Watch New Town Khobor to stay updated about the latest Newtown news in Bengali. From development projects to, cultural festivities to lifestyle trends, we've got it all covered.

Subscribe to our channel to get New Town City Kolkata today news, Rajarhat New Town News, and any latest New Town City Kolkata updates or Rajarhat City New Town Kolkata News.


New Town Khobor

সপ্তাহের শুরুতেই সোমবার দুপুরে নিউটাউনে নেমে এল চরম আতঙ্ক! প্রত্যক্ষদর্শীদের দাবি, মেলা প্রাঙ্গণের দিক থেকে আসা ২৬০ রুটের একটি বাস এবং ডিএন-৪৭ (DN-47) রুটের বাসের মধ্যে চলছিল মরণপণ পাল্লা। কে কার আগে যাবে, সেই রেষারেষিতে কার্যত 'যমদূত' হয়ে উঠেছিল বাস দুটি I
কী ঘটেছিল?
বিশ্ববাংলা গেটের ঠিক আগে আচমকা একটি মোটরবাইক সামনে চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ২৬০ রুটের বাসটি। সজোরে ধাক্কা মারে পাশের বাসটিতে এবং তারপর সরাসরি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে!
ধাক্কার অভিঘাতে বাসের ভেতরে থাকা যাত্রীরা হুড়মুড়িয়ে একে অপরের ওপর পড়ে যান, ও অনেকেই আহত হন I
উদ্ধার ও বর্তমান পরিস্থিতি: স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । খবর পেয়ে সশরীরে ঘটনাস্থলে পৌঁছান ডিসি ট্র্যাফিক অমিত কুমার I পুলিশ ঘাতক বাস দুটিকে আটক করলেও, ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুই বাসের চালক ও খালাসি!
জনগণের ক্ষোভ: রাস্তায় স্পিডব্রেকার থাকা সত্ত্বেও চালকদের এই 'মরণ খেলা' কি থামবে না? প্রশাসনের কড়া নজরদারির পরেও কেন বারবার সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে?
এই ব্যাপারে আপনার কি মতামত?

Image credit: Ei Muhurte

3 weeks ago (edited) | [YT] | 3

New Town Khobor

বিস্তারিত কমেন্টে

4 weeks ago | [YT] | 9

New Town Khobor

বিস্তারিত কমেন্টে

4 weeks ago | [YT] | 5

New Town Khobor

News link in the comments

4 weeks ago | [YT] | 4

New Town Khobor

🔴 Breaking News | নিউ টাউনে আসছে TCS-এর নতুন মেগা ক্যাম্পাস!

নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে ২০ একর জমিতে তৈরি হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর নতুন অফিস!

🆕 NKDA অনুমোদন করল Phase-I বিল্ডিং প্ল্যান
📍 Phase-I-এ থাকছে ১১ তলা অফিস টাওয়ার
🏢 ৯ লক্ষ স্কোয়ার ফিট অফিস স্পেস
👥 তৈরি হবে ৫,০০০ চাকরির সুযোগ

🧱 Phase-II তে বাড়বে আরও ১৫ লক্ষ স্কোয়ার ফিট
💼 মোট কর্মসংস্থান: ২৫,০০০ জনেরও বেশি!

সম্প্রতি এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়


Image Credit: TCS/FB

8 months ago | [YT] | 14

New Town Khobor

নিউটাউনে চালু হলো জনঔষধি কেন্দ্র 💊
CD Block 76, Street No. 254-তে খুলে গেছে নতুন Pradhan Mantri Bharatiya Janaushadhi Kendra।

এখানে মিলছে ৫০% থেকে ৯০% পর্যন্ত ছাড়ে প্রয়োজনীয় ওষুধ —
অর্থাৎ মাসিক ওষুধ খরচ এখন অনেকটাই সাশ্রয়ী।

🔹 Free Home Delivery যেকোনো অর্ডারেই
🔹 ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিনে বিশাল ছাড়

যোগাযোগের নম্বর: 📞 8584089900

8 months ago | [YT] | 4

New Town Khobor

নিউ টাউনে নাগরিকদের অভাব অভিযোগ শোনার জন্য তৈরি হল নতুন প্ল্যাটফর্ম!

📢 হিডকো ও এনকেডিএ-র উদ্যোগে তৈরি হলো "নিউ টাউন ওয়েলফেয়ার কমিটি"—যেখানে এবার সরাসরি শহরের বাসিন্দারা জানাতে পারবেন তাঁদের দৈনন্দিন সমস্যার কথা!

🏛️ এই নবগঠিত কমিটিতে রয়েছেন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, NKDA-র সিইও-সহ একাধিক প্রশাসনিক কর্তা।

📍 সম্প্রতি হিডকো ভবনে হয়ে গেল কমিটির প্রথম বৈঠক—উন্নয়নের গতি বাড়াতে এখন থেকে হবে নিয়মিত মিটিং।

9 months ago | [YT] | 3

New Town Khobor

NKDA সূত্রে খবর, নিউ টাউনে তৈরি হবে আরও দু’টি স্মার্ট বাসস্টপ — আধুনিক সুযোগ-সুবিধা সহ।

নতুন স্মার্ট বাসস্টপগুলোর থাকছে:
✅ Real-time bus timing display (Electronic boards)
✅ Local area map with direction guides
✅ Comfortable seating
✅ Newspaper & magazine corner
✅ Tea/coffee kiosk for waiting passengers

📍Location: Street No. 372, National Insurance Company Building এর সামনে — রাস্তার দুই পাশে।
💰Estimated Cost: ₹14.6 lakh per stop
🚏Total Smart Bus Stops After This: 16 (Currently ~14 across Action Areas I & II)

নিউ টাউনের স্মার্ট বাস স্টপ কতটা helpful? আপনার কি মতামত? নিচে কমেন্টে জানান

9 months ago | [YT] | 11

New Town Khobor

রাজারহাটের নারায়ণপুরে দেখা গেল চরম অব্যবস্থাপনা। 

অভিজাত আবাসনের পাশেই খোলা জায়গায় যথেচ্ছভাবে আবর্জনা ফেলা হচ্ছে, ফলে তৈরি হয়েছে বিশাল আকারে আবর্জনার স্তূপ।

প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট ও অন্যান্য ময়লা জমে দূষণের মাত্রা ছাড়াচ্ছে সীমা। জনজীবন ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে এই অব্যবস্থাপনা।

ঘটনাটি রিপোর্ট করেছেন এক স্থানীয় I

9 months ago | [YT] | 3