Biniyog Sikkha - বিনিয়োগ শিক্ষা

I make finance and stock market-related content for my Bangladeshi investors. Made for educational purposes.

Risk management and proper data analytics are the fundamental bases of my research.

Don't trade based on rumors and hype. Follow your instincts and judgments.


Biniyog Sikkha - বিনিয়োগ শিক্ষা

Bank Asia PLC এর ভিডিও বানানোর সময় কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হইতেছে এমন situation মনে হইতেছে। Stay tuned... এইটা miss করলে catastrophic mistake হবে বলে মনে হচ্ছে।

#dse #bankasiaplc #stockmarketbd #biniyogsikkha #financialreport

3 weeks ago | [YT] | 4

Biniyog Sikkha - বিনিয়োগ শিক্ষা

Bank Asia ব্যবসার মূল জায়গাতেই যদি লোকসান হয়?

Bank Asia-এর 2026 সালের Half-yearly report এমন কিছু সংখ্যা দেখা যাচ্ছে, যা নজর কাড়ার মতো।

Interest income থাকলেও interest expense তার চেয়ে বেশি। ফলে Net Interest Negative হয়ে গেছে।

কেন এমন হলো?
ব্যাংকের আসল ব্যবসায় কী সমস্যা তৈরি হয়েছে?
আর এই পরিস্থিতি কি সাময়িক, নাকি বড় কোনো সমস্যার ইঙ্গিত?

পুরো বিশ্লেষণ আসছে ভিডিওতে। 👀

#bankasia #stockbd #sharemarket #bd

3 weeks ago | [YT] | 2

Biniyog Sikkha - বিনিয়োগ শিক্ষা

JAMUNABANK নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এই সপ্তায় এর H-2 অর্ধবার্ষিক report 2026 review করবো। Maybe it's not all sunshine and rainbows...

#DSE #BangladeshStockMarket #biniyogsikkha #jamunabank

1 month ago | [YT] | 1

Biniyog Sikkha - বিনিয়োগ শিক্ষা

বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, ৳২,০০০ কোটি বা তার বেশি Paid-up Capital না থাকলে কোনো ব্যাংক Cash Dividend দিতে পারবে না।

এখন প্রশ্ন হলো, ভালো অবস্থানে থাকা কিন্তু ৳২,০০০ কোটির নিচে থাকা ব্যাংকগুলো কীভাবে Paid-up Capital বাড়াবে?

মূলত ৩টি উপায় আছে:

১. Rights Share Issue

বর্তমান শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার কেনার সুযোগ দেওয়া।

✅ ব্যাংকে নতুন মূলধন আসে
❌ শেয়ারহোল্ডারদের অতিরিক্ত টাকা বিনিয়োগ করতে হয়
❌ যারা Rights নেবেন না, তাদের ownership কমে যেতে পারে

২. Bonus/Stock Dividend

Cash Dividend না দিয়ে লাভের একটি অংশ দিয়ে নতুন শেয়ার দেওয়া।

✅ Paid-up Capital বাড়ে
✅ শেয়ারহোল্ডারকে নতুন করে টাকা দিতে হয় না
❌ ব্যাংকে নতুন Cash আসে না
❌ শেয়ারের সংখ্যা বাড়লেও ব্যবসার আসল মূল্য সরাসরি বাড়ে না

৩. Merger/Amalgamation

অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হয়ে combined capital base তৈরি করা।

✅ বড় capital base তৈরি হতে পারে
❌ দুর্বল ব্যাংকের সঙ্গে merger হলে ভালো ব্যাংকের ওপরও চাপ আসতে পারে
❌ Integration এবং asset quality-এর ঝুঁকি থাকে

তবে একটা বিষয় মনে রাখা জরুরি।

৳২,০০০ কোটি Paid-up Capital পার করলেই কোনো ব্যাংক ভালো হয়ে যায় না।

Capital কীভাবে বাড়ানো হলো, সেই capital দিয়ে ব্যাংক কী করছে, NPL কেমন, ROE কেমন এসবও দেখতে হবে।

কারণ Capital বড় হওয়া আর Business ভালো হওয়া এক জিনিস নয়।

#dse #bankstock #paidup #rightshare #biniyogsikkha

1 month ago | [YT] | 2

Biniyog Sikkha - বিনিয়োগ শিক্ষা

“আমি double fee দিতে রাজি। এবার consultation করতে চাই। Refundও লাগবে না।” (~২৩ লাখ loss)

একজন আমার কাছে এসেছিলেন ৪৮ লাখ টাকার portfolio নিয়ে।

তার original investment ছিল প্রায় ৬৪ লাখ।

Z category-র অনেকগুলো stock-এ buy, sell, average down করতে করতে portfolio-র অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।

অন্যদিকে প্রায় ৩৫ লাখ টাকা ছিল SQUARE Pharma, LHB আর Marico-তে।

তার প্রশ্ন ছিল:

“কীভাবে trade করলে আমার হারানো ১৬ লাখ টাকা আবার তুলে আনতে পারব?”

আমি প্রায় ৫ মিনিটের মধ্যেই বোঝানোর চেষ্টা করলাম কেন এই mindset-টাই সমস্যার একটা বড় অংশ।

৫ মিনিট পর উনি বললেন, “আপনি তো আমাকে এমন জিনিসই শেখাচ্ছেন যেগুলো আমি আগে থেকেই জানি।”

তাই consultation আর এগোয়নি। Refund চাইলেন।

আমি অর্ধেক fee refund করে দিলাম। কারণ ৩০ মিনিটের session-এর জন্য আমার preparation এবং notes আগেই তৈরি ছিল।

তাকে শুভকামনা জানিয়ে শেষ করেছিলাম।

আজ আবার message।

“আমি double fee দিতে রাজি। এবার consultation করতে চাই। Refundও লাগবে না।”

আমি বললাম, “কিন্তু আপনি তো আগেই জানতেন। তাহলে এবার কী হলো?”

এর মধ্যে তিনি হারানো টাকা “ফিরিয়ে আনার” চেষ্টা করতে গিয়ে আরও প্রায় ৭ লাখ টাকা হারিয়েছেন।

Portfolio এখন প্রায় ৪১ লাখ।

এই ঘটনাটা একটা জিনিস আবার মনে করিয়ে দিল:
Stock market-এ টাকা হারানোর চেয়েও বিপজ্জনক হলো, কেন হারাচ্ছেন সেটা না বোঝা।
আর তার থেকেও বিপজ্জনক হলো, মনে করা যে আপনি সবকিছু জানেন।

কারণ আপনি যদি মনে করেন আপনার শেখার কিছু নেই, তাহলে কেউ আপনাকে শেখাতেও পারবে না।

Market কিন্তু আপনার ego-কে কোনো discount দেয় না।


#DSE #BangladeshStockMarket #biniyogsikkha

1 month ago | [YT] | 1