Assalamu Alaikum!
Welcome to Muslim Brothers!

This channel is dedicated to true believers in Islam—those who have firm faith in Allah. Here, you will find a variety of Islamic content including knowledge about the Qur'an, Hadith, Islamic lifestyle, and spiritual guidance.

If you are a practicing Muslim who seeks authentic Islamic information, you are warmly invited to subscribe and be a part of our growing community.

This channel is created and managed by two close friends—two Muslim brothers—who are passionate about spreading the message of Islam with sincerity and dedication.

Thank you for visiting, and may Allah bless you!


Muslim Brothers

Allahu Akbar🤲

3 days ago | [YT] | 0

Muslim Brothers

পবিত্র মিলাদুন্নবীর বিবরণ:

শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) একটি বিশেষ মর্যাদার দিন। বাংলাদেশেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত হয়।

সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এ কারণে রাসুল (সা.) কে সম্মান জানিয়ে রাহমাতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদ্‌গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।

ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি ‘আল আমিন’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। সব নবী ও রাসুলের মধ্যে শ্রেষ্ঠ মহানবী (সা.) এর ৪০ বছর বয়সে নবুওয়াত প্রকাশিত হয়। এরপর ২৩ বছর তিনি তৌহিদের বাণী প্রচার করেছেন। আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় তিনি অক্ল্টাব্দে তিনি ইন্তেকাল করেন। বিশ্বজগতের রহমত হিসেবে মহান আল্লাহ তাআলা রাসুল হজরত মুহাম্মদ (সা.) কে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ কারণে তাঁকে ‘রহমাতুল্লিল আলামিন’ বলা হয়। সারা পৃথিবীর মুসলিমদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মুসলিম উম্মাহ দিনটি মিলাদুন্নবী হিসেবে উদ্‌যাপন করে থাকে।

5 months ago | [YT] | 3

Muslim Brothers

Alhamdulillah!
Oh Allah, we are grateful to you for giving us 500 subscribers.
You are the owner of everything, you are the one who is showing us this path.
I hope you will be by our side in the future as well.
Jazakallah Khair.❤️

#islamic

6 months ago | [YT] | 4

Muslim Brothers

➤নতুন ইসলামিক বছর
১৪৪৭ আজ থেকে শুরু।
➤"আল্লাহর রাসূল (সা.) বলেছেন-
রমজানের মাসের পর সবচেয়ে
ফজিলতপূর্ণ রোজা হলো
আল্লাহর মাস মুহাররমের রোজা!"
— তিরমিযী ৭৪০
➤আমরা ১৪৪৭ হিজরি নতুন বছরকে স্বাগত জানাই।

7 months ago | [YT] | 4

Muslim Brothers

- আরাফার দিন
-নবীজি (সা.) বলেন,
শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া। দোয়া হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন। তা হলো—

‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদির।’

(অর্থ) আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁর জন্য, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।
📖___(সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৮৫)

8 months ago | [YT] | 4

Muslim Brothers

Ameen🤲

8 months ago | [YT] | 4

Muslim Brothers

Pray for Gaza🤲

#freepalestine

10 months ago (edited) | [YT] | 5

Muslim Brothers

Eid Mubarak every Muslim brothers✨🌙

10 months ago | [YT] | 5

Muslim Brothers

লাইলাতুল কদর: হাজার মাসের শ্রেষ্ঠ রাত

লাইলাতুল কদর (শবে কদর) হলো ইসলাম ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এটি রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে একটি, সাধারণত ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯তম রাতের মধ্যে লাইলাতুল কদর সংঘটিত হয়।

পবিত্র কুরআনে এই রাতের গুরুত্ব
লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন—সূরা আল-কদর। সেখানে বলা হয়েছে:

"নিশ্চয়ই আমি এই কুরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। এবং তুমি কি জানো লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম।" (সূরা আল-কদর: ১-৩)

এই রাতের ফজিলত

১. হাজার মাসের ইবাদতের সমান সওয়াব:
লাইলাতুল কদরে একটি রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক মর্যাদাপূর্ণ।

২. ফেরেশতাদের অবতরণ:
এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং মুমিনদের জন্য শান্তি, বরকত এবং রহমত নিয়ে আসেন।

৩. মাগফিরাত ও তওবার রাত:
এটি ক্ষমা প্রার্থনার বিশেষ রাত। আল্লাহ তাআলা এই রাতে তাঁর বান্দাদের সব গুনাহ মাফ করে দেন, যদি তারা আন্তরিকভাবে তওবা করে।

লাইলাতুল কদরের আমল

কুরআন তিলাওয়াত

নফল নামাজ আদায়

দোয়া ও ইস্তিগফার

দরুদ পাঠ

গরিব-অসহায়দের প্রতি দানশীলতা

উল্লেখযোগ্য দোয়া:

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, লাইলাতুল কদরে আমি কী দোয়া করব? রাসুলুল্লাহ (সা.) বললেন:

"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি।"
অর্থ: হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও।

উপসংহার:

লাইলাতুল কদর হলো আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সুযোগ। এই রাত আমাদের আত্মিক পরিশুদ্ধি, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ইবাদত ও দোয়ার মাধ্যমে কাজে লাগানো উচিত।

10 months ago | [YT] | 5

Muslim Brothers

100 Subscribers done Alhamdulillah
Jazakallah khair✨

10 months ago | [YT] | 6