Official YouTube channel of Shohortoli, the pioneering Theatrical Rock band of Bangladesh!

New song "Arekti Prohor" out now!
New Album "Ekhon Ekhane" soon to be released!

Connect via social media to stay updated!

Subscribe to Shohortoli @ bit.ly/SubscribeShohortoli
Follow & Subscribe Shohortoli On:
Facebook: / shohortoliband
Youtube: bit.ly/SubscribeShohortoli
Soundcloud: / bandshohortoli
Instagram: / shohortoliband
Spotify: spoti.fi/2Tc9ed1
Apple Music: apple.co/2Tk2sle


Shohortoli

অপ্রলাপ -আমাদের ৩য় এলবাম "এখন, এখানে..." এর শেষ গান।
গানের লিংক:
https://youtu.be/-IN662owHZo?si=jn34F...

7 months ago (edited) | [YT] | 11

Shohortoli

৬ই অক্টোবর, শহরতলীর ২১তম জন্মদিনে মুক্তি পাচ্ছে আমাদের তৃতীয় অ্যালবাম “এখন, এখানে…”।
ছয় বছরের নিরলস পরিশ্রম, অনেক চড়াই উৎরাই, নানান প্রতিবন্ধকতা ও স্বপ্ন আর সংগ্রামের পথ পেরিয়ে এই অ‍্যালবামটির শেষ গান “অপ্রলাপ” দিয়ে আমরা সম্পূর্ণ করছি আমাদের আরেকটি অধ্যায়।

8 months ago | [YT] | 49

Shohortoli

আজ মা দিবস...

পৃথিবীর সবচেয়ে দামী শব্দ—"মা",
কিন্তু আফসোস, খুব কম সন্তানই তা বুঝে,
যখন মা বেঁচে থাকেন তখন তার মমতার মূল্যটা থেকে যায় অবুঝ হৃদয়ে।

এই সেই মা—
যিনি নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান,
বাবার রাগ-রোষ নিজের উপর নিয়ে সন্তানের পাশে দাঁড়ান,
আর রাত জেগে দরজার দিকে তাকিয়ে থাকেন সন্তানের ফেরার অপেক্ষায়।

আমরা তখন বুঝি না—
মা যে আসলে ছায়ার মতো,
যার অস্তিত্ব বুঝি, যখন তিনি হারিয়ে যান।

মা হারানোর পর প্রতিটি নিঃশ্বাসে খুঁজি তাকে,
স্মৃতির মাঝে ঘুরে ফিরে দেখি তার মুখ,
আর বুকের ভিতর পোড়ে সেই না বলা কথা,
যে কথায় ছিল ক্ষমা, ছিল ভালোবাসা, ছিল মায়ের জন্য জড়িয়ে ধরা।

আজ মা দিবস,
আর "শহরতলী" ব্যান্ডের ১২ বছর আগের সেই গান
এখন পেলো তার অফিসিয়াল ভিডিও রূপ—
ভালোবাসা, মায়া, অনুশোচনা আর কৃতজ্ঞতার এক আবেগঘন উপহার।

শুভ মা দিবস।
যাঁদের মা বেঁচে আছেন—আজই সময় বলার:
"মা, আমি তোমাকে ভালোবাসি..."

1 year ago | [YT] | 48

Shohortoli

কখনো কি সত্যি কবি মারা যায়?
যখন তার লেখা হৃদয়ে প্রতিধ্বনিত হয়,
যখন তার অনুভূতি কারও চোখের কোণে নীরব জল হয়ে ওঠে,
তখন কি সে হারিয়ে যায়? নাকি আরও গভীরে বেঁচে থাকে?

"কবির মৃত্যু" আপনাদের ভালোবাসায় নতুন প্রাণ পেয়েছে।
আপনাদের প্রতিটি মন্তব্য, প্রতিটি অনুভূতি আমাদের হৃদয়ে আঁকা এক অমর চিত্র।
যদি এই গান আপনাদের অনুভূতি জাগিয়ে তোলে,
তাহলে আমাদের সৃষ্টির যাত্রা সার্থক…

ধন্যবাদ এই ভালোবাসার জন্য! ❤️

গানের লিংক:

https://youtu.be/FJA3I3hF4xs?si=qYZMj...

#Shohortoli #KobirMrityu #MusicThatLives

1 year ago | [YT] | 77

Shohortoli

📢 শহরতলীর নতুন গান—"কবি’র মৃত্যু" মুক্তি পাচ্ছে আজ রাত ৮:৩০!

Link:

https://youtu.be/FJA3I3hF4xs?si=RUSUy...

মানুষ কি সত্যিই ইতিহাস থেকে শিক্ষা নেয়?
যুগে যুগে ক্ষমতার হাত বদল হয়েছে, পতন হয়েছে রাজত্বের, উত্থান হয়েছে নতুন শাসকের। কিন্তু মানুষের কথা বলার অধিকার? সেটাই কি বারবার শিকলবন্দি হয়ে পড়েনি?

প্রতিটি স্বৈরশাসক জানে—সত্য উচ্চারণই তার ভয়ংকরতম শত্রু। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে শাসকেরা একে দমিয়ে রাখতে চেয়েছে হত্যা, নিপীড়ন আর রক্তের বিভীষিকা দিয়ে।

১৯৩৬ সালের ১৯ আগস্ট—ফেদেরিকো গার্সিয়া লোর্কা সত্য বলার অপরাধে প্রাণ হারান।
ফ্রাংকো বাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়েছিল তার শরীর, কিন্তু তার কণ্ঠস্বর সময়ের চেয়ে দীর্ঘ হয়ে বেঁচে আছে মানুষের হৃদয়ে।

তারই স্মরণে কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন "কবি’র মৃত্যু"— একটি কবিতা যা কেবল কবির মৃত্যু নয়, বরং প্রতিটি যুগে, প্রতিটি ভূখণ্ডে, সত্য উচ্চারণের জন্য জীবন বিসর্জন দেওয়া মানুষের রক্তমাখা ইতিহাস।

শহরতলী বরাবরই আস্থা রেখেছে মানুষের উদ্বোধনে, গান আর কবিতার সম্মিলনে রচনা করেছে গণমানুষের কণ্ঠস্বর।

আমাদের গান জন্ম নিয়েছে দ্রোহ থেকে, যন্ত্রণার দীর্ঘশ্বাস থেকে, শোষণের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প থেকে।

" কবির মৃত্যু" নিয়ে শহরতলী ব্যান্ডের শুরু:

কবির মৃত্যু নিয়ে গানের ভাবনা শুরু হয়েছিল ২০১৪ সালে। আমাদের লক্ষ্য ছিল—শুধু গান নয়, এটি হবে একধরনের প্রতিরোধের চিত্রকল্প।

২০২১ সালে শুরু হয় অডিও প্রোডাকশন। অসংখ্যবার নতুন কম্পোজিশন করেছি, আবার ভেঙে নতুন করে গড়েছি—যতক্ষণ পর্যন্ত না গানটি আমাদের অন্তরের আগুনকে ছুঁতে পারল, আমরা থামিনি।

আমরা জানি না, কতটুকু পেরেছি। তবে যদি এই গান আপনাকে ভাবায়, যদি আপনার রক্তে এক মুহূর্তের জন্য বিদ্রোহের আগুন জ্বলে ওঠে—তবেই আমাদের প্রয়াস সার্থক।


#Shohortoli #কবিরমৃত্যু #ProtestSong #BanglaRock #RevolutionThroughMusic

1 year ago (edited) | [YT] | 87

Shohortoli

“কবি’র মৃত‍্যু” আসছে আগামী ১০ ফেব্রুয়ারী।

Link:
https://youtu.be/FJA3I3hF4xs?si=RUSUy...

যুগ যুগ ধরে ক্ষমতার হাতবদল হয়েছে ঠিকই কিন্তু আদৌ কি মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয়েছে? কেবলমাত্র কথা বলার অধিকারেই পৃথিবী জুড়ে খোয়া গেছে অগণিত মানুষের প্রাণ। সম্পদ ও ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা শাসক শ্রেণি বরাবরই মানুষের কথা বলার অধিকারকে দমিয়ে রেখেছে। কেননা তারা বেশ ভালো করেই জানে যে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হলেই নিশ্চিহ্ন হয়ে যাবে তাদের ক্ষমতা বলয়। ইতিহাস খুঁজলে এর হাজারো প্রমাণ মিলে যাবে। কিন্তু মানুষ কি আদৌ ইতিহাস থেকে শিক্ষা নেয়? নেয় না বোধহয়। তাই হয়তো সকল দেশের সকল যুগের ইতিহাসেই শাসক ও শোষিত এই দুই শ্রেণির উপস্থিতি যুগপৎ।

এমনকি যাদের হাত ধরে আমরা নতুন সময় নির্মিত হতে দেখেছি, যাদের উপর আমাদের পরিপূর্ণ আস্থা রেখেছি বৈষম‍্যহীন এক পৃথিবীর, কালের পরিক্রমায় তাদেরকেই দেখেছি নায়ক থেকে খলনায়ক বনে যেতে। মানুষের ইতিহাসে বারবারই শোষণ-নির্যাতন ফিরে ফিরে এসেছে ঘড়ির কাঁটা ধরে। তবুও মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় নি, ভুলে যায়নি বিবিধ অনাচারের বিপরীতে বুক টান করে দাঁড়িয়ে কণ্ঠ তুলতে। নিপীড়ন-নির্যাতন যতবার তার ভয়াল রুপ নিয়ে হাজির হয়েছে, গণমানুষ ততবারই ভৌগলিক সীমারেখা ভেঙ্গেচুরে সুসংবদ্ধ হয়েছে। মানুষের সত্য উচ্চারণের বিপরীতে বারবারই পরাজিত হয়েছে অত‍্যাধুনিক সব মারণাস্ত্র।

১৯৩৬ সালের ১৯ অগাস্ট সত‍্য উচ্চারণের জন্য কবি ফেদেরিকো গার্সিয়া লোর্কাকে প্রাণ হারাতে হয়েছিলো স্পেনের স্বৈরশ্বাসকের সাথে। ফ্রাংকো বাহিনীর মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়েছে তার শরীর, অথচ তার কণ্ঠস্বর স্পেনের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে পৃথিবীর প্রতিটি কোণে কোণে। তার কণ্ঠস্বর হয়ে উঠেছে পৃথিবীর আপামর শোষিত মানুষের কণ্ঠস্বর। তারই স্মরণে কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন এই কবিতা “কবি’র মৃত্যু” । আমাদের এই গান মূলত তৈরি হয়েছে সুনীলের সেই কবিতাকে কেন্দ্র করেই।

বিগত স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশকে পার করতে হয়েছে অজস্র বন্ধুর পথ। ভিনদেশী শাসকের হাত থেকে মুক্ত হওয়া স্বদেশ বারবার লাঞ্চিত হয়েছে দেশীয় শকুনের হাতে। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের চেতনার নামে হরহামেশা বেচাকেনা চলেছে স্বদেশ ও গণ মানুষের অধিকার। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আকাঙ্খা লজ্জায় মুখ লুকিয়েছে গভীর অন্ধকারে। তরুণ প্রজন্মের কাছে স্বদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের যে হাড় জিরজিরে অবয়ব দাঁড় করানো হয়েছে তার সামনে দাঁড়ালে স্বদেশ মাতার অন্ত:করণের কান্নাটাই কেবল ভেসে আসে।

ব‍্যান্ড “শহরতলী” বরাবরই আস্থা ও বিশ্বাস রেখে এসেছে মানুষের উদ্বোধণে। শহরতলী বরাবরই গান ও কবিতার সম্মিলনে অনুবাদ করেছে গণমানুষের কণ্ঠস্বর। শহরতলীর বার্তা তনু-ফেলানী হয়ে পৌঁছে গেছে কাঁটাতারের ওপারে যেখানে মানুষে মানুষে কোন বিভেদ নেই। এই গান যখন তৈরি হচ্ছিল, বাংলাদেশকে তখন গ্রাস করে নিয়েছিল ভয়ংকর এক স্বৈরশাসকের অপছায়া। মানুষ হারিয়েছিল তার কথা বলার অধিকার। দেশ পরিণত হয়েছিল তৎকালীন স্পেনের মতো এক নরক রাজ্যে যেখানে অহরহ মৃত্যু দেখতে দেখতে মানুষ ভুলে গিয়েছিল মৃত‍্যুতে আলোড়িত হবার বোধ। তারপর এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। আকাশ থেকে নেমে আসা একদল দেবদূতের সাথে জড়ো হয়েছিলো দেশের আপামর জনসাধারণ। তারা একযোগে রুখে দাঁড়িয়েছিল ভয়ংকর সেই স্বৈরশাসকের বিপরীতে। স্বদেশ আবারো কলঙ্ক মুক্ত হয়েছিল।

স্বপ্ন বেহাত হয়ে যাওয়ার রুঢ় বাস্তবতা মেনে নিয়ে “শহরতলী” আবারো আস্থা রাখতে চায় মানুষের উপর। “শহরতলী” বিশ্বাস করে পথ যত বন্ধুর হোক না কেন, অন্ধকার যত গাঢ় হোক না কেন, মানুষ ঠিকই খুঁজে নেবে সত‍্য ও সুন্দরের পথ।

1 year ago (edited) | [YT] | 117

Shohortoli

ধন্যবাদ সমকাল পত্রিকা

epaper.samakal.com/nogor-edition/2025-02-01/10/241…

1 year ago | [YT] | 34

Shohortoli

কিছু গল্প শেষ হয় না, কিছু যন্ত্রণা সময়ের সাথে মিলিয়ে যায় না। আগুনের শিখার মতো কিছু স্মৃতি হৃদয়ে পোড়াতে থাকে সারাজীবন…
এমনই একটা গল্পের নাম "অসমাপ্ত"

#Shohortoli #অসমাপ্ত #newrelease #newsong

1 year ago | [YT] | 49

Shohortoli

অবশেষে রিলিজ পেলো "অসমাপ্ত"

://youtu.be/QSXPK_reNAU?si=rcQTSfsWO1Thwdsk

1 year ago | [YT] | 26

Shohortoli

নিশ্চয়ই ভুলে যাননি সেই নৃশংস এবং পৈশাচিক রেল অগ্নিসংযোগের করুণ অধ্যায়—
যেখানে এক বাবা তার ভালোবাসার পুরো পরিবারকে চোখের সামনে আগুনের লেলিহান শিখায় পুড়ে যেতে দেখেছিলেন।
অসহায়, নিরুপায় সেই মানুষটি শেষ মুহূর্ত পর্যন্ত হাত বাড়িয়েছিলেন সাহায্যের জন্য,
কিন্তু আশেপাশে ছিল শুধুই নির্লিপ্ত, কৌতূহলী জনতার ভিড়।

এ এক মর্মান্তিক দৃশ্য, যা শুধু একটি হৃদয় নয়, পুরো মানব সভ্যতাকেও পুড়িয়ে দিয়ে যায়।
এ ঘটনা প্রথম নয়, শেষও নয়...
হয়তো আগামীকাল সেই দগ্ধ যন্ত্রণা এসে দোরগোড়ায় দাঁড়াবে—
আমার পরিবার, কিংবা আপনার পরিবারকে ছুঁয়ে যাবে সেই লেলিহান আগুন।

এ এক দুঃসহ স্মৃতি, যা আমাদের মনে আজও "অসমাপ্ত" অধ্যায় হয়ে বেঁচে আছে।

এই "অসমাপ্ত" নিয়ে শহরতলী এর নতুন গান নিয়ে আসছে ২২ জানুয়ারি ২৫, শহরতলীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ।

1 year ago | [YT] | 65