Hi, This is me, Campus Boy. I am a very simple person. I believe in hardworking and I always love to run after my dream.
Stay good and healthy and always keep smiling because a smile is an ultimate style that never gets backdated.


Campus Boy

অনূভুতি গুলো আজ অর্থহীন
কল্পনা গুলো ছদ্মবেশী,

ধারণা গুলো হয়েছে অতীত
আর আবেগ গুলো আজ পরবাসী

বৃথা জীবন প্রতিনিয়ত হাসে
সে অট্ট হাসি

স্তম্ভিত আমি কম্পিত আমি
জ্যোৎস্না আর আঁধারের সন্ধিক্ষণে
তারা গুনি খুটে খুটে

ভুলে যাই রোজ
খুঁজে যাই রোজ
তবু ভাবি তাহারে পলে পলে

বিষাদে ভরা মন
কিভাবে দেব সান্ত্বনা
এই নিষিদ্ধ মায়ার অন্তর জালে

হারিয়েছি শৈশব
হারিয়েছি কৈশোর
যাচ্ছে যৌবন বিষাক্ত যন্ত্রণার
দাব দাহে ........

2 years ago | [YT] | 0

Campus Boy

মৃত মানুষ ও ছবির সঙ্গে যেমন কখনো মনের কোন ভাব কিংবা আবেগ প্রকাশ করা যায় না অথবা প্রকাশ করলেও যেমন কোন প্রতিউত্তর আশা করা যায় না। ঠিক তেমনি পৃথিবীতে কিছু মানুষ জীবিত থেকেও আমাদের জীবনে মৃতের ন্যায় থেকে যায় বা আচরণ করে যায়।

অথচ অবসরে কিংবা নীরব মুহুর্তে তাদের
কথা কিংবা স্মৃতি আমাদের বেশি মনে পড়ে। সেই মানুষ গুলোর সঙ্গে একমূহুর্ত কথা বলার ইচ্ছে হলেও কোন উপায় যে থাকে না । আর এই সমস্ত কিছুর কষ্ট আমরা যে চাইলেও এড়াতে পারি না। কারন জীবনের এই প্রকৃতি কিংবা দর্শনের কাছেও যে আমরা নিতান্তই অসহায়।

ভাবতে অবাক লাগলেও সত্যি যে আপনার কিংবা আমার জীবনে এমন বহু মানুষ আছে যাদের সঙ্গে আমরা এক সময় জীবনের বহু মূল্যবান কিংবা অতি নগন্য কিছু মুহুর্ত কাটিয়েছি কিন্তু তাদের সাথে ইতিমধ্যে আমাদের এই জীবনের শেষ দেখা টা হয়ে গেছে কিংবা শেষ কথাটাও হয়ে গেছে।

হয়তো আমাদের সামনে দিয়ে সেই মানুষ গুলো আসা করবে কিংবা আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমের
সবুজ বাতি হয়ে হয়তো জীবনের শেষ দিন অবদি থেকে যাবে কিন্ত কথা বলা কিংবা যোগাযোগ টা আর হয়ে উঠবে না।

সাধারণত স্বার্থ তিন প্রকার
যথা:
১.বস্তুগত স্বার্থ

২.মানসিক স্বার্থ

৩.পারমার্থিক স্বার্থ


বিদ্র:উপরে বর্ণিত স্বার্থ গুলোর কোন একটির মধ্যে যদি আপনি কিংবা আমি না আসতে তাহলে আর যোগাযোগটা হয়ে ওঠে না। কিন্তু যদি উপরোক্ত স্বার্থগুলোর কোন একটির মাঝে যদি আপনি কিংবা আমি অথবা আমাদের উভয়ই চলে আসি তবেই যোগাযোগ সম্পন্ন হয়। আর এটাই বাস্তবতা

2 years ago | [YT] | 0

Campus Boy

খুব অদ্ভুত সত্যি যে বহু মানুষের সঙ্গেই ইতিমধ্যে আপনার কিংবা আমার কিংবা আমাদের এই
জীবনের শেষ দেখা টা হয়ে গেছে ।

তারা হয়তো আরো বহু বছর ধরে এই পৃথিবীতে বেচে থাকবে ঠিকই কিন্তু আক্ষরিকভাবে সামানাসামনি দেখা টা আর হবে না এমনকি ফোনে তাদের সঙ্গে আর কখনো কথা হবে না তাদের আওয়াজ টা আর কানে এসে পড়বে না । এমন নয় যে তাদের সঙ্গে আমার কিংবা আপনার কিংবা আমাদের কখনো কোন প্রকার ঝগড়া হয়েছে কিংবা মনোমালিন্য হয়েছে।

কেউ কেউ বলবে যে মানুষের জীবনে ব্যস্ততা বেড়েছে । কিন্তু আমি বলবো না এর কারন খুব সহজ
সেটা হচ্ছে যে স্বার্থ গুলো এখন আর একত্রিত হচ্ছে না। তাই হয়তো কথা বলা কিংবা আবেগ আদান প্রদান হবার জায়গা টা তৈরি হচ্ছে না ......

3 years ago | [YT] | 1

Campus Boy

Dopamine which known as "Happy Hormon" of human body.Dopamine is the reason for happiness. Anything that you do stay cool or happy wouldn't be possible unless your brain is convinced to release dopamine.

For instance, you love to talk with someone (it can be anyone such as your friends, your parents, your uncle or aunt, and your female friend etcetera) because you feel good or calm after talking to that person. That means, you are convincing or praying to your brain to release some dopamine.

Another example is that

You love car driving or bike riding for an hour, but when you ride it for more than an hour then you start feeling a little bored which means a percentage of dopamine production gets reduced.

So, now it's up to you by which medium or habit you want to produce your dopamine.

3 years ago | [YT] | 0