Roam With Piya-তে আপনাকে স্বাগতম! 🌸
আমি পিয়া। আমার কাছে ভ্রমণ মানে শুধু পথ চলা নয়, ভ্রমণ মানে সেই পথের না বলা গল্পগুলো কুড়িয়ে আনা। দীর্ঘ সময় আজারবাইজানের পাহাড়ে কাটানোর পর, বর্তমানে আমার নতুন ঠিকানা ভারতের মহারাষ্ট্রের সুন্দর শহর লোনাভালা (Lonavala)। ⛰️☁️

আমার এই চ্যানেলে আপনি শুধু সুন্দর দৃশ্যই দেখবেন না, বরং আমার নিজের ভয়েস-ওভারে (Voice-over) শুনতে পাবেন প্রতিটি জায়গার পেছনের অনুভূতি আর জীবনের গল্প। আমি বিশ্বাস করি, প্রতিটি পাহাড় আর ঝরনার আড়ালে একটি করে গল্প লুকিয়ে থাকে।

এই চ্যানেলে যা পাবেন:
🛤️ লোনাভালার মেঘলা আকাশ ও পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা অজানা সব গল্প।

🎤 সহজ-সরল ভাষায় করা ভ্রমণের ধারাভাষ্য ও আমার অরিজিনাল ভিডিওগ্রাফি।

ভ্রমণ আর গল্প ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

ভালোবাসার সাথে,
পিয়া (প্রাক্তন: Bangali Poribaar Azerbaijan)

#RoamWithPiya#LonavalaVlog #BengaliTravelVlogger#MaharashtraTourism #BangaliPoribaar#TravelWithPiya#BengaliVlog #LonavalaDiaries#TravelStories#VoiceoverVlog #OriginalCinematics #PiyaVlogs #IndianVlogger #BengaliYoutuber





Roam With Piya

Hi everyone, welcome to my new YouTube Community. Now you can post on my channel too. To get started, tell me in a post what you'd like to see next on my channel.
Visit my Community: youtube.com/@roamwithpiya/community

2 days ago | [YT] | 1

Roam With Piya

লোনাভালার MOST HAUNTED VILLA 'আয়েশা ভিলা' (Ayesha Villa) এক্সপ্লোর করলাম! 🏚️🌑

স্থানীয়ভাবে কথিত আছে, এটি একটি ১৭ বছরের মেয়ের সত্য ঘটনা অবলম্বনে গড়ে ওঠা এক রহস্যময় স্থান। সত্যিই কি সেখানে অলৌকিক কিছু আছে, নাকি সবটাই জনশ্রুতি?

আজকের ভিডিওতে আমি এই আয়েশা ভিলার প্রতিটি কোণা এক্সপ্লোর করেছি এবং তুলে ধরেছি সেখানকার সেই সত্য ঘটনা। আমার নিজের অভিজ্ঞতার পুরো গল্প নিয়ে আজকের এই বিশেষ ভ্লগ।

📽️ পুরো ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:


https://youtu.be/dRsa4ixNpfA

3 months ago (edited) | [YT] | 3

Roam With Piya

আজারবাইজানের আনাচে-কানাচে লুকিয়ে থাকা ঐতিহাসিক গল্প তো অনেক শুনেছেন, কিন্তু এবার আমি নিজের দেশেই পা রাখলাম এমন এক জায়গায়, যেখানে দিন-দুপুরেও ভয়ে বুক কেঁপে ওঠে! 🇮🇳
​লোনাভালার পাহাড়ের কোলে একলা দাঁড়িয়ে থাকা 'আয়েশা ভিলা' (Ayesha Villa)—যার দেওয়ালগুলো যেন আজও কোনো এক মর্মান্তিক ইতিহাসকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে আছে। ভারতের অন্যতম 'Most Haunted' এই জায়গায় একজন বাঙালি মেয়ে হিসেবে একা ক্যামেরা হাতে ঢুকে পড়াটা মোটেও সহজ ছিল না। সত্যি বলতে, যখন লেন্সের ওপাশে নিস্তব্ধতা অনুভব করছিলাম, তখন কয়েকবার হাতটা ভয়ে কেঁপে উঠেছিল।
​কেন এই বাড়িটি অভিশপ্ত?
কেন বাড়িটি ভারতবর্ষের মোস্ট Haunted Villa র তকমা পেলো ?
​ভিডিওগ্রাফি করার সময় বারবার বাধা এসেছে—হয়তো সেগুলো নেহাতই কাকতালীয়, অথবা অন্য কিছু! প্রকৃতির রহস্য আর অতিপ্রাকৃতের হাতছানি উপেক্ষা করে শেষ পর্যন্ত গল্পগুলো লেন্সবন্দি করে এনেছি… আশা রাখছি ভালো লাগবে…

Haunted মানেই আর ইট পাথরের পরিত্যক্ত বাড়ি না , প্রতিটি কোণায় লুকিয়ে থাকে কোনো এক অজানা আর্তনাদ। সেই আড়ালে থাকা ভিডিওর সাথে গল্প শোনাতে
আসছি আগামী বুধবার, ঠিক সন্ধ্যা ৬টায়!
​কথা দিচ্ছি, আপনাদের সময় বৃথা যাবে না। লোনাভালার এই অভিশপ্ত ভিলায় আমার সাথে সেই রহস্যময় সফরে সামিল হতে তৈরি তো? আপনাদের উপস্থিতি আর ভালোবাসাই আমার এই কঠিন সফরের সার্থকতা। ♥️

3 months ago | [YT] | 8

Roam With Piya

শুভ ভালোবাসা দিবস সবাইকে! ❤️ আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের এর থেকে ভালো দিন আর হতে পারে না।
​আজকের এই বিশেষ দিনে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমার আজারবাইজানের দিনগুলোতে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তা আমার হৃদয়ে গেঁথে আছে। আপনাদের একেকটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন গল্প বলার জন্য অনেক অনেক অনেক উৎসাহ দেয়। সত্যি বলতে, আপনাদের এই অনুপ্রেরণাই আমার এগিয়ে চলার শক্তি।
​বর্তমানে জীবনের এক নতুন বাঁকে দাঁড়িয়ে আছি। হাজবেন্ডের কর্মসূত্রে আজারবাইজান থেকে এখন আমি ভারতের লোনাভালাতে (Lonavala)। জায়গা বদলালেও আপনাদের সাথে আমার সম্পর্কের টান একই আছে।
​আজারবাইজানের ভ্লগগুলো আপনারা যেভাবে পছন্দ করেছিলেন, আমি আশা করছি লোনাভলার এই নতুন পরিবেশ আর আমার গল্পের মাধ্যমে ভিডিও করার নতুন কনসেপ্টটিও আপনাদের মন জয় করবে। আমার এই নতুন পথ চলাতে আপনাদের সাপোর্ট প্রার্থনা করছি।
​সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা! 🌹


লোনাভালা তে আমার প্রথম ভিডিও আশা করি আপনাদের ততটাই ভালো লাগলো।
#ValentinesDay #Lonavala #NewChapter #Grateful #Storytelling

4 months ago (edited) | [YT] | 11