Hello, Myself Pragati.. I love travelling a lot beside my everyday job. Travel is like medicine of all tiredness for me. I belive we all should go to explore nature whenever get a little time. Through my videos I wish to encourage all to lace up your shoes and explore the beauty of nature..... & go on your own adventure ll
#travel #tour #tourguide
Tour Travel Compass
গ্রামের মধ্যে থাকা আরও একটা সুন্দর গ্রাম,যেখানে পাশ দিয়ে বয়ে চলেছে বাগদা নদ নদী, সারাদিন আছে পাখির কলকাকলি, যতদূর চোখ যায় এক অপূর্ব সবুজে মোড়া চারিদিক। তো আর দেরি কেনো? হিল্লি দিল্লী অনেক তো হল এবারে ঘুরে আসুন তো দেখি এমন একটা জায়গা থেকে, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মনচাষা ইকো রিসোর্ট থেকে।
সম্পূর্ণ ভিডিওটির শিরোনামে লিংক দিয়ে দিলাম।
https://youtu.be/s_ruqYfM5n0?si=CVwe5...
2 days ago | [YT] | 12
View 0 replies
Tour Travel Compass
আমাদের শহর কলকাতায় ছড়িয়ে রয়েছে এমন কিছু সুন্দর জায়গা যার খোজ হয়ত আমরা অনেকেই জানিনা। তেমনি এক জায়গায় চলে গেছিলাম একদিনের ছুটিতে। কলকাতায় অবস্থিত জৈন মন্দির দর্শনে। এত সুন্দর মন্দির ও তার কারুকার্য আমাদের মুগ্ধ করেছিল। সেই বেড়ানোর গল্প রয়েছে এই চ্যানেলে। যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন। সকলে ভালো থাকবেন।
https://youtu.be/jHEvo0czyS8
1 month ago (edited) | [YT] | 10
View 0 replies
Tour Travel Compass
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়.... কথাশিল্পীর নামের সাথে আমরা সকলেই পরিচিত আমাদের স্কুল জীবন থেকেই। তাঁর অমর সৃষ্টি রামের সুমতি, মহেশ এই রকম গল্পের মধ্য দিয়ে। এইরকম বহু সৃষ্টি আমার নিজের জেলা হাওড়ার বাড়ি থেকেই করেছেন। জীবনের শেষ ১৫ বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন।দেউলটির সেই বাড়ির গল্প তুলে ধরেছি আমাদের এই গল্পে। একদিনের ছুটিতে ঘুরে আসুন স্মৃতি বিজড়িত এই জায়গা থেকে। পাশেই বয়ে চলেছে রূপনারায়ণ নদ। এখানে পিকনিক স্পট কিন্তু খুব ভালো । একটা ছুটিতে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য ভালো অপশন।
সকলে ভালো থাকবেন। আমাদের এই বেরানোর গল্পের লিংক দিলাম নিচে । টাটা।
https://youtu.be/_HzqPyJ8uGs
2 months ago | [YT] | 11
View 0 replies
Tour Travel Compass
দীঘা.... এই নামটির সাথে পরিচিতি নেই এমন বাঙালি হয়ত নেই । বার বার চলে যাওয়া যায় এমন একটি জায়গা হলো দীঘা। বাঙালির অতি পরিচিত দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিঙ.. এই জায়গা গুলি তে অন্তত একবার হলেও নিশ্চয়ই সকলেই গেছেন। বর্তমানে দীঘা আমাদের রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ন একটি ট্যুরিস্ট স্পট। তাই দীঘার সৌন্দর্য বেড়েছে সময়ের সাথে। আমাদেরও তাই প্রতি বছর একবার হলেও দীঘায় আসা চাই। বাড়ির এত কাছে সমূদ্র থাকলে যা হয় আর কি। আমাদের দুই দিনের ভ্রমণের গল্পের লিংক দিয়ে দিলাম। যদি ভালো লাগে দেখার অনুরোধ রইলো। সকলে ভালো থাকবেন। 😊
https://youtu.be/2GKLenjDq_8
@tourtravelcompass
2 months ago (edited) | [YT] | 12
View 0 replies
Tour Travel Compass
ঝাড়গ্রাম,, পাহাড়, ঝর্না, জঙ্গলের এক অনবদ্য সংমিশ্রণের উদাহরণ হল এই জেলা টি। হঠাৎ করেই ঠিক করে ফেলা ২ দিনের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম এই জেলাটি ঘুরে দেখতে। দেখেছিলাম ভেষজ উদ্যান, ফুল, পাখি, রঙিন মাছের একুরিয়ামে সাজানো কৃষ গার্ডেন, চিড়িয়াখানা, কনকদুর্গা মন্দির, সাইবেরিয়ান পরিযায়ী পাখির আস্তানা। রাত কাটিয়েছিলাম সালের জঙ্গলের মধ্যে কটেজে। এই ভ্রমন পর্বের প্রথম দিনের গল্প আছে আমাদের চ্যানেলে। খুব তাড়াতাড়ি আসছে দ্বিতীয় দিনের গল্প। সাথে থাকবেন, এভাবেই উৎসাহ দেবেন, কোনো সাজেশন থাকলে জানাবেন। ভালো থাকবেন সকলে।
ধন্যবাদ 🙏
https://youtu.be/asYzsGDTMko?si=YGUEL...
7 months ago (edited) | [YT] | 12
View 0 replies
Tour Travel Compass
Tour Travel Compass এর নতুন সদস্যের সাথে আপনাদের পরিচয় করানো বাকি রয়ে গেছে। আমাদের ছোট্ট দ্বৈপায়ন, আদরের ইভান। এই ছোট্ট মানুষটিকে নিয়ে একদিনের জন্য ঘুরে এলাম আমাদের সকলের অত্যন্ত পরিচিতি একটি সমুদ্র সৈকত থেকে। সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সাথে share করার জন্য। সকলে ভালো থাকবেন। @tourtravelcompass
1 year ago (edited) | [YT] | 12
View 0 replies
Tour Travel Compass
আমাদের ব্যস্ত জীবনে লম্বা ছুটি নিয়ে পরিবারের সাথে ঘুরে আসা হয়ত আমাদের অনেকেরই হয়ে ওঠে না। আমারও সেই দলেই পড়ি। তাই সব সময় মন চায় ১-২ দিনের ছুটি নিয়ে একটু ঘুরে আসতে। সেই উদ্দেশ্যে সম্প্রতি চলে গিয়েছিলাম হলদিয়ার কাছে হলদি নদীর তীরে অবস্থিত সুসজ্জিত এক রিসোর্টে । তার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। তারসাথে লিংক দিয়ে দিলাম এই পোস্টে - https://youtu.be/lgmWVR_Mr_4
কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন।
খুব তাড়াতাড়ি ফিরে আসব Kurseong Sittong টুর এর ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন 😊
।
1 year ago | [YT] | 7
View 0 replies
Tour Travel Compass
সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। কাজের ব্যাস্ততার মাঝে নতুন ভ্রমন পর্ব দেওয়া হয়নি। তবে খুব তাড়াতাড়ি আসছে নতুন একটি পর্ব। অনুরোধ রইল পাশে থাকার।
2 years ago | [YT] | 8
View 0 replies