『𝐁𝐮𝐝𝐝𝐡𝐢𝐬𝐦 𝐁𝐃』

— ধম্মপথের আহ্বান

গল্পের ছায়ায়, ধম্মের আলোকধারা।
Path Of Dhamma - ধম্মপদ।


『𝐁𝐮𝐝𝐝𝐡𝐢𝐬𝐦 𝐁𝐃』

যিনি বসে আছেন নাগরাজের আসনে
লেখক - Nanda Priya Bhikku
তারিখ -৩০/০৪/২০২৫ ইং

যিনি বসে আছেন…
নাগরাজের আসনে…
প্রবল ঝড়ের মধ্যে—চোখ বন্ধ, মুখ শান্ত, চিত্ত— স্থির, গম্ভীর।

চারপাশে গর্জে ওঠে কালো মেঘ, বিদ্যুৎ চমকায়— যেন চিৎকার করে—
তবু তিনি অনড়।
বিন্দুসম নেই ভয়, একটুও ব্যাঘাত নেই তাঁর ধ্যানে।

প্রকৃতি!
যাকে মানুষ চিরকাল ভয় পায়,
আজ সেই প্রকৃতি নিজেই মাথা নত করে—
ফণা মেলে আশ্রয় দেয়,
স্বয়ং মুচলিন্দ—নাগরাজ।

এ কেমন শক্তি?
যা অস্ত্র নয়, কিন্তু বিশ্বকে নত করায়।
এ কেমন সম্মোহন?
যা ভাষাহীন, তবুও হৃদয় জয় করে।

তিনি কিছু বলেন না—
তবু তাঁর নীরবতা আমার চিত্তকে কাঁপায়।
তিনি কিছু করেন না—
তবু তাঁর ধ্যান আমার ভিতরকে আলো করে তোলে।

কি সৌভাগ্য— কি মহান!

তিনি বুদ্ধ।
অভয়‌।
অচঞ্চল।
অপরাজেয়।
অপরিসীম।

✍️ স্বত্ব সংরক্ষিত।

10 months ago | [YT] | 0

『𝐁𝐮𝐝𝐝𝐡𝐢𝐬𝐦 𝐁𝐃』

বুদ্ধের ধম্ম ও বিজ্ঞান; দুটি দৃষ্টিপথ
লেখক - ‪@Buddhism_BD‬
তারিখ - ০১/০৫/২০২৫ ইং

একটা সময় ছিল, যখন জ্ঞান মানে ছিল ধম্ম।
তখন ধম্ম মানে ছিল ভেতরে তাকানো; বাহিরে নয়,
নিজের ভিতরেই জ্ঞান জ্বলত।

সত্য মানে ছিল—জীবনের, দুঃখের, অহংকারের, লোভের উৎস সন্ধান।
ধম্ম বলত, তুমি জানবে, শুধু তখনই যখন নিজেকে পেরোবে।

আজকের দিনে আমরা যাকে বলি বিজ্ঞান,
সে-ও সত্য চায়।
তবে তার চোখ সবসময় খোলা থাকে—
সে চায় দেখতে, ধরতে, মেপে ফেলতে।

ধম্ম বলে, অনিত্য,
বিজ্ঞান বলে, এনার্জি কনজারভেশন।
ধম্ম বলে, অনাত্তা,
বিজ্ঞান বলে, মনে যাহা তুমি ভাবো, কোয়ান্টামেই তার ভিত্তি।

তবু এক পার্থক্য থেকে যায়—
ধম্ম সত্যকে দেখে সমগ্রে,
বিজ্ঞান এখনো খণ্ডে।

ধম্ম চায় আত্ম মুক্তি,
বিজ্ঞান চায় প্রকৃতির রহস্যে প্রবেশ।
ধম্ম চায়—তুমি নিজেকে জানো,
বিজ্ঞান চায়—তুমি জানো বস্তু-জগতকে।

এখন প্রশ্ন দাঁড়ায়—
জ্ঞান কি একচোখে দেখা সম্ভব?

⚠️(পোস্টটি শেয়ার করতে হলে লেখকের নাম উল্লেখ করুন। লেখকের অনুমতি ব্যতীত কপি-পেস্ট নিষেধ।)

#pathofdhamma #cosmic #religion #বিজ্ঞানধম্ম #অনাত্তা #বুদ্ধদর্শন #জাগরণ

11 months ago | [YT] | 0

『𝐁𝐮𝐝𝐝𝐡𝐢𝐬𝐦 𝐁𝐃』

পন্ডিতো সুতো সম্পন্নো যত্থ অত্থীতি চে সুতা;
মহুস্সাহেন তং ঠানং গন্তব্বংব সুতেসিনা।

অর্থাৎ -
যেখানে পন্ডিত অবস্থান করিতেছেন শুনিতে পাইবে বিদ্যা অভিলাষী ব্যক্তি সেখানে মহোৎসাহে গমন করিবে।

1 year ago | [YT] | 0

『𝐁𝐮𝐝𝐝𝐡𝐢𝐬𝐦 𝐁𝐃』

করণীযমত্থ কুসলেন
যন্তং সন্তং পদং অভিসমেচ্চ,
সক্কো উজূ চ সুজূ চ
সুবচো চস্স মুদু অনতিমানী।

অর্থাৎ -
যে ব্যক্তি স্বীয় প্রজ্ঞা দ্বারা নির্বাণকে উপলব্ধি করে এবং তা অধিগত করতে উৎসুক তাকে অবশ্যই সক্ষম, সরল, সুবাধ্য, মিষ্টভাষী এবং অভিমানহীন হওয়া আবশ্যক।

1 year ago | [YT] | 0