Rose Tv Online
Enjoy by listening to the Holy Quran
English: As-salamu alaikum, You Can Watch Here: Bangla Waz, Bangla mahfil, Islamic lecture, jumar khutba, Islamic jalsha, was mahfil, Islamic program, Bangla gojol, bangla islamic waz, Islamic waz bangla, new waz mahfil, quran sunnah waz, bengali waz, bangladeshi waz, bangladesh waz, waz in bangla,
Rose Tv Online
রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারে অনুষ্ঠিত হলো বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ঢাকা বিভাগের পরিচিতি সভা।
সভায় ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার কর্মীরা অংশ নেন। পারস্পরিক পরিচিতি, ঐক্য, সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
এছাড়া আসন্ন মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৭ ইং উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মীদের ঐক্য, সহযোগিতা ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে সভাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
1 day ago | [YT] | 215
View 10 replies
Rose Tv Online
উত্তরা ক্লাবে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে সুফী সমাবেশ ও ‘জাকেরের জন্য জাকের’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: গত ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্লাবে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে এক আধ্যাত্মিক ও তাৎপর্যপূর্ণ সুফী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন স্তরের সুফী মণ্ডলীর প্রতিনিধিত্বকারী প্রথিতযশা আলেম, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী স্কলার জনাব সাইফুল আজম বাবর আজহারীসহ দেশের শীর্ষস্থানীয় আলেমগণ।
সমাবেশে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে খোদাপ্রাপ্তি ও তত্ত্বজ্ঞান অর্জনে দয়াল নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পরবর্তী যুগে ওলী-আউলিয়াগণের ভূমিকা, তাঁদের জীবনদর্শন এবং মানুষকে সত্য ইসলামের পথে পরিচালিত করতে তাঁদের আত্মত্যাগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বর্তমান কঠিন বালা-মুসিবত ও ফেতনার যুগে ওলী-আউলিয়াগণের নীতি, আদর্শ ও মূল্যবান নসিহতসমূহ সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, এই আদর্শ অশান্ত পৃথিবীতে শান্তির আলোকবর্তিকা এবং সামাজিক, পারিবারিক ও আধ্যাত্মিক মুক্তির অন্যতম প্রধান পাথেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাপনী ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ব ওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর স্থলাভিষিক্ত হযরত আলহাজ্ব খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদী সাহেব এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের একমাত্র মুখপাত্র ও বিশ্ব ওলীর দৌহিত্র মাননীয় হযরত খাজা সাইফুল ইসলাম মোজাদ্দেদী ছাহেব।
হযরত খাজা সাইফুল ইসলাম মোজাদ্দেদী ছাহেব মহান আল্লাহ তাআলার প্রতি অসীম শুকরিয়া, দয়াল নবীজী (সাঃ)-এর প্রতি দরুদ ও সালাম এবং বিশ্ব ওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ মূলত চারটি প্রধান স্তম্ভ—আদব, বুদ্ধি, মোহাব্বত ও সাহসের ওপর প্রতিষ্ঠিত।”
তিনি আরও বলেন, শরীয়তের নিয়মিত চর্চা—যেমন নামাজ, কালাম ও ওজিফা আমলের পাশাপাশি আধ্যাত্মিক চর্চা—ছাড়া একটি সভ্য, অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব নয়।
তিনি একটি ন্যায়-নীতিভিত্তিক আদর্শ সমাজব্যবস্থা গড়ে তুলতে সমাজের সর্বস্তরের জ্ঞানী-গুণী, বিজ্ঞানী, দার্শনিক, কৃষক, শ্রমিকসহ আপামর জনসাধারণকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমেই বিশ্ব ওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর কাঙ্ক্ষিত ‘জাকের সমাজ’ প্রতিষ্ঠিত হবে, যেখানে একজন জাকের অপর জাকের ভাইকে নিজের চেয়ে সত্তর গুণ বেশি মোহাব্বত করবেন এবং যেকোনো বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে তা মোকাবিলা করবেন।
এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে উক্ত অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে ‘Zaker for Zaker’ (জাকেরের জন্য জাকের) ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো—এক জাকের ভাইয়ের উৎপাদিত পণ্য ও সেবা অপর জাকের ভাইয়েরা ভোগ করবেন; একজন জাকের ভাইয়ের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে অপর জাকের ভাইয়ের সন্তানেরা শিক্ষা গ্রহণ করবেন; জাকের চিকিৎসকের হাসপাতালে অন্য জাকের ভাইয়েরা চিকিৎসাসেবা গ্রহণ করবেন এবং জাকের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অপর জাকের ভাইয়েরা অগ্রাধিকারভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
এভাবে শিক্ষা, চিকিৎসা, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জাকের সমাজের সদস্যরা পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও সমন্বিত সমাজব্যবস্থা গড়ে তুলবেন।
পরিশেষে, হযরত খাজা সাইফুল ইসলাম মোজাদ্দেদী ছাহেব উপস্থিত ও অনুপস্থিত সকল জাকের ভাইয়ের প্রতি তাঁর অশেষ ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ‘Zaker for Zaker’ ক্যাম্পেইন সফল করতে সুফী সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
দয়াল নবী (সাঃ)-এর ওপর কিয়াম ও সালাম প্রেরণ শেষে মহান আল্লাহ পাকের দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নৈশভোজের মাধ্যমে এ আধ্যাত্মিক সুফী সমাবেশের সমাপ্তি ঘটে।
2 days ago | [YT] | 114
View 4 replies
Rose Tv Online
শোক বার্তা
সদরপুর উপজেলার কর্মী প্রধান
5 days ago | [YT] | 410
View 15 replies
Rose Tv Online
গন্তব্য যতই দূরে হোক,
মহব্বতের কাছে দূরত্ব কোনো বাধা নয়।
উত্তরবঙ্গের মাটি থেকে যাত্রা শুরু করে
এই বাঁশের ভূর পৌঁছাবে বিশ্ব জাকের মঞ্জিলে।
কুড়িগ্রাম, চিলমারী থেকে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ ইং উপলক্ষে শুরু হলো এক ভালোবাসাময় ও ঐতিহ্যবাহী যাত্রা।
1 week ago | [YT] | 514
View 10 replies
Rose Tv Online
১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর ২০২৬ইং শনিবার, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে কর্মী গ্রুপের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হইবে।
দেশের বিভাগ, জেলা, মহানগর, থানা/উপজেলা, পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সকল কর্মী প্রধানসহ সকল সহযোগী কর্মী প্রধানগনের উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল।
1 week ago | [YT] | 432
View 9 replies
Rose Tv Online
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ
ঢাকা মহানগর দক্ষিণ এর সংশোধিত কমিটি অনুমোদন প্রসঙ্গে!
1 week ago | [YT] | 294
View 4 replies
Rose Tv Online
উত্তাল পদ্মার বুকে বাঁশের ভূর, গন্তব্য আটরশি দরবার—মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং উপলক্ষে পাবনা জেলার ঐতিহ্যবাহী যাত্রার এক স্মরণীয় মুহূর্ত।
1 week ago | [YT] | 324
View 11 replies
Rose Tv Online
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ নিরাপত্তা বিভাগ এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন প্রসঙ্গে!
1 week ago | [YT] | 431
View 13 replies
Rose Tv Online
ভালোবাসা, ভক্তি ও আধ্যাত্মিক টানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবারের উদ্দেশ্যে এই যাত্রা। উত্তাল পদ্মার বুকে এক রহস্যময় যাত্রা যেন স্মরণীয় হয়ে থাকে সবার হৃদয়ে। আল্লাহ তায়ালা এই পবিত্র সফর কবুল করুন, সকলের যাত্রা নিরাপদ ও মঙ্গলময় করুন। আমিন।
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ ইং উপলক্ষে কুড়িগ্রাম জেলার রাজারহাট থেকে পদ্মা নদী দিয়ে আটরশি দরবার শরীফের উদ্দেশ্যে বাঁশের ভুর/ভেলা ছাড়ার এই বিশেষ মুহূর্ত।
1 week ago | [YT] | 704
View 12 replies
Rose Tv Online
ভক্তি, ভালোবাসা ও আত্মিক টানে নরসিংদী (হাবিব) জেলা থেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, আটরশির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে বাঁশের খেদমত। আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং উপলক্ষে দরবারের খেদমতে শরিক হতে মুরিদান-আশেকানদের এমন আন্তরিক নজরানা ও সহযোগিতা খেদমতের প্রতি তাদের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ।
1 week ago | [YT] | 478
View 8 replies
Load more