Rose Tv Online
Enjoy by listening to the Holy Quran
English: As-salamu alaikum, You Can Watch Here: Bangla Waz, Bangla mahfil, Islamic lecture, jumar khutba, Islamic jalsha, was mahfil, Islamic program, Bangla gojol, bangla islamic waz, Islamic waz bangla, new waz mahfil, quran sunnah waz, bengali waz, bangladeshi waz, bangladesh waz, waz in bangla,
Rose Tv Online
সিলসিলায় নতুন প্রজন্মের আগমন: ছোট চাচাজান মুজাদ্দেদী ছাহেবের ঘর আলোকিত করে জন্ম নিলেন ইসাইয়াহ্ আমীর ফয়সল।
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও মেহেরবানিতে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র সিলসিলায় নতুন প্রজন্মের আগমন ঘটেছে। ছোট চাচাজান মুজাদ্দেদী ছাহেবের ঘর আলোকিত করে শুভাগমন করেছেন নবজাতক ইসাইয়াহ্ আমীর ফয়সল।
নতুন অতিথির আগমনে পরিবার-পরিজন, জাকেরান আশেকান ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এই শুভক্ষণে প্রিয়জনদের হৃদয়ে বয়ে যাচ্ছে আনন্দের স্নিগ্ধ ধারা, আর নতুন অতিথিকে ঘিরে সবার অন্তরে জাগ্রত হয়েছে অফুরন্ত ভালোবাসা, মায়া ও কল্যাণের প্রত্যাশা।
এ উপলক্ষে দরবার শরিফে পবিত্র মিলাদ শরিফ আদায় ও রওজা শরীফ জেয়ারত শেষে নতুন অতিথির সুস্বাস্থ্য, নেক হায়াত এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
3 days ago |[YT] | 514
View 12 replies
Rose Tv Online
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে ঢাকায় থানা ভিত্তিক দাওয়াতী কার্যক্রম!
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানায় থানা ভিত্তিক দাওয়াতী পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসার আয়োজন ও প্রচার কার্যক্রমকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আগামী ১৬, ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি ২০২৭ইং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক আবহ ও সূফী ঐতিহ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ।
এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা পর্যায়ে দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে জাকেরান-আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের উরস শরীফে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, জিকির-আজকার, মিলাদ-কিয়াম ও আধ্যাত্মিক শিক্ষার চর্চায় উরস শরীফের এই পবিত্র আয়োজন সবার মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আসুন, আল্লাহর নৈকট ও দয়াল নবীর মহব্বত এবং খাজাবাবা ফরিদপুরীর নেক তাওয়াজ্জু পাওয়ার আশায় সকলে মিলে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং-এর দাওয়াতে শরিক হই এবং আধ্যাত্মিক মিলনমেলায় অংশগ্রহণ করি।
3 days ago |[YT] | 609
View 9 replies
Rose Tv Online
১৬ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং
আগামী ১৬, ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি ২০২৭ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ।
বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের স্থলাভিষিক্ত মহামান্য পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেব পবিত্র বিশ্ব উরস শরীফের তারিখ ঘোষণা করেন।
তারিখ ঘোষণার পর তিনার মুখপাত্র মাননীয় হযরত খাজা বড় চাচাজান মুজাদ্দেদী ছাহেবকে উরস শরীফের তারিখ পুনরায় মাইকে ঘোষণা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
এই ঘোষণার মধ্য দিয়ে দেশ-বিদেশের অগণিত আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দের মাঝে সৃষ্টি হয়েছে আনন্দ, উৎসাহ ও আধ্যাত্মিক আবেগের পরিবেশ।
দরবারে আগত জাকেরান-আশেকানদের সঙ্গে তিনারা সাক্ষাৎ প্রদান করেন।
মহা পবিত্র বিশ্ব উরস শরীফকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ও খেদমতের কার্যক্রম।
বিশ্বওলীর পবিত্র দরবারে আত্মিক প্রশান্তি, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও আধ্যাত্মিক আবহে মুখরিত হবে এই মহতী আয়োজন—এমন প্রত্যাশা আশেকান-জাকেরানদের।
আগামী ১৬, ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি ২০২৭ইং—মহা পবিত্র বিশ্ব উরস শরীফে দলে দলে যোগদান করে পবিত্র খেদমতে শরিক হওয়ার জন্য সকল আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দের প্রতি রইল আন্তরিক দাওয়াত।
1 week ago |[YT] | 1,200
View 15 replies
Rose Tv Online
সূফী আদর্শ, আধ্যাত্মিক চেতনায় কর্মী সম্মেলন!
আত্মশুদ্ধি, মানবপ্রেম ও পীর-মুর্শিদের প্রতি গভীর আনুগত্যের মহিমান্বিত বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন।
সূফী মতাদর্শের মূল শিক্ষা—প্রেম, শান্তি, সম্প্রীতি ও মানবসেবা—হৃদয়ে ধারণ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের সম্মেলনে সমবেত হন বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।
এ সময় বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের নির্দেশিত পথে থেকে নিষ্ঠা, আদব ও আন্তরিকতার সঙ্গে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং এর খেদমত আঞ্জাম দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, প্রকৃত খেদমত কেবল দায়িত্ব পালনের নাম নয়; বরং নিজের নফসকে পরিশুদ্ধ করে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করাই সূফী সাধনার অন্যতম শিক্ষা।
পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে সকলকে আধ্যাত্মিক আদর্শ বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানানো হয়।
পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির কল্যাণ, শান্তি এবং সম্প্রীতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের তাৎপর্যপূর্ণ সমাপ্তি ঘটে।
1 week ago |[YT] | 869
View 14 replies
Rose Tv Online
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং জিন্দাবাদ।
1 week ago |[YT] | 1,874
View 46 replies
Rose Tv Online
নারায়ণগঞ্জে কর্মী গ্রুপ যুব এর প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র রওজা শরীফের বার্ষিক ডিউটি খেদমত এবং আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং উপলক্ষে এক প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ২৩ অক্টোবর ২০২৬ইং থেকে ৩০ অক্টোবর ২০২৬ইং পর্যন্ত মহা পবিত্র রওজা শরীফে কর্মী গ্রুপ যুব এর বার্ষিক ডিউটি খেদমত সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এছাড়াও মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ইং সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কর্মীদের দায়িত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, খেদমত শুধু একটি দায়িত্ব নয়—এটি সৌভাগ্য ও আমানত। নিষ্ঠা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সকল কর্মীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
আধ্যাত্মিক পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-যুব এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
2 weeks ago |[YT] | 362
View 8 replies
Rose Tv Online
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিতব্য আগামী ১০ ই অক্টোবর ২০২৬ইং তারিখে কর্মী গ্রুপের প্রতিনিধি সম্মেলন উদযাপন কমিটি অনুমোদন প্রসঙ্গে!
2 weeks ago |[YT] | 505
View 5 replies
Rose Tv Online
নরসিংদীর বাঁশের খেদমত—ভক্তির টানে এক অনন্য নজরানা
নরসিংদীর মাটি থেকে বাঁশের খেদমত নিয়ে শুরু হয়েছে এক অনন্য পথচলা। স্রোত ঠেলে, দূরত্ব আর নানা প্রতিকূলতা পেরিয়ে এই বাঁশ পৌঁছে দেওয়া হচ্ছে প্রিয় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খেদমতে।
এ যেন শুধু বাঁশ বহন নয়—এর সঙ্গে মিশে আছে ভক্তের ভালোবাসা, আন্তরিকতা ও খেদমতের আকুলতা। স্রোতের বিপরীতে বিশাল বিশাল নৌযান এগিয়ে চলে, আর অন্তরে জাগে প্রিয় মুর্শিদের দরবারে কিছু নিবেদনের প্রশান্তি।
নরসিংদীর এই বাঁশের খেদমত তাই হয়ে ওঠে ভালোবাসার এক নীরব ভাষা—যেখানে সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার মধ্যেই খুঁজে পাওয়া যায় আত্মতৃপ্তি ও আধ্যাত্মিক আনন্দ।
2 weeks ago |[YT] | 711
View 3 replies
Rose Tv Online
রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারে অনুষ্ঠিত হলো বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ঢাকা বিভাগের পরিচিতি সভা।
সভায় ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার কর্মীরা অংশ নেন। পারস্পরিক পরিচিতি, ঐক্য, সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
এছাড়া আসন্ন মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৭ ইং উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মীদের ঐক্য, সহযোগিতা ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে সভাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
3 weeks ago |[YT] | 357
View 10 replies
Rose Tv Online
উত্তরা ক্লাবে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে সুফী সমাবেশ ও ‘জাকেরের জন্য জাকের’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: গত ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্লাবে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে এক আধ্যাত্মিক ও তাৎপর্যপূর্ণ সুফী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন স্তরের সুফী মণ্ডলীর প্রতিনিধিত্বকারী প্রথিতযশা আলেম, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী স্কলার জনাব সাইফুল আজম বাবর আজহারীসহ দেশের শীর্ষস্থানীয় আলেমগণ।
সমাবেশে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে খোদাপ্রাপ্তি ও তত্ত্বজ্ঞান অর্জনে দয়াল নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পরবর্তী যুগে ওলী-আউলিয়াগণের ভূমিকা, তাঁদের জীবনদর্শন এবং মানুষকে সত্য ইসলামের পথে পরিচালিত করতে তাঁদের আত্মত্যাগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বর্তমান কঠিন বালা-মুসিবত ও ফেতনার যুগে ওলী-আউলিয়াগণের নীতি, আদর্শ ও মূল্যবান নসিহতসমূহ সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, এই আদর্শ অশান্ত পৃথিবীতে শান্তির আলোকবর্তিকা এবং সামাজিক, পারিবারিক ও আধ্যাত্মিক মুক্তির অন্যতম প্রধান পাথেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাপনী ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ব ওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর স্থলাভিষিক্ত হযরত আলহাজ্ব খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদী সাহেব এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের একমাত্র মুখপাত্র ও বিশ্ব ওলীর দৌহিত্র মাননীয় হযরত খাজা সাইফুল ইসলাম মোজাদ্দেদী ছাহেব।
হযরত খাজা সাইফুল ইসলাম মোজাদ্দেদী ছাহেব মহান আল্লাহ তাআলার প্রতি অসীম শুকরিয়া, দয়াল নবীজী (সাঃ)-এর প্রতি দরুদ ও সালাম এবং বিশ্ব ওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ মূলত চারটি প্রধান স্তম্ভ—আদব, বুদ্ধি, মোহাব্বত ও সাহসের ওপর প্রতিষ্ঠিত।”
তিনি আরও বলেন, শরীয়তের নিয়মিত চর্চা—যেমন নামাজ, কালাম ও ওজিফা আমলের পাশাপাশি আধ্যাত্মিক চর্চা—ছাড়া একটি সভ্য, অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব নয়।
তিনি একটি ন্যায়-নীতিভিত্তিক আদর্শ সমাজব্যবস্থা গড়ে তুলতে সমাজের সর্বস্তরের জ্ঞানী-গুণী, বিজ্ঞানী, দার্শনিক, কৃষক, শ্রমিকসহ আপামর জনসাধারণকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমেই বিশ্ব ওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর কাঙ্ক্ষিত ‘জাকের সমাজ’ প্রতিষ্ঠিত হবে, যেখানে একজন জাকের অপর জাকের ভাইকে নিজের চেয়ে সত্তর গুণ বেশি মোহাব্বত করবেন এবং যেকোনো বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে তা মোকাবিলা করবেন।
এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে উক্ত অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে ‘Zaker for Zaker’ (জাকেরের জন্য জাকের) ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো—এক জাকের ভাইয়ের উৎপাদিত পণ্য ও সেবা অপর জাকের ভাইয়েরা ভোগ করবেন; একজন জাকের ভাইয়ের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে অপর জাকের ভাইয়ের সন্তানেরা শিক্ষা গ্রহণ করবেন; জাকের চিকিৎসকের হাসপাতালে অন্য জাকের ভাইয়েরা চিকিৎসাসেবা গ্রহণ করবেন এবং জাকের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অপর জাকের ভাইয়েরা অগ্রাধিকারভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
এভাবে শিক্ষা, চিকিৎসা, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জাকের সমাজের সদস্যরা পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও সমন্বিত সমাজব্যবস্থা গড়ে তুলবেন।
পরিশেষে, হযরত খাজা সাইফুল ইসলাম মোজাদ্দেদী ছাহেব উপস্থিত ও অনুপস্থিত সকল জাকের ভাইয়ের প্রতি তাঁর অশেষ ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ‘Zaker for Zaker’ ক্যাম্পেইন সফল করতে সুফী সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
দয়াল নবী (সাঃ)-এর ওপর কিয়াম ও সালাম প্রেরণ শেষে মহান আল্লাহ পাকের দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নৈশভোজের মাধ্যমে এ আধ্যাত্মিক সুফী সমাবেশের সমাপ্তি ঘটে।
3 weeks ago |[YT] | 150
View 4 replies
Load more