লিরিকের খাতা (Lyric-er Khata)

লিরিকের খাতা

এখানে গান শুরু হয় শব্দে। সুর আসে তার পরে।

লিরিকের খাতা—আমার লেখা কথাদের সুরের ঠিকানা। সেই শব্দগুলোর অনুভূতিকে সুর, সংগীত আর কণ্ঠে রূপ দিতে আমার সঙ্গী AI।

কখনও স্মৃতি,
কখনও ভালোবাসা,
কখনও শহর, সমাজ, মানুষ—
কখনও শুধু মনের কথা।

স্বাগত লিরিকের খাতা-য়।

ভালো লাগলে Like, Share & Subscribe করুন।
আর কেমন লাগল, জানাবেন কমেন্টে—
কারণ আপনার একটা মন্তব্যই
পরের গানটা লেখার সাহস জোগাবে আমায়।

কোনও রকম যোগাযোগের জন্য
ani143eb@gmail.com

Lyric-er Khata

Here, every song begins with words.
The melody comes later.

Lyric-er Khata—where my words find their music. And to transform the emotions in those words into melody, music and voice, I have AI as my creative companion.

Memories.
love.
the city, society, people—
and sometimes, simply, the words of the heart.

Welcome to Lyric-er Khata.

If you enjoy what you hear, Like, Share & Subscribe.
And tell me what you think in the comments.

Contact: ani143eb@gmail.com


লিরিকের খাতা (Lyric-er Khata)

খুচরো শব্দমালা....

5 hours ago | [YT] | 2

লিরিকের খাতা (Lyric-er Khata)

দেশপ্রেমের গান

দেশ কি শুধু একটা মানচিত্র?
নাকি তার চেয়েও বেশি কিছু?

রাষ্ট্র এবং দেশ কি এক?

একটা গান।
কিছু প্রশ্ন।

🎵 আসছে — “দেশপ্রেমের গান”


লিরিকের খাতা

5 days ago | [YT] | 4

লিরিকের খাতা (Lyric-er Khata)

শব্দগুলো ছিল আমার।
গল্পটা হয়ে গেল আমাদের।


নেহাতই শখ করে একদিন খুলে ফেলেছিলাম এই চ্যানেলটা। সত্যি বলতে কোনো রকম উচ্চাশা ছিল না। কেবল মনে হচ্ছিল, বিভিন্ন সময়ে কিছু শব্দ লিখেছিলাম, সেগুলো গান হয়ে উঠলে মন্দ হয় না। ততদিনে হাতে এসে পড়েছে এআই, যাকে সময় দিলে, যার সঙ্গে লেগে থাকলে, নিজের লেখা কথাদের গুনগুন করে গেয়ে দিলে গানের মতোই সুরে সাজিয়ে তোলা যায়। সম্পূর্ণ মনোমতো হয় না ঠিকই, তবু তার কাছাকাছি পৌঁছোনোর চেষ্টা করা যায় অন্তত। তৈরি করে ফেললাম কয়েকটা গান।

গান তো তৈরি হলো, এবার তার দৃশ্যায়ন হবে কীভাবে?

সঙ্গে সঙ্গে মনে পড়লো একজনেরই কথা। আমার প্রাক্তন সহকর্মী, বন্ধু এবং ভাইয়ের মতো মানুষ সুমন বিশ্বাস। আমি জানতাম, আমার লেখা শব্দগুলোকে দৃশ্যের ভাষায় অনুবাদ করার ক্ষমতা ওর আছে। ওর কাজের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। সুমন রাজি হয়ে গেল।

আর সেখান থেকেই শুরু।


যাই হোক, যেটা বলার কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে, আমার চেনা পরিচিতদের গণ্ডী পেড়িয়ে কোনো গান পৌঁছে যাবে আরও অনেকের কাছে। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম, এই গান দেখেছেন ৫০ হাজারেরও বেশি লোক। ইউটিউবের এই পৃথিবীতে ৫০ হাজার সংখ্যাটা কিছুই নয়। নেহাতই গুরুত্বহীন। কিন্তু আমার কাছে এ এক স্বপ্নাতীত মাইল-ফলক। তাই এই ছোট্ট মাইলফলকে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে—
সবাইকে ধন্যবাদ।


যাঁরা দেখেছেন, শুনেছেন, ভালোবেসেছেন,
যাঁরা একটা লাইক দিয়েছেন,
একটা কমেন্ট করেছেন,
কিংবা নিঃশব্দে পাশে থেকেছেন—
আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা।


এই ভালোবাসা আর ভরসাটুকু সঙ্গে থাকলে
এই ছোট্ট যাত্রাটা আরও অনেক দূর নিয়ে যেতে চাই।


ভালো থাকবেন।
ভালোবাসায় রাখবেন।
- লিরিকের খাতা

1 week ago | [YT] | 5

লিরিকের খাতা (Lyric-er Khata)

🎵 বেড়ে ওঠার গান
একটা সময় ছিল, গান শোনারও একটা অপেক্ষা ছিল।
ক্যাসেটের ফিতে, পেন্সিলে রিওয়াইন্ড,
বন্ধুর কাছ থেকে ধার করা প্রিয় গান—
সেই ফিতের ভাঁজে ভাঁজে জমে থাকত
আমাদের কৈশোর, প্রেম, বন্ধুত্ব আর বেড়ে ওঠার দিন।
মেরিয়ান, বেলা বোস, হলুদ পাখি, বিনীতা,
আদরের নৌকো, ভিনদেশি তারা…
অঞ্জন দত্ত থেকে নচিকেতা, মহীনের ঘোড়াগুলি থেকে চন্দ্রবিন্দু।
কত গান, কত স্মৃতি!
পুরোনো সেই ক্যাসেটটা আবার চালু করছি।
আসছে — “বেড়ে ওঠার গান” 🎧
যে গান হয়তো একটা প্রজন্মের স্মৃতির অ্যালবাম।

লিরিকের খাতা
#বেড়ে_ওঠার_গান #লিরিকের_খাতা #বাংলা_গান #কৈশোর #নস্টালজিয়া #CassetteDays

1 week ago | [YT] | 7