দ্রীক ছিল মানে গ্রাম ছেড়ে যাবে না কোথাও।এখন একটা গ্রামে আর কতজন কামলা বলেন, দোকানদারি বলেন অথবা অন্যকোন পেশা বলেন করবে।গ্রাম তো এইটুকুন একটাই।
ঘরভর্তি মানুষ ছিল, যারা কর্মক্ষম মানুষ তারা হয় কাজের খোজে বাইরে যাবে না নতুবা অলস।এখন তাদের এই চরিত্রগত বৈচিত্র্যের জন্য তারা আসলে অভাবে থাকবে এটা খুব সাধারণ বিষয়।

তবে সবাই এমন নয়।গরীব ঘরে জন্ম নিয়ে সারাজীবন ধরে গরীব থাকবে এই ইচ্ছা করোর থাকেনা তবে কেউ কেউ সময় এর সঠিক ব্যবহার করতে পারে আর কেউ পারেনা।
আমার দেখা এক পরিবার কত সমস্যার মধ্যে ছিল,তারা চার ভাই এখন প্রতি মাসে খরচ বাদেও ১ লাখ ৬০ হাজার টাকা জমায় একসাথে। একসাথে ফাউন্ডেশন করে ডুপ্লেক্স বাড়ি করেছে।গ্রামে আসলে তাদের বাজার করা,গাড়ি নিয়ে ভুরুম ভারুম চলাফেরা নিয়ে অনেকেই মন্তব্য করে।কিন্তু আমার কাছে ভালো লাগে।ছেলেগুলো ছোটবেলা কি কষ্ট ই না করেছে। এখন টাকা কামাই করে,এখন আনন্দ করবে না তো কখন করবে?আনন্দ করে জীবন উপভোগ করুক।

1 year ago | [YT] | 3

SunRays Life

এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজী ঘোড়া ছিল। কৃষিকাজে, ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত।

একদিন হঠাৎ করেই ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না।

কৃষকের স্ত্রীর খুব মন খারাপ। কিন্তু কৃষকের কোনো ভ্রূক্ষেপ নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধও নেই! তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি।

আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য! একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল।

এ কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে!

তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরোও তিনটি বন্য ঘোড়া।

কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান ডেকেছে। শুধু হারানো ঘোড়াটিই ফিরে আসেনি, তার সাথে আরও তিনটি।

প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই বৃদ্ধকে বলতে থাকল, তোমার কি সৌভাগ্য! হারানো ঘোড়া ফিরে পেয়েছ, সেই সাথে আবার তিনটা বাড়তি ঘোড়া!

কৃষক আগের মতই হাসিমুখে বলল, হতে পারে!

দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা গেল ভেঙে।

এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করল। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য!

কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে!

পরদিন গ্রামে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের ভাঙা পা দেখে সৈনরা তাকে নিল না।

এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না।

হালকা হেসে কৃষকের একই উত্তর, হতে পারে।

শিক্ষা :
১. জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল।

২. এখন যা দুর্ভাগ্য মনে হয়, পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে, এবং এর বিপরীতটাও সত্যি।

৩. জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যেকোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম।

৪. সবকিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না। তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয়।

৫. এক জীবনে আমাদের ভালো-মন্দ সবকিছুই মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা এনে দেয়।

#copy

1 year ago | [YT] | 6

SunRays Life

1 year ago | [YT] | 6

SunRays Life

During My college days

2 years ago | [YT] | 3