Excellence Tutions

This is online teaching platform for your school & College going Child...

We are here to make online classes,note & lesson on all Science subject, specially Biology & Zoology..

We also working on English & English Communication skills...

We believe in Quality with easiest method....


Excellence Tutions

Ganges shark, গাঙ্গেয়

পৃথিবীতে Glyphis গণের হাঙররা নদীর হাঙর বা মিঠাপানির হাঙর নামে পরিচিত । এই গণের জীবিত প্রজাতি তিনটা । তিনটার মধ্যে Glyphis gangeticus বা Ganges shark বা গাঙ্গেয় হাঙর একমাত্র যেটা সম্পূর্ণ মিঠাপানির । বাকিদুটো মোহনার লোনাপানি পর্যন্ত পাওয়া যায় ।

এই গাঙ্গেয় হাঙর একমাত্র ভারত ও বাংলাদেশের গঙ্গা-পদ্মা-ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় পাওয়া যায় । তবে মিয়ানমারের ইরাবতী নদীতে প্রাপ্ত Glyphis siamensis এবং ইন্দোনেশিয়ার বোর্নিওতে প্রাপ্ত Glyphis fowlerae গাঙ্গেয় হাঙরের সাথে অভিন্ন বলে অনেকের মত । যদিও এদের নিয়ে গবেষণা তেমন হয়নি ।

গাঙ্গেয় হাঙর খুবই বিরল এবং বর্তমানে মহাবিপন্ন প্রজাতি । লম্বায় প্রায় ৬ ফুট পর্যন্ত হয় । হাঙরটির খাদ্যাভ্যাস নিয়েও তেমন কিছু জানা নেই । দাঁতের গড়ন অনুযায়ী এরা মৎস্যভোজী বলে অনুমান করা যায় । এই হাঙরের দেহ লম্বাটে এবং দ্বিতীয় পৃষ্ঠপাখনাটা বড় । এরা মানুষের জন্য ক্ষতিকর নয় ।

#post #science #education #bio #fish

1 year ago | [YT] | 0

Excellence Tutions

বাংলাদেশের মুরগির দোকানে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির মাংসে Escherichia albertii নামক এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। নামটি নতুন মনে হলেও এটি E. coli-এর ঘনিষ্ঠ আত্মীয়, আর এর প্রভাব মোটেই কম নয়।

জাপানে ইতিমধ্যেই এই জীবাণুর কারণে একাধিক খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটেছে, যেখানে শতাধিক মানুষ একসাথে আক্রান্ত হয়েছে। যদিও আধসিদ্ধ মুরগির মাংসকে এর সংক্রমণের সম্ভাব্য উৎস হিসেবে ধরা হয়। তবে এবার বাংলাদেশের মুরগির মাংসেও এই ব্যাকটেরিয়া শনাক্ত করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির গবেষকেরা।

গবেষকেরা দেশের চারটি জেলার ১৭টি খুচরা ব্রয়লার মুরগির দোকান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করেছেন। দেখা গেছে, এই ব্যাকটেরিয়া শুধু মাংসেই নয়, কর্মীদের হাত এবং প্রক্রিয়াজনিত যন্ত্রপাতি (যেমন ব্লেড, ব্লিডিং কন)-তেও পাওয়া গিয়েছে। অর্থাৎ সংক্রমণের একটি বড় অংশ ঘটছে প্রসেসিং এর সময়েই।

আরও আশঙ্কাজনক তথ্য হলো—এই জীবাণুর ৯৪% নমুনা অন্তত একটি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী, এবং প্রায় ৫০% নমুনা ছিল মাল্টিড্রাগ-প্রতিরোধী। অর্থাৎ, বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধও এই ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে পারছে না।

তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য করণীয় হলো—দোকান থেকে জ*বাই করে কাটা মাংস না আনা এবং জীবাণু নিষ্ক্রিয় করার জন্য মুরগির মাংস অবশ্যই ভালোভাবে রান্না করা, অন্তত ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

তাছাড়া গবেষকেরা বলেছেন—এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই জীবাণু ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা, এবং নিয়মিত মনিটরিং চালুর ওপর জোর দিয়েছেন তাঁরা।

এই গবেষণা প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড মাইক্রোবায়োলজি-তে।

তথ্যসূত্র- Science & Experiment.


#foryou #post #education #health #biology

1 year ago | [YT] | 1

Excellence Tutions

Assalamu alaikum my dear all students and audience..
We are expecting by the grace of Almighty Allah everyone are keeping well..❤️🥰

A very warm wishes for Ramadan, May Allah blessed everyone 🥰

#Calender #Ramadan #post #ExcellenceTutions #ytpost #ytstory

1 year ago | [YT] | 3