BCS Preliminary Analysis 

বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক BCS প্রিলির পূর্ণাঙ্গ বই- "BCS Preliminary Analysis" বইয়ের Official Youtube Channel.

BCS ক্যাডার জব বর্তমানে বাংলাদেশে সবচেয়ে প্রেস্টিজিয়াস জব ধরা হয়। তাই এই জব পরীক্ষায় তীব্র প্রতিযোগিতা হয়। হাজার পরীক্ষার্থীর মাঝে নিজেকে এগিয়ে রাখতে টেকনিকের কোনো বিকল্প নেই। এই টেকনিকের অভাবেই অনেকেই তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও BCS ক্যাডার হতে পারে না। আর এই বিষয়ে সহযোগিতা করার জন্যই আমরা প্রকাশ করেছি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী বিসিএস প্রিলির বই "BCS Preliminary Analysis" বইটি। আশা করি বইটি আপনাদের বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে শ্রেষ্ঠ সহায়ক হবে।

BCS, PSC এর নন-ক্যাডার পরীক্ষা, ব্যাংক নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য চ্যানেলটি Subscribe

#BCS_Preliminary_Analysis #Gazi_Mizanur_Rahman_BCS #গাজী_মিজানুর_রহমান #BCSPreliminaryAnalysisBook #BCS_Preparation


BCS Preliminary Analysis

ওনার নাম মাওলানা Rashedul Islam। বাড়ি উত্তরবঙ্গে। পড়াশোনা করেছেন মাদ্রাসা থেকে। তিনি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে 'রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা, দিনাজপুরে' বর্তমানে সহকারী মৌলভী পদে কর্মরত আছেন।

তিনি শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য জন্য বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক শিক্ষক নিবন্ধন প্রিলির বই শিক্ষক নিবন্ধন Analysis বইটি পড়েছিলেন। মাদ্রার শিক্ষার্থী হওয়া সত্ত্বেও শিক্ষক নিবন্ধন প্রিলির জেনারল পার্ট, তথা- বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞানের প্রস্তুতি নিতে সমস্যা হয়নি। বইটি সাজেশনভিত্তিক হওয়াতে এবং বইটিতে কঠিন বিষয়গুলো সহজ করে উপস্থাপনার কারণে অল্প সময়ে সময়ে স্বল্প পড়ে নিবন্ধন প্রিলিতে পাশ করেছেন, আলহামদুলিল্লাহ।

ওনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

#শিক্ষক_নিবন্ধন #শিক্ষক_নিবন্ধন_Analysis #GaziMizanurRahman #bookrecommendations #Shikkhok_Nibondhon_Analysis_Book_Review

2 days ago | [YT] | 47

BCS Preliminary Analysis

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা নিয়োগপত্র পাননি, তারা এখন কী করবেন?

-যারা নিশ্চিত যে, আপনার সবকিছু ঠিক আছে, আপনার সকল কাগজপত্র ঠিক আছে এবং আপনি নিরপরাধ; তাহলে সকল ডকুমেন্ট নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করুন রবিবারে।
আর কী কারণে নিয়োগপত্র দেয়নি, সেটা জানার চেষ্টা করুন। তাদের আপডেটের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিন।

আল্লাহ সকল সৎ, পরিশ্রমী ও নিরপরাধ প্রার্থীর সহায় হোন।

6 days ago | [YT] | 33

BCS Preliminary Analysis

চাকরিপ্রার্থীদের এই সফলতাগুলো দেখলে কাজের স্পৃহা বহুগুণে বেড়ে যায়, আলহামদুলিল্লাহ।

ওনার নাম রাশেদুল হাসান। ২০২৬ সালে অনুষ্ঠিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে পাশ করেছেন।
ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

#Govt_Jobs #PrimaryTeacher #GaziMizanurRahman_Primary_Analysis #GaziMizanurRahman_Primary_Analysis_Book_Review l

2 weeks ago | [YT] | 115

BCS Preliminary Analysis

আলহামদুলিল্লাহ।
চাকরি প্রত্যাশীদের এই সফলতাগুলো আমাদের কাজের আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয়।

#শিক্ষক_নিবন্ধন_এনালাইসিস #Shikkhok_Nibondhon_Analysis_Book_Review #GaziMizanurRahman #NTRCA #শিক্ষক_নিবন্ধন_প্রস্তুতি

3 weeks ago | [YT] | 55

BCS Preliminary Analysis

সম্প্রতি নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা শুরু হয় কোন তারিখে?

3 weeks ago | [YT] | 33

BCS Preliminary Analysis

ওনার নাম Humaiun Kobir, পড়াশোনা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। বাড়ি সিলেট।

আলহামদুলিল্লাহ, তিনি শিক্ষক নিবন্ধন Analysis বইটি পড়ে প্রিলিতে উত্তীর্ণ হন। পরবর্তীতে রিটেন ও ভাইভা পাশ করে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে (৯ম গ্রেডে) কর্মরত আছেন ১৮তম শিক্ষক নিবন্ধন থেকে, আলহামদুলিল্লাহ।

ওনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

#চাকরি #jobs #শিক্ষক_নিবন্ধন #GaziMizanurRahman #suggestedforyou #শিক্ষক_নিবন্ধন_Analysis_Book_Review

3 weeks ago | [YT] | 46

BCS Preliminary Analysis

আমার পাশে যাকে দেখছেন। ওনার নাম পয়েল আহমেদ। বাড়ি সুনামগঞ্জ জেলায়। ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আমার লেখা বই পড়ে উত্তীর্ণ হয়েছেন বলে আমার সাথে দেখা করতে এসেছিলেন সিলেটের একটি হোটেলে। যেহেতু, আজ আমার চার দিনের সিলেট ভ্রমণের শেষ দিন ছিল, ভ্রমণের ফিরতি যাত্রার আগ মুহূর্তে তিনি এসেছিলেন।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দের পাশাপাশি কিছুটা কষ্টের কথাও শোনালেন। বললেন, "পরীক্ষায় টিকেছি অনেকদিন হলো, কিন্তু এখনও নিয়োগ দিচ্ছে না। এখন শুনছি NSI ভেরিফিকেশন করবে।"

আমি তাকে অভয়দিয়ে বললাম, "দুশ্চিন্তার কিছু নেই কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে NSI ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না আশা করি।"

আমি যতক্ষণ না গাড়িতে ওঠছিলাম, ততক্ষণ তিনি আমার সাথেই ছিলেন। খুবই অমায়িক ও ভদ্র একজন ছেলে মনে হলো আমার কাছে। তার মতো অনেকেই ২০২৬ সালে অনুষ্ঠিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগের অধীর আকাঙ্ক্ষায় অপেক্ষা করছেন। তাদের সেই অপেক্ষায় অবসান ঘটুক। যারা নিজ মেধা ও যোগ্যতার বলে নিয়োগের জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, তাদের দ্রুত নিয়োগ দিক কর্তৃপক্ষ। সেই আর্জি রইল। কেউ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করে থাকলে, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেইসব লোকের বিচার হোক। কিন্তু কোনো নিরপরাধ প্রার্থী যেন কোনোভাবে বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত না হোন, সেই প্রত্যাশা করি।

#job #প্রাইমারি_সহকারী_শিক্ষক #সরকারি_চাকরি #suggestedforyou #foryouシ

3 months ago | [YT] | 117

BCS Preliminary Analysis

যদি পরীক্ষাতে একটি প্রশ্ন কমন চলে আসে! যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য বেগম খালেদা জিয়ার ওপর গুরুত্বপূর্ণ নোট!

✅ বেগম খালেদা জিয়ার জন্ম কোথায় হয়েছিল?- অবিভক্ত বঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে (বর্তমানে পশ্চিমবঙ্গে) ১৯৪৫ সালের ১৫ আগস্ট। তবে খালেদা জিয়ার আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ফেনী জেলায়।

✅ খালেদা জিয়ার ডাকানাম কী ছিল?- পুতুল (পারিবারিক পদবি ছিল- মজুমদার)

✅ খালেদা জিয়া বাংলাদেশের 'ফার্স্ট লেডি' হন কত সালে?- ১৯৭৭ সালে (প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে)

✅ বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করেন কবে?- ১৯৮২ সালে।

✅ খালেদা জিয়া প্রথম কত সালে বিএনপি-এর চেয়ারপারসন বা সভাপতি নির্বাচিত হন?- ১৯৮৪ সালে

✅ খালেদা জিয়া প্রথম কত সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?-১৯৯১ সালে, ৫ম জাতীয় সংসদে

✅ বেগম খালেদা জিয়া প্রথম কত সালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হন?- ১৯৯১ সালে, ৫ম জাতীয় সংসদে

✅ বেগম খালেদা জিয়াকে মোট কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?- ৫ বার ( সর্বশেষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদে)

✅ বেগম খালেদা জিয়াকে মোট কতটি আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন?- ২৩টি (মোট ৫টি জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২৩টি আসনে প্রার্থী হয়েছিলেন এবং কখনও তিনি কোনও আসনে হারেননি)

✅ খালেদা জিয়া মোট কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন? - ৩ বার (১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে)

✅ বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?- বেগম খালেদা জিয়া (মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী পাকিস্তানের বেনজির ভুট্টো এবং মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার মেঘবতী সুকর্নপুত্রী)

✅ বাংলাদেশে সাংবিধানিকভাবে নির্দলীয় ও নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' প্রবর্তন করেন কে?- বেগম খালেদা জিয়া (১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে)

✅ বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তাঁর অসামান্য অবদান এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণে কারণে 'মাদার অব ডেমোক্রেসি' উপাধি প্রদান করা হয় কবে?- ২০১৮ সালের ৩১ জুলাই

✅ কোন আন্তর্জাতিক সংস্থা বেগম খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' উপাধি প্রদান করে?- কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)

✅ কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কোন ক্যাটাগরিতে বেগম খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' উপাধি প্রদান করে?- ‘ডেমোক্রেসি হিরো’ ক্যাটাগরিতে খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দেওয়া হয়

✅ বাংলাদেশের রাজনীতিতে 'আপসহীন নেত্রী' বলা হয় কাকে?- বেগম খালেদা জিয়াকে

✅ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বাসভবনের নাম কী?- ফিরোজা (ঢাকার গুলশানের ১৯৬ নং বাসা)

✅ বেগম খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' (VVIP) হিসেবে ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করে কবে?- ১ ডিসেম্বর, ২০২৫।

✅ বেগম খালেদা জিয়া কবে ইন্তেকাল করেন?- ৩০ ডিসেম্বর, ২০২৫ সালে; ঢাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে

✅ বেগম খালেদা জিয়া কত বছর বয়সে ইন্তেকাল করেন?- ৮০ বছর বয়সে।

✅ বেগম খালেদা জিয়ার সর্ববৃহৎ জানাজা কোথায় অনুষ্ঠিত হয়?- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউতে

✅ বেগম খালেদা জিয়াকে কোথায় সমাহিত করা হয়?- জাতীয় সংসদের উত্তর পাশে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। সমাহিত করা হয় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে।

*** N.B. এই গুরুত্বপূর্ণ নোটটি নিজের টাইমলাইনে শেয়ার করে না রাখলে ফেইসবুকে শত শত পোস্টের ভিড়ে প্রয়োজনের সময় আর খুঁজে পাবেন না।


©___ ‪@GaziMizanurRahman‬​

9 months ago (edited) | [YT] | 38